- কোটচাঁদপুর উপজেলা জামায়াতের মাসিক রুকন সমাবেশ অনুষ্ঠিত
- কেশবপুরে ভালো ফলন পাওয়ায় কৃষকদের হলুদ চাষে আগ্রহ বেড়েছে
- মীমাংসায় গিয়ে হামলার শিকার হওয়ার অভিযোগ যবিপ্রবি শিক্ষার্থীর
- মধুপুরে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা
- কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না: প্রতিমন্ত্রী টুকু
- টাঙ্গাইল পৌর কর্মচারী সংসদের নতুন কমিটি গঠন, সভাপতি শাহাদৎ সম্পাদক মিজানুর
- জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী
- অনিশ্চয়তাই বৈশ্বিক অর্থনীতিতে নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী
- নিয়মিত রেড মিট খান? জেনে নিন কী হতে পারে
- হুথিদের বিরুদ্ধে বিশাল হামলা শুরু করতে যাচ্ছে সৌদি
Author: admin
ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ছবি : সংগৃহীত কক্সবাজার প্রতিনিধি কক্সবাজারের হোটেল-মোটেল জোনের ‘সিলিকন শাকিরা বে’- নামে একটি আবাসিক হোটেল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ মুঠোফোন চুরি হয়েছে। হোটেলটির একটি কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন তিনি। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ। তিনি জানান, দুপুরে দিকে হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন তার ফোনটি চুরি হয়েছে। পুলিশ তার ফোন উদ্ধারে চেষ্টা চালাচ্ছে। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজার জেলার সমন্বয়করা জানান, পেকুয়া- চকরিয়ায় শহীদদের পরিবারের সঙ্গে দেখা করতে গতকাল (বুধবার) সেখানে যান কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তারা জানান, সেখান থেকে বৃহস্পতিবার ছাত্র-জনতার আলোচনা সভায়…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় জমে উঠেছে ঐহিত্যবাহী ধানের চারার হাট। পৌরসভার শামসুল হক কলেজ মোড়ের এ হাটটি প্রায় ৬০ বছরের পুরনো। ভোর থেকে শুরু হয়ে রাত পর্যন্ত বেচাকেনা হয়। শতাধিক ব্যবসায়ি প্রতিদিন প্রায় ৫-৬ লাখ টাকা বেচাকেনা করেন এই হাটে। তবে সার ও ডিজেলের দাম বেশি থাকার কারণে প্রান্তিক কৃষক এবং ডিজেলচালিত সেচ পাম্প মালিকরা চিন্তিত। সরেজমিনে গিয়ে দেখা যায়, হাটে বিভিন্ন জাতের ধানের চারায় সয়লাব হয়েছে। চাষিরা দর কষাকষি করে চারা কিনছেন। চাহিদা বাড়ায় আঁটি প্রতি দাম বেড়েছে ২-৫ টাকা। ময়মনসিংহ, নেত্রকোনা, নওগা, সিরাজগঞ্জ, বগুড়া, মুক্তাগাছা, কালিহাতী, ঘাটাইল ও সখীপুরসহ বিভিন্ন জায়গা থেকে চারা…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্নয়ক বলেছেন, পুলিশ বাহিনী কে বলে দিতে চাই যে আপনারা হুশিয়ার হয়ে যান, যদি মনে করেন যে কিছু হবেনা তাহলে ভুল ধারনা, শেখ হাসিনার মতো আপনাদেরকেও দেশ ছাড়া করবো যদি শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট হয়ে থাকেন। আর যারা দিবা স্বপ্ন যারা দেখছেন তারা ভাইবেন না যে এক ফ্যাসিস কে দেশ ছাড়া করেছি এখন আরেক ফ্যাসিসকে ক্ষমতায় বসাবো। আজ বৃহস্পতিবার বিকালে গণঅভ্যুত্থান প্রেরণায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দূর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র নাগরিক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আরও বলেন,আপনারা রাজনীতি করবেন তবে যোগ্য হয়ে আসবেন যাতে করে কেউ…
ভোরের বাংলা নিউজ ডেস্ক সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত সব কাজ সংবিধান অনুসারে করছে। সরকার রাষ্ট্র সংস্কারের জন্য যে ৬টি কমিশন গঠন করা হয়েছে তাতে জনমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল এ মন্তব্য করেন। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে চাই সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার হোক। ৭০ অনুচ্ছেদ সংস্কার হলে এতে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা জেঁকে বসতে পারবে না। উল্লেখ্য, সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হইয়া কোনো ব্যক্তি…
