Author: admin

মাগুরা প্রতিনিধি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ১৭ মাস পেরিয়ে গেলেও তারা কোনো অনুতপ্ত হয়নি। এখন যদি এসে বলে- আমরা ভুল করেছিলাম, দুঃখিত-তাহলেও আর সময় নেই। কারণ মনোনয়ন দাখিলের সময় ইতোমধ্যেই শেষ হয়ে গেছে। শুক্রবার (২ জানুয়ারি) সকালে মাগুরা শহরের নিজনান্দুয়ালী নিতাই গৌর সেবাশ্রম পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, একটি রাজনৈতিক দল যদি অস্ত্র হাতে তুলে নেয়, ছোট ছোট শিশু ও তরুণ শিক্ষার্থীদের হত্যা করে, তাহলে পৃথিবীর কোনো সভ্য রাষ্ট্রই তাদের ডেমোক্রেটিক স্পেস দেয় না। একটি রাজনৈতিক দল হওয়ার মূল শর্ত হলো শান্তিপূর্ণ থাকা এবং সহিংসতায় না জড়ানো। আওয়ামী…

Read More

ভাঙ্গা  প্রতিনিধি পহেলা জানুয়ারি ২০২৬ এর নতুন বছরে গভীর রাতে ফরিদপুর জেলা ভাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ছিন্নমূল অসহায়, দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণসহ তাদের খোঁজখবর নিয়েছেন ফরিদপুর জেলা ভাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদরুল আলম সিয়াম। শীতের তীব্রতায় বৃহস্পতিবার মধ্যরাতে ভাঙ্গা উপজেলার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন ভাঙ্গা উপজেলার সহকারী কমিশনার ভূমি মোঃ সাদরুল আলম সিয়াম এ সময় ফরিদপুর জেলা ভাঙ্গা উপজেলার সহকারী কমিশনার ভূমি মোঃ সাদরুল আলম সিয়াম বলেন, প্রধান উপদেষ্টার তহবিল থেকে পাঠানো কম্বল বিতরণের অংশ হিসেবে ফরিদপুর জেলা ভাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে ঘুরে ঘুরে মাদ্রাসার শিক্ষার্থীসহ ছিন্নমূল অসহায়, দুস্থ…

Read More

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে গণভোটে হ্যাঁ ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহেরের দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে মতবিনিময় করেছে জামায়াত এবং এনসিপি। বৃহস্পতিবার দুপুরে চৌদ্দগ্রাম বাজারস্থ জামায়াত কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পৌর জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিমের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারী বেলাল হোসাইনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের পক্ষে উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী, পৌর নায়েবে আমীর কাজী এয়াছিন মজুমদার, ডাঃ মঞ্জুর আহমেদ সাকি, জামায়াত নেতা শাখাওয়াত হোসেন শামীম, পৌর যুব বিভাগের সেক্রেটারী আবদুল্লা মোঃ মাসুম, উপজেলা উত্তর শিবির সভাপতি নাসিম মিয়াজী। এনসিপির পক্ষে কেন্দ্রীয় সদস্য সুফিয়ান রায়হান, সমন্বয়কারী হুমায়ন…

Read More

কোটচাঁদপুর সংবাদদাতাঃ স্ত্রীর অধিকার চেয়ে স্বামীর বিরুদ্ধে কোটচাঁদপুরে সংবাদ সম্মেলন করেছেন শেফালী খাতুন নামে এক নারী। ওই সংবাদ সম্মেলনের প্রতিবাদ করেছেন অভিযুক্ত শাকিল আহমেদ। ১লা জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে কোটচাঁদপুর উপজেলা প্রেসকাবে এ সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাকিল আহম্মেদ জানান শেফালী খাতুন নামে ওই মহিলা স্ত্রীর অধিকার চেয়ে ৩১ ডিসেম্বর সংবাদ সম্মেলন করেছেন। আমি ওই সংবাদ সম্মেলনের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমাকে ফাসাঁনোর জন্য একটি মহলদ্বারা উৎসাহিত হয়ে অর্থের লোভে এমনটি করেছেন বলে আমি মনে করছি। আমার সাথে ওই মহিলার কোন প্রকার সর্ম্পক নেই অথচ তিনি আমাকে হেই করার জন্য সম্পূর্ণ উদ্দেশ্য মূলকভাবে স্বামীর অধিকার চেয়ে…

Read More

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে বিভিন্ন বিদ্যালয়ে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকালে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এই বই বিতরণ করে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নাজির হোসেন। এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মোছাঃ গোলেনুর বেগম। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) প্রাক-প্রাথমিক থেকে নবম পর্যন্ত সব শ্রেণির শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ শুরু করা হয়। বই বিতরনের আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে এক মিনিটি নিরবতা পালন করা হয়। কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলায় ১২৪০টি বিদ্যালয়ের শিশু…

