Author: admin

বিশেষ প্রতিবেদন —- রক্তিম বিজয়ের স্মৃতি শুধু একটি দিনের মধ্যে সীমাবদ্ধ নয়—এটি অনুভবের, ধারণের এবং প্রজন্ম থেকে প্রজন্মে বহন করে নেওয়ার বিষয়। সেই ভাবনা থেকেই মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন স্থানে একটানা বিপ্লবী সাংস্কৃতিক আয়োজন করে বিপ্লবী শিল্পী সমাজ। দশ দিনব্যাপী এই আয়োজন মুক্তিযুদ্ধের ইতিহাসকে শিল্প, সুর ও অভিনয়ের ভাষায় নতুন করে মানুষের হৃদয়ে পৌঁছে দেয়। এই বিপুল কর্মযজ্ঞের নেতৃত্বে ছিলেন বিপ্লবী শিল্পীদের কালজয়ী আহবায়ক শোয়েব হোসেন। সংগঠনের সদস্য সচিব বিপ্লব চৌধুরীর প্রাণবন্ত উদ্যোগ, সাহসী সিদ্ধান্ত ও অক্লান্ত পরিশ্রম আয়োজনটিকে সফলতার উচ্চতায় পৌঁছে দেয়। তাঁদের সম্মিলিত নেতৃত্বে এই আয়োজন হয়ে…

Read More

স্পোর্টস ডেস্ক ওয়ানডে বিশ্বকাপের জন্য নিজেকে প্রমাণ করার মঞ্চ হিসেবে বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। পূর্বের ম্যাচে সেঞ্চুরি করার পর, দ্বিতীয় ম্যাচেও ফিফটি করেছেন তিনি। বেঙ্গালুরুতে গুজরাটের বিপক্ষে আরও একটি আক্রমণাত্মক ইনিংস খেলে বিশ্ব রেকর্ড গড়েছেন দিল্লির এই তারকা ব্যাটার। ৬১ বলে ১৩টি চার এবং ১টি ছক্কায় ৭৭ রান করেছেন কোহলি। তার দল ৯ উইকেটে ২৫৪ রান সংগ্রহ করেছে। এরপর গুজরাটকে ২৪৭ রানে অলআউট করতে দুটি ক্যাচ নিয়ে ম্যাচসেরা হয়েছেন কোহলি, যিনি আগের ম্যাচে দ্রুততম ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন। এই দিন সত্তরের ওপরে রান করে লিস্ট এ ক্রিকেট ইতিহাসে অন্তত ৫ হাজার রান করা ব্যাটারদের…

Read More

মো. নাজিউল্লাহ ভূইয়া  ঘন কুয়াশার কারণে চাঁদপুরের হাইমচর এলাকায় মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর হতাহত যাত্রীদের ঢাকা নদী বন্দর সদরঘাট টার্মিনালে আনা হয়। গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে চাঁদপুর জেলার হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। নৌ পুলিশ সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লঞ্চ সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন যাত্রী। নিহতদের মরদেহ সদরঘাট টার্মিনালে রাখা হয়েছে। সুরতহাল শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য স্যার…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় ট্রাকের ধাক্কায় দাড়িয়ে থাকা প্রাইভেটকার দুমরে মুচরে মা ও ৮ মাসের মেয়ে (শিশু কন্যা) নিহত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সারে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো প্রাইভেটকারে যাত্রী ফেনি জেলার সোনাগাজী উপজেলার জিসান কবীর পিপুর স্ত্রীর সাদিয়া কবীর (৩২) এবং তার ৮ মাসের শিশু কন্যা তাজরি কবীর প্রিয়ম। নিহতের পরিবার মিরপুর শাহআলী থানার ১৪৬/১ (৩) এলাকায় থাকতেন বলে পুলিশ নিশ্চিত করেছেন। ঘটনার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণসহ যানবাহন চলাচল স্বাভাবিক করেছেন বলে জানিয়েছেন। এ ব্যাপারে গোড়াই…

