Author: admin

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় তীব্র শীত ও কুয়াশা উপেক্ষা করে গভীর রাতে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাঈদ । শনিবার (২৭ ডিসেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে হতদরিদ্র মানুষের হাতে ব্যক্তিগতভাবে কম্বল পৌঁছে দেন তিনি। স্থানীয় সূত্রে জানা গেছে, হাড়কাঁপানো শীতে প্রান্তিক জনপদের মানুষের দুর্ভোগ লাঘবে রাতে হঠাৎ অভিযানে বের হন ইউএনও। তিনি উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লায় গিয়ে রাস্তার ধারে থাকা ছিন্নমূল মানুষ এবং ঘরবন্দি দুস্থদের মাঝে উষ্ণতার পরশ হিসেবে এই শীতবস্ত্র বিতরণ করেন। প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তার কাছ থেকে অপ্রত্যাশিতভাবে এমন সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক অসহায় মানুষ। এ সময় ইউএনও…

Read More

কোটচাঁদপুর সংবাদদাতাঃ গ্রামের নাম গুড়পাড়া, গ্রামের মানুষ রস সংগ্রহ ও গুড়ে রূপান্তরিত করার প্রক্রিয়া প্রজন্ম থেকে প্রজন্মান্তরে করে আসছে। ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার এই গ্রামটি সবুজের সমারহে ভরপুর। ওই গ্রামের লিটন নামের একজন কষৃক শুধু রস গুড় উৎপাদনের জন্য রীতিমত চাষ করেছেন শতাধিক খেঁজুর গাছ। বাণিজ্যিকভাবে খেঁজুর গুড়ের উৎপাদন শুরু করেছেন তিনি, এতে সফলতাও পেয়েছেন। খেজুর গুড় বাঙালির অন্যতম প্রধান প্রাকৃতিক মিষ্টি, যা শীতকালে অগ্রহায়ণ মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত খেজুরের রস থেকে তৈরি হয়। চাষী লিটনের সাথে কথা বলে জানা যায় তার বাবা দাদা সারা জীবন খাঁটি খেঁজুরের গুড় তৈরি করেছেন, কিন্তু এখন আর আগের মত খেঁজুর গাছ পাওয়া…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  গণঅধিকার পরিষদে যোগ দিয়েছেন আলোচিত মডেল মেঘনা আলম। দলের প্রাথমিক সদস্য পদ পূরণ করেন তিনি। রোববার (২৮ ডিসেম্বর) বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। আবু হানিফ বলেন, মেঘনা আলম ঢাকা-৮ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এই আসন থেকে তিনি নির্বাচন করবেন।

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট রাজনৈতিক দলের জোটে যুক্ত হয়েছে আরও দুটি রাজনৈতিক দল। নতুন যুক্ত হওয়া দল দুটি হচ্ছে– কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টায় জাতীয় প্রেস ক্লাবে আট দলীয় জোটের এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের নাম ঘোষণা করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা ৮টি রাজনৈতিক দলের সঙ্গে আরও দুটি দল যুক্ত হয়েছে বলে জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি জানান, দলগুলো হলো এলডিপি ও এনসিপি। সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে নির্বাচনী সমঝোতার আওতায় প্রার্থী হওয়ার প্রস্তাব তাঁকেও দেওয়া হয়েছিল—এ কথা স্বীকার করে মাহফুজ আলম স্পষ্ট করে বলেছেন, তিনি এই এনসিপির অংশ হচ্ছেন না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াত ও এনসিপির নির্বাচনী সমঝোতার ঘোষণা দেওয়ার পর রোববার (২৮ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক পোস্টে এই অবস্থান জানান মাহফুজ আলম। তিনি লেখেন, জামায়াত-এনসিপি জোট থেকে তাঁকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়নি—এ কথা সত্য নয়। তবে ঢাকার কোনো একটি আসনে জোটের প্রার্থী হওয়ার চেয়ে নিজের দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থান ধরে রাখাই তাঁর কাছে অধিক গুরুত্বপূর্ণ। জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির নেতা হিসেবে পরিচিত…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  জামায়াতসহ ৮ দলীয় জোটের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুক্ত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার (২৮ ডিসেম্বর) কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন নাহিদ ইসলাম। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আমরা জামায়াতসহ ৮ দলীয় জোটের সঙ্গে একসঙ্গে নির্বাচন করছি। আমরা সবাই গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে কাজ করব। কে কোন আসন থেকে নির্বাচন করব তা আগামীকাল (সোমবার) আনুষ্ঠানিকভাবে জানানো হবে। জোটের বাইরে আমাদের আলাদা কোনো প্রার্থী থাকবে না। ওই সব আসনে আমরা জোটের পক্ষে কাজ করব। এনসিপির আহ্বায়ক বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি সেখানে অংশগ্রহণের জন্য প্রস্তুতি…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা ২৫ মিনিটের দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে শপথ বাক্য পাঠ করান। এর আগে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে গত ২৩ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি হয়। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ১১ আগস্ট দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছিলেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর জন্ম ১৯৬১ সালের ১৮ মে। ওই হিসেবে তার ৬৭ বছর পূর্ণ…

Read More

কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিক্সা জব্দ করা হয়। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পাকা রাস্তার ওপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা হলেন মোঃ আনোয়ার হোসেন ভুট্টু (৩৬), মোঃ জাইদুল ইসলাম (২৭), আফসানুল ইসলাম আপন (২৫) ও মোঃ আতাউর রহমান (৩২)। তারা সবাই কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার বিভিন্ন এলাকার বাসিন্দা। অভিযানের সময় সন্দেহভাজন একটি ব্যাটারিচালিত অটোরিক্সা তল্লাশি করে পুলিশ ১২ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করে।…

Read More

আমতলী (বরগুনা) প্রতিনিধি: আমতলী সদর ইউনিয়নে আজ ভিডব্লিউবি (VWB) কার্ডধারী ৩২৬ জন উপকারভোগীর মাঝে চাল বিতরণ করা হয়েছে। চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ও তত্ত্বাবধান করেন আমতলী সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফিরোজ খান তাপস। এ সময় ইউনিয়ন পরিষদের সকল সদস্য উপস্থিত থেকে সুষ্ঠু ও স্বচ্ছভাবে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন। প্যানেল চেয়ারম্যান ফিরোজ খান তাপস বলেন, “সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দরিদ্র ও অসহায় নারীদের জন্য এই সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃত উপকারভোগীরা যেন তাদের অধিকার থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি।” উপকারভোগীরা সময়মতো চাল পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা জানান।

Read More

ঝালকাঠি প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠির দুটি সংসদীয় আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে ঝালকাঠি-১ ও ঝালকাঠি-২ আসনের জন্য চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হয়। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, ঝালকাঠি-২ (সদর উপজেলা ও নলছিটি) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। অন্যদিকে ঝালকাঠি-১ (রাজাপুর ও কাঁঠালিয়া) আসনে দলীয় প্রার্থী করা হয়েছে বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালকে।বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়নপত্রের মাধ্যমে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। এর আগে গত ৩ নভেম্বর প্রাথমিকভাবে ঝালকাঠি-২ আসনে…

Read More