- দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
- “যুবদল কর্মী হত্যা মামলা” উজিরপুরে বিএনপির সাতলা ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আজীবন বহিষ্কার
- কোটচাঁদপুরে পুলিশের অভিযানে মাদকসেবীসহ গ্রেপ্তার ৫, অপহৃত তরুণী উদ্ধার
- গানের সুরে কেটেছে ৭০ বছর, আজও গানই তাঁর বেঁচে থাকার অবলম্বন
- মধুপুরের শাইলবাইদ বণিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
- জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
Author: admin
রাজশাহী প্রতিনিধি মানবাধিকার, মানবিক মূল্যবোধ ও সামাজিক ন্যায়ের প্রশ্নকে সাহিত্যের ভাষায় তুলে ধরার অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড–২০২৫ অর্জন করেছেন কবি ও কথাশিল্পী শামীমা নাইস। এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশনের উদ্যোগে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গত ১৩ ডিসেম্বর ২০২৫ ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণীজনদের সম্মাননা প্রদান এবং অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান এইচ এম মনিরুজ্জামান-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত…
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেরেবাংলা হলের দুই আবাসিক শিক্ষার্থীকে মধ্যরাতে হলরুম থেকে জোরপূর্বক ধরে নিয়ে গিয়ে শারীরিক হেনস্তা, মানসিক নির্যাতন এবং এমনকি হত্যার হুমকি দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের একাধিক নেতাকর্মীর বিরুদ্ধে।ভুক্তভোগী দুই শিক্ষার্থী সোমবার (১৫ নভেম্বর) পৃথকভাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য , প্রক্টর এবং হল প্রভোস্ট বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।লিখিত অভিযোগ পত্রে বলা হয়েছে, গত ১২ ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক ১টা থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে শেরেবাংলা হলের আবাসিক শিক্ষার্থী, আইন বিভাগের এস. এম. ওয়াহিদুর রহমান এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল বাদশা-কে হল থেকে ডেকে ও জোরপূর্বক ধরে নিচে নামানো হয়।এস. এম. ওয়াহিদুর রহমানের অভিযোগ পত্রে…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের এলেঙ্গা কলেজ রোডে অবস্থিত মালেক এন্টারপ্রাইজকে জিরায় ভেজাল করার বিক্রির দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটির মালিক বারেক মিয়া। জেলা ভোক্তা অধিদপ্তরের উদ্যোগে সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে দেখা যায়, মালেক এন্টারপ্রাইজ আমদানিকৃত ভারতীয়,মিশরীয় জিরা ও দেশের বিভিন্ন জেলার জিরার মাঝে নিম্ন মানের জিরা মিক্স করে নতুন ডায়মন্ড জিরা নামে মোড়কে প্যাকেট বানিয়ে বাজারজাত করছিল। অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল। এ সময় তিনি বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় ভেজাল ও অবৈধ পণ্য বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে এবং এ ধরনের অপরাধে জড়িতদের…
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুর বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলার সাফদারপুর গ্রামে তাঁর কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব এনামুল হক। এছাড়া উপস্থিত ছিলেন কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারসহ বিভিন্ন পর্যায়ের মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি এবং জামায়াত ও বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ। কবর জিয়ারত শেষে বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বক্তারা মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর ত্যাগ নতুন…
