- এলজিইডি বরিশালের নির্বাহী প্রকৌশলী আল ইমরানের ‘কমিশন বাণিজ্যে’ অতিষ্ঠ ঠিকাদার ও কর্মকর্তারা
- ৩৮ হাজার টাকা বেতনের সহকারী রাজস্ব কর্মকর্তা শিক্ষকের ছেলে তুহিনের শত কোটি টাকার সম্পদ
- ঘুষ-দুর্নীতি ব্যবসায়ী হয়রানি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ কমলাপুর কাস্টম হাউসের সহকারী কমিশনার অনিকের বিরুদ্ধে
- ছেলেরা কেন বিবাহিত মেয়েদের প্রেমে পড়ে?
- রাষ্ট্রীয় মর্যাদায় বীরাঙ্গনা ফুলমতির শেষ বিদায়
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
- নওগাঁ জেলা জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি ইয়াবাসহ আটক
- কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি
- উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
- ঘাটাইলে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী আটক
Author: admin
মো: আশরাফ বরিশাল প্রতিনিধি:- বরিশালের ডাক বিভাগের পোস্ট অফিস পরিদর্শক কার্যালয় এলাকা থেকে আবারও একটি অবিস্ফোরিত গ্রেনেড ডিজাইনের টিয়ারশেল উদ্ধার করা হয়েছে।বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এটিকে ডিসপোজ করা হয় বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার নাফিজুর রহমান।এর একদিন আগে সোমবার (৯ সেপ্টেম্বর) একই এলাকা থেকে আরেকটি একটি অবিস্ফোরিত গ্রেনেড ডিজাইনের টিয়ারশেল উদ্ধার করা হয়েছিল।সেদিনও ডাক বিভাগের পরিচ্ছন্নতা কর্মী অবিস্ফোরিত গ্রেনেড ভেবে থানা পুলিশকে খবর দেয়।ফলে গ্রেনেড ভেবে স্থানীয় সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার নাফিজুর রহমান জানান, আগের দিন যেটি পাওয়া গিয়েছিল সেটি একটি অবিস্ফোরিত টিয়ারশেল।যা টিয়ারশেলের আধুনিক ভার্সন। গতদিনের…
জাবি প্রতিনিধি নারীর পর্দা ও ইসলামের বিধান নিয়ে শিল্পকলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক জামিল আহমেদের মন্তব্যকে ‘সংবেদনশীল’ আখ্যা দিয়ে তার প্রতিবাদ ও পদত্যাগ দাবি করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা৷ আজ বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে এক মানববন্ধনে এ দাবি জানান তারা৷ মানববন্ধন শেষে একটি সংক্ষিপ্ত মিছিলে অংশ নেন শিক্ষার্থীরা৷ এসময় তাদের ‘ইসলামোফোবদের বিরুদ্ধে ডাইরেক্ট একশন, জামিলের পদত্যাগ- করতে হবে করতে হবে; পর্দা নিয়ে কটুক্তি- চলবে না চলবে না, ইসলাম নিয়ে কটুক্তি- চলবে না’ প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়। মানববন্ধনে প্রাণরসায়ন বিভাগের শিক্ষার্থী বনি আমিনের সঞ্চালনায় শিক্ষার্থীরা জামিল আহমেদের বক্তব্যকে ইসলামোফোবিয়ার বহি:প্রকাশ বলে অভিহিত করেন এবং…
নিজস্ব প্রতিবেদক ঢাকার সাভার ও গাজিপুরের সকল পোশাক কারখানার শ্রমিকদের বকেয়া বেতন আগামী বৃহস্পতিবার সকালের মধ্যে পরিশোধ করার নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (১১ সেপ্টেম্বর) চলমান শ্রমিক অসন্তোষ নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বুধবার (১১ সেপ্টেম্বর) রাত কিংবা আগামীকাল (বৃহস্পতিবার) সকালের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে। ইতোমধ্যে শ্রমসংক্রান্ত অভিযোগ পর্যালোচনা কমিটি করা হয়েছে, যেখানে যে কেউ শ্রমের বিষয়ে অভিযোগ জানাতে পারবেন।
মোঃ মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জ স্বেচ্ছায় রক্তদান সংগঠন ‘বাঁধন’ চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ ইউনিট রাজশাহী জোন, এর স্বেচ্ছাসেবী শিক্ষার্থীরা বিনামূল্যে সাধারন জনগণের রক্ত পরীক্ষা কার্যক্রম শুরু করেছে। বুধবার (১১ই সেপ্টেম্বর) এ কর্মসূচির উদ্বোধন করেন বাঁধন সরকারি কলেজ ইউনিট রাজশাহী জন এর সম্মানিত সভাপতি মোছাঃ লিজা খাতুন। সরেজমিনে দেখা যায়, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের মেইন গেটের পাশে কিছু ব্রেঞ্চ এবং টেবিল নিয়ে সংগঠনের স্বেচ্ছাসেবীরা রক্তের গ্রুপ পরীক্ষা করার জন্য বুথ বসিয়েছেন। সিরিয়াল অনুযায়ী সাধারণ মানুষ এক এক করে আসছেন। স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় তাদের রক্তের গ্রুপ পরীক্ষা করা হচ্ছে। পরবর্তী সময়ে রক্ত পরীক্ষা কৃত জনগণের হাতে হাতে সনদ স্লিপ ধরিয়ে দিচ্ছেন তারা। ‘একের রক্তে অন্যের জীবন,…
মোঃ হানিফ বিন রফিক বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শরৎকালীন সেমিস্টার ২০২৪-এর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়। অদ্য ১১ সেপ্টেম্বর, বুধবার, ২০২৪ খ্রি. সকাল ১০:৩০ টায় রাজধানীর বারিধারা সংলগ্ন ভাটারা থানাধীন দক্ষিণ-নয়ানগরস্থ বিশ্ববিদ্যালয়ে নিজস্ব ক্যাম্পাসের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. নূর মোহাম্মদ সুমন-এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রধান অতিথির বক্তব্যে বলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সময়টাকে সঠিক ভাবে ব্যবহার করতে হবে। এ সময়ে পুঁথিগত শিক্ষার পাশাপাশি…
