Author: admin

কুড়িগ্রাম প্রতিনিধি অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামের বিশেষ অভিযানে কুড়িগ্রাম জেলায় আওয়ামী লীগের আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মিডিয়া অফিসার মোঃ আশরাফুল আলম এ তথ্য জানিয়েছেন। গ্রেফতারকৃতদের মধ্যে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বন বিষয়ক সম্পাদক বাবলু মিয়া এবং চিলমারী উপজেলার চিলমারী ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান রয়েছেন। তাদের সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম বলেন, ‌‘গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করার ব্যবস্থা…

Read More

মধুপুর, টাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইলের মধুপুরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে মধুপুর রানীভবানী মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মধুপুর উপজেলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। উপজেলার ২৫টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের (প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত) প্রায় ৭৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এই বৃত্তি পরিক্ষায় পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন সংগঠনের সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান। এ সময়ে আরো উপস্থিত মধুপুর উপজেলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সভাপতি মো: আফাজ উদ্দিন সুমন, সাধারণ সম্পাদক, মো: নাজমুল হকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকা উপস্থিত ছিলেন। এ সময় বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন…

Read More

উজিরপুর (বরিশাল) প্রতিবেদন ঃ বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দেওরা বাড়ি এলাকায় সন্ধ্যা নদীর তীর থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির মৃত দেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল আনুমানিক দুপুর ১২টার দিকে স্থানীয়রা নদীর তীরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। র‍্যাব-৮, সদর কোম্পানি, বরিশাল সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, মরদেহে কোনো শরীর আঘাতের কোনো চিহ্ন…

Read More

গোমস্তাপুর প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ২০২৫-২০২৬ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গম বীজ ও বিভিন্ন উপকরণ বিতরণ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর)সকাল‌ দশটায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী ও কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন, এ সময় আরো উপস্থিত ছিলেন,কৃষি সম্প্রসারন উপজেলা এলজিডিই অফিসার আছহাবুর রহমান,উপজেলা প্রানী সম্পদ অফিসার ওয়াসিম আকরাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা, ইব্রাহিম খলিল, মিঠুন কুমার, ও উপকারভোগী কৃষকরা। উল্লেখ্য উপজেলা ৭৫ জন…

Read More

কুয়াকাটা প্রতিনিধি পর্যটন নগরী কুয়াকাটার সী-বিচকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখতে বৃহস্পতিবার(১৮ডিসেম্বর) সকাল ১১ টায় এডুকো বাংলাদেশ ও এনএসএস-এর সহযোগিতায় এমপাওয়ার প্রকল্পের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। সকাল থেকে এমপাওয়ার প্রকল্পের যুব সদস্যরা কুয়াকাটা সৈকতের বিভিন্ন পয়েন্টে ছড়িয়ে পড়ে প্লাস্টিক, পলিথিনসহ বিভিন্ন বর্জ্য সংগ্রহ করে। কর্মসূচি শেষে তারা পর্যটক, স্থানীয় বাসিন্দা, কুয়াকাটা পৌরসভা এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের প্রতি সৈকতকে নিয়মিত পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের জোর দাবি জানান। এমপাওয়ার প্রকল্পের ইয়ুথ সদস্য মুক্তি বলেন, কুয়াকাটা শুধু আমাদের নয়, এটি দেশের অন্যতম পর্যটন কেন্দ্র। এই সৈকত পরিষ্কার রাখা আমাদের নৈতিক দায়িত্ব। নিজেরা সচেতন না হলে কোনো উদ্যোগই সফল হবে না। এডুকো বাংলাদেশের ক্লাইমেট চেইঞ্জ…

Read More

ফরিদপুর প্রতিনিধিঃ ”দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়রো স্বদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে ফরিদপুরে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে,(১৮ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রবাসী ও জব ফেয়ার মেলার ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক। উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শামছুল আজম সহ অন্যান্য অতিথিরা…