কুড়িগ্রাম প্রতিনিধি রংপুরে মেডিকেল ভর্তি পরীক্ষায় সুযোগ না পেয়ে মোঃ নিয়ামুল ইসলাম নীরব নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। তিনি বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টেজের খুঁটিতে উঠে আত্মহনন করেন। রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় রংপুরের লালবাগ এলাকার একটি ছাত্রাবাস থেকে দূরে গিয়ে বৈদ্যুতিক খুঁটির মেইন তারে শরীর এলিয়ে দেন তিনি। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার পুরো শরীর পুড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নীরবের বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের চিলমারী এলাকায়। তার বাবা মোঃ এরশাদুল হক ও মা মোছাঃ নুরুন্নাহার বেগম। তারা দুজনেই শিক্ষকতা করেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর শহরের লালবাগ এলাকার নুর ছাত্রাবাসে…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান গেইটসংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে ময়লার স্তুপ জমে থাকায় চরম অস্বস্তিতে পড়েন হাসপাতালে আসা রোগী, স্বজন ও পথচারীরা। প্লাস্টিক,পচা ময়লা আবর্জনা ও মেডিকেল বর্জ্যে দুর্গন্ধ ছড়াচ্ছে চারপাশে। এতে একদিকে পরিবেশ দূষণ বাড়ছে,অন্যদিকে সংক্রমণের ঝুঁকিও তৈরি হচ্ছে।সোমবার(১৫ ডিসেম্বর) সকালে সরেজমিনে গিয়ে এমন দেখা মিলে হাসপাতালে পশ্চিম পার্শে মেইন গেইটের ময়লার ভাগাড়ে সৃষ্টি হয়েছে। মশা-মাছি থেকে নানা পোকামাকড় উড়ছে। হাসপাতালে আসা রোগীর স্বজনরা নাকে কাপড় দিয়ে হাসপাতালে প্রবেশ করছে। এছাড়া ১৫ তলা ভবনের প্রতিটি সিড়ির মুখে পানের পিক ও রোগীদের ব্যবহিত বাথরুম ময়লা আর্বজনায় ভর্তি। শুধুমাত্র ব্যতিক্রম হাসপাতালের চতুর্থ তলা অবস্থিত প্রশাসনিক এলাকা।…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধ। গাইবান্ধায় আঞ্জুমান মফিদুল ইসলাম জেলা শাখার উদ্যোগে বাংলাদেশী প্রবাসী ও স্থানীয় দানশীল ব্যক্তিদের আর্থিক সহায়তায় বিজয় মাসে অসহায় প্রতিবন্ধী ও পঙ্গু ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও কম্বল বিতরন করা হয়েছে। আজ(১৫ ডিসেম্বর)সোমবার বিকেলে পৌর শহরের ডিবি রোডে আঞ্জুমান মফিদুল ইসলামের স্থায়ী কার্যালয়ে প্রথমে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আঞ্জুমান মফিদুল ইসলাম গাইবান্ধা জেলার সহ-সভাপতি আব্দুল লতিফ হক্কানির সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) একেএম হেদায়েতুল ইসলাম, আঞ্জুমান মফিদুল ইসলাম গাইবান্ধা জেলার সহ সভাপতি আনোয়ারুল কাদির ফুলমিয়া, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হুমায়ুন ইকবাল যুগ্ন সাধারন সম্পাদক শহিদুজ্জামান শহিদ, কোষাধ্যক্ষ খন্দকার…
