Author: admin

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি : জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিক ও বৈশাখী টেলিভিশনের উজিরপুর উপজেলা প্রতিনিধি মো. মাহফুজুর রহমান মাসুম এবং মশিউর রহমান মামুনের মমতাময়ী মাতা ফিরোজা বেগম (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার রাত ৮টার দিকে উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের পূর্ব ধামসর গ্রামের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার বড় ছেলে সাংবাদিক মাহফুজুর রহমান মাসুম জানান, গত দেড় মাস আগে তার মাতা নিজ বাসায় পা পিছলে পড়ে গুরুতর আহত হন। এতে তার একটি হাত ভেঙে যায়। পরে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।…

Read More

আলামিন খান জাবি প্রতিনিধি ‘হাদি তোমার জিন্দেগী, দাসত্ব নয় আজাদী’ স্লোগানকে ধারণ করে শহীদ ওসমান হাদির স্মরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘আজাদীর সুর’ শীর্ষক কাওয়ালী ও বিপ্লবী গানের আয়োজন করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করে দূরবীন সাংস্কৃতিক সংসদ। সাংস্কৃতিক পরিবেশনায় ওসমান হাদির সাংস্কৃতিক আন্দোলনের দীর্ঘদিনের সহযাত্রী আহমেদ আতাউল্লাহ সালমান ও তার দলের বিভিন্ন গান এবং আবৃত্তি পরিবেশন করা হয়। অনুষ্ঠানের আয়োজকদের মধ্যে অন্যতম জাকসুর সাহিত্য সম্পাদক জাহিদুল ইসলাম বাপ্পি বলেন, “শহীদ ওসমান হাদি ভাইকে স্মরণ, তাকে যারা শহীদ করেছে তাদেরকে অতিদ্রুত বিচারের আওতায় নিয়ে আসার দাবি এবং কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে তার যে…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা ঘণ কুয়াশায় কারণে টাঙ্গাইলের ঘাটাইলে দুই বাসের মুখোমুখী সংর্ঘষে ২২ জন আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার গুনগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পুলিশ জানায়, ঘণ কুয়াশার মধ্যেই ময়মনসিংহ থেকে ছেড়ে আসা প্রান্তিক পরিবহনের একটি যাত্রাবাহী বাস টাঙ্গাইলের দিকে যাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা বিনিময় পরিবহনের একটি বাস উপজেলার গুনগ্রাম এলাকায় পৌঁছালে প্রান্তিক পরিবহনের বাসের সাথে মুখোমুখী সংর্ঘষ হয়। এসময় দুই বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে দুই বাসের কমপক্ষে ২২ জন আহত হয়। এ ব্যাপারে ঘাটাইল থানার ওসি মোকছেদুর রহমান বলেন, খবর…

Read More

পঞ্চগড় প্রতিনিধি:   পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ডাহুক  নদী থেকে ভাসমান  অবস্থায় অজ্ঞাত ((৪০) নামে  এক ব্যক্তির মরদেহ উদ্ধার  করেছে  পুলিশ।  শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধায় তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বালাবাড়ি এলাকার ডাহুক নদীতে স্থানীয়রা মরদেহটি দেখতে পায়। খবর পেয়ে মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। পুলিশ জানায়, স্থানীয়রা ডাহুক নদীর পানিতে মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তেতুলিয়া মডেল থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহটি বালাবাড়ি ডাহুক নদীর পানি থেকে উপরে তুলেন। এব্যাপার শনিবার ২৭ ডিসেম্বর বিকালে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেদুল ইসলাম বলেন, মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে । স্থানীয়দের…

Read More

আগৈলঝাড়া (বরিশাল): শহীদ ওসমান হাদির স্মরণে এবং তার হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে আগৈলঝাড়া মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে দারিদ্র্যপীড়িত ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ভেগাই হালদার পাবলিক একাডেমি প্রাঙ্গণে এই মানবিক কর্মসূচি আয়োজন করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ কাইফুর রহমান, আগৈলঝাড়া মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক মুহাম্মদ মুহসীন উদ্দিন, ফাউন্ডেশনের উপদেষ্টা মো. বোরহান উদ্দিন ও শাওন হোসেন, উপজেলা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হোসাইন, সদস্য সিরাজুল ইসলাম, বায়েজিদ সিকদার ও হৃদয় সিকদারসহ স্থানীয় দায়িত্বশীল ব্যক্তিবর্গ। কর্মসূচিতে বক্তারা বলেন, শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। পাশাপাশি তারা শহীদ…

