- টোকিওতে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা তাকাইচির
- উজিরপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা, ২৪ ঘণ্টায় অভিযুক্ত গ্রেপ্তার
- নওগাঁর বদলগাছীতে ৬৪ জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল
- দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
- “যুবদল কর্মী হত্যা মামলা” উজিরপুরে বিএনপির সাতলা ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আজীবন বহিষ্কার
- কোটচাঁদপুরে পুলিশের অভিযানে মাদকসেবীসহ গ্রেপ্তার ৫, অপহৃত তরুণী উদ্ধার
- গানের সুরে কেটেছে ৭০ বছর, আজও গানই তাঁর বেঁচে থাকার অবলম্বন
- মধুপুরের শাইলবাইদ বণিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
Author: admin
সুলতান আহমেদ (আত্রাই) ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদীর নৃশংস হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে এবং ভারতীয় আগ্রাসন ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদে আত্রাইয়ে সাধারণ ছাত্র-জনতা আজ অগ্নিগর্ভ বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে সমাবেশে রূপ নেয়। এ সময় প্রতিবাদকারীরা বজ্রকণ্ঠে স্লোগান দেন— “হাদীর খুনির বিচার চাই,” “আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াও,” “সন্ত্রাসবাদের মদদ বন্ধ কর,”—যা পুরো এলাকায় প্রতিবাদের তাপ ছড়িয়ে দেয়। সমাবেশে বক্তারা বলেন, শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি মতপ্রকাশ ও সংগঠনের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। দ্রুত বিচার না হলে অপরাধীরা আরও বেপরোয়া হবে এবং দেশ…
কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলিবিদ্ধের ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ ও উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে ছাত্রলীগের এক নেতাকে ধরিয়ে দিতে ১০ হাজার টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে। এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা ও সমালোচনা দেখা দিয়েছে। অভিযুক্ত নেতার নাম মোঃ আরাফাত হোসেন সোহাগ। তিনি কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এবং রমনা সরকার বাড়ি এলাকার মোঃ সুজা মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, হাদিকে গুলিবিদ্ধের ঘটনার পরদিন, ১৩ ও ১৫ ডিসেম্বর, মোঃ আরাফাত হোসেন সোহাগ নিজের ফেসবুক আইডি থেকে দুটি মন্তব্য করেন, যা অনেকেই কুরুচিপূর্ণ ও উসকানিমূলক বলে অভিযোগ…
জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকারী শেরপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন, ‘শেরপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি’র (JUSAS) নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। শেরপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির বিদায়ী সভাপতি মাহমুদুল হাসান কিরন ও সাধারণ সম্পাদক মো: মেহেদী হাসান সজীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী কামরুজ্জামান সাকিব (জালাল) এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী মো. শরিফুল আলম সাকিব। উক্ত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ৪৯ ব্যাচের শিক্ষার্থী এরশাদ আলী, সাব্বির হোসাইন, মোঃ মোস্তাফিজুর রহমান নাহিদ, মাহমুদুল হাসান মিল্লাত, নাওয়ার বিনতে…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে র্যাবের অভিযানে ৩৬ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ আনোয়ার (৩৮) ও মোঃ ইমরান আলী (২২)। র্যাব-১৪ এর সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে টাঙ্গাইল সদর থানাধীন আশিকপুর বাইপাস সড়কের পশ্চিম পাশে সিরাজগঞ্জগামী লেনে একটি চেকপোস্ট স্থাপন করে। এসময় হলুদ রঙের একটি মিনি পিকআপ চেকপোস্ট অতিক্রম করার সময় থামানোর সংকেত দিলে গাড়িটি থামে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে গাড়িতে তল্লাশি চালানো হলে পিকআপে থাকা মোঃ আনোয়ার ও মোঃ ইমরান আলীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা গাড়িতে…
