- টোকিওতে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা তাকাইচির
- উজিরপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা, ২৪ ঘণ্টায় অভিযুক্ত গ্রেপ্তার
- নওগাঁর বদলগাছীতে ৬৪ জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল
- দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
- “যুবদল কর্মী হত্যা মামলা” উজিরপুরে বিএনপির সাতলা ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আজীবন বহিষ্কার
- কোটচাঁদপুরে পুলিশের অভিযানে মাদকসেবীসহ গ্রেপ্তার ৫, অপহৃত তরুণী উদ্ধার
- গানের সুরে কেটেছে ৭০ বছর, আজও গানই তাঁর বেঁচে থাকার অবলম্বন
- মধুপুরের শাইলবাইদ বণিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
Author: admin
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে মনোনয়ন পত্র উত্তোলন করেছেন জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল হাকিম। বুধবার দুপুর ১২টার দিকে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল হোসাইন ও আব্দুল খালেক মোল্লা, বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারী আবু বকর সিদ্দিক, গুরুদাসপুর উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক আব্দুল আলীম উপস্থিত ছিলেন।
ঝালকাঠি প্রতিনিধি: আজ ২৪ ডিসেম্বর। ঝালকাঠির সুগন্ধা নদীতে সংঘটিত স্মরণকালের ভয়াবহ লঞ্চ দুর্ঘটনার চার বছর পূর্ণ হলো। ২০২১ সালের এই দিনে ভোররাতে যাত্রীবাহী লঞ্চ ‘অভিযান-১০’-এ অগ্নিকাণ্ডে নারী ও শিশুসহ অর্ধশতাধিক যাত্রী প্রাণ হারান। ভয়াল সেই রাতের স্মৃতি আজও সুগন্ধা নদীর ঢেউয়ে ভাসে, কাঁদায় নিহতদের স্বজনদের। ২০২১ সালের ২৪ ডিসেম্বর ভোর আনুমানিক ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী তিনতলা বিশিষ্ট যাত্রীবাহী লঞ্চ অভিযান-১০ ঝালকাঠি সদর উপজেলার দিয়াকুল গ্রাম সংলগ্ন সুগন্ধা নদীতে পৌঁছালে হঠাৎ আগুন ধরে যায়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো লঞ্চে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। আগুনে দগ্ধ হয়ে প্রাণ হারান নারী ও শিশুসহ প্রায় ৫০ জন যাত্রী।…
কয়রা (খুলনা) প্রতিনিধি:ফরহাদ সাইন খুলনার কয়রায় সুন্দরবনের পরিবেশ সংরক্ষণ, বাস্তুতন্ত্র পুনরুদ্ধার ও স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা উন্নয়নের লক্ষ্যে সুন্দরবনের স্থিতিস্থাপকতা: বাস্তুতন্ত্র পুনরুদ্ধার ও জীবিকা পুনরুজ্জীবন” শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় কয়রা উপজেলা পরিষদের হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী-এর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ ইশতিয়াক আহমেদ, কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন কয়রা প্রেসক্লাবের সভাপতি সদর উদ্দিন আহমেদ, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াছাত আলী, প্রত্যাশী সংস্থার…
নোয়াখালী প্রতিনিধিনোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাগলার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের সময় গুলিতে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৮/১০জন। তাৎক্ষণিক পুলিশ নিহত একজনের নাম ঠিকানা জানাতে পারলেও অপর ৪জনের নাম ঠিকানা জানাতে পারেনি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সুখচর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী জাগলার চর গ্রামে এ গোলাগুলির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে, আলাউদ্দিন (৪০) উপজেলার সুখচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর আমান উল্যাহ গ্রামের ছেরাং বাড়ির মহিউদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জাগলার চরের জমি সরকার এখন পর্যন্ত কাউকে বন্দোবস্ত দেয়নি। এ সুযোগে ৫ আগস্টের পর জাহাজমারা ইউনিয়নের কোপা…
কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে দুইটি ইটভাটাকে মোট ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় অবস্থিত দুইটি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে এ অভিযান চালানো হয়। কুড়িগ্রামে জেলা প্রশাসন ও কুড়িগ্রাম পরিবেশ অধিদফতরের যৌথ উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারিক দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম মেজবাহ উদ্দিন আহমেদ। অভিযানে কুড়িগ্রাম জেলা প্রশাসকের অনুমতি ছাড়া ইট প্রস্তুত করার উদ্দেশ্যে মাটি সংগ্রহ করার অপরাধে উলিপুর উপজেলার গোড়াই…
