Author: admin

কোটচাঁদপুর সংবাদদাতা: ঝিনাইদহের কোটচাঁদপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রুবেল হোসেন (৪০) নামে এক যুবক। তিনি উপজেলার বড়বামনদহ মন্ডলপাড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে। শনিবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে স্ত্রীর ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। নিহত রুবেল হোসেন স্থানীয় একটি ক্লিনিক ও নার্সিং হোমে নাইট গার্ড হিসেবে কর্মরত ছিলেন এবং পাশাপাশি রিকশা চালাতেন। তার স্ত্রী মর্জিনা খাতুন একই ক্লিনিকে আয়া পদে চাকরি করেন। নিহতের স্ত্রী মর্জিনা খাতুন জানান, প্রতিদিনের মতো সকালে খাওয়া শেষে তিনি কর্মস্থলে চলে যান। হঠাৎ করে সকাল সাড়ে ১১টার দিকে খবর পান, তার স্বামী আত্মহত্যা করেছেন। আত্মহত্যার কারণ সম্পর্কে তিনি বলেন, তার…

Read More

মিলছেনা রিটেক সমস্যার সমাধান, খরচ হচ্ছে অতিরিক্ত অর্থ * ডীন বললেন “ভর্তি শুরু করবো, এটা জানার কি আছে?” যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ভেটেরিনারি মেডিসিন অনুষদে (ডিভিএম) টানা চার বছর ধরে নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম বন্ধ থাকায় অনুষদটি শিক্ষার্থীশূন্যতার ঝুঁকিতে পড়েছে। বর্তমানে অনুষদের ১০টি বিভাগে মাত্র তিনটি ব্যাচে মোট ১৬০ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন। জানা যায়, ভেটেরিনারি মেডিসিন অনুষদে সর্বশেষ শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছিল ২০২০-২০২১ শিক্ষাবর্ষে। সে সময় প্রতিষ্ঠানটি ‘ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ’ নামে পরিচিত ছিল। ২০২৩ সালের শেষ দিকে কলেজটি যবিপ্রবির ভেটেরিনারি অনুষদে রূপান্তরিত হলেও ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ পর্যন্ত কোনো নতুন শিক্ষার্থী ভর্তি নিতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।…

Read More

কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় তিস্তার চরাঞ্চলজুড়ে পেঁয়াজের চারা বিক্রির হাত বদলেই বেড়ে যায় দাম। জমিতে কৃষকেরা পেঁয়াজের চারা বিক্রি করছেন শ’প্রতি ১৯ টাকা। কিন্তু হাত বদলেই বিক্রি হচ্ছে শ’প্রতি ২৫ থেকে ৩০ টাকায়। ‎ ‎সরেজমিনে উলিপুর উপজেলার তিস্তা নদীবেষ্টিত বিভিন্ন চরাঞ্চলে গিয়ে দেখা যায়, পেঁয়াজের চারা বিক্রির ধুম পড়েছে। জমিতে পেঁয়াজ চাষিরা স্থানীয় পাইকারের নিকট শ’প্রতি ১৯ টাকা দরে পেঁয়াজের চারা বিক্রি করছেন। স্থানীয় পাইকার তা ক্রয় করে উপজেলার বিভিন্ন এলাকার পাইকারের নিকট বিক্রি করছেন ২৫ থেকে ৩০ টাকা দরে। চরাঞ্চলের পেঁয়াজ চাষিরা পেঁয়াজের চারা বিক্রি করে খরচের দ্বিগুন আয় করছেন। ‎ ‎চর জুয়ান সতরা এলাকার পেঁয়াজ চাষি…

Read More

হাটহাজারী প্রতিনিধি ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকারি ছুটির দিনেও জেলার একাধিক ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। আজ শনিবার (২০ ডিসেম্বর) চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন তিনি। উল্লেখ্য ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪,৮৪৫ জন এবং ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা ৩,৫৪০ জন। পরিদর্শনকালে জেলা প্রশাসক ভোটগ্রহণ কার্যক্রমের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, ভোটারদের উপস্থিতি, শৃঙ্খলা ও ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার…