Read More

Exif_JPEG_420 পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড়ের তেতুলিয়া আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর সকালে তেতুলিয়া মিলনায়তনের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে দিবসটি উদযাপিত হয়েছে । এ উপলক্ষে আজ সকাল সাড়ে ১০টায় তেতুলিয়া উপজেলা পরিষদ এর সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে তেতুলিয়া মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন তেতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহিন খসরু। সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতিকে সচল রাখতে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন…

Read More

যবিপ্রবি প্রতিনিধি : তা মান্না নূরা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ‘ইয়ুথ ইন্ডিং হাঙ্গার’ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ইলেকশন অলিম্পিয়াড-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল দশটায় যবিপ্রবির অধ্যাপক মোঃ শরীফ হোসেন কেন্দ্রীয় গ্যালারীতে অনুষ্ঠিত হয় এ ইলেকশন অলিম্পিয়াড। ‘দ্যা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’ এর অর্থায়নে অলিম্পিয়াডটির আয়োজন করে যবিপ্রবির ইয়ুথ ইন্ডিং হাঙ্গার শাখা। ইলেকশন অলিম্পিয়াডে ছিল বহুনির্বাচনী পদ্ধতিতে কুইজ, উপস্থিত বক্তব্য, প্রশ্নোত্তর পর্ব এবং অলিম্পিয়াডে সেরা ১০ জন বিজয়ীকে সার্টিফিকেট ও সম্মাননা স্বারক প্রদান ও স্বেচ্ছাসেবকদের পুরস্কৃত করা হয়। যবিপ্রবির ইয়ুথ ইন্ডিং হাঙ্গার শাখার কো-অর্ডিনেটর মোঃ মেহেদী হাসানের(মেহরাব) সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে র‍্যাব-১৪ এর সিপিসি-৩ ক্যাম্প কর্তৃক পৃথক তিনটি অভিযানে ছিনতাই, অপহরণ ও চুরি মামলার একাধিক আসামিকে গ্রেফতার করা হয়েছে। এসময় একটি অপহরণ মামলার ভিকটিমকেও উদ্ধার করা হয়। র‍্যাব সূত্রে জানা যায়, প্রথম অভিযানে টাঙ্গাইলের মির্জাপুর থানার একটি ছিনতাই মামলার সক্রিয় আসামি রনি (২৩) কে গ্রেফতার করা হয়। তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ডিস্ট্রিবিউটার অগ্রণী ট্রেডিং কোম্পানি লিমিটেডের এক বিক্রয় প্রতিনিধির নিকট থেকে ছুরিকাঘাত করে নগদ অর্থ ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিলেন। এ ঘটনায় ভিকটিম আবু রায়হান (২০) বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন (মামলা নং-২৯, তারিখ-২০ জুলাই ২০২৫, ধারা-৩৯৪ দণ্ডবিধি)। মামলাটি তদন্তের ধারাবাহিকতায় ১৭ ডিসেম্বর ২০২৫…

Read More

পাথরঘাটা  প্রতিনিধি  বরগুনার তালতলী উপজেলার বড় অঙ্কুজা গ্রামের বাসিন্দা মানসিক ভারসাম্যহীন হোসেন (৪০) প্রায় এক দশক আগে নিখোঁজ হন। দীর্ঘ ১০ বছর পর অবশেষে তার সন্ধান মিলেছে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায়। জানা যায়, প্রায় এক দশক আগে বরগুনার তালতলী উপজেলার বাড়ি থেকে বেরিয়ে যান মানসিক ভারসাম্যহীন হোসেন। এরপর দীর্ঘদিন তার কোনো খোঁজ মেলেনি। সম্প্রতি বরগুনার পাথরঘাটা উপজেলার একটি এলাকায় তাকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানালে তা মানবিক ব্যক্তিদের নজরে আসে। পরে খোঁজখবর নিয়ে নিশ্চিত হওয়া যায়, তিনি তালতলী উপজেলার নিখোঁজ হোসেন। খবরটি ছড়িয়ে পড়লে বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে গুরুত্ব পায়। খবর পেয়ে বিএনপি নেতা বদিউজ্জামান সাহেদ এবং…

Read More