Read More

বগুড়া প্রতিনিধি ‎ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার আলোচিত লোটো শোরুম ম্যানেজার পিন্টু আকন্দ (৩৮) হত্যা মামলার অন্যতম সন্দিগ্ধ আসামি মো. জেলহজ আলী (৩০) কে গ্রেফতার করেছে র‌্যাব। ‎র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া, র‌্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধা এবং র‌্যাব-৪, সিপিএসসি’র যৌথ অভিযানে গত বৃহস্পতিবার (২৫…

Read More

জামালপুর প্রতিনিধি  জামালপুর পৌর ছাত্রদলের নবগঠিত কমিটি বিলুপ্তির দাবিতে মশাল মিছিল করেছে ছাত্রদলের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। শুক্রবার রাতে স্থানীয় ফুলবাড়িয়া ঈদগাঁ মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর পদক্ষিন শেষে মেডিকেল রোডে বুড়ির দোকান মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় ছাত্রদলের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা দয়াময়ী চত্বর এলাকায় টায়ার জালিয়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সড়কের উপর বিক্ষোভ করে। বিক্ষোভকারীদের অভিযোগ, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গ সংগঠনের সারাদেশের নেতাকর্মী যখন ঢাকামূখী ঠিক তখন জামালপুর পৌরসভা ছাত্রদলের আহবায়ক কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে। রবিন আহম্মেদকে আহবায়ক ও ফাহিম হোসেন পান্নাকে সদস্য সচিব করে গঠিত কমিটি গত…

Read More

আলামিন খান জাবি প্রতিনিধি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে পুনরায় বটতলায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে মিছিল শেষ হয়। এসময় সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী নজরুল ইসলাম নাঈমের সঞ্চালনায় শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। এসময় ‘আমার ভাই মরলো কেন, ইন্টেরিম জবাব চাই’, ‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা কবো’, ‘বিচার বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, মুজিববাদ মুজিববাদ, মুর্দাবাদ মুর্দাবাদ’ প্রভৃতি স্লোগান দেন শিক্ষার্থীরা।…

Read More

সাতক্ষীরা প্রতিনিধিঃ শুক্রবার ২৬ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ তারিখে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ কে সামনে রেখে ভোটারদের সচেতনতা বৃদ্ধি এবং ভোটদানে উদ্বুদ্ধ করার লক্ষ্যে সাতক্ষীরা জেলায় ‘ভোটের গাড়ি’র প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় ভোটের গাড়িকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যায়।ভোটের গাড়ি’ প্রচারণার মাধ্যমে ভোটারদের মধ্যে ভোটাধিকার, গণতান্ত্রিক অংশগ্রহণ এবং গণভোট সম্পর্কে সচেতনতা বাড়ানো হয়। সকলকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।জেলা তথ্য অফিসার জাহারুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি-টোবাকো মিডিয়া এলায়েন্স (আত্মা)। একইসাথে, দ্রুততম সময়ের মধ্যে অধ্যাদেশটি গেজেট আকারে প্রকাশের দাবি জানিয়েছে সংগঠন দুটি। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রজ্ঞা এবং আত্মা জানিয়েছে, অধ্যাদেশটির অনুমোদন জনস্বাস্থ্য সুরক্ষায় একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রজ্ঞা’র নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, “আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে দ্রুতই অধ্যাদেশটি গেজেট আকারে প্রকাশ করতে হবে। এটি যত দেরি হবে তামাক কোম্পানির হস্তক্ষেপের সুযোগ ততই বাড়বে। সংশোধনী ঘিরে কোম্পানিগুলোর ব্যাপক…

Read More

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় ৩৮ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ করেছে জামালপুর ব্যাটালিয়ন-৩৫ বিজিবি। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধীনস্থ মোল্লারচর বিওপি চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ১০৬২/২-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেহুলারচর স্থানে মালিকবিহীন ভারতীয় থান কাপড় দুই হাজার ৮৩২ মিটার, কম্বল-১৮৬ পিস, কম্বলের কাভার-১৮৬ পিস জব্দ করে। যার বাজার মূল্য ৩৮ লাখ ৮ হাজার ৫০০ টাকা। জব্দ করা ভারতীয় থান কাপড় ও কম্বল রৌমারী কাস্টমসে জমা দেওয়া হয়েছে। জামালপুর ব্যাটালিয়ন-৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জব্দ ভারতীয় কাপড়ের সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি মহাপরিচালক ঘোষিত…

Read More