- টোকিওতে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা তাকাইচির
- উজিরপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা, ২৪ ঘণ্টায় অভিযুক্ত গ্রেপ্তার
- নওগাঁর বদলগাছীতে ৬৪ জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল
- দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
- “যুবদল কর্মী হত্যা মামলা” উজিরপুরে বিএনপির সাতলা ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আজীবন বহিষ্কার
- কোটচাঁদপুরে পুলিশের অভিযানে মাদকসেবীসহ গ্রেপ্তার ৫, অপহৃত তরুণী উদ্ধার
- গানের সুরে কেটেছে ৭০ বছর, আজও গানই তাঁর বেঁচে থাকার অবলম্বন
- মধুপুরের শাইলবাইদ বণিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
Author: admin
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বাংলাদেশে তামাক কোম্পানির শক্তিশালী হস্তক্ষেপ অব্যাহত রয়েছে। “গ্লোবাল টোব্যাকো ইন্ডাস্ট্রি ইনটারফেয়ারেন্স ইনডেক্স ২০২৫” অনুযায়ী বিশ্বের যেসব দেশে তামাক কোম্পানির হস্তক্ষেপ সবচেয়ে বেশি বাংলাদেশ তারমধ্যে অন্যতম। এশিয়ায় বাংলাদেশের অবস্থান সবচেয়ে খারাপ। হস্তক্ষেপের ঘটনা বেশি ঘটেছে তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী ঘিরে। আজ (২৯ ডিসেম্বর) গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা) আয়োজিত গবেষণার ফল প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য উঠে এসেছে। ২০২৫ এর সূচকে বাংলাদেশের স্কোর ১০০-এর মধ্যে ৬৯। স্কোর যত কম, আর্টিক্যাল ৫.৩–এর প্রতিপালন তত ভালো। মোট ১০০টি দেশে এই গবেষণা পরিচালিত হয়, যেখানে বাংলাদেশের অবস্থান ৬৬তম। নেপাল, ভারত, পাকিস্তান, শ্রীলংকা এবং মালদ্বীপের…
কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রাম জেলাজুড়ে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। আনুষ্ঠানিকভাবে শৈত্যপ্রবাহ শুরু না হলেও হিমেল বাতাস, ঘন কুয়াশা আর রাতভর বৃষ্টির মতো ঝরা শিশিরে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্যমতে, সোমবার (২৯ ডিসেম্বর) কুড়িগ্রাম জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসের আর্দ্রতা ছিল শতভাগ, যা শীতের অনুভূতিকে আরও তীব্র করে তুলেছে। সরেজমিনে ঘুরে দেখা গেছে, নদনদী বেষ্টিত চরাঞ্চলগুলোতে শীতের প্রকোপ যেন কয়েকগুণ বেশি। কুড়িগ্রামের ১৬টি নদীর তীরে বিস্তৃত ৪৬৯টি চরের মধ্যে ২৬৯টিতে মানুষের বসবাস রয়েছে। এসব চরে প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ বসবাস করেন। হিমেল বাতাস আর কনকনে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) রাত ১০টার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তিনি। এর আগে আজ সকাল, বিকালে এবং রাতে হাসপাতালে গিয়েছিলেন খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্রবধূ ডা. জোবাইদা রহমান। এছাড়া আজ হাসপাতালে এসেছেন খালেদা জিয়ার বড়বোন সেলিনা ইসলাম, ছোটভাই শামিম ইস্কান্দার, তারেক রহমানের মেয়ে জাইমা রহমান, আরাফাত রহমান কোকোর মেয়ে জাহিয়া রহমান। দীর্ঘ ১৭ বছর পর ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফিরেই রাজধানীর পূর্বাচলের ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফিট সড়ক) সংলগ্ন গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখান থেকে তিনি বিকাল পৌনে ৫টার দিকে তার মা…
ভোরের বাংলা নিউজ ডেস্ক জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, `আজকে একটি ঐতিহাসিক দিন। আজ আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দিয়েছেন আসিফ মাহমুদ। তিনি এনসিপির মুখপাত্রের দায়িত্ব পালন করবেন। তিনি এবারের নির্বাচনে অংশগ্রহণ করবের না। একইসঙ্গে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।’ এসময় সদ্য এনসিপিতে যোগ দেওয়া আসিফ মাহমুদ বলেন, ‘জুলাই অভ্যুত্থানের শহিদদের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমি আজ এনসিপিতে যোগ দিয়েছি। আমি এবার নির্বাচনে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বাংলাদেশ থেকে কোনো অপরাধী বা সন্ত্রাসীরা যাতে সীমান্ত দিয়ে পালাতে না পারে বিজিবিকে সে বিষয়ে কঠোর সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যে এ নির্দেশনা দেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জেলা প্রশাসনের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশ থেকে কোনো অপরাধী, সন্ত্রাসী সীমান্ত দিয়ে যাতে পলায়ন করতে না পারে, সে বিষয়ে আপনাদের কঠোর সতর্কতা অবলম্বন করতে হবে। দেশের সীমান্ত ও আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির ভূমিকা অপরিসীম উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,…