পানছড়ি প্রতিনিধি খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকা চন্দ্রপাড়া, শান্তিনগর ও লোগাং জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন মানবিক সহয়তা প্রদান ও মতবিনিময় সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)। বিজিবি সুত্র জানায়, সোমবার ( ১৫ ডিসেম্বর ২০২৫) সকালে লোগাং জোনের জোন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা)এর উপস্থিতিতে এসকল এলাকায় ঢেউটিন, নলকূপ ও আর্থিক অনুদান প্রদান করেন। এসময় জোন অধিনায়ক এর সভাপতিত্বে স্থানীয় হেডম্যান, কার্বারী ও জনসাধারণের সাথে মতবিনিময় সভা করা হয়েছে। সভায় তিনি, এলাকার আইন-শৃঙখলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহবান জানান। এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত…
আলামিন খান, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৪ ডিসেম্বর ২০২৫ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নবনির্মিত ৬ আবাসিক হলের গ্যাস সংযোগ উদ্বোধন করেছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। আজ বিকাল চারটায় বীরপ্রতীক তারামন বিবি হল ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে উপাচার্য প্রধান অতিথি হিসেবে এ গ্যাস সংযোগের উদ্বোধন করেন। এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, বীর বীরপ্রতীক তারামন বিবি হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবেদা সুলতানা, শহীদ তাজউদ্দীন আহমদ হলের প্রভোস্ট অধ্যাপক ড. খোঃ লুৎফুল এলাহী, ফজিলতুন্নেসা হলের প্রভোস্ট অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ…
মো. নাজিউল্লাহ ভূইয়া কেরানীগঞ্জ প্রতিনিধি (ঢাকা) কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের নয়াবাজার ডিগ্রি কলেজ। ঢাকা শহরের অদূরে অবস্থিত এই কলেজটি নামকরা কোনো প্রতিষ্ঠানের তালিকায় নেই। নেই আধুনিক ল্যাব, ব্যয়বহুল কোচিং কিংবা বিশেষ কোনো সুবিধাও। কিন্তু এখানকার শ্রেণিকক্ষ থেকেই উঠে এসেছে দুইটি অনুপ্রেরণার গল্প—যা প্রমাণ করে, স্বপ্ন দেখার জায়গা ছোট হলেও লক্ষ্য হতে পারে অনেক বড়। চলতি বছরের মেডিকেল ভর্তি পরীক্ষায় সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন নয়াবাজার ডিগ্রি কলেজের দুই মেধাবী শিক্ষার্থী সাফিয়া রহমান পদ্ম ও জান্নাতুল রশিদ। সীমিত সুযোগ, আর্থিক বাস্তবতা ও মানসিক চাপের মধ্যেও অধ্যবসায় আর আত্মবিশ্বাসকে সঙ্গী করে তাঁরা পৌঁছে গেছেন সাদা অ্যাপ্রনের স্বপ্নের দোরগোড়ায়। এই সাফল্য শুধু তাঁদের ব্যক্তিগত জয় নয়—এটি একটি কলেজ, একটি জনপদ এবং অসংখ্য স্বপ্নবাজ শিক্ষার্থীর আশার গল্প। বাবার কড়া শাসন, মায়ের নীরব প্রার্থনা—পদ্মের দীর্ঘ প্রস্তুতি সাফিয়া রহমান পদ্ম ভর্তি পরীক্ষায় ৪৫৩তম মেধাস্থান অর্জন করে ঢাকার ঐতিহ্যবাহী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তিনি আনিসুর রহমান ও সাজিয়া আফরিনের কন্যা। পদ্মের পরিবার জানায়, ছোটবেলা থেকেই তাঁর দিন শুরু হতো একটি নির্দিষ্ট রুটিনে। বাবা আনিসুর রহমান পড়াশোনার বিষয়ে ছিলেন অত্যন্ত নিয়মশৃঙ্খল। মোবাইল ফোন, অপ্রয়োজনীয় আড্ডা কিংবা সময় নষ্ট—সবকিছুর ওপর ছিল কড়া নিয়ন্ত্রণ। অন্যদিকে মা সাজিয়া আফরিন ছিলেন নীরব অনুপ্রেরণা—ভোরে উঠে সন্তানের জন্য দোয়া, পরীক্ষার আগের রাতে নিরব আতঙ্ক আর বিশ্বাসের আশ্রয়। নিজের পথচলার গল্প বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পদ্ম বলেন,“অনেক সময় ক্লান্ত হয়ে পড়তাম। মনে হতো আর পারছি না। তখন আম্মু শুধু বলতেন—‘আল্লাহ ভরসা, চেষ্টা থামাস না।’ আর আব্বু আমাকে নিয়মের ভেতরে রাখতেন। এই দুই শক্তির মাঝেই আমি দাঁড়িয়ে থাকতে পেরেছি।” পদ্মের শিক্ষাজীবন শুরু থেকেই ছিল ঈর্ষণীয়। তিনি এসএসসি পরীক্ষায় অ্যালবাট্রস স্কুল থেকে জিপিএ–৫ (গোল্ডেন) এবং এইচএসসি পরীক্ষায় নয়াবাজার ডিগ্রি কলেজ থেকে জিপিএ–৫ (গোল্ডেন) অর্জন করেন। আর্থিক সীমাবদ্ধতার কারণে বড় কোনো কোচিংয়ে নিয়মিত যাওয়া সম্ভব হয়নি। বেশিরভাগ প্রস্তুতি ছিল কলেজের শিক্ষক ও নিজের আত্মশৃঙ্খলার ওপর নির্ভর করে। ঢাকা বোর্ড থেকে সাধারণ গ্রেডে বৃত্তি পাওয়া তাঁর সেই পরিশ্রমের স্বীকৃতি। পদ্মের মা সাজিয়া আফরিন বলেন,“মেয়ে কখনো বিলাসিতা চায়নি। শুধু বলত—পড়তে দিও, সময় দিও। আমরা আল্লাহর কাছে শুধু এই দোয়া করেছি, ও যেন নিজের স্বপ্নে পৌঁছাতে পারে।” হার না মানা আর এক যোদ্ধা জান্নাতুল রশিদ অন্যদিকে, একই কলেজের আর একজন, মেধাবী শিক্ষার্থী জান্নাতুল রশিদ ও সরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় ২৬৯৭তমমেধাস্থান অর্জন করে ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তিনি মো. হারুন অর রশিদ ও শাহানা আফরোজের সন্তান।জান্নাতুলের গল্পে আছে অপেক্ষা, না-পাওয়ার কষ্ট আর নিজেকে নতুন করে গড়ে তোলার দৃঢ়তা। প্রথমবার মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলেও তিনি বেসরকারি মেডিকেলে ভর্তি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন। অনেক আত্মীয়স্বজন, এমনকি পরিবারের সদস্যরাও তখন দ্বিধায় ছিলেন। কিন্তু জান্নাতুল নিজের ভেতরের কণ্ঠকে বিশ্বাস করেছিলেন।তিনি বলেন,“আমি জানতাম, আমি পারব। শুধু আরেকটু সময় দরকার। সরকারি মেডিকেলে পড়াটা আমার কাছে শুধু সুযোগ নয়, দায়িত্ব মনে হয়েছে।” এক বছর ঘরে বসে আবার প্রস্তুতি—বন্ধুদের অনেকে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করেছে, জান্নাতুল তখন বইয়ের পাতায় নিজেকে আটকে রেখেছিলেন। সামাজিক চাপ, মানসিক একাকিত্ব—সবকিছুর মাঝেও ভেঙে পড়েননি। জান্নাতুলের মা ( নয়াবাজার ডিগ্রি কলেজের ইংরেজি শিক্ষক) শাহানা আফরোজ বলেন, “মা হিসেবে ভয় ছিল। কিন্তু শিক্ষক হিসেবে বিশ্বাস ছিল। ও বলেছিল—‘আমাকে আরেকবার চেষ্টা করতে দাও।’ আজ মনে হয়, সেই সিদ্ধান্তটাই ছিল জীবনের সেরা।” শিক্ষকদের ছায়া, প্রতিষ্ঠানের শক্ত ভিত্তি এই দুই শিক্ষার্থীর সাফল্যের পেছনে রয়েছে নয়াবাজার ডিগ্রি কলেজের শিক্ষকদের নিরব শ্রম। সীমিত সুযোগ-সুবিধার মাঝেও তাঁরা নিয়মিত অতিরিক্ত ক্লাস, মানসিক সমর্থন ও দিকনির্দেশনা দিয়েছেন।কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক মিয়া বলেন, “পদ্ম ও জান্নাতুল আমাদের গর্ব। তারা প্রমাণ করেছে—কলেজ বড় না হলেও স্বপ্ন বড় হতে পারে। আমরা চাই, তারা শুধু ভালো ডাক্তার নয়, ভালো মানুষ হিসেবেও গড়ে উঠুক।” তিনি আরও জানান, বিগত বছরগুলোতেও এই কলেজ থেকে বহু শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। এবারের সাফল্য নতুন শিক্ষার্থীদের স্বপ্ন দেখার সাহস দেবে। নয়াবাজার ডিগ্রি কলেজ পরিবার এই দুই কৃতী শিক্ষার্থীর জন্য দোয়া করছে— যেন তারা চিকিৎসকের সাদা অ্যাপ্রনের ভেতরেও মানুষের কষ্ট বোঝে মানবিক ডাক্তার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে। দুটি নাম, অসংখ্য স্বপ্নের ঠিকানা “সাফিয়া রহমান পদ্ম ও জান্নাতুল রশিদ। দুটি নাম, কিন্তু স্বপ্নজয়ের হাজারো ঠিকানার প্রতিচ্ছবি। সীমিত সুবিধা আর প্রতিকূলতার মাঝেও তাদের অদম্য আত্মবিশ্বাস ও অবিচল অধ্যবসায় আজ গ্রামের হাজারো শিক্ষার্থীর অনুপ্রেরণার উৎস। এটি কেবল ব্যক্তিগত অর্জন নয়, স্বপ্নকে সত্য করার এক সম্মিলিত বার্তা।”