Read More

বিনোদন ডেস্ক প্রখ্যাত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি এবং জনপ্রিয় শিশুশিল্পী সিমরিন লুবাবা মিডিয়া থেকে নিজেকে পুরোপুরি গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সংস্কৃতিমনা পরিবারে বেড়ে ওঠা এবং খুব ছোট বয়সে ক্যামেরার সামনে দাঁড়ানো এই শিশুশিল্পী এখন থেকে আর কোনো অভিনয় বা মডেলিংয়ে অংশ নেবেন না। এমনকি জনসম্মুখে নিজের মুখও আর দেখাবেন না তিনি; ইতোমধ্যেই শুরু করেছেন নেকাব পরা। শনিবার দুপুরে লুবাবার মা জাহিদা ইসলাম জেমি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ধর্মীয় অনুশাসন ও জীবনধারায় পরিবর্তন লুবাবার মা জানান, লুবাবার নিজের উপলব্ধি থেকেই এই পরিবর্তন এসেছে। তিনি বলেন, ‘লুবাবা ধর্মীয় বই ও হাদিস পড়ে জীবনধারায় পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। সে মনে করছে, এই অবস্থায়…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন-২০২৫ শনিবার (২৭ ডিসেম্বর) উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনের মাধ্যমে ২০২৬-২০২৭ মেয়াদের জন্য প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। শনিবার সকালে ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়।নির্বাচনকে কেন্দ্র করে ক্লাবের সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে ভোট গণনা সম্পন্ন করা হয়। সভাপতি পদে মো. আককাস সিকদারের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। একইভাবে দপ্তর সম্পাদক পদে আব্দুল মান্নান তৌহিদ এবং কোষাধ্যক্ষ পদে মো. রাজু খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।সহ-সভাপতি পদে মো. জিয়াউল হাসান পলাশ ও মাসউদুল আলম নির্বাচিত হয়েছেন। সাধারণ…

Read More

সুমন দেবনাথ বরিশালের বানারীপাড়া উপজেলায় বিশ্ববরেণ্য মানবতাবাদী দার্শনিক ড.মহানামব্রত ব্রহ্মচারী মহারাজের ১২২ তম আবির্ভাব উৎসব উপলক্ষে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মহানামব্রত শিক্ষাবৃত্তি প্রদান এবং অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বন্দর বাজার কেন্দ্রীয় হরিসভা মন্দির প্রাঙ্গণে গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে শিক্ষাবৃত্তি প্রদান ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বানারীপাড়া মহানাম সেবক সংঘের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহানাম সম্প্রদায় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, শ্রীমৎ বন্ধু কিশোর ব্রহ্মচারী। তিনি বলেন, হিংসামুক্ত মানবিক বিশ্ব গড়তে হলে মহানামজীর মানবধর্মের আদর্শের কোনো বিকল্প নেই। কেননা মহানামজী বিশ্বাস করতেন মানুষের ধর্ম কখনো ভিন্ন হতে পারে না। সকল মানব জাতির একটিই…

Read More

সাতক্ষীরা প্রতিনিধি: ভারতীয় নাগরিকের জমি রেজিষ্ট্রি না করায় বিপাকে পড়েছেন সাতক্ষীরা সদর সাব-রেজিষ্ট্রার অমায়িক বাবু। একের পর এক হয়রানি ও ষড়যন্ত্রে নাজেহাল তিনি। করেছেন মিথ্যা অভিযোগও। সম্প্রতি অভিযোগটির তদন্ত করেন যশোর জেলা রেজিষ্ট্রার আবু তালেব। তদন্তকালে সন্তোষজনক জবাব দিয়েছেন সদর সাবরেজিষ্ট্রার অমায়িক বাবু।সূত্র জানায়, এস এম জুলফিকার আলী জিন্নাহ নামের একজন ব্যক্তি দীর্ঘ দিন যাবত বিভিন্ন মাধ্যমে অবৈধ দলিল করার জন্য চাপ প্রয়োগ করলে সাতক্ষীরা সদর সাব-রেজিষ্ট্রার দলিলটি রেজিষ্ট্রি করতে অপারকতা প্রকাশ করেন।অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নী দলিলের গ্রহীতা এস. এম. জুলফিকার আলী জিন্নাহ স্বেচ্ছায় দলিলটি ফেরতও নেন।যার প্রেক্ষিতে তিনি ক্ষিপ্ত হয়ে সদর সাব-রেজিষ্ট্রার অমায়িক বাবুর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা ও পৌর জাতীয় পার্টির একাংশের নেতাকর্মীদের উদ্যোগে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ২টায় গোবিন্দগঞ্জ পৌর শহরের হীরক কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়। উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. নূরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল আব্দুর রউফ আকন্দ, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মো. মেহেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. আবুল কালাম আজাদ, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী, অ্যাডভোকেট আনিকা প্রমুখ। সভায় উপজেলা ও পৌর জাতীয় পার্টির নেতৃবৃন্দ স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী সাবেক সহকারী…

Read More