- টোকিওতে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা তাকাইচির
- উজিরপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা, ২৪ ঘণ্টায় অভিযুক্ত গ্রেপ্তার
- নওগাঁর বদলগাছীতে ৬৪ জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল
- দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
- “যুবদল কর্মী হত্যা মামলা” উজিরপুরে বিএনপির সাতলা ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আজীবন বহিষ্কার
- কোটচাঁদপুরে পুলিশের অভিযানে মাদকসেবীসহ গ্রেপ্তার ৫, অপহৃত তরুণী উদ্ধার
- গানের সুরে কেটেছে ৭০ বছর, আজও গানই তাঁর বেঁচে থাকার অবলম্বন
- মধুপুরের শাইলবাইদ বণিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
Author: admin
কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত। সপ্তাহ ধরে উত্তরের হিমেল হাওয়ায় কাঁপছে জেলার শ্রমজীবি ও নিম্ন আয়ের মানুষ। গত চারদিন ধরে জেলায় সূর্যের মুখ দেখা যাচ্ছে না। ফলে হিম ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে কৃষি কাজ। ঘন কুয়াশায় নৌ-ঘাটগুলো থেকে সময় মতো ছাড়ছে না শ্যালে নৌকাগুলো। তীব্র ঠান্ডার কারণে প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না মানুষ। বিভিন্ন জনসমাগম স্থানগুলো এখন ফাঁকা পরে আছে। বিশেষ করে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ শীতবস্ত্রের অভাবে রয়েছেন চরম ভোগান্তিতে। বুধবার (৩১ ডিসেম্বর) কুড়িগ্রাম জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল ০১ জানুয়ারির পর আবহাওয়ার উন্নতি হবে…
পঞ্চগড় প্রতিনিধি মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত পঞ্চগড় জেলা তেতুলিয়া ব্যস্ততম সড়কগুলোতে মানুষের উপস্থিতি অনেকটাই কম লক্ষ্য করা গেছে। প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষজনকে উষ্ণতা পেতে রাস্তার বিভিন্ন জায়গায় কাগজ ও খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, দিনের সর্বোচ্চ তাপমাত্রা ১৬ থেকে ১৮ ডিগ্রির ঘরে উঠানামা করলেও, রোববার সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় পঞ্চগড় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। একই সাথে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার। তেতুলিয়ার শারিয়াল জোত এলাকার বাসিন্দা মোঃ সিদ্দিক বলেন, বরফ বৃষ্টি গত কয়েকদিন ধরে প্রচণ্ড …
কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জাকির হোসেনের সাময়িক বরখাস্তের আদেশ বহাল রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিভাগীয় মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, মোহাম্মদ জাকির হোসেনের ক্যাম্পাসে প্রবেশাধিকার নিষিদ্ধ রাখা হয়েছে এবং গত ৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে দাখিল করা তার যোগদানপত্র গ্রহণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার সাময়িক বরখাস্তের আদেশ বহাল থাকবে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মোহাম্মদ জাকির হোসেনের…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন শুরু হয়েছে, যা শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত চলবে। গতকাল মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়ার পর প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের আপসহীন এই নেত্রীর মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকার গভীর শোক প্রকাশ করেছে। তার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শোক পালনকালে দেশের সব…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ এখন তার ছেলে তারেক রহমানের বাসায়। প্রাথমিকভাবে কথা ছিল, তার মরদেহ প্রথমে গুলশানে তার দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’য় নেওয়া হবে। কিন্তু পরে তার মরদেহবাহী গাড়িটি তারেক রহমানের গুলশানের ১৯৬ নম্বর বাসায় নেওয়া হয়। এখানেই দলের নেতাকর্মী ও স্বজনরা খালেদা জিয়াকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্স সেখানে প্রবেশ করে। সকাল ৯টার একটু আগে বাংলাদেশের পতাকায় মোড়ানো একটি গাড়িতে করে তার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে বের করা হয়। খালেদা জিয়ার স্বজন ও বিএনপির নেতাকর্মীরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন। পরে তার মরদেহ…