কুড়িগ্রাম প্রতিনিধি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জান্নাতুল ফেরদৌস যুথি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এক লিখিত পদত্যাগপত্রের মাধ্যমে এ সিদ্ধান্ত জানান তিনি। পদত্যাগপত্রে জান্নাতুল ফেরদৌস যুথি উল্লেখ করেন, গত ১৬ ডিসেম্বর কেন্দ্রীয় কমিটির এক বিবৃতির মাধ্যমে কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে তাকে যুগ্ম সদস্য সচিব পদে অন্তর্ভুক্ত করা হলেও এ বিষয়ে তার কোনো ধরনের সম্মতি বা মতামত নেওয়া হয়নি, যা তিনি অপমানজনক ও অনভিপ্রেত বলে উল্লেখ করেন। ওই পত্রে তিনি আরও উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানে সরাসরি যুক্ত থাকলেও তিনি কোনো রাজনৈতিক বা অর্ধ-রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত হতে…
মমিনুল ইসলাম, তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি। ভোলার তজুমদ্দিন উপজেলায় বেড়িবাঁধ নির্মাণের সময় বসতবাড়ি উচ্ছেদ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত প্রায় দুই শতাধিক পরিবার। শুক্রবার বেলা ১১ টায় তজুমদ্দিন উপজেলার ৩ নং চাঁদপুর ইউনিয়নের দালাল কান্দি বেড়িবাঁধের উপর মানববন্ধন করেন স্থানীয় বাসিন্দারা। একই দিনে ১ নং ওয়ার্ডে সকাল ১০ টায় বেড়িবাঁধে ক্ষতিগ্রস্ত পরিবার গন ভূইয়া বাড়ির দরজার বেড়িবাঁধে মানববন্ধন করে পরবর্তীতে তারা দালাল কান্দিতে একত্রিত হন। মানববন্ধনে ক্ষতিগ্রস্তরা বলেন, পানি উন্নয়ন বোর্ডের অধীনে (পাউবো) মেরিন ড্রাইভের জন্য হাইওয়ে বেড়িবাঁধ প্রকল্পে ২০১৮ সালে নির্মাণাধীন বেড়িবাঁধটি সংস্কার করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান খামখেয়ালি ও অপরিকল্পিতভাবে বাসিন্দাদের বিনা নোটিশে উচ্ছেদ করা হচ্ছে। এতে খোলা আকাশের নিচে…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি টাঙ্গাইল জেলা শাখার নব-নির্বাচিত শহীদ- মাসুম -আলভী পরিষদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে জাফরান রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে সংবর্ধনা কমিটির আহ্বায়ক মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি টাঙ্গাইল জেলা শাখার নব নির্বাচিত সভাপতি মোঃ সহিদুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মোঃ নূরুল ইসলাম,সাধারণ সম্পাদক মোঃ মোর্শেদ আলী খান মাসুম,সহ সভাপতি মাওলানা হারুন অর রশিদ,সহ সভাপতি খন্দকার মশিউর রহমান,সহ সভাপতি কানু চন্দ বসাক,সহ সভাপতি তারা মিয়া,অতিরিক্ত সাধারণ…
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। চাঁদা আদায়ের সময় পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের ওপর পরিকল্পিত হামলার ঘটনা ঘটেছে। গত বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের চন্ডিপুর গ্রামে এঘটনা ঘটে। এঘটনায় ওই স্বামী-স্ত্রীর বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় পৃথক দুইটি এজাহার দায়ের করা হয়েছে। এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার মনিরুল ইসলাম ওরফে মানিক মাস্টারের ছেলে অভিযুক্ত মো. রাসেল হোসেন (৪৩) ও তাঁর স্ত্রী মোছা. রিক্তা বেগম (৩৮) দীর্ঘদিন ধরে নিজেদের সাংবাদিক পরিচয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে কাছ থেকে চাঁদা দাবি করে আসছিলেন। বুধবার সন্ধ্যায় তারা নিজ এলাকায় এক গৃহবধূর বাড়িতে গিয়ে…
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার বিচার দাবিতে উত্তাল হয়ে উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। আজ ২য় দিনের মতো জুমার নামাজ পরবর্তী এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শিক্ষার্থীরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।শুক্রবার জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নিহতের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এরপর সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ঢাকা-কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।এসময় শিক্ষার্থীরা “আজাদী আজাদী! ইনকিলাব ইনকিলাব!”, “হাদির বুকে গুলি কেন, প্রশাসন জবাব দে!”,…
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত। ফরিদপুরে ছাত্র জনতার উদ্যোগে, আজ(১৯ ডিসেম্বর) শুক্রবার সকাল ১১ টার দিকে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে হত্যাকাণ্ডের প্রতিবাদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ-সময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি (এন সি পি) এর ফরিদপুর জেলা শাখার সদস্য সচিব সাইফ খান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজি রিয়াজ, সদস্য সচিব সোহেল রানা, জুলাই যোদ্ধা জনি বিশ্বাস, শাহ মোঃ আরাফাত, আবরার নাদিম ইতু, নিরব ইমতিয়াজ শান্ত সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ। এ-সময়…