ডেস্ক নিউজ: নাটোরে মুরসালিন হোসেন নামে তিনমাস বয়সী এক শিশু সন্তানকে আছার মেরে হত্যার দায় থেকে বেঁচে গেলেন ইয়াসিন আলী নামে এক পাষন্ড বাবা। বুধবার বিকেলে সদর উপজেলার নারায়নপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। সদর থানার উপ পরিদর্শক জামান উদ্দিন স্থানীয়দের বরাত দিয়ে জানান, তিন মাসের শিশু মুরসালিনকে বাড়িতে বিছানায় রেখে তার মা রুপা বেগম পাশের বাড়িতে পানি আনতে যায়। এসময় শিশু বাচ্চাটি চিৎকার-চেঁচামেচি শুরু করলে রেগে গিয়ে বাবা ইয়াছিন আলী বাচ্চাটিকে ঘরের ইটের দেয়ালে আছার দেয়। বাড়িতে এসে রুপা দেখেন তার সন্তান অচেতন হয়ে পড়ে আছে। পাশেই শিশুটির বাবাকেও বসে থাকতে দেখে। এসময় শিশুটির মাথা ও নাখ-মুখে আঘাতের চিহ্ন দেখতে…
নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীসহ সাবেক দুই সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতির বিভিন্ন অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে বলেছে, আজ বৃহস্পতিবার থেকে এ তদন্ত শুরু হয়েছে। তদন্তাধীন সাবেক দুই সংসদ সদস্য হলেন- আয়েশা ফেরদৌস (নোয়াখালী-৬) ও রণজিৎ কুমার রায় (যশোর-৪)।
লক্ষ্মীপুর প্রতিনিধি লক্ষ্মীপুরের রায়পুরে হত্যা ও অস্ত্র মামলা থেকে নাম বাদ দিতে স্বেচ্ছাসেবক লীগ নেতার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে কৃষক দল নেতার বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি কথোপকথনের মোবাইলফোনের কল রেকর্ডিং ফেসবুকে ছড়িয়ে পড়ছে। অভিযুক্তের নাম জসিম চৌধুরী। তিনি রায়পুর উপজেলার বামনী ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব। চাঁদা দাবি করা হয় জেলা স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক জহির উদ্দিন লিটনের কাছে। বুধবার রাত ৮টায় জসিমকে কারণ দর্শানো (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রায়পুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক কাউসার মোল্লা। তিনি বলেন, দুদিনের মধ্যে জবাব দেওয়ার জন্য জসিমকে নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতির আলোকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। প্রতিবেদকের…
টেকনাফ ( কক্সবাজার) প্রতিনিধি। টেকনাফের হ্নীলায় ভাই কর্তৃক মেয়ে তুলে নেয়ায় বোনের বিরুদ্ধে ভীক টীমের পরিবারের হয়রানি মূলক মামলার অভিযোগ উঠেছে। ঘটনা টি ঘটেছে গত ৭ সেপ্টেম্বর হ্নীলার লেদাও হোয়াইক্যংয়ের নয়াপাড়া এলাকার দুই পরিবারের মধ্যে। মামলার আসামী হোয়াইক্যং নয়াপাড়া এলাকার শফিক আহমেদের মেয়ে ও লেদাএলাকার আবুবক্করের স্ত্রী ৫ সন্তানের জননী আয়েশা বেগম এই প্রতিবেদক কে জানিয়েছেন টেকনাফের হ্নীলা লেদা এলাকার আনসারুল হক ও ছালেহা বেগমের মেয়ে রাহুয়া( ১৭) ও হোয়াইক্যং নয়াপাড়া এলাকার শফিক আহমেদ ও ছেনুয়ারা বেগমের ছেলে শাহ কামাল(২২)। এর সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। এরই সূত্র ধরে গত ৭ সেপ্টেম্বর দুপুর ২ টার দিকে প্রেমিকা রাহুয়া…
নিজস্ব প্রতিবেদক বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক বিভিন্ন হত্যা মামলায় গ্রেপ্তার জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও পুলিশের সাবেক ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পৃথক ম্যাজিস্ট্রেট আদালত তাদের কারাগারে পাঠানোর এ আদেশ দেন। এর আগে মোহাম্মদপুরে ছাত্র-জনতার মিছিলে গুলি করে মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় ৮ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল সাবেক পুলিশ প্রধান আব্দুল্লাহ আল মামুনকে। তখন পুলিশ ১০ দিনের রিমান্ড…
নিজস্ব প্রতিবেদক অন্তর্বর্তী সরকার যথাশিগগির সম্ভব তাদের সংস্কারের কাজ শেষ করে নির্বাচনের দিকে যাবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা মনে করি তারা কাজ করছে। এই কাজের জন্য তাদেরকে সময়-সুযোগ দেওয়ার জন্য আমরা প্রস্তুত ও প্রতিজ্ঞাবদ্ধ। আশা করি তারা যথাশিগগির সম্ভব ও স্বল্প সময়ের মধ্যে তাদের সংস্কার কাজ শেষ করে নির্বাচনের দিকে যাবে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। বর্তমান সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, গতকাল প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। সেখানে তিনি সংস্কারের কথা ঘোষণা করেছেন, তার জন্য একটি কমিটির…