Author: admin

ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক  চলতি ডিসেম্বরের প্রথম ২৭ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৭৫ কোটি ১৯ লাখ মার্কিন ডলার। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে এর দেশীয় মুদ্রামূল্য দাঁড়ায় ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকার বেশি। এ হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ১৯ লাখ ডলার রেমিট্যান্স। রোববার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, চলতি ডিসেম্বরের প্রথম ২৭ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৭৫ কোটি ১৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৬ কোটি ৩৫ লাখ ডলার এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৯ কোটি ডলার। এ ছাড়া…

Read More

বরগুনা প্রতিনিধি  তীব্র শৈত্যপ্রবাহ উপেক্ষা করে বরগুনা জেলার শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু পরীক্ষা পরিবেশ নিশ্চিত করতে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করছেন জেলা প্রশাসক মিজ্ তাসলিমা আক্তার। রোববার (২৮ ডিসেম্বর) সকালে তিনি বরগুনা জেলা স্কুল ও বরগুনা আলিয়া মাদ্রাসা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার বিভিন্ন হল ঘুরে দেখেন এবং পরীক্ষার পরিবেশ, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, কেন্দ্র ব্যবস্থাপনা ও শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক মিজ্ তাসলিমা আক্তার বলেন, ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে বৃত্তি পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ ধাপ। তীব্র শীত কিংবা যেকোনো প্রতিকূলতা সত্ত্বেও পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্ন ও নিরাপদ পরিবেশে পরীক্ষা দিতে পারে,…

Read More

নওগাঁ সংবাদদাতা বাংলাদেশ কুরআন সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে নওগাঁর বদলগাছী উপজেলার শেরপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ ক্যাম্পে বিভিন্ন বয়সী শতাধিক রোগীকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসক দল রোগীদের সাধারণ চিকিৎসা, ডায়াবেটিস, রক্তচাপ, শিশুরোগ, নারীস্বাস্থ্য ও সাধারণ শারীরিক জটিলতার চিকিৎসা প্রদান করেন এবং প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। পাশাপাশি স্থানীয়দের সচেতন করতে স্বাস্থ্যবিষয়ক পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া হয়। উদ্যোক্তারা জানান, সুবিধাবঞ্চিত গ্রামাঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এমন মানবিক ও সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা। এ ধরনের কার্যক্রমে স্থানীয়…

Read More

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে শখের বিড়াল ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুথি খাতুন (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার(২৮ ডিসেম্বর ) বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার বনপাড়া বাইপাস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুথি ওই এলাকার জহুরুল ইসলামের মেয়ে। বাবা-মায়ের ডিভোর্সজনিত কারণে শিশুটির লেখাপড়া বন্ধ ছিল বলে জানা গেছে। নিহতের স্বজনরা জানান, বিকালে শিশুটি তার শখের বিড়াল নিয়ে খেলা করছিল। এ সময় বিড়ালটি দৌড়ে ছাদের সিড়ি ঘরের টিনের চালের উপর উঠে যায়। পরে বিড়ালটিকে নামাতে যুথি সেখানে উঠলে বিদ্যুতের মেইন লাইনের তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে এক নববধূ গলায় ওড়না দিয়ে সিলিং ফ্যানের সাথে ফাঁসিতে ঝুলে মধুপুরে সিলিং ফ্যানের সাথে ঝুলে নববধূর আত্মহত্যা করেছে। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭ঘটিকার সময় উপজেলার চাপড়ী বাজার সংলগ্ন কুড়ালিয়া ইউনিয়নের দড়িহাতীল গ্রামে এ ঘটনা ঘটে। আত্মহত্যাকারী সোমাইয়া খাতুন দড়িহাতীল গ্রামের মনসুর আলীর ছেলে রাসেল মিয়ার স্ত্রী। জানা যায়,পাশের ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর(হামকুড়া) গ্রামের চান মিয়ার মেয়ে সোমাইয়ার সাথে গত কয়েক মাস আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী রাসেল মিয়ার সাথে স্ত্রী সোমাইয়ার সাথে কলহ লেগেই থাকতো। নিয়মিত এ কলহের এক পর্যায়ে ২৭ ডিসেম্বর রাসেল ও তার বাবা দুজনেই বাজারে দোকানে চলে…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার চাঞ্চল্যকর ও ক্লুলেস গোলাপী বেগম (৪০) হত্যা মামলার সন্দেহভাজন আসামি মোঃ হবু মিয়া (২৯) কে গ্রেফতার করেছে সিপিসি-৩, র‍্যাব-১৪, টাঙ্গাইল। এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম গোলাপী বেগম গত ২৩ অক্টোবর ২০২৫ খ্রি. সন্ধ্যায় পরিবারের কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। নির্ধারিত সময় পার হলেও তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে ফোন বন্ধ পান। এরপর পরিবারের লোকজন আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে ২৬ অক্টোবর ২০২৫ খ্রি. সকাল আনুমানিক ৮টার দিকে অজ্ঞাতনামা ব্যক্তির মাধ্যমে সংবাদ পাওয়া যায় যে, টাঙ্গাইল…