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় ১৬ বছর পর আজ রোববার (২৮ ডিসেম্বর) সকালে জুনিয়র বৃত্তির বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে প্রধান শিক্ষকের গাফিলতির কারণে প্রবেশপত্র না পাওয়ায় ১০ জন শিক্ষার্থী জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারেনি। এ ঘটনায় শিক্ষক ও সচেতন মহলের মধ্যে সমালোচনার সৃষ্টি হয়েছে। জানা গেছে, চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কয়ারপাড় বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীরা জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছে। তারা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারেনি। কয়ারপাড় বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী নিশাদ বাবু, মেহেদী, সুমাইয়া আক্তারসহ আরও অনেকে জানায়, আমরা অনেক দিন…
নওগাঁ প্রতিনিধি : বাংলাদেশ যাত্রা শিল্পী পরিষদ নওগাঁ জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও বর্ণাঢ্য যাত্রানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে নওগাঁ জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এ আয়োজন করা হয়। বাংলাদেশ যাত্রা শিল্পী পরিষদ নওগাঁ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি তাইজুল ইসলামের সভাপতিত্বে এবং এস. এম. আলমগীরের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার কালচারাল অফিসার তাইফুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ যাত্রা শিল্পী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি জাফর আলী মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর ই আলম মিঠু, বাংলাদেশ যাত্রা শিল্পী…
কুলিয়ারচর,কিশোরগঞ্জ প্রতিনিধি কিশোরগঞ্জ-৬ (ভৈরব–কুলিয়ারচর) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতীক ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ শরীফুল আলম মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা প্রদানকালে কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হান্নান, কুলিয়ারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন (শাহ আলম), জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মশিউর রহমান, এবং পৌর বিএনপির ১নং সদস্য ও মোঃ শরীফুল আলমের ছোট ভাই মোহাম্মদ সায়েম সিদ্দিকীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিচ্ছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, কিশোরগঞ্জ-৬ আসনের ভোটাররা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে মোঃ…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদন বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ৮ দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী সমঝোতা হওয়ায় ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামের জন্য ছেড়ে দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী আতিকুর রহমান। রোববার (২৯ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এ কথা জানান। আতিকুর রহমান লিখেছেন, দীর্ঘ ১০ মাস ২২ দিন পর তিনি একটি বড় জবাবদিহিতার দায়িত্ব থেকে মুক্ত হলেন। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি সংগঠনের সিদ্ধান্তের পর থেকে ঢাকা-১১ সংসদীয় আসনে ইসলামী আন্দোলনের পক্ষে জনমত গঠনে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। আতিকুর রহমান দাবি করেন, এই সময়ে…
লক্ষ্মীপুর প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তবে তিনি নির্বাচন করবেন না বলে জানিয়েছেন তার ভাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম। রোববার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। একই আসন থেকে মাহবুব মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি বলেন, এ ঘটনায় বিব্রত অবস্থায় পড়েছেন মাহফুজ আলম। তিনি নির্বাচন করবেন না এবং মনোনয়নপত্রও জমা দেবেন না। মাহবুব আলম বলেন, সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের নামে কেউ একজন আবেগে পড়ে মনোনয়নপত্র নিয়েছেন। এতে মাহফুজের সম্মতি নেই। এ ঘটনায় তিনি বিব্রত।…