Author: admin

ভোরের বাংলা নিউজ ডেস্ক  সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘ (ইউএন)। একই সঙ্গে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি। জাতিসংঘের এক শোকবার্তায় বলা হয়, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ গভীর শোক প্রকাশ করছে।’ বার্তায় আরো বলা হয়, ‘এই শোকের সময়ে জাতিসংঘ সাবেক প্রধানমন্ত্রীর পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি তার সংহতি পুনর্ব্যক্ত করছে।’ এর আগে আজ ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তার এক্স (টুইটার) হ্যান্ডলে এ তথ্য জানিয়েছেন। ইসহাক দার লিখেছেন, আগামীকাল ঢাকায় খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার। এর আগে, দুপুরে ঢাকায় পাকিস্তান হাইকমিশনের একটি সূত্র জানিয়েছিল খালেদা জিয়ার নামাজে জানাজায় যোগ দিতে ঢাকায় আসবেন সে দেশের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা ঢাকায় আসছেন বলে কালবেলাকে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র। তাদের মধ্যে রয়েছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিনিধি হিসেবে তিনি ঢাকায় আসছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভারত সরকারের পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, ভুটান ও মালদ্বীপের মন্ত্রীদের ঢাকায় আসার কথা রয়েছে। তার মৃত্যুতে ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের মিশন, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন শোক প্রকাশ করেছে। মঙ্গলবার এসব বিদেশি মিশন তাদের ফেসবুক পেজে সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক ও সমবেদনা জানায়। এ ছাড়া খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার…

Read More

শার্শা উপজেলা প্রতিনিধি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন ইদ্রিস আলী। অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে শার্শা মিনি স্টেডিয়ামে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে উচ্চ শব্দে মাইক বাজিয়ে সমাবেশ ও গণসংযোগ করেছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি। এ সময় তার সঙ্গে থাকা নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা যায়। বিএনপির এই বিদ্রোহী প্রার্থী সমাবেশ ও গণসংযোগ করে বিভিন্নভাবে আচরণবিধি লঙ্ঘন করেছেন। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সচেতন মহল মনে করছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে…

Read More

বরগুনা প্রতিনিধি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বরগুনার দুটি আসনেই বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা শেষ দিনে জমে ওঠে মনোনয়নপত্র দাখিল কার্যক্রম। জেলা রিটার্নিং অফিসার সারাদিন মনোনয়ন গ্রহণ করেন। বরগুনা–১ ও বরগুনা–২—দুটি আসনে মোট ১৮জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই দুটি আসনে ২১ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও ১৮ জন প্রার্থী তা দাখিল করেছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্রগুলো দাখিল করা হয়। বরগুনা জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, সংসদীয় আসন ১০৯ বরগুনা-আমতলী-তালতলী আসনে ৬ জন এবং সংসদীয় আসন ১১০ পাথরঘাটা-বামনা-বেতাগী আসনে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বরগুনা-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত…

Read More

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ সময় তিনি বলেন, “বাংলাদেশকে একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই আমার রাজনৈতিক অঙ্গীকার।” সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যার পর রাজাপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ডা. মাহমুদা মিতু বলেন, রাজাপুর–কাঁঠালিয়া এলাকার উন্নয়ন নিয়ে তার সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এর মধ্যে চিকিৎসাসেবা নিশ্চিত করা অন্যতম অগ্রাধিকার। পাশাপাশি যুব সমাজের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং কার্যকর আইন বাস্তবায়নের মাধ্যমে বর্তমান প্রজন্মকে রাজনৈতিকভাবে সচেতন করে তোলার স্বপ্ন দেখছেন তিনি। জোটগত রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, “আমরা যেহেতু…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সংবাদ সম্মেলনে এসে কাঁদলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে এসে দলটির এই দুই নেতাকে কাঁদতে দেখা যায়। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ সংবাদটি নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে হবে আমরা সেটা কখনো ভাবিনি। আমরা আশা করছিলাম, তিনি আগের মতোই আবার সুস্থ হয়ে উঠবেন। আপনারা এরই মধ্যে শুনেছেন আজ ভোর ৬টায় গণতন্ত্রের মা, আমাদের অভিভাবক, আমাদের জাতীয় অভিভাবক আমাদের ছেড়ে চলে গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। এই শোক, এই ক্ষতি অপূরণীয়। তিনি বলেন, এই…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারাল। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। প্রফেসর ইউনূস বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রীই ছিলেন না; তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার অবদান, তার দীর্ঘ সংগ্রাম এবং তার প্রতি জনগণের আবেগ বিবেচনায় নিয়ে সরকার চলতি মাসে তাকে রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ‘অত্যন্ত একটি সংকটময় সময় অতিক্রম করছেন’ বলে জানিয়েছিলেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। সোমবার (২৯ ডিসেম্বর) রাত ২টার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের এ কথা বলেন জাহিদ হোসেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ জানিয়ে তিনি বলেন, ‘সকালবেলা মেডিকেল বোর্ড হয়েছিল।…

Read More