Read More

সুমন দেবনাথ  শনি সনাতন হিন্দু ধর্মের একজন দেবতা যিনি সূর্যদেব ও তার পত্নী ছায়াদেবীর (সূর্যদেবের স্ত্রী ও দেব বিশ্বকর্মার কন্যা দেবী সংজ্ঞার ছায়া থেকে সৃষ্ট দেবী ছায়া) পুত্র, এজন্য তাকে ছায়াপুত্র-ও বলা হয়। শনিদেব মৃত্যু ও ন্যায় বিচারের দেবতা যমদেব বা ধর্মরাজ ও পবিত্র শ্রী যমুনা দেবীর অনুজ ভ্রাতা। ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে একদিন শনির ধ্যানের সময়, তার স্ত্রী দেবী ধামিনী সুন্দর বেশভূষা নিয়ে তার সামনে এলে ধ্যানমগ্ন শনিদেব সেদিকে খেয়াল না করাতে পত্নী ধামিনী বা মন্দা শনিদেবকে অভিশাপ দিলেন, আমার দিকে তুমি ফিরেও চাইলে না! এরপর থেকে যার দিকে চাইবে, সে-ই ভস্ম হয়ে যাবে। বরিশালের বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের মাছরং(৪…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশকে অস্থিতিশীল করা, অরাজকতা সৃষ্টি এবং নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে ভারতে বসে শেখ হাসিনা হাদি হত্যার নির্দেশ দিয়েছেন। শনিবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার বিন্যাফৈর উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও দাইন্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদ রফিকুল ইসলাম ফারুকের ১২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। টুকু বলেন, যারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় এবং গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে চায়, তারাই এই হত্যাকাণ্ডের সঙ্গে…

Read More

ছবি সংগ্রহীত ২০১৩ সালের ‘রানা প্লাজা ধস’-এর মর্মান্তিক ঘটনাটি বাংলাদেশের নির্মাণ বিধিমালা প্রয়োগেপদ্ধতিগত ব্যর্থতার এক নির্মম স্মৃতিচিহ্ন হয়ে আছে। নির্মাণ সংক্রান্ত বিধানগুলি মূলত “TheBuilding Construction Act, 1952” এবং বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড (BNBC) ২০২০-এরউপর ভিত্তি করে তৈরি। বর্তমান আইনের পুরোনো বিধানগুলো আধুনিক উদ্বেগ, বিশেষ করে ভূমিকম্পসহনশীলতার মানদণ্ড, পরিবেশগত ঝুঁকি এবং দুর্যোগ-পরবর্তী দায় এবং সেইসাথে আধুনিক নির্মাণসামগ্রী, নির্মাণ প্রযুক্তি, জটিল বহুতল কাঠামো এবং সমসাময়িক নগর পরিকল্পনা ধারণাগুলিকেসমাধান করতে মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে।বাংলাদেশের নির্মাণ আইনগুলির দুর্বল প্রাতিষ্ঠানিক ও নিয়ন্ত্রক প্রয়োগ একটি গুরুত্বপূর্ণকারণ, যা দেশের শহুরে অবকাঠামোকে একটি বড় ভূমিকম্পের জন্য উচ্চ-ঝুঁকিপূর্ণ অঞ্চলে পরিণতকরতে পারে। পরিবেশ আইন সম্পর্কে অপর্যাপ্ত সচেতনতা কেবল নগর দুর্বলতার মূল…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এন নাসির উদ্দিন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রোববার (২১ ডিসেম্বর) এ বৈঠক অনুষ্ঠিত হবে। এদিন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও বসবেন সিইসি। ইসি সূত্র জানায়, সিইসির সভাপতিত্বে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে ওই সভা হবে। দুপুর ১২টায় তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করবেন সিইসি। পরে আড়াইটার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সভা অনুষ্ঠিত হবে। সভায় নির্বাচন কমিশনাররা ছাড়াও সেনা, নৌ ও বিমান বাহিনীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন। শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কাতার এয়ারলাইন্সের একটি বিমানে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন ডা. জুবাইদা রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বলেন, ডা. জুবাইদা রহমান লন্ডন ফিরে গেছেন। ইনশাআল্লাহ তারেক রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে দেশে ফিরবেন বৃহস্পতিবার। তিনি আরও বলেন, নির্দিষ্ট সময়ে বিমানটি ছেড়েছে। এ ফ্লাইটটি সিলেট হয়ে সরাসরি লন্ডনের হিথ্ররো বিমানবন্দরে পৌঁছাবে। এদিকে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিগত কয়েক দিনের তুলনায় আরও বেশি…

Read More

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম বিপ্লবী বীর শরীফ ওসমান হাদীকে প্রকাশ্যে গুলি করে হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমা জুলাই বিপ্লবী ছাত্র জনতার আয়োজনে কুলিয়ারচর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে এ কর্মসূচি পালিত হয়। উপজেলা ছাত্র প্রতিনিধি ফয়সাল আহমেদ তুহিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর থেকে শুরু হয়ে পৌরশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুলিয়ারচর শপিং কমপ্লেক্স হয়ে পুনরায় কেন্দ্রীয় মসজিদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা ফয়সাল আহমেদ রাজিব, ছাত্র প্রতিনিধি ফাহিম আহমেদ, এনসিপি’র উপজেলা প্রধান সমন্বয়কারী…

Read More