- দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
- “যুবদল কর্মী হত্যা মামলা” উজিরপুরে বিএনপির সাতলা ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আজীবন বহিষ্কার
- কোটচাঁদপুরে পুলিশের অভিযানে মাদকসেবীসহ গ্রেপ্তার ৫, অপহৃত তরুণী উদ্ধার
- গানের সুরে কেটেছে ৭০ বছর, আজও গানই তাঁর বেঁচে থাকার অবলম্বন
- মধুপুরের শাইলবাইদ বণিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
- জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
Author: admin
প্রীতম কান্তি গোপ, কুবি প্রতিনিধি “পথে আছে ঘোর, পথে আছে বাধা, পথে আমি তোমাকেই খুঁজি!” কবি নির্মলেন্দু গুণের এই পঙক্তিটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) হাজারো শিক্ষার্থীর হৃদয়ের কথা। তাদের কাছে এই পথ মানে রুটিন মাফিক যাত্রা নয়; শহরের কোলাহল থেকে লাল মাটির নিরিবিলি ক্যাম্পাসে ছুটে আসার এক কাব্যিক আকাঙ্ক্ষা। আর এই যাত্রার সবচেয়ে চেনা সঙ্গী কুবির লাল-নীল রঙের বাসগুলো। যা কুবিয়ানদের কাছে কেবল একটি পরিবহন নয়, বরং তাদের সুখ-দুঃখের আস্থা এবং তাদের একমাত্র ভরসার প্রতীক। আবাসিক সংকটে জর্জরিত ক্যাম্পাসটিতে শিক্ষার্থীদের একটা বড় অংশ থাকে শহরে। যারা প্রতিনিয়ত ক্যাম্পাস থেকে দূরে থাকার এক নিদারুণ যন্ত্রণা অনুভব করে। ক্লাস বা পরীক্ষার প্রয়োজন ছাড়া…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম নকিবুল হাসানের বিরুদ্ধে এমপিওভুক্তির আবেদনে ভয়াবহ অনিয়ম, জাল–জালিয়াতি ও ঘুষবাণিজ্যের অভিযোগ উঠেছে। পলাশবাড়ীর পাশাপাশি তিনি সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জ উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকায় এই তিন উপজেলায় ক্ষমতার অপব্যবহারের সুযোগ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ অভিযোগে ভুক্তভোগী শিক্ষক–কর্মচারীরা গত বুধবার (১০ ডিসেম্বর) গাইবান্ধা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেন। ছয়জন প্রধান ও সহকারী শিক্ষকের স্বাক্ষরিত অভিযোগপত্রে বলা হয়, বৈধভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষক–কর্মচারীদের এমপিও আবেদন নানা অজুহাতে ফেরত দেওয়া হলেও ভুয়া কাগজপত্র, জাল সিল–স্বাক্ষর ও টেম্পারিং করা সিএস কপিসহ আবেদন ২–৩ লাখ টাকা ঘুষের বিনিময়ে অগ্রায়ন করা হচ্ছে। অভিযোগে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক মহান বিজয় দিবস উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি এগুলো অবমুক্ত করেন। এসময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ সচিব আব্দুন নাসের খান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস এম শাহাব উদ্দিন উপস্থিত ছিলেন। এদিকে গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির শরীরের অন্য অঙ্গগুলো এখনো ‘নিয়ন্ত্রণযোগ্য’। সোমবার ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী…
নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় ট্রাক চাপায় মোতালেব (৫০) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও তিন যাত্রী আহত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে সদর উপজেলার কাঁঠালতলী-রানীনগর আঞ্চলিক সড়কের পিরোজপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত অটোরিক্সা চালক মোতালেব রাণীনগর উপজেলার খট্রেশর গ্রামের মৃত বরকতের ছেলে। এ ঘটনায় আহতরা হলেন, কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার মহেন্দ্রপুর গ্রামের আলম খন্দকারের ছেলে আজগর হোসেন(৩১), নওগাঁ সদর উপজেলার পিরোজপুর পশ্চিমপাড়া এলাকার মৃত জামালের স্ত্রী মালেকা বেওয়া (৫০) এবং সদর উপজেলার শিমুলিয়া মন্ডলপাড়া এলাকার আব্দুল লতিফের কণ্যা জেরিন (২০)। স্থানীয় এবং থানা পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ থেকে তিনজন যাত্রী…
আলামিন খান, জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) রোভার স্কাউট গ্রুপের নতুন কমিটি (রোভার-ইন-কাউন্সিল ২০২৬) গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন ৫১তম ব্যাচের শিক্ষার্থী মো. খায়রুল ইসলাম এবং সেক্রেটারি হয়েছেন একই ব্যাচের শিক্ষার্থী মো. তাওফিকুর রহমান। রবিবার (১৪ ডিসেম্বর) জাবি রোভার স্কাউট গ্রুপের ভারপ্রাপ্ত শিক্ষক শবনম ফেরদৌসী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন–গার্ল-ইন-রোভার রীতা আক্তারি, সাংগঠনিক সম্পাদক মো. নাঈম খান, দপ্তর সম্পাদক তারেক আহমদ, কোষাধ্যক্ষ ইসরাত জাহান দীপ্তি, সমাজসেবা সম্পাদক শাকিল হোসেন, নারী বিষয়ক সম্পাদক তাহরিমা কবির লিয়া, পাঠাগার সম্পাদক সানজিদা আক্তার মনি, সাংস্কৃতিক সম্পাদক সাবরিন আক্তার ইমু, তথ্য প্রযুক্তি সম্পাদক মনোয়ার আহমেদ, প্রশিক্ষণ…
