Author: admin

ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ প্রতিবেদন  আজ ২০২৫ সালের শীত অয়নান্ত। সহজ বাংলায় বলতে গেলে— আজই উত্তর গোলার্ধে বছরের সবচেয়ে ছোট দিন এবং সবচেয়ে বড় রাতের দেখা মিলবে। এই দিনের মধ্য দিয়েই শুরু হলো জ্যোতির্বৈজ্ঞানিক শীত। আবহাওয়াবিদদের হিসাবে শীত শুরু হয়েছে ১ ডিসেম্বর থেকে। তবে অনেকেই অয়নান্তের দিনকেই প্রকৃত শুরুর দিন মনে করেন বলে জানিয়েছে বিবিসি। শীত অয়নান্ত আসলে কোনো পুরো দিন নয়। এটি একটি নির্দিষ্ট মুহূর্ত। ইউএসএ টুডে জানিয়েছে, বাংলাদেশ সময় আজ রাত ৯টা ৩ মিনিটে এই অয়নান্ত ঘটতে চলেছে। এই সময় উত্তর গোলার্ধ সূর্য থেকে সবচেয়ে দূরে হেলে থাকে। এই দিনে সূর্য থাকে মকরক্রান্তি রেখার ঠিক ওপর। ফলে…

Read More

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের কালকোট আহমদিয়া হাফেজিয়া এতিমখানা ও নূরানী মাদ্রাসার উদ্যোগে ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে শিক্ষার্থীদের নৈতিকতা, পড়ালেখা ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. নুর মোহাম্মদ মোল্লা-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাস্টার সেলিম মজুমদার এবং চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য আনিছুর রহমান। আন্যনের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা কামাল উদ্দিন, মাওলানা ইউনুস সাহেব, মাওলানা মাউন উদ্দিন সাহেব এবং অত্র মাদ্রাসার সদস্য…

Read More

কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় হত্যার হুমকি দিয়ে এক জামায়াত কর্মীর বাসার বারান্দায় চিরকুট রেখে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জানা গেছে, হত্যার হুমকি পাওয়া ব্যক্তির নাম মোঃ শাহ আলম। তিনি কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের পশ্চিম পাথরডুবি গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে এবং স্থানীয় জামায়াতের একজন সক্রিয় কর্মী। তিনি ব্যবসার পাশাপাশি একটি বেসরকারি মাদ্রাসা পরিচালনা করেন। শাহ আলম বর্তমানে ব্যবসা ও প্রতিষ্ঠান পরিচালনার সুবিধার্থে দেওয়ানের খামার (সরকারি কলেজ রোড) এলাকার জোবাইদুল ইসলামের বাড়ির নিচতলায় ভাড়া থাকেন। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় শাহ আলমের…

Read More

মধুপুর প্রতিনিধি আইনের আশ্রয় নিতে গিয়ে উল্টো নিরাপত্তাহীনতায় পড়েছেন এক সাংবাদিক। থানায় লিখিত অভিযোগ, হাতেনাতে মোটরসাইকেল উদ্ধার এবং আসামি আটক—সবকিছুর পরও রহস্যজনকভাবে ছিনতাইকারীকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে মধুপুর থানা পুলিশের বিরুদ্ধে। এমন ঘটনায় ক্ষোভ, আতঙ্ক ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সাংবাদিক মোঃ আশিক। শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আমি একজন পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিক। সংবাদ সংগ্রহ করতে গিয়ে যদি আমার জীবন, সম্পদ ও নিরাপত্তা এভাবে হুমকির মুখে পড়ে—তাহলে সাধারণ মানুষের অবস্থা কোথায় দাঁড়াবে?” তিনি জানান, গত ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে মধুপুর উপজেলার গোপদ গ্রামের আলামিন হোসেন বাবু (পিতা- আব্দুর…

Read More

 কুড়িগ্রাম প্রতিনিধি কয়েকদিনের বিরতির পর কুড়িগ্রাম জেলায় আবারও জেঁকে বসেছে হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডা। শনিবার রাত থেকে শুরু হওয়া ঘন কুয়াশা আর শীতল বাতাসে জেলাজুড়ে জনজীবন স্থবির হয়ে পড়েছে। রোববার (২১ ডিসেম্বর) সকাল ছয়টায় কুড়িগ্রাম জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। যা শীতের অনুভূতিকে আরও তীব্র করে তুলেছে। ভোরের দিকে কুয়াশার চাদরে ঢেকে যায় পুরো জেলা। সকাল সাড়ে ৯টাতেও সূর্যের দেখা না মেলায় শীতের প্রকোপ কমেনি। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের মানুষ, দিনমজুর ও চরাঞ্চলের বাসিন্দারা। শীতের কারণে অনেকেই সকালে কাজে বের হতে পারেননি। এদিকে কুয়াশার কারণে সড়কে যান…

