- টোকিওতে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা তাকাইচির
- উজিরপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা, ২৪ ঘণ্টায় অভিযুক্ত গ্রেপ্তার
- নওগাঁর বদলগাছীতে ৬৪ জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল
- দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
- “যুবদল কর্মী হত্যা মামলা” উজিরপুরে বিএনপির সাতলা ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আজীবন বহিষ্কার
- কোটচাঁদপুরে পুলিশের অভিযানে মাদকসেবীসহ গ্রেপ্তার ৫, অপহৃত তরুণী উদ্ধার
- গানের সুরে কেটেছে ৭০ বছর, আজও গানই তাঁর বেঁচে থাকার অবলম্বন
- মধুপুরের শাইলবাইদ বণিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
Author: admin
কুলিয়ারচর প্রতিনিধি কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিজয় র্যালির মিছিলে অংশগ্রহণকালে অপ্রত্যাশিত দুর্ঘটনায় আহত হয়েছেন কুলিয়ারচর পৌর বিএনপির স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ হারুন আল রশিদ।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিজয় র্যালির সময় মিছিলের সঙ্গে হাঁটারত অবস্থায় লং সাইড দিয়ে দ্রুতগতিতে আসা একটি অটো রিকশা পিছন দিক থেকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান এবং আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।ঘটনার পর আহত হারুন আল রশিদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার নিজ বাসায় ছুটে যান কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা মোঃ শরীফুল আলম সাহেব। এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা বিএনপির…
আলামিন খান জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘সি’ ইউনিভুক্ত কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা ৪০ মিনিট পর্যন্ত ‘সি’ ইউনিটের ছাত্রদের ২৩৩টি এবং ছাত্রীদের ২৩৩টি আসনের বিপরীতে ২০ হাজার ৪০১জন ছাত্র এবং ২৭ হাজার ৯৭জন ছাত্রী ভর্তি পরীক্ষায় আবেদন করেছেন। আজ ৬ শিফটে এ অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকালে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান পুরাতন কলা ভবন ও কলা ও মানবিকী অনুষদের নতুন ভবনে ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন। ভর্তি পরীক্ষা পরিদর্শন…
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি কুমিল্লার চৌদ্দগ্রামে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে এক লাখ টাকা জরিমানা ও একটি ভেকু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাতে উপজেলার চিওড়া ইউনিয়নের তেলিগ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার(ভুমি) সৈয়দ সাফকাত আলী। রোববার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন তিনি নিজেই। জানা গেছে, চলতি বছর মাটি ব্যবসায়ীরা কৌশল পাল্টে দিনের পরিবর্তে রাতে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটছে। রাত আটটার পর উপজেলার বিভিন্ন অঞ্চলে শুরু হয় ভেকু দিয়ে মাটি কাটা। পরে মাটি ভর্তি করে ড্রাম ট্রাক ও ট্রাক্টর দিয়ে নেয়া হয় পাশের ইটভাটায়। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার(ভুমি) সৈয়দ সাফকাত আলীর…
আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ বরগুনার আমতলী পৌরসভার ৩নংওর্য়াডে আমতলীর বিআরডিবির পরিদর্শক রেজাউল কবির খোকনের বাসায় দুধ¦র্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র ওই বাসা থেকে প্রায় ১৫ ভরি স্বর্ন ৩০ ভরি রুপার অলংকার চুরি করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাতে।আমতলী পৌরসভার খোন্তাকাটা মাজার রোড এলাকার বিআরডিবি অফিসের পরিদর্শক মো. রেজাউল কবির খোকনের বাসায় এ চুরির ঘটনা ঘটে। রেজাউল কবিরের স্ত্রীর ইয়াসমিন বেগম সহকারী শিক্ষিকা শ্যালিকা নারগীস আরা সীমা,সহকারী শিক্ষিকা অপর শ্যালিকা,রুবাইয়া আফরোজ,প্রদর্শক,এম বালিয়াতলী ডি এন কলেজ একই বাসায় বসবাস করতেন স্থানীয় সূত্রে জানা গেছে, মো. রেজাউল কবির খোকন ও তাঁর স্ত্রী ইয়াসমিন চিকিৎসার জন্য গত বুধবার বরিশালে যান। ওই সময় বাড়িতে কেউ না…
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক নেতা আফজাল হোসেন রানা একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে গেছেন। রোববার (২১ ডিসেম্বর) সকালে নিজ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়নের জন্য ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে যান আফজাল হোসেন রানা। সেখান থেকে বের হওয়ার সময় জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। দুপুর আনুমানিক ৩টার দিকে ডিবি পুলিশ তাকে ঝালকাঠি সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করে। পরে একটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। শুনানি শেষে আদালতের বিচারক আফজাল হোসেন রানাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আফজাল হোসেন রানা ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র…
