- টোকিওতে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা তাকাইচির
- উজিরপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা, ২৪ ঘণ্টায় অভিযুক্ত গ্রেপ্তার
- নওগাঁর বদলগাছীতে ৬৪ জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল
- দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
- “যুবদল কর্মী হত্যা মামলা” উজিরপুরে বিএনপির সাতলা ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আজীবন বহিষ্কার
- কোটচাঁদপুরে পুলিশের অভিযানে মাদকসেবীসহ গ্রেপ্তার ৫, অপহৃত তরুণী উদ্ধার
- গানের সুরে কেটেছে ৭০ বছর, আজও গানই তাঁর বেঁচে থাকার অবলম্বন
- মধুপুরের শাইলবাইদ বণিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
Author: admin
ভোরের বাংলা নিউজ ডেস্ক সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য আজ শুক্রবার (২ জানুয়ারি) দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন সংস্থা ইসলামিক ফাউন্ডেশন। সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. মহিউদ্দিনের মঙ্গলবার স্বাক্ষরিত ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের ওই পত্রটিতে বলা হয়েছে, রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচি হিসেবে তিন দিন বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাতের জন্য আজ বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এ অবস্থায়, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগ, জেলা কার্যালয়ে তিনদিন জাতীয় পতাকা…
কয়রা (খুলনা) প্রতিনিধি:ফরহাদ হোসাইন নতুন বছরের প্রথম দিনেই সুন্দরবনে কাঁকড়া শিকারে টান পড়ল। কাঁকড়ার প্রাকৃতিক প্রজনন রক্ষায় ১ জানুয়ারি থেকে দুই মাসের জন্য কাঁকড়া ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে বন বিভাগ। ফলে গভীর সুন্দরবনে থাকা কয়রার শত শত জেলে নৌকা ও সরঞ্জাম নিয়ে ফিরতে শুরু করেছেন লোকালয়ে। এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। বৃহস্পতিবার সকালে কয়রা উপজেলার শাকবাড়িয়া নদীর তীরে গিয়ে দেখা যায়, বনফেরা কাঁকড়াশিকারি নৌকাগুলো সারি করে ভেড়ানো। কেউ নৌকা থেকে ফাঁদ ও দড়ি নামাচ্ছেন, কেউ আবার দীর্ঘ সময় ব্যবহৃত নৌকায় হাত দিচ্ছেন মেরামতের কাজে। নদীর পাড়জুড়ে বিরাজ করছে নিস্তব্ধতা আর দুশ্চিন্তার ছাপ। বন বিভাগের কর্মকর্তারা জানান, জানুয়ারি…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মেজর জেনারেল (অব.) ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসানের জানাজা নামাজ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের বিন্দুবাসীনি বালক উচ্চ বিদ্যালয়ে জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, আহমেদ আজম খান , কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যরা। এছাড়াও এনসিপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা জানাজায় অংশ নেন। মেজর…
জাবি প্রতিনিধি ব্যক্তিগত জন্মদিন উদযাপন না করে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রদলের এক নেতা। এ উদ্যোগটি নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪৬তম আবর্তনের শিক্ষার্থী ও ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. রফিকুল ইসলাম। বৃহস্পতিবার (১ জানুয়ারি ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হল মসজিদে মাগরিব নামাজের পর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাতের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাবি ছাত্র দলের সদস্য মোঃ রফিকুল ইসলাম, রাসেল মোহাম্মদ,মোঃ সাজ্জাদউল ইসলাম, এস এম তানিম হাসান,হাওলাদার সাইদুল…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিষ্ঠাতা সদস্য ও যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন দল থেকে পদত্যাগ করেছেন। তিনি দলটির মিডিয়া সেলের সম্পাদকের দায়িত্বও পালন করছিলেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) তিনি দলের আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি লেখেন, ‘জাতীয় নাগরিক পার্টি-এনসিপিতে একজন প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে আর সবসময় দলের ঘোষিত লক্ষ্য, আদর্শ, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও গণতান্ত্রিক নৈতিকতার প্রতি দায়বদ্ধ থেকে আমি সততার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করেছি। দলের সাম্প্রতিক রাজনৈতিক সিদ্ধান্তের সঙ্গে নীতিগত দ্বিমত পোষণ করে তিনি লেখেন, ‘সম্প্রতি আসন্ন জাতীয় নির্বাচনের সামনে রেখে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন দশ দলীয় জোটে অন্তর্ভুক্ত হওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার…