আনোয়ার সাঈদ তিতু স্বাধীনতার পর থেকে ভাঙনের কারণে চর পরিবর্তনের ফলে এ অবস্থা চলতে থাকলেও আপাতত এসব চরে শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান গড়ার সরকারি পরিকল্পনা নেই বলে জানায় শিক্ষা বিভাগ। সরেজমিনে দেখা গেছে, কুড়িগ্রাম জেলার সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ব্রহ্মপুত্রের চর কালির আলগায় বসবাসকারী প্রায় ৪শ’ পরিবারের সন্তানদের পড়ালেখার জন্য নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান। শুধু কালির আরগা নয়, একই চিত্র জেলার ওপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্রের অববাহিকার বালাডোবা, মুসারচর, আটাশির চর, মাঝিয়ালির চর, মসলার চরসহ ধরলা, তিস্তা ও দুধকুমারের অববাহিকার বেশির ভাগ চরাঞ্চলের। খোঁজ নিয়ে জানা গেছে, কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র, ধররা, তিস্তা ও দুদকুমারের অববাহিকার চার শতাধিক চরের মধ্যে আড়াইশ…
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃ/ত্যু/তে খাগড়াছড়ি জেলা বিএনপির ৭ দিনের শোক কর্মসূচি ঘোষণা
খাগড়াছড়ি প্রতিনিধি৷। সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে খাগড়াছি জেলা বিএনপি ৭ দিনব্যাপী শোক কর্মসূচি ঘোষণা করেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন. আবছার এই ৭ দিনব্যাপী শোক কর্মসূচির ঘোষণা দেন। দুপুরে খাগড়াছড়ি জেলা বিএনপির দলীয় কার্যালয়ে শোক বই খোলা হয়। এ সময় জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া শোক বইয়ে শোক প্রস্তাব লিখে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন। পরবর্তীতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শোক বইয়ে শোক প্রস্তাব লিখে স্বাক্ষর করেন। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে-৭ দিনব্যাপী খাগড়াছড়ি জেলা বিএনপির শোক পালন,…
কুবি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী। আজ (৩০ ডিসেম্বর) জনসংযোগ দপ্তর কতৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করেন তিনি। শোকবাণীতে উপাচার্য বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের অতন্ত্র প্রহরী এবং দেশেপ্রেমের এক অদম্য প্রতীক। বাংলাদেশ, খালেদা জিয়া ও গণতন্ত্র ওৎপ্রোতভাবে জড়িত। যিনি তাঁর জীবদ্দশায় কখনো আপোস করেননি। তিনি দেশ ও জাতির কল্যাণে আজীবন কাজ করে গেছেন। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাঁর নিরলস সংগ্রাম ও সাধনা ভবিষ্যৎ প্রজন্মকে যুগ যুগ ধরে দিক নির্দেশনা দিবে।…
নওগাঁ সংবাদদাতাঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন সংগ্রহ ও দাখিল সম্পূর্ণ হয়েছে। নওগাঁয় সংসদীয় আসন সংখ্যা ৬ টি। আসনগুলোতে রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থী সহ মনোনয়ন সংগ্রহকারী ও দাখিলকারী গণের নামের তালিকা নিন্মে তুলে ধরা হলোঃ- নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা, সাপাহার), ১। মোহাঃ মাহবুবুল আলম – বাংলাদেশ জামায়াতে ইসলামী ২। মোঃ মোস্তাফিজুর রহমান -বিএনপি ৩। মোঃ ছালেক চৌধুরী-বিএনপি ৪। মোঃ সোহরাব হোসেন- স্বতন্ত্র ৫। মোঃ নুরুল ইসলাম বিএনপি ৬। মোঃ আব্দুল হক শাহ্-ইসলামী আন্দোলন বাংলাদেশ ৭। মোঃ আকবর আলী- জাতীয় পার্টি ৮। মাহমুদুস সালেহীন- বিএনপি। মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে জন ও দাখিল করা হয়েছে ৮ জন। নওগাঁ-২ (ধামইরহাট, পত্নীতলা), ১।…
বাসাইল প্রতিনিধি টাঙ্গাইলের বাসাইলে অনার্স ফাউন্ডেশনের উদ্যােগে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার-ক্রেস্ট ও অসচ্ছলদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলার সোনালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৪০জন কৃতি শিক্ষার্থীর মাঝে ব্যাগ প্রদান, ১৫০ জনের মাঝে ডায়েরি, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ৪ জন শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট বিতরণ, অসচ্ছল ২জন ব্যক্তির মাঝে নগদ ১৫ হাজার টাকা বিতরণ, ফাউন্ডেশনের এক সদস্য মৃত্যুবরণ করায় তার পরিবারকে ১ লাখ ২০ হাজার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির গ্রামসরকার বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম রতন। অনুষ্ঠানে অনার্স ফাউন্ডেশনের সভাপতি রবিউল আওয়াল উজ্জলের সভাপতিত্বে এসময়…