Author: admin

ভোরের বাংলা নিউজ ডেস্ক  ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক আছে, রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, ‘ভারতে সঙ্গে রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে প্রধান উপদেষ্টা নিজেও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কোনো প্রতিবেশীর সঙ্গেই তিক্ত সম্পর্ক চায় না বাংলাদেশ।’ সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘ভারতের রাজনৈতিক সম্পর্ক খুব যে খারাপ হয়ে গেছে তা নয়। তবে আমরা চেষ্টা করছি কোনোভাবে যেন অস্বাভাবিক না হয়।’

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ চূড়ান্ত করেছেন রাষ্ট্রপতি। বঙ্গভবনে তার নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সরকারের উচ্চপর্যায়ের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ২৮ ডিসেম্বর বঙ্গভবনে নতুন প্রধান বিচারপতির শপথ গ্রহণের কথা রয়েছে। সংবিধান অনুযায়ী ৬৭ বছর পূর্ণ হওয়ায় আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ১৯৬১ সালের ১৮ মে জন্মগ্রহণ করেন। তার বাবা প্রয়াত এএফএম আবদুর রহমান চৌধুরীও সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও এলএলএম ডিগ্রি নেওয়ার পর যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনের…

Read More

গৌরাঙ্গ বিশ্বাস শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে টাঙ্গাইলের কালিহাতী কেন্দ্রীয় জয় কালীবাড়ি মন্দিরে তাঁর আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। প্রার্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জয় কালী মন্দিরের সাধারণ সম্পাদক মানিক সাহা চৌধুরী, চিত্ত বিশ্বাস, ভোলানাথ রাজবংশী, স্বপন সাহা, তাপস চক্রবর্তী, অমল বিশ্বাস, তুষার পণ্ডিত এবং জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি গৌরাঙ্গ বিশ্বাসসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মানুষ। কেন্দ্রীয় জয় কালীবাড়ি মন্দিরের পুরোহিত মিহির ভট্টাচার্য মধু বলেন, পরলোকগত ব্যক্তির আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা ধর্মীয় ও মানবিক কর্তব্য। এ সময় মরহুমের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর…

Read More

পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড় সীমান্ত এলাকায় ভারতীয় ২৯ বোতল ফেনসিডিল আটক করেছে বর্ডার গার্ড বিজিবি । রবিবার (২১ ডিসেম্বর) রাত ১২ টার দিকে পঞ্চগড় সীমান্তে ৫৬ বিজিবির অধীনস্থ ঘাগড়া বিওপির বিশেষ টহল দল হাবিলদার আবুল কালাম আজাদের নেতৃত্বে সীমান্ত পিলার ৭৫৪/২ -এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সদর থানার ৭ নং হাড়িভাসা ইউনিয়নের ব্রমতল নামক স্থান থেকে অভিযান পরিচালনা করে ২৯ বোতল ভারতীয় ফেনসিডিল মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়। যার সিজার মূল্য ১১হাজার ৬শত টাকা বলে বিজিবি জানায়। নীলফামারী ব্যাটেলিয়ন (৫৬ বিজিবি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করে জানিয়েছে, সদর দপ্তর বিজিবি এর নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে চোরাচালান প্রতিরোধকল্পে…

Read More

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। অভিযানে একজন চোরাকারবারিকেও আটক করা হয়েছে। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক। বিজিবি সূত্র জানায়, গত ৭২ ঘণ্টায় পরিচালিত বিশেষ অভিযানে ইয়াবা, মদ, গাঁজা, গবাদিপশু, ভারতীয় রুপি ও বিভিন্ন ধরনের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করা হয়। অভিযানে একজন চোরাকারবারিকে আটক করা হয়েছে।

Read More

আলামিন খান জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আটক শিক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে ১৫ দিনের বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টা ৫০ মিনিটে জাবির ‘বি’ ইউনিটের তৃতীয় শিফটের ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজ ভবনের ৪০২ নম্বর কক্ষ থেকে তাকে আটক করা হয়। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে গিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। আটক শিক্ষার্থীর নাম মো. এহসানুল হক (জিসান)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের অনার্সের শিক্ষার্থী এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ১০১৫ নম্বর কক্ষে বসবাস করেন। বিশ্ববিদ্যালয়…

Read More

জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ (সম্মান) ‘বি’ ইউনিটের (সমাজ বিজ্ঞান অনুষদ) ভর্তি চলাকালীন কৃত্রিম বুদ্ধিমত্তার (চ্যাটজিপিটি) সাহায্যে উত্তর বের করার সময় এক ছাত্রী আটক হয়। সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় দ্বিতীয় সিফটের পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের দুই নাম্বার কক্ষ থেকে এ শিক্ষার্থীকে আটক করা হয়। আটকের পর পরীক্ষার্থীকে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষ জানা যায় পরীক্ষার্থীর নাম সাদিয়া আমির মাহি। সে কক্সবাজার চকরিয়ার আমির হোসেন জুয়েলের মেয়ে। মেয়েটি তার স্বীকারোক্তিতে বলেন, আজ ২২ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি…

Read More

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : জুলাই যোদ্বা শহীদ শরীফ ওসমান হাদী একটি নাম, একটি ইতিহাস।। শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণ চৌদ্দগ্রাম বন্ধন গ্রুপের উদ্যোগে৷ শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ২২ শে ডিসেম্বর সোমবার বিকালে চৌদ্দগ্রামের পদুয়া রাস্তার মাথায় এই শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে জগ্নাথদীঘি ইউনিয়ন জামায়াতে ইসলামীর টিম সদস্য আবুল কালাম ফরায়েজীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলকরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগ সভাপতি মনির আহম্মেদ মানিক। শোকসভা ও দোয়া মাহফিলে বক্তব্যরা বলেন , শহীদ ওসমান হাদী একটি নাম,একটি ইতিহাস। শহীদ ওসমান হাদী হলেন গণতন্ত্রের সৈনিক, সার্বভৌমত্বের রক্ষক এবং ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে আপসহীন যুদ্ধা, তিনি ইনসাফ…

Read More

কোটচাঁদপুর প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর দারুল উলুম আলিম মাদ্রাসায় ৪ তলা ভিতবিশিষ্ট ৪ তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভবনের শুভ উদ্বোধন করেন জনাব এস. এম. মাসুদুল হক, প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব), নির্বাচিত মাদ্রাসা সমূহের উন্নয়ন প্রকল্প (২য় সংশোধিত), কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়। অনুষ্ঠানটি বাস্তবায়ন করে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং ভবন নির্মাণে দায়িত্ব পালন করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, ঝিনাইদহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রকৌশলী মাহাদী খান মেহরাব, ঝিনাইদহ জেলা শিক্ষা প্রকৌশলী সুব্রত কুমার পাল এবং কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার এনামুল হক।…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলে আইনশৃঙ্খলা ও রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখতে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা শপথ গ্রহণ করেছেন। নির্বাচনে সহিংসতা নয়, শান্তির অঙ্গীকার। রোববার (২১ ডিসেম্বর) বিকেলে শহরের একটি স্থানীয় রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে ‘আন্তঃদলীয় সম্প্রীতি সংলাপ’ শীর্ষক মতবিনিময় সভায় এই শপথ নেওয়া হয়। ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম, টাঙ্গাইল এই সংলাপের আয়োজন করে। সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী, তৃণমূল পর্যায়ের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ মানুষ অংশ নেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রার্থীরা নির্বাচনী সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্মিলিতভাবে…

Read More