- এলজিইডি বরিশালের নির্বাহী প্রকৌশলী আল ইমরানের ‘কমিশন বাণিজ্যে’ অতিষ্ঠ ঠিকাদার ও কর্মকর্তারা
- ৩৮ হাজার টাকা বেতনের সহকারী রাজস্ব কর্মকর্তা শিক্ষকের ছেলে তুহিনের শত কোটি টাকার সম্পদ
- ঘুষ-দুর্নীতি ব্যবসায়ী হয়রানি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ কমলাপুর কাস্টম হাউসের সহকারী কমিশনার অনিকের বিরুদ্ধে
- ছেলেরা কেন বিবাহিত মেয়েদের প্রেমে পড়ে?
- রাষ্ট্রীয় মর্যাদায় বীরাঙ্গনা ফুলমতির শেষ বিদায়
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
- নওগাঁ জেলা জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি ইয়াবাসহ আটক
- কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি
- উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
- ঘাটাইলে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী আটক
Author: admin
ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। ছবি : সংগৃহীত লালমনিরহাট প্রতিনিধি লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্ত দিয়ে পাচারকারীদের সহায়তা অবৈধভাবে ভারতে পালিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। পাটগ্রাম থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, দহগ্রাম ইউনিয়নের ডাঙ্গাপাড়া ওলেরপাড়ার এলাকার পাচারকারী শুভ পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমারের পালিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। জানা যায়, মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে কোনো এক আলোচিত পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার ভারতে ঢোকেন। পাচারকারীদের এ সংক্রান্ত কয়েকটি কথোপকথনের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে তুমুল আলোচনা ও গুঞ্জনের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে পাটগ্রাম ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপক পঙ্কজ কুমার মদন নামে…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ২০১০ সালের ৩রা ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে নির্দলীয় আবু বকরকে নৃশংসভাবে হত্যা করা হয়। এর প্রতিবাদে এই নৃশংস হত্যার পুনঃতদন্ত ও বিচারের দাবীতে মধুপুর বাসস্ট্যান্ডে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ সকল স্তরের জনসাধারণ। বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় মধুপুর বাসস্টান্ডের আনারস চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন, শহীদ আবু বকর স্মৃতি সংসদ গোলাবাড়ি মধুপুর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৩য় বর্ষের মেধাবী নির্দলীয় শিক্ষার্থী ছিলেন শহীদ আবু বকর সিদ্দিক। তিনি মধুপুর উপজেলাধীন গোলাবাড়ি…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা আবহাওয়া অনুকূলে থাকায় টাঙ্গাইলে চলতি বছর পাটের আবাদ বেশি হয়েছে। চলতি মৌসুমে ১৯ হাজার ৬৫০ হেক্টর জমিতে ২ লাখ ৩০ হাজার ৬৯০ বেল পাট উৎপাদন হবে। চলতি বছরের পাট আবাদের লক্ষমাত্রা ধরা হয়েছিল ১৯ হাজার ৬’শ হেক্টর। লক্ষমাত্রার চেয়ে ৫০ হেক্টর জমিতে পাটের আবাদ বেশি হয়েছে। ভালো দামে সোনালি আঁশ আর রুপালি কাঠি বিক্রি হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। অন্যদিকে পাটের ভাল দাম পেতে শতভাগ পলিথিনের বস্তা পরিহারের পাশাপাশি দেশের সকল পাটকল চালু ও বিদেশে রপ্তানির উদ্যোগ নেয়ার দাবি জােিয়ছেন পাট চাষিরা। এবার পাট ও পাটশোলার বাজার দরও ভালো। মণ প্রতি পাট সাড়ে তিন হাজার…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধায় ডি এস বি অফিসার পরিচয় দিয়ে এন এস আই এ চাকরি দেয়ার কথা বলে প্রতারনা করার সময় জামিরুল ইসলাম নামে একজন কে আটক করে থানায় সোর্পদ করেছে শিক্ষার্থীরা। আজ দুপুরে শহরের বাংলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ সুত্রে জানাযায় রাজশাহী বাঘা থানার বাসিন্দা মৃত ইউনুস আলির সন্তান জামিরুল ইসলাম। তিনি দীর্ঘদিন থেকে দেশের বিভিন্ন এলাকায় কখনও ডি এস বি অফিসার কখনও এন এস আই এর উচ্চ পদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরি দেয়ার কথা বলে প্রতারনা করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত কয়েকমাস ধরে জেলা সদরের বিভিন্ন এলাকায় শিক্ষিত বেকার যুবক কে টার্গেট করে…