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:নাটোরের বড়াইগ্রাম উপজেলায় উজ্জ্বল শেখ নামে এক ব্যবসায়ীকে অপহরণ করে নির্মমভাবে নির্যাতন ও অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বনপাড়া পৌর যুবদলের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম প্রিন্সের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।রবিবার (১৪ ডিসেম্বর) সকালে বনপাড়া পৌর শহরের নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উজ্জ্বল শেখের ছোট ভাইয়ের স্ত্রী। তিনি অভিযোগ করে বলেন, তার ভাসুর দীর্ঘদিন ধরে বনপাড়া বাজারের সেডঘরে কসাই হিসেবে মাংসের ব্যবসা করে আসছেন। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন এবং বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গেও তার কোনো সম্পর্ক নেই।বক্তব্যে আরও বলা হয়, বনপাড়া পৌর…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা আকস্মিকভাবে পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন। রোববার (১৪ ডিসেম্বর) তিনি পলাশবাড়ী থানায় উপস্থিত হলে থানার একটি চৌকস পুলিশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরিদর্শনকালে পুলিশ সুপার থানার সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি ডিউটি ব্যবস্থাপনা, রেজিস্টারপত্র, মামলা সংক্রান্ত নথিপত্র, অস্ত্রাগারসহ থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিস্তারিতভাবে পর্যালোচনা করেন। এছাড়াও থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় পুলিশ সুপার পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনসেবামূলক পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনগণের সঙ্গে সদাচরণ বজায় রাখা এবং দ্রুত…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’ এ প্রতিপাদ্য সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে গাইবান্ধায় সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। আজ (১৪ ডিসেম্বর) রবিবার দুপুরে জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে ফিতা কেটে সেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাইবান্ধা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রশিদ। এসময় উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে সহকারী পরিচালক নেশারুল হক, প্রবাসী কল্যান ব্যাংকের ম্যানেজার মোঃ আমজাদ হোসেন, গাইবান্ধা প্রেসক্লাব(কাচারী বাজার) এর সাধারন সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা সহ অন্যরা। আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে ১৪ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত…
ভ্রমান্যমান প্রতিনিধি শ্রীনগর উপজেলার, রাড়িখাল ইউনিয়নের ১৯০০ শতকের জমিদার যদুনাথ রায়, এর বাড়িতে বিক্রমপুর যাদুঘরে মহান মুক্তিযুদ্ধ সময় এশিয়া মহাদেশ অন্যতম চিকিৎসক, বর্তমান সরকারের চিকিৎসা কমিশনের গুরুত্বপূর্ণ সদস্য জনাব ডাক্তার মোজাহেরুল হক স্যারের তিন বোন জনাব আসমা বেগম,নাজমা বেগম,ফাতেমা বেগম,কে ১৯৭১ সালে পাকিস্তান বাহিনী নির্মমগণহত্যা করে তাদের স্মরণে তিন দিন১৪/১২/২০২৫ থেকে ১৬/১২/২০২৫ পর্যন্ত ফ্রি ম্যাডিক্যাল ক্যাম্প ও বিক্রমপুর যাদুঘর চিত্র প্রর্দশনী উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয় প্রধান অতিথি জনাব ডাক্তার মোজাহেরুল হক,বিষেশ অতিথি জনাব মুহাম্মাদ জাহাঙ্গীর খান,জনাব আঃ লতিফ স্যার,সর্বজনাব ইউসুফ রানা বি.এন.পি নেতা, জামাল উদ্দিন উপজেলা স্বাস্থ্যসেবার প্রধান, যাদুঘরের কিউরেটর নাসির উদ্দিন আহম্মেদ জুয়েল, ডাক্তার আঃ মালেক ভুঁইয়া, একে.এম, জাহিদুল…
উজিরপুর (বরিশাল) প্রতিবেদক ঃ আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে সরকার প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সরকার তৃণমূল পর্যায়ে প্রশাসনকে ঢেলে সাজিয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন আচরণবিধি-২০২৫ বিষয়ে রাজনৈতিক দল ও প্রার্থীদের অবহিত করন সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা এ কথা বলেন। তিনি আরো বলেন নির্বাচন নিরপক্ষ ও উৎসব মুখোর োকরার লক্ষ্যে সরকার বদ্ধপরিকর। রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় উজিরপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম রুমি,…