নওগাঁ প্রতিনিধি : মন ভালো তো সব ভালো এই প্রতিপাদ্যতে নওগাঁয় বিশ্ব মেডিটেশন দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার ২১ শে ডিসেম্বর সকাল ৭ টায় ড্যাফোডিলস্ জুনিয়র হাই স্কুল প্রাঙ্গণে মেডিটেশন চর্চার এ আয়োজন করা হয়। এ সময় উপস্থাপনা করেন কোয়ান্টাম ফাউন্ডেশন নওগাঁ শাখার দায়িত্বশীল মো. শাহাজাহান আলী। কোয়ান্টাম ফাউন্ডেশনের চেয়ারম্যান শহীদ আল বোখারী মহাজাতক অনলাইনে যুক্ত হয়ে বলেন, পরিবেশের দূষণ যেমন সবাইকে কষ্ট দেয়, তেমনি যে কোন মানুষের মনের দূষণ চারপাশের মানুষের কষ্টের কারণ হয়। তাই মন ভালো রাখার গুরুত্ব সর্বাধিক। ব্যক্তি মন ভালো থাকলে, মনে প্রশান্তি থাকলে পরিবারে, সমাজে ও বিশ্বে শান্তি আসবে। এক্ষেত্রে মেডিটেশন সবচেয়ে সহায়ক…
খাগড়াছড়ি প্রতিনিধি।। পার্বত্য জেলা খাগড়াছড়িতে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ সমুন্নত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে খাগড়াছড়ি রিজিয়ন। এরই ধারাবাহিকতায় দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে আবারও এক অনন্য মানবিক উদ্যোগ গ্রহণ করেছে রিজিয়ন কর্তৃপক্ষ। রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডারের পক্ষে ৪০ জন উপকারভোগীর হাতে আর্থিক সহায়তা তুলে দেন খাগড়াছড়ি রিজিয়নের জিএসও-টু (ইন্ট) মেজর কাজী মোস্তফা আরেফিন। এই সহায়তার আওতায় অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা ব্যয়, অসচ্ছল পরিবারের ঘর নির্মাণ, শিক্ষার্থীদের লেখাপড়া ও প্রাইভেট শিক্ষার খরচ, মাদ্রাসা ও এতিমখানায় অনুদান, প্রতিবন্ধীদের আর্থিক সহায়তা, শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ এবং বড়দিন উপলক্ষে বিশেষ সহায়তা প্রদান…
ছবি সংগ্রহীত ঢাকা শহরের ব্যস্ত সড়কে স্থাপিত ক্যামেরাগুলো এখন শুধু যানবাহনের নম্বর প্লেটই নয়, মানুষের মুখও শনাক্ত করতে পারে। সীমান্ত এলাকায় স্মার্ট শনাক্তকরণ ব্যবস্থা ব্যবহৃত হচ্ছে। পুলিশ বিভাগ ভবিষ্যদ্বাণীমূলক ডেটা বিশ্লেষণের জন্য—কে অপরাধ করতে পারে, এ ধরনের তথ্য সংগ্রহে আগ্রহ দেখাচ্ছে। এসবই সম্ভব হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিস্তারের ফলে। কিন্তু প্রশ্ন হলো, এই প্রযুক্তি ব্যবহারের জন্য বাংলাদেশ কি ন্যূনতম আইনি ও নৈতিক প্রস্তুতি নিয়েছে? বিশেষজ্ঞদের মতে, এর উত্তর এখনো স্পষ্ট নয়। বাংলাদেশে মামলার জট দিন দিন বাড়ছে। তাছাড়া ন্যায়বিচার পেতে মানুষের বছরের পর বছর হয়রানি ও সময় নষ্ট হয়। এমন পরিস্থিতিতে অনেকেই ডিজিটাল প্রযুক্তিকে একটি সম্ভাবনা হিসেবে দেখছেন।…
বিনোদন ডেস্ক বছর শেষে ভারতীয় বিনোদন জগতে বিচ্ছেদ সংবাদ। নিজের বিবাহবিচ্ছেদের খবর জানালেন ওপার বাংলার জনপ্রিয় নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী শ্রীনন্দা শঙ্কর। রবিবার (২১ ডিসেম্বর) নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, এমন সময় ভক্ত অনুরাগীদের কাছে শ্রীনন্দা অনুরোধ করেছেন, এই সময় তাদের ব্যক্তিগত বিষয়টিকে যেন সম্মান জানানো হয়। অভিনেত্রী জানান, বিচ্ছেদ নিয়ে অনেক কথা হতেই পারে, কিন্তু বিন্দুমাত্র প্রতিক্রিয়া দেবেন না তিনি বা তার সদ্য প্রাক্তন স্বামী জেভ অথবা সেলিব্রিটি মা তনুশ্রী শঙ্কর। তবে কী কারণে বিচ্ছেদ হয়েছে, তা স্পষ্ট করে না জানালেও শ্রীনন্দার পোস্টে চাপা পড়ে থাকেনি ঘর ভাঙার…
সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা কারিগরি ট্রেনিং সেন্টারে জেলা প্রশাসন এর সহযোগীতায় ডিজিটাল মার্কেটিং ফর এসএমই’জ বিষয়ক ২ দিন ব্যাপী প্রশিক্ষণের আয়োজন করে শিল্প মন্ত্রণালয়ের এসএমই ফাউন্ডেশন।প্রশিক্ষণের উদ্ভোদন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মহোদয় মিজ আফরোজা আকতার। এসময় তিনি বলেন বর্তমানে অধীকাংশ মানুষ বাজারে বা মার্কেটে গিয়ে কেনাকাটা করার সময় কম পান এবং অনলাইনে কেনাকাটা করেন। এজন্য আমাদের উৎপাদিত পণ্য বাজারজাত করার জন্য অনলাইনে প্রচার করতে পারলে বিক্রয় বৃদ্ধি পাবে। তিনি নিজেও অনলাইনে পণ্য ক্রয় করেন উল্লেখ করে বলেন বর্তমানে অধিকাংশ কর্মজীবী মানুষ ব্যস্ততার কারণে অনলাইনে পণ্য ক্রয় করেন। এছাড়া সাতক্ষীরার উৎপাদিত পণ্য মান ভালো উল্লেখ করে তিনি বলেন প্রকৃত ব্যবসায়ীরা মানুষকে ঠকায়না…