ক্যাম্পাস প্রতিনিধি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাঙলা কলেজ সাংবাদিক সমিতির (বাকসাস) কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সভায় বাকসাস উপদেষ্টা মো. নাজমুল হোসেন ও জাফর ইকবাল সর্বসম্মতিক্রমে আহ্বায়ক কমিটির অনুমোদন দেন। এসময় অনলাইনে যুক্ত ছিলেন সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মো. মনিরুল ইসলাম। নবগঠিত কমিটির আহ্বায়ক হয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী আফরুজা আক্তার (আভা), সদস্য সচিব ইংরেজি বিভাগের স্নাতকের শিক্ষার্থী এইচ.এম.সাইফুল ইসলাম (সাব্বির)। এ ছাড়াও, যুগ্ম আহ্বায়ক ইংরেজি বিভাগের শিহাব আল নাসিম ও ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান তাওহীদ। সদস্য পদে আছেন- পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জিসান আহমেদ কাব্য, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের…
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদেশি পিস্তলসহ রাইয়ানুর রহমান শ্রেষ্ঠ (১৯) আল রাফি রহমান (১৮) দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। গতকাল ১০ সেপ্টেম্বর গ্রীন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সহযোগিতায় উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকা থেকে রূপগঞ্জ থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, ম্যাগাজিন ও একটি বিলাশ বহুল ঢাকা মেট্রো গ-৪৯-৪০৮২ মার্সিডিজ বেঞ্জ প্রাইভেট কার জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ আদালাতে প্রেরণ করা হয়েছে। আটককৃত আল রাফি রহমান নরসিংদী জেলার মাধবদী থানার শেখেরচর বাবুর হাট এলাকার মোঃ আল আমিন রহমানের ছেলে এবং রাইয়ানুর রহমান শ্রেষ্ঠ ঢাকা জেলার গেন্ডারিয়া…
কমলগঞ্জ প্রতিনিধি মৌলভীবাজারের ২ বয়োজ্যেষ্ঠ সাংবাদিক সরওয়ার আহমদ ও শ ই সরকার জবলুর বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। মঙ্গলবার সংগঠনের মৌলভীবাজার জেলা সভাপতি আবুজার রহমান বাবলা ও সাধারণ সম্পাদক এম এ কাইয়ুম সুলতান এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান। মৌলভীবাজারে ২০২৩ সালে স্থানীয় বিএন পির কর্মসূচি চলাকালে এক হামলার ঘটনায় গত ৩০ আগষ্ট জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক -আকিদুর রহমান সোহান বাদী হয়ে-১শ’ ৪০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। সাংবাদিক নেতৃদ্বয় বিবৃতিতে বলেন, এই মামলায় উদ্যেশ্যমুলক ভাবে মৌলভীবাজার মুক্তিযুদ্ধের গবেষক ও সিনিয়র সাংবাদিক সরওয়ার আহমদ ও সাংবাদিক শ ই…
কয়রা (খুলনা) প্রতিনিধিঃ ফরহাদ খুলনা শহর থেকে শত কিলোমিটার দূরে সুন্দরবনের কূলঘেষা কয়রা উপজেলার অসহায় জনগনের দুঃখ দুর্দশা নিত্যদিনের সঙ্গী।ঘূর্ণিঝড় আইলা, সিডর, আম্ফান,রেমালে বিধ্বস্ত উপকূলীয় কয়রা উপজেলা।বারবার প্রাকৃতিক দূযোর্গ ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটের কারণে যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় সহজে শত কি.মি দূরে জেলা সদরে চিকিৎসা নিতে পারে না এ অঞ্চলের জনগন। এমনকি এ জনপদের অধিকাংশ মানুষ দারিদ্রসীমার নিচে বসবাস করায় জেলা শহরে গিয়ে ভালো চিকিৎসা করাতে ব্যর্থ হয়। জেলা শহর থেকে উপজেলা পর্যন্ত ভাল সড়ক না থাকায় ও উপজেলায় বসবাসের অনেক অসুবিধা থাকায় বেশির ভাগ সময় চিকিৎসকরা প্রত্যন্ত এ জনপদে আসতে আগ্রহ দেখায় না। সুন্দরবন উপকূলের এই উপজেলার ভাগ্যহত লক্ষাধিক মানুষের…
নওগাঁ প্রতিনিধি নওগাঁ:;সুন্দর-সুশৃঙ্খল নিরাপদ শান্তিপূর্ণ নওগাঁ গড়তে চাই,ঘুষ দুর্নীতি মুক্ত পুলিশ বাহিনী গড়তে চাই বলে মন্তব্য করেছেন নওগাঁর নবাগত পুলিশ সুপার মো. কুতুব উদ্দিন। বুধবার দুপুর সাড়ে ৩ টায় পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। এ সময় পুলিশ সুপার বলেন,নওগাঁ সবচেয়ে শান্তিপূর্ণ একটি জেলা।এখানকার মানুষ তাদের কাজ কর্ম নিয়ে ব্যস্ত এবং তারা কোন রকম বিশৃঙ্খলা করেনা। নওগাঁর মানুষ এই শৃঙ্খলা ধরে রাখলে আমরা তাদের পাশে থেকে সর্বদা শৃঙ্খলা অব্যাহত রাখার চেষ্টা করবো। সুন্দর-সুশৃঙ্খল নিরাপদ শান্তিপূর্ণ নওগাঁ গড়তে চাই,ঘুষ দুর্নীতি মুক্ত পুলিশ বাহিনী গড়তে চাই। পুলিশ সুপার মো. কুতুব উদ্দিন বলেন, পুলিশকে আরও…
পাবনা প্রতিনিধি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নামে আলোচিত ভুয়া বাংলাদেশি জন্মসনদ তৈরির হোতা নিলয় পারভেজ ইমনকে (২৬) পাবনায় গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে তাকে পাবনা শহরের কাচারিপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নিলয় পারভেজ ইমন পাবনার সুজানগর উপজেলার আহাম্মদপুর গ্রামের আলতাব হোসেনের ছেলে। তিনি আহাম্মদপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর ছিলেন। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১২ পাবনা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান। তিনি জানান, চলতি বছরের ২০ মার্চ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নামে ভুয়া বাংলাদেশি জন্মসনদ তৈরির ঘটনা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। আহাম্মদপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর…