Author: admin

স্পোর্টস ডেস্ক বড়দিনের ছুটিতেও ম্যানচেস্টার সিটির ফুটবলারদের ফিটনেস নিশ্চিত করতে কঠোর অবস্থানে আছেন কোচ পেপ গার্দিওলা। তিনি খেলোয়াড়দের ওজন পরীক্ষা করবেন এবং কারও ওজন বেড়ে গেলে তাকে দলের ম্যাচ থেকে বাদ দেওয়ার সতর্কতা দিয়েছেন। গত শনিবার ওয়েস্ট হ্যামের বিপক্ষে ৩-০ গোলে জয় পেলেও, গার্দিওলা তার খেলোয়াড়দের প্রতি কড়া মনোভাব বজায় রেখেছেন। কোচ জানিয়েছেন, ছুটির আগে সকল খেলোয়াড়ের ওজন নথিভুক্ত করা হয়েছে এবং ২৫ তারিখে ফিরে আসার সময় তিনি নিজে ওজন পরীক্ষা করবেন। তিনি বলেন, খেলোয়াড়রা খাবার খেতে পারবে, তবে তা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। যদি কেউ অতিরিক্ত ওজন নিয়ে ফিরেন, তাহলে ২৭ ডিসেম্বর নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না।…

Read More

আন্তর্জাতিক ডেস্ক সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন যাচ্ছে। ভারতে থাকা বাংলাদেশের হাই কমিশন আক্রান্ত হচ্ছে। এমন সময়ে ভারতকে হুঁশিয়ারি শুনিয়েছেন পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) এক নেতা। খবর ইন্ডিয়া টুডে’র মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক ভিডিও বার্তায় কামরান সাঈদ উসমানি নামের ওই যুব নেতা বলেন, ‘ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানে, যদি কেউ বাংলাদেশের দিকে কুনজর দেয়, তাহলে মনে রাখতে হবে—পাকিস্তানের জনগণ, পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং আমাদের ক্ষেপণাস্ত্র খুব দূরে নয়।’ উসমানী বলেন, বাংলাদেশে যদি ভারত ‘অখণ্ড ভারত’ চিন্তাভাবনা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে পাকিস্তান এটি সহ্য করবে না। সীমান্তে বিএসএফ বাংলাদেশকে বিরক্ত করছে এবং বাংলাদেশকে হিন্দু রাষ্ট্র বানানোর চেষ্টা…

Read More

বিনোদন ডেস্ক দক্ষিণী সুপারস্টার ইয়াশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: অ্যা ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ ঘিরে দর্শকদের উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক তখনই এলো আরও এক বড় চমক। বলিউড সেনসেশন কিয়ারা আদভানি আনুষ্ঠানিকভাবে যুক্ত হলেন এই ছবিতে। আর তার এই অন্তর্ভুক্তি যেন সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহকে পৌঁছে দিল নতুন উচ্চতায়। আসন্ন এই ছবিতে নাদিয়া চরিত্রে দেখা যাবে কিয়ারাকে। যে চরিত্র শুধু গল্পের গভীরতা বাড়াবে না, বরং ছবির আবহে যোগ করবে ভয়ংকর ও রোমাঞ্চকর এক নতুন মাত্রা। বহুমুখী অভিনয় দক্ষতা ও শক্তিশালী রূপে পর্দায় উপস্থিতির জন্য পরিচিত কিয়ারা আদভানি এবার ধরা দিতে চলেছেন একেবারেই ভিন্ন রূপে। আবেগঘন চলচ্চিত্র থেকে শুরু করে উচ্চমাত্রার বাণিজ্যিক…