তাড়াশ প্রতিনিধি খুনি শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে, আওয়ামী লীগ আর মাথা চারা দিয় দাঁড়াতে পারবে না, মাথা চারা দিলেই আপনারা প্রতিহত করুন। বিএনপি উন্নয়নের রাজনীতি করে, মানুষের কল্যানে রাজনীতি করে। স্বৈরাচার মুক্ত বাংলাদেশে তাড়াশ উপজেলায় বিএনপি’র প্রথম জন সভায় এ সব কথা বলেন রায়গঞ্জ – তাড়াশ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল মান্নান তালুকদার। মঙ্গলবার (১০ সেপ্টম্বর) বিকেলে বারুহাঁস ইউনিয়ন বিএনপি’র আয়োজনে বিনোদনপুর ঈদগাহ ময়দানে ওই জন সভা অনুষ্ঠিত হয়। বারুহাঁস ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো.আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন , তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি স. ম. আফসার আলী, উপজেলা বিএনপির সহ- সভাপতি বেনজির আহমেদ…
ভোরের বাংলা নিউজ ডেস্ক দায়িত্ব নেওয়ার এক মাস পূর্তি উপলক্ষ্যে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে কঠোর সতর্কবার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য অন্তর্বর্তীকালীন সরকার দিনরাত পরিশ্রম করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেছেন, কেউ আইন নিজের হাতে তুলে নিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে শাস্তি পেতে হবে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।তার এই ভাষণ রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে একযোগে প্রচার করা হয়। গণতান্ত্রিক দেশের রূপরেখা বাস্তবায়নে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা সবাইকে সতর্ক করে বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন নিজের…
ভোরের বাংলা নিউজ ডেস্ক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দায়িত্ব গ্রহণের একমাসে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে ১৯৮টি অতি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ (বুধবার) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, অতি স্বল্প জনবল নিয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করা হলেও প্রথম দিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে পাঠানো বিবিধ প্রস্তাব বিষয়ে দ্রুত গতিতে এবং আইনগত সব বাধ্যবাধকতা মেনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত একমাসে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ ১৯৮টি অতি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। জনপ্রশাসনের ১৩৫ জন অতিরিক্ত সচিব, ২২৭ জন যুগ্মসচিব ও ১২০ জন…
ময়মনসিংহ প্রতিনিধি জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় নেত্রী ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য রওশন এরশাদ এবং সাবেক জেলা প্রশাসক (ডিসি) মোস্তাকীম বিল্লাহ ফারুকীকে আসামি করে ময়মনসিংহ আদালতে মামলা দায়ের হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ১২ জনকে আসামি করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) নেতা খালেদুজ্জামান পারভেজ বাদী হয়ে ময়মনসিংহের ১ নম্বর আমলি আদালতে এই মামলা দায়ের করেন। জেলা আইনজীবী সমিতির বর্তমান অডিটর অ্যাডভোকেট কামরুল হাসান কিরন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিগত দশম জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ (সদর) আসনে ন্যাপের কুঁড়েঘর প্রতীকে প্রার্থী হন বাদী খালেদুজ্জামান পারভেজ। তার বিপরীতে এই আসনে মহাজোটের…
স্পোর্টস ডেস্ক পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট সিরিজ শেষে ব্যাটিং-বোলিং দুই র্যাঙ্কিংয়েই পিছিয়েছিলেন সাকিব আল হাসান। যদিও দল জিতেছিল ২-০ ব্যবধানে। আবারও তিনি পেছালেন আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে, যদিও এবার অন্য ক্রিকেটাররা ভালো ফর্ম দেখানোয় তার এই অবনতি। একইসঙ্গে লম্বা সময় ২২ গজের বাইরে থাকা সাবেক বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালও ফরম্যাটর ব্যাটিং তালিকায় পিছিয়েছেন। আজ (বুধবার) সাপ্তাহিক পুরুষ ক্রিকেটের সাপ্তাহিক হালনাগাদকৃত র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। যেখানে ব্যাটিং-বোলিংয়ের শীর্ষ দশের অবস্থানে বড় কোনো পরিবর্তন আসেনি। পাকিস্তান সিরিজে ব্যাট হাতে ব্যর্থ সাকিব দুই ধাপ পিছিয়েছিলেন গত সপ্তাহে, এবার আরও একধাপ অবনতি হয়ে নেমে গেছেন ৪৫–এ। ১৯ গড়ে করেছেন ৩৮ রান। দ্বিতীয় টেস্টের দ্বিতীয়…