- টোকিওতে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা তাকাইচির
- উজিরপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা, ২৪ ঘণ্টায় অভিযুক্ত গ্রেপ্তার
- নওগাঁর বদলগাছীতে ৬৪ জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল
- দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
- “যুবদল কর্মী হত্যা মামলা” উজিরপুরে বিএনপির সাতলা ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আজীবন বহিষ্কার
- কোটচাঁদপুরে পুলিশের অভিযানে মাদকসেবীসহ গ্রেপ্তার ৫, অপহৃত তরুণী উদ্ধার
- গানের সুরে কেটেছে ৭০ বছর, আজও গানই তাঁর বেঁচে থাকার অবলম্বন
- মধুপুরের শাইলবাইদ বণিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
Author: admin
প্রীতম কান্তি গোপ, কুবি প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের ‘হিসাব কর্মকর্তা’ দুলাল চন্দ্র ঘোষের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক সাক্ষরিত এক শোকবার্তায় এ তথ্য প্রকাশ করা হয়। শোকবার্তায় উল্লেখ করা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হায়দার আলী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। উল্লেখ্য, দুলাল চন্দ্র ঘোষ অসুস্থতাজনিত কারণে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৫টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
বাকৃবি প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের দিনে ঢাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একঝাঁক শিক্ষক ও কর্মকর্তা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে বাকৃবি থেকে আনুমানিক ৪০ জন শিক্ষক ও কর্মকর্তা ঢাকার ৩০০ ফিট এলাকায় উপস্থিত হন, যেখানে দলীয়ভাবে তারেক রহমানকে সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত শিক্ষকদের মধ্যে ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার। এ ছাড়া বিএনপিপন্থী সোনালী দলের সভাপতি অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আহমদ খায়রুল বাদল অনুষ্ঠানে…
মাহমুদুল হাসান আজকের শীতল সকালেও গাজীপুরের পূবাইল ৩৯ নং ওয়ার্ডে বিএনপির নেতাকর্মীদের দৃঢ় অবস্থানের দৃশ্য ছিল মন জয় করা। শীতের কিরকিরে হাওয়া, ঠাণ্ডায় কাঁপা রাতেও সারারাত অপেক্ষা করে রাজপথে কাটিয়েছেন স্থানীয় নেতা-কর্মীরা, যাতে তাদের প্রিয় নেতা তারেক জিয়ার প্রত্যাবর্তনের দাবিকে সামনে আনা যায়। ৩৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা সারারাত ধরে সংগঠিতভাবে উপস্থিত থেকে দেশব্যাপী কর্মসূচির প্রতি তাদের অবিচল সমর্থন ব্যক্ত করেছেন। হায়দরাবাদ ৩৯ নং ওয়ার্ড বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, যিনি সাংবাদিকদের বলেন,“এ শীতের রাতে শুধু আমরা অপেক্ষা করছি না; আমরা নিজের জীবনও দিতে প্রস্তুত, যদি তা দেশের গণতন্ত্রকে বাঁচাতে প্রয়োজন হয়। একটি রাত আমরা কাটালাম, সারাদিন…
ছবি সংগ্রহীত স্বাস্থ্য ডেক্স শীত এলেই ভোরের কুয়াশায় চারপাশ ঢেকে যায়। দেখতে সুন্দর হলেও এই কুয়াশা নীরবে প্রভাব ফেলছে আমাদের স্বাস্থ্যে। বিশেষ করে শ্বাসকষ্ট, বুক ভার লাগা, কাশি বা হাঁপানির সমস্যা শীতকালে অনেকেরই বেড়ে যায়। বাংলাদেশে শীতের সময় বাতাসে দূষণ, ধুলাবালি ও কুয়াশা একসঙ্গে মিশে ফুসফুসের জন্য ঝুঁকি তৈরি করে। সকালে শ্বাস নিতে কষ্ট হওয়া এখন খুবই পরিচিত অভিযোগ। তাই এই সময়ে ফুসফুসের যত্ন নেওয়া আগের যে কোনো সময়ের চেয়ে বেশি জরুরি। তাহলে শীতের কুয়াশায় শ্বাসকষ্ট হলে কী করবেন? জেনে নিন সহজ ও কার্যকর কিছু উপায়। কুয়াশাচ্ছন্ন শীতে শ্বাসকষ্ট কমাতে করণীয় নিয়মিত শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করুন : ফুসফুস ভালো রাখতে শ্বাসের ব্যায়াম…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক আজ ২৫ ডিসেম্বর। খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন (ক্রিসমাস)। খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট এই দিনে বেথলেহেমে জন্মগ্রহণ করেন। খ্রিষ্ট ধর্মাবলম্বীরা এ দিনটিকে ‘শুভ বড়দিন’ হিসেবে উদযাপন করে থাকেন। তারা বিশ্বাস করেন, সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই প্রভু যিশুর পৃথিবীতে আগমন ঘটেছিল। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিষ্ট ধর্মানুসারীরাও আজ যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আচারাদি, আনন্দ-উৎসব এবং প্রার্থনার মধ্য দিয়ে ‘শুভ বড়দিন’ উদযাপন করবেন। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান গির্জাগুলোকে সাজানো হয়েছে নতুন আঙ্গিকে। আলোকসজ্জা, ক্রিসমাস ট্রি আর সান্তাক্লজের উপহারে এদিন মেতে উঠবে শিশুরা। এ…
