
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলে র্যাব-১৪ এর সিপিসি-৩ ক্যাম্প কর্তৃক পৃথক তিনটি অভিযানে ছিনতাই, অপহরণ ও চুরি মামলার একাধিক আসামিকে গ্রেফতার করা হয়েছে। এসময় একটি অপহরণ মামলার ভিকটিমকেও উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, প্রথম অভিযানে টাঙ্গাইলের মির্জাপুর থানার একটি ছিনতাই মামলার সক্রিয় আসামি রনি (২৩) কে গ্রেফতার করা হয়। তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ডিস্ট্রিবিউটার অগ্রণী ট্রেডিং কোম্পানি লিমিটেডের এক বিক্রয় প্রতিনিধির নিকট থেকে ছুরিকাঘাত করে নগদ অর্থ ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিলেন। এ ঘটনায় ভিকটিম আবু রায়হান (২০) বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন (মামলা নং-২৯, তারিখ-২০ জুলাই ২০২৫, ধারা-৩৯৪ দণ্ডবিধি)। মামলাটি তদন্তের ধারাবাহিকতায় ১৭ ডিসেম্বর ২০২৫ বিকাল সাড়ে ৪টার দিকে মির্জাপুর থানার মুচিরচালা তরফপুর এলাকায় অভিযান চালিয়ে রনিকে গ্রেফতার করা হয়।
দ্বিতীয় অভিযানে নওগাঁ জেলার মান্দা থানার একটি অপহরণ মামলার প্রধান আসামি মোঃ মামুন হোসেন (২৫) কে গ্রেফতার করা হয় এবং অপহৃত মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করা হয়। ভিকটিম স্থানীয় একটি মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী। গত ১৬ অক্টোবর ২০২৫ তারিখে মাদ্রাসায় যাওয়ার পথে তাকে জোরপূর্বক অপহরণ করা হয়। এ ঘটনায় বিজ্ঞ আদালতের আদেশে মান্দা থানায় অপহরণ মামলা (মামলা নং-২১, তারিখ-১৮ নভেম্বর ২০২৫, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০।