Read More

পাথরঘাটা প্রতিনিধি বরগুনার পাথরঘাটায় শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজায় ছাত্রজনতার ঢল নামে। শনিবার (২০ ডিসেম্বর) আসরের নামাজের পর পাথরঘাটা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সম্মিলিত ছাত্রজনতার উদ্যোগে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ছাত্র সংগঠনের নেতাকর্মী, রাজনৈতিক দলের প্রতিনিধি, আলেম-ওলামা ও সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাজাকে ঘিরে পুরো এলাকাজুড়ে শোক ও ক্ষোভের আবহ সৃষ্টি হয়। জানাজা শেষে শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়ায় তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি তোলা হয়। সম্মিলিত ছাত্রজনতার প্রতিনিধিরা বলেন, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের…

Read More

বগুড়া প্রতিনিধি, বগুড়ায় টিকটক ভিডিওকে কেন্দ্র করে স্বামী–স্ত্রীর বিরোধের জেরে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার পর মরদেহ বাড়ির টয়লেটের হাউজে লুকিয়ে রাখার ঘটনায় নিহতের স্বামীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। ঘটনাটি ঘটেছে বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের নুড়ুইল মধ্যপাড়া এলাকায়। নিহত মারুফা (২৫) সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের নন্দীপাড়ার মাহবুব আলীর মেয়ে। তার স্বামী মুকুল মিয়া (৩১) একই এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, গত ১৩ ডিসেম্বর রাতে মারুফা তার চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে অংশ নেন। ওই অনুষ্ঠানের নাচ-গানের ভিডিও টিকটক ও ফেসবুকে ছড়িয়ে পড়লে তা নিয়ে স্বামী–স্ত্রীর মধ্যে বিরোধ সৃষ্টি হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে মুকুল…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিপ্লবীদের হত্যা করে কখনোই বিপ্লবের চেতনাকে দমন করা যায় না; বরং এমন হত্যাকাণ্ড সেই চেতনাকে আরও শক্তিশালী করে তোলে। রোববার (২১ ডিসেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, হাদিরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিজস্ব সংস্কৃতির পক্ষে অবস্থান নিয়েছিল। তিনি দাবি করেন, যারা হাদিদের শত্রু, তারা কার্যত বাংলাদেশেরও শত্রু। কারণ হাদিরা অপসংস্কৃতির বিরুদ্ধে কথা বলতেন এবং ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানাতেন। তিনি আরও বলেন, এই দেশ ও জাতি আমাদের। দেশ ও জাতির পাহারাদারি আমাদেরই…

Read More

ব্রাহ্মণবাড়িয়াপ্রতিনিধি  বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন না পেলেও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াই করার ঘোষণা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও দলটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। শুক্র ও শনিবার বিকালে সরাইল উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে এ ঘোষণা দেন ‍তিনি। রুমিন ফারহানা বলেন, আমি যাই বলি, তা-ই করি। আমার এলাকার মানুষের সিদ্ধান্তই চূড়ান্ত। আপনারা যদি আমার পাশে থাকেন, মার্কা যা-ই হোক, নির্বাচন করব। আমি সরাইল-আশুগঞ্জ থেকেই নির্বাচন করব। বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র— সময়ই বলবে কপাল কেমন। আমার বাবা ১৯৭৩ সালে আপনাদের বাপ-দাদার ভোটে স্বতন্ত্র থেকেই নির্বাচিত হয়েছিলেন। শহীদ শরিফ ওসমান হাদির জানাজার প্রসঙ্গ টেনে রুমিন ফারহানা বলেন,…

Read More

ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ প্রতিবেদন  তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে; এদিকে আকাশ মেঘলা থাকার আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। শনিবার (২০ ডিসেম্বর) রাতে দেওয়া আগামী পাঁচ দিনের পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়। পূর্বাভাস মতে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রোববার (২১ ডিসেম্বর) দিনের তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এছাড়া আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।…

Read More