বিনোদন ডেস্ক ঢালিউড সিনেমার আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাতের পর্দার উপস্থিতি যতটা না বেশি, তার চেয়ে বেশি সামাজিক মাধ্যমে সমালোচিত। অভিনয়ের চেয়ে ব্যক্তিগতজীবন আর সোজাসাপ্টা মন্তব্যের কারণেই বেশি খবরের শিরোনামে থাকেন তিনি। এবার অভিনেত্রী সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। সামাজিক মাধ্যম পোস্টে মিষ্টি জান্নাত লিখেছেন—বর্তমান সমাজে ভদ্র আচরণের কোনো কদর নেই। ভদ্র ব্যবহারের কোনো মূল্য নেই এই সমাজে। তাই আবার আগের ফর্মে ফেরত আসলাম। এর আগে আরেক বার্তায় তার ক্যারিয়ার ও পেশাদারত্ব নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছিলেন মিষ্টি জান্নাত। সেখানে অভিনেত্রী বলেছিলেন, সিনেমার ছোট কোনো চরিত্রে কাজ করে অসম্মানিত হওয়ার চেয়ে সম্মান বজায় রেখে প্রস্তাব ফিরিয়ে দেওয়াটাই প্রকৃত সাহসিকতা।…
জামালপুর প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর – ৩ আসনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম ক্রয় করেছেন দলটির জামালপুর জেলা শাখার যুগ্ন আহ্বায়ক ও মাদারগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার লিপসন মিয়া। বুধবার (২৪ডিসেম্বর) দুপুরে জামালপুর- ৩ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীর কাছ থেকে তিনি মনোনয়নপত্র কেনেন। মনোনয়ন ক্রয় শেষে ইঞ্জিনিয়ার লিপসন মিয়া সাংবাদিকদের বলেন,ইতোমধ্যে আপনারা অবগত হয়েছেন। আমাদের ৩টি রাজনৈতিক দল,এবি পার্টি,এনসিপি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন মিলে ঐক্যজোট হয়েছে। সেই ৩ দলের জোটের আমি সংসদ সদস্য প্রার্থী হয়েছি। জোট আমাকে চূড়ান্তভাবে মনোনিত করেছে৷ তাই মেলান্দহ – মাদারগঞ্জের…
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে বিদেশি মদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেট কারও জব্দ করা হয়। বুধবার (২৪ ডিসেম্বর) নলছিটি উপজেলার কালিজিরা এলাকায় স্থাপিত চেকপোস্টে নলছিটি থানা পুলিশের একটি দল একটি প্রাইভেট কারে তল্লাশি চালায়। তল্লাশিকালে গাড়িটি থেকে এক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার কৃষ্ণপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে ফারহান, বগুড়া জেলার সান্তাহার এলাকার মামুন আলমের ছেলে আল আমিন, নরসিংদী জেলার বেলাবো উপজেলার বাজনপুর গ্রামের সাদিকুল ইসলামের ছেলে নাহিয়ান এবং ঝালকাঠি সদর থানার নওপাড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে ফারুক হোসেন। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা…
কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামে বাড়ছে শীতের তীব্রতা। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কমে আসায় দিন দিন শীতের দাপট বাড়ছে। বিশেষ করে গ্রাম ও চরাঞ্চলে জেঁকে বসেছে শীত। চলতি সপ্তাহে জেলায় মৃদু শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার জানায়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল বুধবারও ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল কুড়িগ্রাম জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক কক্ষ তাপমাত্রার (২৫ ডিগ্রি সেলসিয়াস) চেয়ে কম। এদিকে বুধবার সকাল থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত কুড়িগ্রাম জেলা শহরে সূর্যের দেখা মেলেনি। এ সময়…
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি ——– কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের পোশাক পরিহিত দুই ব্যক্তি দিন-দুপুরে বিকাশে সাংবাদিকের মালিকানাধীন দোকানের ৬০ হাজার টাকা লুটের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মিজানুর রহমান মিনুর ভাই ফারুক আহাম্মদ খোকন বাদি হয়ে অজ্ঞাতনামা ২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। বুধবার রাতে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মাহমুদ মোঃ কাউসার। অভিযোগে উল্লেখ করা হয়, সাংবাদিক মিজানুর রহমান মিনুর ভাই উপজেলার কাশিনগর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ফারুক আহাম্মদ খোকন দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাড়িসর্দার বাজারে ‘মিজান টেলিকম’ বিকাশ দোকান দিয়ে ব্যবসা করে আসছে। বুধবার দুপুরে ১২.৪০ ঘটিকায় পুলিশের পোষাক পরিহিত অবস্থায় অজ্ঞাতনামা দুই ব্যক্তি মোটর সাইকেল…