ভোরের বাংলা নিউজ ডেস্ক সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রতিনিধিদের দৃঢ় উপস্থিতি ও সংহতি প্রকাশের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেন, সার্কের চেতনা এখনো জীবিত ও দৃঢ়। প্রফেসর ইউনূস বলেন, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী এবং বিশ্বের দ্বিতীয় মুসলিম নারী সরকারপ্রধানের প্রতি সার্কভুক্ত দেশগুলো যেভাবে সম্মান জানিয়েছে তাতে তিনি গভীরভাবে অভিভূত হয়েছেন। ঢাকায় অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার জানাজায় দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশ নেন। তাদের মধ্যে ছিলেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা, শ্রীলঙ্কার পররাষ্ট্র ও পর্যটনমন্ত্রী বিজিথা…
কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সনাতনী ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সংগঠন পূজা উদযাপন পরিষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়’র ২০২৫-২৬ বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে আছেন আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সজীব বিশ্বাস এবং সাধারণ সম্পাদক হিসেবে আছেন সিএসই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আপন বসাক। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সংগঠনটির উপদেষ্টা মন্ডলী এবং সদ্যসাবেক সভাপতি সৌরভ কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক সজীব বিশ্বাস কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানা যায়। এছাড়াও উক্ত কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন ইন্দ্রজিৎ, রাতুল দাস, আকাশ দেবনাথ, কনিকা রায়, শ্রাবন ভৌমিক এবং অন্ত দেবনাথ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন রনি মহাজন, রুবেল বৈরাগী, প্রিতম…
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিআপোষহীন দেশনেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী জাতীয়তাবাদ ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী ১১জন শিক্ষক।বুধবার (৩১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ১১জন শিক্ষক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গভীর শোক প্রকাশ করেন। যদিও বরিশাল বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী শিক্ষকদের আলাদা কোন ফোরাম নেই। এর আগে বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদীমনা কিছু শিক্ষক সাদা দল তৈরির চেষ্টা করলেও সেটা আনুষ্ঠানিক কোন রূপ পায়নি।শোক বার্তায় উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায় আজ নীরব হয়ে গেল। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইননা…
কুবি প্রতিনিধি : ড্যাফোডিল ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল (ডিইউআই) মডেল ইউনাইটেড নেশন ২০২৫-এ গৌরবময় সাফল্য অর্জন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংসদ। গত ২৮ ডিসেম্বর শুরু হয়ে ৩০ ডিসেম্বর পর্যন্ত চলা এই আন্তর্জাতিক সম্মেলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে একাধিক গুরুত্বপূর্ণ পুরস্কার অর্জন করেন। সম্মেলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ১৫ তম আবর্তনের শিক্ষার্থী সায়েদা সাবরিনা আলম একটি কমিটিতে ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করে দক্ষ নেতৃত্ব ও সাংগঠনিক সক্ষমতার পরিচয় দেন। এছাড়া মার্কেটিং বিভাগের ১৭ তম আবর্তনের তাহমিদ তাজওয়ার ও রুবাইয়া সাথী অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) কমিটিতে তুরস্কের প্রতিনিধিত্ব করে চমৎকার পারফরম্যান্সের জন্য সেরা অংশগ্রহণকারী পুরস্কারে ভূষিত হন। অন্যদিকে বাংলা…
মো নাজিউল্লাহ ভূইয়া কেরানীগঞ্জ, ঢাকা ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকায় উম্মুল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত মালামাল পরিস্কারের সময় ফের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে রাজু (৩২) নামে এক শ্রমিক আহত হয়েছেন। আহত রাজু বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার বালিগ্রাম এলাকার মৃত ইব্রাহিম মিয়ার ছেলে। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে মাদ্রাসা ভবনের মালিক পারভিন বেগম রাজুকে সঙ্গে নিয়ে ভবনের ভেতরে পরিষ্কারের কাজ শুরু করেন। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটলে রাজুর পায়ে আঘাত লাগে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় ইকুরিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম। তিনি আরও বলেন, গত ২৬ ডিসেম্বর…