- দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
- “যুবদল কর্মী হত্যা মামলা” উজিরপুরে বিএনপির সাতলা ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আজীবন বহিষ্কার
- কোটচাঁদপুরে পুলিশের অভিযানে মাদকসেবীসহ গ্রেপ্তার ৫, অপহৃত তরুণী উদ্ধার
- গানের সুরে কেটেছে ৭০ বছর, আজও গানই তাঁর বেঁচে থাকার অবলম্বন
- মধুপুরের শাইলবাইদ বণিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
- জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
Author: admin
মো. নাজিউল্লাহ ভূইয়া কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি ঢাকার কেরানীগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায়, অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৫৫তম মহান বিজয় দিবস। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরের প্রথম প্রহরে তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক সূচনা হয়। সকালে জিনজিরার মনু ব্যাপারীর ঢালে অবস্থিত কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন। পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণি ও পেশার মানুষ শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সকাল ৯টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা অবমুক্ত, রঙিন বেলুন উড়িয়ে বিজয় দিবস ও বিজয় মেলার উদ্বোধন…
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বলেছেন, বাংলাদেশে বীর সন্তান জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের জন্য সম্মানী ভাতা ও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সর্বপ্রথম দেশনেত্রী বেগম খালেদা জিয়া চালু করেছেন। আজ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থাকার কারণেই মুক্তিযোদ্ধারা কিছুটা হলেও সম্মানিত বোধ করতে পারছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রফিকুল ইসলাম জামাল বলেন, স্বাধীনতার পরেও মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা করা হয়নি। মুক্তিযুদ্ধের সঠিক তালিকাও তৈরি হয়নি। যার ফলে বারবার মুক্তিযোদ্ধাদের নিয়ে বিতর্ক সৃষ্টি…
জাবি প্রতিনিধি মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে তিন দিনব্যাপী মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছবিচত্ত্বরে সমাপনী আয়োজনের মধ্য দিয়ে আলোকচিত্র প্রদর্শনীর আনুষ্ঠানিকতা শেষ হয়।মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস, শহীদদের আত্মত্যাগ ও বিজয়ের চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের অগ্রনায়ক ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা প্রদর্শনী পরিদর্শন করেন। প্রদর্শনীতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের…
(বকশীগঞ্জ প্রতিনিধি) প্রতি বছরের মতো এবারও নয়া পাড়া আদর্শ ছাত্র সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হল এক ব্যতিক্রমধর্মী মানবিক আয়োজন। মহান বিজয় দিবস উপলক্ষে সংগঠনটির ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে অন্তর্ভুক্ত ছিল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মেধাবী ও প্রয়োজনীয় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ এবং গরিব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রসায়ন বিভাগের প্রভাষক জনাব মোঃ ফরিদ হাসান। অনুষ্ঠানটির সার্বিক সুশৃঙ্খল পরিচালনা করেন জনাব মোঃ রাসেল প্রধান। উল্লেখযোগ্য যে, নয়া পাড়া আদর্শ ছাত্র সংগঠনটি সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত একটি সংগঠন, যা ব্যক্তিগত অর্থায়ন ও স্থানীয় সমর্থনে দীর্ঘ পনের বছর ধরে নিরবচ্ছিন্নভাবে সামাজিক ও মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। অনুষ্ঠানে উপস্থিত…
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ভারত আমাদের দেশের সন্ত্রাসীদের লালন-পালন করবে আর আমরা তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করব এত ঠেকা লাগেনি। তারা আওয়ামী লীগের অত্যন্ত ৩০ হাজার সন্ত্রাসী পাসপোর্ট, ভিসা ছাড়া ভারতে আশ্রয় দিয়ে তাদের এখন লালন-পালন করছে। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের ফুলতলী গ্রামে এক পথসভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ভারত আমাদের দেশের সন্ত্রাসগুলোকে আশ্রয়-প্রশ্রয় দেয়, অর্থ ও ট্রেনিং দিয়ে বাংলাদেশে ছেড়ে দেয়। আমাদের দেশে এসে তারা একটার পর একটা অপরাধ করছে। তাদের বারবার বলা হয়েছে কিন্তু তারা এসব বন্ধ করেনি। তিনি বলেন,…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে সকাল ০৯.০০ ঘটিকা হতে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত গাইবান্ধা জেলার শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা অবমুক্তকরণ, সম্মিলিত কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শন ও পুরস্কার বিরতণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন । এ সময় কুচকাওয়াজ, শারীরিক কসরত ও ডিসপ্লেতে ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকারীদের পুরস্কার বিতরণ করা হয়। পরবর্তীতে ইনডোর স্টেডিয়ামে ১১.০০ ঘটিকায় মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মোঃ শরীফ আল রাজীব, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন…
সাতক্ষীরা প্রতিনিধি মহান বিজয় দিবস উপলক্ষে শিবপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা, মুক্তিযুদ্ধভিত্তিক বক্তব্য, দেশাত্মবোধক গান পরিবেশন এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ সরকার তাঁর বক্তব্যে বলেন মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, স্বাধীনতার সঠিক ইতিহাস জানা ও তা বাস্তব জীবনে প্রয়োগ করাই বিজয় দিবস পালনের মূল…
জাবি প্রতিনিধি মহান বিজয় দিবস উপলক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের সংগঠন ‘জাহানঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’-এর (জাবি প্রেসক্লাব) সদস্যরা। জাবি প্রেসক্লাবের সভাপতি ওয়াজহাতুল ওয়াস্তি ও সাধারণ সম্পাদক তানভীর ইবনে মোবারকের নেতৃত্বে মঙ্গলবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। এসময় প্রেসক্লাবের প্রায় বিশ জনের অধিক সাংবাদিক সদস্য উপস্থিত ছিলেন। মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্রত্যেকেই জাতীয় পতাকার আদলে লাল-সবুজ পাঞ্জাবি পরিধান করে স্মৃতিসৌধে গমন করেন এবং শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। জাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভীর ইবনে মোবারক বলেন, ‘প্রায় নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে আজকের এ দিনে বাংলার…
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সারাদেশের ন্যায় কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সুর্যোদয়ের প্রাক্কালে ৩১বার তোপধব্বনির মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয়স্তম্ভে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, স্বাস্থ্য বিভাগ, কুড়িগ্রাম প্রেসক্লাব, কুড়িগ্রাম জেলা বিএনপি, কুড়িগ্রাম এনসিপি, কুড়িগ্রাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, অন্যান্য রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। পরে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন শেষে শহিদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। মহান বিজয় দিবসটি পালন উপলক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট চত্বরে, সরকারি ও…
পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড়ে নানান আয়োজনে মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে । মঙ্গলবার ১৬ ডিসেম্বর প্রত্যুষে কালেক্টরেট চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক। দুপুরে সরকারি অডিটোরিয়ামে শহীদ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া অডিটোরিয়াম চত্বরে আড়ম্বরপূর্ণ তিন দিনব্যাপী বিজয়…