Author: admin

মিনহাজ পারভেজ , লালমনিরহাট প্রতিনিধি: ধরলা নদীতে জেগে উঠা ফুটন্ত বালুচর এখন কৃষকের জন্য আশীর্বাদ হয়ে এসেছে ধরলা নদীর বিস্তৃর্ণ তীরে ধান, ভুট্টা, সরিষা সহ সবজির বাম্পার ফলন দেখা গেছে। চলতি মৌসুমে ধরলা নদীর তীরে জেগে ওঠা চরে বিভিন্ন ফসলের চাষ করেছেন স্থানীয় কৃষকরা। এখানকার চরের বালিতে জমা পলি মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় চাষের উপযোগী বিভিন্ন ফসল হয়েছে বেশ ভালো। কোন প্রকার প্রাকৃতিক দুর্যোগ না হলে এই মৌসুমে ফসলের চাষ করে লাভবান হবেন এখানকার স্থানীয় চাষিরা। জানা যায়, লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া ধরলা নদীতে বিভিন্ন স্থানে জেগে উঠেছে চর। এই মৌসুমে নদীর তীরে জেগে ওঠা…

Read More

টাফ রিপোর্টার : সাইদ আল মামুন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে কুমিল্লায় জনপ্রিয় নিউজ পোর্টাল ঢাকা পোস্ট এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিঃ) বেলা ১১টায় কুমিল্লা প্রেসক্লাবের হলরুমে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান উদযাপন করা হয়। ঢাকা পোস্ট এর কুমিল্লা প্রতিনিধি আরিফ আজগরের সভাপতিত্বে এতে গুরুত্বপূর্ণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মফিজুর রহমান বাবলু, কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত (পুলিশ সুপার সদর) সার্কেল কামরান হোসেন, কুমিল্লা কমার্স কলেজের অধ্যক্ষ হুমায়ূন কবির মাসউদ, কুমিল্লা জেলা পরিষদের সদস্য জসীম উদ্দিন, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট…

Read More

মোঃ জুলহাস উদ্দিন হিরো, শেরপুর প্রতিনিধি, ঋতুরাজ বসন্তে শেরপুরের বিভিন্ন অঞ্চলে বইছে শুষ্ক আবহাওয়া। পাল্টে যাচ্ছে প্রকৃতি, যোগ হচ্ছে নতুন মাত্রা। চারিদিকে এখন সবুজের সমাহার। এরই মধ্যে সবুজ পাতার ফাঁকে মুকুল থেকে ইতোমধ্যেই আমের গুটি বের হতে শুরু হয়েছে। এই মুকুলের সুবাসে মুগ্ধ হয়ে উঠছে সকল শেরপুরবাসী। শেরপুরের বিভিন্ন বাসা-বাড়ি, অফিস-আদালত ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে দেখা যায় থোকা থোকা আমের মুকুলের চিত্র। দখিনা হাওয়ায় প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ছে মৌ মৌ গন্ধ। একই সঙ্গে লেবু, লিচু ও কাঁঠাল গাছেও উঁকি দিচ্ছে নানা রঙের মুকুল। যেন প্রকৃতিরখেয়ালে আবহমান গ্রামবাংলায় ধারণ করেছে নতুন রূপ। শেরপুর শহরের বসতবাড়ি, অফিস-আদালত ছাড়াও বাণিজ্যিকভাবে চাষ করা…

Read More

এস.এম অলিউল্লাহ নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাধ্যমিক স্তরের শিক্ষায় নতুন কারিকুলাম বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম পরিদর্শন করলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোকাররম হোসেন। বৃহস্পতিবার সকালে উপজেলার জিনদপুর ইউনিয়ন স্কুল এন্ড কলেজ এবং দুপুরে সূফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রঃ) ফাজিল মাদ্রাসা পরিদর্শন করেন। মাদ্রাসায় নতুন কারিকুলাম অনুযায়ী শ্রেণি কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এ শিক্ষা কর্মকর্তা। তিনি শিক্ষার্থীদের নতুন কারিকুলাম সম্পর্কে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোকাররম হোসেন বলেন, নতুন কারিকুলামে মুখস্থ নির্ভরতার বদলে অভিজ্ঞতা ও কার্যক্রমভিত্তিক শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীরা শিখবে আনন্দের সাথে, উৎসাহ, উদ্দীপনা নিয়ে…