কোটচাঁদপুর প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলা প্রশাসন ও জেলা ওষুধ প্রশাসনের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে কোটচাঁদপুর পৌর শহরের কলেজস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিভিন্ন ওষুধের দোকানে এ অভিযান চালানো হয়। অভিযানকালে ওষুধ ও কসমেটিক আইন লঙ্ঘনের অভিযোগে দুটি ওষুধ দোকানিকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে দোকান মালিক নাহিনকে ওষুধ ও কসমেটিক আইন, ২০২৩-এর ৪০ (খ, গ, ঘ) ধারায় ৫ হাজার টাকা এবং দোকান মালিক ইলিয়াস হোসেনকে একই আইনের ৪০ (গ, ঘ) ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কোটচাঁদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহেল রানা।…
বাসাইল প্রতিনিধি টাঙ্গাইলের বাসাইল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে আবারও সভাপতি পদে আবুল কাশেম মিয়া এবং সাধারণ সম্পাদক পদে এনায়েত করিম বিজয় নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) টাঙ্গাইল শহরের নূর জাহান হোটেলে দ্বি-বার্ষিক নির্বাচনটি অনুষ্ঠিত হয়। কমিটিতে সহ-সভাপতি পদে মাহমুদুল হাসান ও রাশেদা সুলতানা রুবি, যুগ্ম সম্পাদক পদে আহমেদ রাসেল ও সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে শাহানাজ খানম রেখা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে তাহের রাজা খান, ক্রীড়া সম্পাদক পদে জিয়ারত হোসেন জুয়েল, প্রচার ও দপ্তর সম্পাদক পদে আরিফুল ইসলাম নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী পরিষদের সদস্যরা হলেন এম শহীদুল ইসলাম, খাইরুল ইসলাম তালহা, সাইদুল ইসলাম দিপু, মো. শরীফুজ্জামান ও কামরুল ইসলাম।অনুষ্ঠানের দ্বিতীয়…
পঞ্চগড় প্রতিনিধি ২০২৫-২৬ চলতি অর্থ বছরে কৃষি পুনবার্সন প্রানোদনা সহায়তার খাতে রবি মৌসুমে গমের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসূচীর আওতায় তেতুলিয়ায় কৃষক, কৃষাণিদের মাঝে গম বীজ, সার ও অন্যান্য উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর ) বিকালে পঞ্চগড় তেতুলিয়া উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে কৃষকদের হাতে প্রণোদনার সার ও বীজ তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন পঞ্চগড়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিন এসময় পঞ্চগড় গম ও ভুট্রা গবেষণা ইনস্টিটিউট ডাঃ মোহাম্মদ ফরহাদ হোসেন, পঞ্চগড় কৃষি উপপরিচালক অতিরিক্ত কর্মকর্তা সুবোধ চন্দ্র রায় তেতুলিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিন খসরু,তেতুলিয়া , উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন,তেতুলিয়া কৃষি সম্প্রসারণ বিভাগের কৃষি কর্মকর্তা জীবন ইসলামসহ প্রমুখ…
কুড়িগ্রাম প্রতিনিধি তীব্র শীত ও ঘন কুয়াশায় জবুথবু হয়ে পড়েছে কুড়িগ্রামের জনপদ। কুয়াশার কারণে জেলার সড়কগুলোতে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। হাড়কাঁপানো ঠান্ডায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এদিকে গত কয়েকদিনের হাড়কাঁপানো ঠান্ডায় চরম বিপাকে পড়েছেন শিশু, নারী ও বৃদ্ধরা। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে তাদের ভোগান্তি চরমে পৌঁছেছে। একইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ শীতজনিত নানা রোগ। বিশেষ করে দুস্থ ও নিম্নআয়ের মানুষ প্রয়োজনীয় গরম কাপড়ের অভাবে এসব রোগে বেশি আক্রান্ত হচ্ছেন তারা। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৬টায় কুড়িগ্রাম জেলায় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ১০০। সরেজমিনে দেখা গেছে,…
মো. নাজিউল্লাহ ভূইয়া কেরানীগঞ্জ প্রতিনিধি নির্বাচনী আচরণবিধি সুষ্ঠুভাবে বাস্তবায়ন ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের নেতৃত্বে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর ) দিনব্যাপী পরিচালিত এই অভিযান চলাকালে কেরানীগঞ্জের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করা হয় এবং আচরণবিধি লঙ্ঘনকারী নির্বাচনী সামগ্রী অপসারণ করা হয়। অভিযানে নির্বাচনী প্রচারের জন্য ব্যবহার করা ব্যানার, ফেস্টুন ও পোস্টার সরানো হয় এবং প্রার্থীদের ও সমর্থকদের সতর্কতামূলক নির্দেশনা প্রধান করা হয়। পাশাপাশি ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হয়, যাতে নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হতে পারে। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক (ইউএনও) উমর ফারুকের নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশগ্রহণ করেন:সহকারী…