Author: admin

কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার আওয়ামী লীগের ফ্যাসিস্টসহ ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া পৃথক একটি মামলায় ২ জন আসামিকে রিমান্ডে নেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা হলেন, পাথরডুবি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান (৫৮), পিতা– মৃত আঃ সোবাহান তাকে নাশকতা সৃষ্টির অভিযোগে ফ্যাসিস্ট মামলায় গ্রেফতার করা হয়েছে। এছাড়া পাথরডুবি ইউনিয়নের বেল্লালের ছেলে মোঃ শরিফুল ইসলাম, জামাল উদ্দিনের মেয়ে ছামিরন বেগম শিমু, জয়মনিরহাট ইউনিয়নের মৃত আঃ আজিজের ছেলে বেলাল হোসেন তারা দীর্ঘদিন ধরে ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়া উত্তরছাট গোপালপুর এর মৃত…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় ৫’শত টাকার বাজি ধরে খালে টানা ১’শত বার ডুব দিতে গিয়ে বাবুল মোল্লা (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার বড়ইয়া বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত বাবুল মোল্লা উপজেলার বড়ইয়া মোল্লাবাড়ি এলাকার আনসার মোল্লার ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। স্থানীয় সূত্র ও নিহতের স্বজনরা জানায়, বৃহস্পতিবার সকালে বাবুল মোল্লা বাড়ি থেকে এক বস্তা চাল মাথায় করে বড়ইয়া কাঁচারি বাড়ি বাজারে নিয়ে আসেন। কনকনে শীতের সকালে পরিশ্রমের কারণে তার শরীর অতিরিক্ত গরম হয়ে গেলে বাজারে উপস্থিত কয়েকজনের সঙ্গে ৫’শত টাকার বিনিময়ে খালে নেমে ১’শত বার ডুব দেওয়ার বাজি ধরেন…

Read More

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর উপজেলায় শীতার্ত ইয়াতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন প্রচেষ্টা ফাউন্ডেশন। বুধবার (২৫ ডিসেম্বর) দুপুর ২টায় উজিরপুর উপজেলার ৭ নং বামরাইল ইউনিয়নের ঐতিহ্যবাহী পূর্ব ধামসার নূরানী হাফিজি মাদ্রাসা ও ইয়াতিম খানায় এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাদ্রাসা ও ইয়াতিম খানার সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন হাওলাদার-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহফুজুর রহমান মাসুম। এ সময় প্রচেষ্টা ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক সালমান, সাদিয়া, রাফি, জুয়েল ও ইব্রাহিম। এছাড়াও মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “শীত…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  সারা দেশ হিমশীতল বাতাসে কনকনে শীত অনুভূত হচ্ছে। তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে নেমে গেছে। এতে বেড়েছে শীতের প্রকোপ। শীতের প্রকোপ থেকে বাদ পড়েনি রাজধানী ঢাকাও। এ অবস্থায় শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল থেকেই কুয়াশার চাদরে মোড়ানো ঢাকা। আর তাতেই বাড়ছে শীতের অনুভূতি। এদিকে ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এদিন সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেইসঙ্গে দিনের তাপমাত্রাসামান্য বৃদ্ধি পেতে পারে। এ…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ঐতিহ্যবাহী ঘাটাইল প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বাংলাদেশ শিক্ষক সমিতির মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বি-বার্ষিক সাধারণ সভায় নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন- ঘাটাইল সরকারি জি বি জি কলেজের প্রভাষক মোঃ সাইফুল্লাহ এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ঘাটাইল উপজেলা শাখার সভাপতি আব্দুর রহমান তালুকদার। ঘাটাইল প্রেস ক্লাবের সভাপতি খান মুহাম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী অফিসার্স ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ মোকছেদুর রহমান, বিশিষ্ট নাট্যকার শাহীন নজরুল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের লাল মাটির মধুপুর গড়াঞ্চলে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় উৎসব বড় দিন ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে জাঁকজমকপূর্ণ ভাবে আনন্দ আমেজে উদযাপিত হয়েছে। নির্বিগ্নে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে বড় দিন উদযাপনের জন্য প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বুধবার (২৪ ডিসেম্বর) রাত ৯ টায় মধুপুর উপজেলার আড়নখোলা ইউনিয়নের জলছত্র পঁচিশমাইল ক্যাথলিক খ্রিষ্টানদের কেন্দ্রীয় মিশনারীতে খ্রিষ্টান ধর্মের ভক্ত অনুসারীদের অংশ গ্রহণের মাধ্যমে যীশু খ্রিষ্টের জন্মদিনের এ কেক কাটা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন জলছত্র মিশনারী ধর্ম পল্লীর পাল পুরহিত ফাদার সুবাস কস্তা সিএসসি অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন, সহকারি কমিশনার (ভূমি)…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এক শুভেচ্ছা বার্তায় জিএম কাদের বলেন, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও সংহত করবে এবং রাজনীতিতে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি বলেন, একটি কার্যকর গণতন্ত্রের জন্য সব রাজনৈতিক দলের অংশগ্রহণ ও দায়িত্বশীল আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারেক রহমানের আগমন সেই প্রক্রিয়াকে এগিয়ে নিতে সহায়ক হবে। শুভেচ্ছা বার্তার পাশাপাশি তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন জিএম কাদের।