Read More

মোঃ জুলহাস উদ্দিন হিরো, শেরপুর প্রতিনিধি, অস্বচ্ছ বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত বীর নিবাসের উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকার উসমানী স্মৃতি মিলনায়তনে সংযুক্ত হয় নকলা উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বুলবুল আহমেদ এর সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মুনসুর আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তারিফুর রহমানসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকগণ…

Read More

মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধি নীলফামারী জলঢাকায় সংস্কারের উদ্দ্যোগ নেই রাজা হরিশ চন্দ্রের বাড়ী। সরকার উদ্যেগ নিলে এটি হতে পারে পর্যটন কেন্দ্র। হরিশ চন্দ্র পাঠ উপজেলার খুটামারা ইউনিয়নের একটি গ্রামের নাম। রাজা হরিশ চন্দ্রের নাম অনুসারে গ্রামটির নামকরন করা হয়েছে। আর এই জায়গায় রাজা হরিশ চন্দ্রের রয়েছে প্রাচীন রাজবাড়ি। বর্তমানে এই রাজ বাড়ীটি মাটির নিচে দেবে যাওয়ায় তার ধ্বংসাবসাশের নাম হরিশচন্দ্র পাঠ। চাড়াল কাটা নদীর দক্ষিণ তীরে প্রায় এক বিঘা জমির উপর ৫টি বড় কালো পাথর খণ্ডে ঘেরা স্থানটিকে দূর থেকে রাজ বাড়ীর শিব মন্দিরের জায়গাটি উঁচু মাটির ঢিপি বলে মনে হয়। ঢিপির উচ্চতা ৫০-৬০ ফুট থাকলেও সময়ের আবর্তনে উচ্চতা…

Read More

নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জে ১৩৫ জন নব-নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকগণের ওরিয়েন্টেশন ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠান হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূরুল আমিন শাহ্, বীর মুক্তিযোদ্ধা রানা বারী,এমপি প্রতিনিধি রেজাউল আলম স্বপন, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি হেদায়েত হোসেন ও সাধারণ সম্পাদক মাহমুদ শরীফ এবং সহকারী শিক্ষা অফিসারগণ। শুরুতেই নব-নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ…

Read More

সাইদ আল মামুন স্টাফ রিপোর্টার। :চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের উদ্বোধনী বয়ানের মাধ্যমে শুরু হলো ৯৯তম চরমোনাই বার্ষিক ফাল্গুনের মাহফিল। তিনদিন ব্যাপী এই মাহফিলের উদ্বোধনী বয়ানে চরমোনাই পীর বলেন, চরমোনাই মাহফিল দুনিয়াবি উদ্দেশ্যে নয় বরং পথভোলা মানুষকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্যই এই মাহফিল প্রতিষ্ঠা করা হয়েছে। সুতরাং এখানে দুনিয়াবি কোনো উদ্দেশ্য সাধনের জন্য আসার প্রয়োজন নেই। যদি এমন কেউ এসে থাকেন তবে নিয়ত পরিবর্তন করে আত্মশুদ্ধির জন্য প্রস্তুতি গ্রহণ করুন। গতকাল বুধবার (১৬৫ফেব্রুয়ারি) জোহরের নামাজের পর চরমোনাই মাদরাসার মূল মাঠসহ মোট ৬টি মাঠ নিয়ে অনুষ্ঠিত চরমোনাইর বার্ষিক মাহফিলের উদ্বোধনী অধিবেশনে তিনি বলেন, যারা চরমোনাইতে নতুন এসেছেন,…

Read More