Read More

কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামে তাপমাত্রা আরও হ্রাস পাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। পৌষের হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশার দাপটে স্থবির হয়ে পড়েছে জেলার স্বাভাবিক জীবনযাত্রা। বাতাসে আদ্রতার মাত্রা ৯৯ শতাংশে পৌঁছানোয় শীতের অনুভূতি আরও তীব্র হয়ে উঠেছে। তীব্র শীতের কারণে সবচেয়ে বিপাকে পড়েছেন কৃষিশ্রমিক ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষজন। কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশার কারণে অনেকেই কাজে যেতে পারছেন না। সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত চারদিক ঘন কুয়াশায় ঢেকে থাকছে। দিন ও রাতে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। সূর্যের দেখা না মেলায় দিনের বেলাতেও হিমেল বাতাসে শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে। কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা…

Read More

এ.কে.এম. কামরুজ্জামান (নিলু) শেখ ফয়সাল আহমেদ গ্লোবাল হোম এপ্লায়েন্স ব্র্যান্ড ভ্যারোনিকা-এর বিক্রয় ও বিপণন বিভাগের মহা-ব্যবস্থাপক (হেড অব সেলস) হিসেবে যোগদান করেছেন দেশের খ্যাতনামা কর্পোরেট ব্যক্তিত্ব এ.কে.এম. কামরুজ্জামান (নিলু)। তিনি গত ১ জানুয়ারি ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবনে এ.কে.এম. কামরুজ্জামান (নিলু) দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে বিক্রয় বৃদ্ধি, বাজার উন্নয়ন ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি ঝিনাইদহ সদর উপজেলার ইসলামনগর (ভগবান নগর) গ্রামের এক সম্ভ্রান্ত হাজী পরিবারের সন্তান। তাঁর পিতা মরহুম আলহাজ্ব আদিল উদ্দিন আহমেদ। শিক্ষাজীবনে তিনি ১৯৯০ সালে যশোর জিলা স্কুল থেকে এসএসসি, ১৯৯২ সালে যশোর ক্যান্টনমেন্ট…

Read More

নওগাঁ প্রতিনিধি  নওগাঁয় নতুন বছরের প্রথম দিনেই, নতুন বই পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত, নতুন বইয়ের ঘ্রাণ ও হাতে বই পাওয়ার আনন্দ তাদের মধ্যে বাঁধভাঙা উল্লাস তৈরি করে। আজ সকাল ১০টা থেকে নওগাঁর বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে বই বিতরণ কার্যক্রম শুরু হয়। সারিবন্ধ ভাবে প্রতিষ্টানের শিক্ষকরা শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। এসময় শিক্ষার্থীরা নতুন বইয়ের গন্ধ শুঁকে, পাতা উল্টে অনুভূতি প্রকাশ করেন। তারা জানান, এটি তাদের পড়াশোনার প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তুলবে। জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা ও আইসিটি বিভাগ সূত্রে জানা যায়, মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্টানে মোট চাহিদা ২৮লাখ ৪৮হাজার ৮৬৬টি বই এর বিপরীতে পাওয়া গেছে ২০লাখ ৬৮হাজার ১৮০টি বই,…

Read More

সাতক্ষীরা পতিনিধিঃ সাতক্ষীরার নারকেলতলায় অবস্থিত “আল-হিকমাহ মডেল মাদরাসা”য় বার্ষিক পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১শে ডিসেম্বর) সকাল-১০ টায় মাদরাসা’র হল রুমে সহকারি শিক্ষক (ইংরেজী) গোলাম আজম এর সঞ্চালনায় ও অধ্যক্ষ মুহা: জিয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “আল-হিকমাহ মডেল মাদরাসা’র সম্মানিত চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান । প্রধান অতিথি তার বক্তব্য বলেন “আগামী প্রজন্মকে দক্ষ ও নৈতিকতা সম্পন্ন দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে তুলতে দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার বিকল্প নেই। সেই লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্য “আল-হিকমাহ মডেল মাদরাসা” কাজ করে যাচ্ছে। তাই সচেতন অভিভাবকের কাছে উদাত্ত আহ্বান আপনার কোমলমতি সন্তানকে সুনাগরিক হিসেবে…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়ায় ১৭০ টাকা হারানোকে কেন্দ্র করে মাদ্রাসাপড়ুয়া এক কিশোরীকে শাবল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার চাচা জাকির হোসেন খানের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার আওরাবুনিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। বুধবার (৩১ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কাঁঠালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছের রায়হান। নিহত কিশোরীর নাম লামিয়া আক্তার (১৪)। তিনি অভিযুক্ত জাকির হোসেন খানের বড় ভাই ফারুক খানের সৎ মেয়ে এবং উত্তর চরাইল হাসেমিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পকেট থেকে ১৭০ টাকা হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে প্রথমে লামিয়ার মা লিলি বেগমের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে তাকে…

Read More