Read More

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি‎‎‎ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা- বরিশাল মহাসড়ক অবরোধ করেছে বরিশালের ছাত্র-জনতা।‎‎‎রবিবার (২৮ ডিসেম্বর) বিকাল তিনটায় বিক্ষোভ মিছিল নিয়ে এসে বরিশাল নথুল্লাবাদ মোড়ে অবস্থান নেন তারা। এতে বরিশাল- ঢাকা যান চলাচল বন্ধ হয়ে যায়।‎‎‎মহাসড়ক অবরোধে বরিশাল বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চ, ব্রজমোহন কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।‎‎‎এ সময় বিক্ষোভকারীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি লড়াই করে’,বিচার বিচার বিচার চাই, হাদী হত্যার বিচার চাই, ‘লীগ ধর, জেলে ভর’ ‘আমার ভাই মরলো কেন ইন্টেরিম জবাব দে’, ‘আপস না…

Read More

‎রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। ‎ঘন কুয়াশা ও উত্তরের হিমেল হাওয়ায় গাইবান্ধায় শীতের তীব্রতা বৃদ্ধি অব্যাহত রয়েছে। এ বছর পৌষের শুরুতেই প্রচণ্ড শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। চারদিন ধরে জেলায় টানা সূর্যের দেখা মিলছে না। ‎রোববার সকাল থেকে গাইবান্ধা শহরসহ জেলার প্রত্যন্ত এলাকাগুলো ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল। চারদিনেও সূর্যের আলো না পাওয়ায় নিম্ন আয়ের কর্মজীবী মানুষদের স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। শীতের তীব্রতায় শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে হাসপাতালে। কৃষকরা ফসলের মাঠে খেত প্রস্তুত করতে নাকাল হয়ে পড়েছেন। নিম্ন আয়ের মানুষজন শীত নিবারণে পুরোনো শীতবস্ত্র কিনছেন, অনেককে আবার খড়কুটো ও কাঠ জ্বালিয়ে শীত থেকে বাঁচার চেষ্টা করতে…

Read More

নওগাঁ প্রতিনিধি  : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করেছেন নওগাঁ-৫ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী মনিরা শারমিন। রোববার (২৮ ডিসেম্বর) এই ঘোষণা দেন তিনি। ফেসবুক পোস্টে মনিরা শারমিন লিখেছেন, ‘নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষায় গড়া দল জাতীয় নাগরিক পার্টি ছিল গণ-অভ্যুত্থান পরবর্তী একমাত্র মধ্যপন্থী রাজনীতির ভরসাস্থল। এই দল থেকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নওগাঁ-৫ আসনে আমি মনোনীত প্রার্থী হয়েছিলাম। তবে মনোনয়নপত্র পাওয়ার আগে আমার জানা ছিল না যে, এই দল জামায়াতের সাথে ৩০টি আসনে সমঝোতা করবে। আমি জানতাম, ৩০০ আসনে প্রার্থী দিয়ে এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।’ তিনি আরও উল্লেখ করেন, ‘যেহেতু এখন দলের অবস্থান পরিবর্তন হয়েছে,…

Read More

জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্থগিত হওয়া শীতকালীন ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু হয়ে ২২ তারিখ পর্যন্ত চলবে ছুটি। ছুটির আগের ও পরের শুক্রবার শনিবার মিলিয়ে ৯ দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা। রোববার (২৮ ডিসেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শীতকালীন ছুটিতে আগামী ১৮ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। উল্লেখ্য, গত ৯ ডিসেম্বরে একটি অফিস আদেশে একাডেমিক ক্যালেন্ডারে নির্ধারিত ছুটি স্থগিত করে পুনরায় নির্ধারণ করা হবে বলে জানানো হয়।

Read More