Read More

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে-২০২৫’–এর তথ্য অনুযায়ী বাংলাদেশে শীর্ষ ১০টি রোগের তালিকায় এক নম্বরে রয়েছে উচ্চ রক্তচাপ। ওষুধের উৎপাদন ও সরবরাহ নিরবিচ্ছিন্ন করার মাধ্যমে দেশের সকল কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। আজ (২৩ ডিসেম্বর ২০২৫) রাজধানীর বিএমএ ভবনে “উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ: অগ্রগতি, বাধা এবং করণীয়” শীর্ষক সাংবাদিক কর্মশালায় এই আহবান জানানো হয়। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) এর সহযোগিতায় প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রিন্ট, টেলিভিশন এবং অনলাইন মিডিয়ায় কর্মরত ২৮ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। কর্মশালায় জানানো হয়, দেশে অসংক্রামক রোগ মোট মৃত্যুর ৭১ শতাংশের জন্য দায়ী হলেও, এই…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পরিবেশগত ছাড়পত্র ছাড়া অবৈধভাবে পরিচালিত পাঁচটি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে ভাটাগুলোর কিলন ভেঙে কাঁচা ইট ধ্বংস করা হয় এবং ইট উৎপাদন কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে পৃথকভাবে মোট ২৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে যে ইটভাটাগুলোকে জরিমানা করা হয়—মেসার্স বিজয় ব্রিকস, কালামাঝি, মধুপুর — ৫ লাখ টাকা জরিমানা। মেসার্স সিটি ব্রিকস, কুড়ালিয়া, মধুপুর — ৬ লাখ টাকা জরিমানা । মেসার্স এম, কে, বি ব্রিকস, কুড়ালিয়া, মধুপুর — ৬ লাখ টাকা জরিমানা। মেসার্স ভিটাপ ব্রিকস, দহিরাইল, মধুপুর —…

Read More

কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক মাদকবিরোধী অভিযানে প্রায় দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় একজন চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরে লালমনিরহাট-১৫ বিজিবির অধীন কাশিপুর বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে সীমান্ত এলাকা থেকে ১ হাজার ১০০ পিস ইয়াবাসহ একজন চোরাকারবারিকে আটক করেন। অপরদিকে ফুলবাড়ী উপজেলার গংগারহাট বিওপির বিজিবি সদস্যরা কুটিচন্দ্রখানা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এক চোরাকারবারিকে ধাওয়া করলে সে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ভারতীয় ৪৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বিজিবি জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান…

Read More

আলামিন খান জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের “দেশ গড়ার পরিকল্পনা” প্রচারণার অংশ হিসেবে প্রদর্শনী গ্যালারির শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের ছবি চত্বরে আনুষ্ঠানিকভাবে এ প্রদর্শনী গ্যালারির শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক। উদ্বোধন শেষে আহ্বায়ক জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, ‘দেশনায়ক তারেক রহমানের নির্দেশে দেশ গড়ার যে ৩১ দফা পরিকল্পনা নেওয়া হয়েছে, তারই উল্লেখযোগ্য আট দফা পরিকল্পনা প্রচারণার অংশ হিসেবে আমাদের এই আয়োজন। বিশ্ববিদ্যালয়ে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের দেশ গড়ার পরিকল্পনা অবগত করার লক্ষ্যে এ আয়োজন।…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা আসন্ন খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষ্যে মধুপুরসহ টাঙ্গাইল জেলার ৫ উপজেলার শতাধিক চার্চে বড়দিন উৎসব পালিত হবে। যার অধিকাংশ মোট ৯৩ টি চার্চ মধুপুর উপজেলায়। এসব চার্চেরপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিন স্তরের পুলিশি নিরাপত্তা জোরদার থাকবে বলে জানিয়েছেন টাঙ্গাইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আদিবুল ইসলাম। সোমবার( ২৩ডিসেম্বর) বিকেলে মধুপুর থানায় টাঙ্গাইল জেলা পুলিশ বিভাগের আয়োজনে অনুষ্ঠিত বড়দিন উপলক্ষ্যে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় মধুপুর ও আশপাশের চার্চ প্রধান, প্রতিনিধি ও খ্রিষ্টান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম বলেন, বড়দিনের উৎসব যেন শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপিত…

Read More

যবিপ্রবি প্রতিনিধি: বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান এবং নতুন ইন্টার্নদের ফুল দিয়ে বরণের মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের গ্যালারিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের প্রভাষক ড.কাজী মোঃ আমরান হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। বক্তব্যে অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, আমি মনে করি তোমাদের এই স্বাস্থ্যসেবামূলক যে কাজ তার বিনিময় টাকা দিয়ে ক্রয় করা সম্ভব নয়। এ সেবার…

Read More

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-২ ও ঢাকা-৩ সংসদীয় আসনে মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে কেরানীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে বাড়ছে তৎপরতা। সোমবার পর্যন্ত এ দুই আসন থেকে মোট ১৩ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঢাকা-২ আসনে তিনজন এবং ঢাকা-৩ আসনে দশজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ঢাকা-২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন— বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ধানের শীষের প্রার্থী আমানউল্লাহ আমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম এবং জামায়াতে ইসলামীর প্রার্থী প্রকৌশলী মোহাম্মদ তৌফিক হাসান। ঢাকা-৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন—বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর…

Read More