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  দেশে ফিরে সারা দিনের ব্যস্ততা ও অসুস্থ মা বেগম খালেদা জিয়ার পাশে সময় কাটানো শেষে গুলশানের বাসায় পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে গুলশানে নিজ বাসভবনের উদ্দেশে এভারকেয়ার হাসপাতাল ত্যাগ করেন তারেক রহমান। সন্ধ্যা ৫টা ৫২ মিনিটের দিকে এভারকেয়ার হাসপাতালে যান তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন দলের শীর্ষ নেতারা। তারেক রহমান হাসপাতালে আসার কিছুক্ষণ আগে সেখানে পৌঁছান তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। তারেক রহমানকে বহনকারী বাসটি এভারকেয়ার হাসপাতাল গেটের সামনে পৌঁছালে তিনি বাস থেকে নেমে যান। এরপর সেখান থেকে হেঁটে হাসপাতালের ভেতরে প্রবেশ…

Read More

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে কক্সবাজার থেকে আসা এসএ পরিবহনে চার হাজার আটশত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। ইয়াবাগুলোর আনুমানিক মূল্য প্রায় ১৯ লাখ টাকার বেশি। বুধবার বিকেলে জেলা শহরের ইসলামবাগ এলাকায় এসএ পরিবহন কুরিয়ারের গেটের সামনে থেকে রাবারের কার্টুনে করে আবুল কালাম নামে এক মাদক ব্যবসায়ী ইয়াবা বহন করে নিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। আবুল কালামের বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের আরাজি গাইঘাটা গ্রামে। সে ওই গ্রামের হাতেম আলীর ছেলে এবং চিহ্নিত মাদক ব্যবসায়ী। ডিবি পুলিশ জানায়, আবুল কালাম চিহ্নিত মাদক ব্যবসায়ী হওয়ার কারণে দীর্ঘদিন ধরে ডিবি পুলিশ তাকে নজরদারিতে রাখে। বুধবার গোপন সংবাদের…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা বার্ষিক কার্যক্রম প্রতিবেদন উপস্থাপন করেন। কোষাধ্যক্ষের বার্ষিক আর্থিক প্রতিবেদন পাঠ করেন আব্দুর রহিম। এ সময় নিহত সাংবাদিক ও প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ড. মোহাম্মদ কামরুজ্জামান, আতাউর রহমান আজাদ, সহ-সভাপতি নাসির উদ্দিন, সিনিয়র সাংবাদিক বিমান বিহারী দাস, সাবেক সাধারণ সম্পাদক কামনাশীষ শেখর, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী তাজউদ্দিন রিপন…

Read More