Author: admin

 শার্শা প্রতিনিধিঃ  বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের শ্রমিক দল ও বাজার কমিটি উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭ টার সময় বেনাপোল চেকপোস্ট এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শ্রমিক দল ও চেকপোস্ট বাজার কমিটির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন বেনাপোল চেকপোস্ট জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ মিজানুর রহমান। এ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৮৫ যশোর শার্শা ১ আসনের বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা আলহাজ্ব নুরুজ্জামান লিটন,শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল…

Read More

মো নাজিউল্লাহ ভূইয়া কেরানীগঞ্জ, ঢাকা ঢাকার কেরানীগঞ্জে এলপিজি গ্যাসের বাজার যেন নিয়ন্ত্রণহীন। সরকার নির্ধারিত মূল্য উপেক্ষা করে দিনের পর দিন অতিরিক্ত দামে গ্যাস বিক্রি হলেও কার্যকর নজরদারির অভাবে অসাধু ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে—এমন অভিযোগ ছিল স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের। ভোক্তা, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন গণমাধ্যমে ধারাবাহিক অভিযোগের পর অবশেষে শনিবার (৩ জানুয়ারি) কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মূল্য আদায়ের প্রমাণ পাওয়ায় ৫টি মামলায় মোট ৩২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত দামের সঙ্গে বাজারদরের তুলনা করলে দেখা যায়, কেরানীগঞ্জের বিভিন্ন বাজারে এলপিজি সিলিন্ডার প্রতি…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাঁশ বাগান থেকে ময়নুল ইসলাম তালুকদার (৪৫) নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ‎‎আজ শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে পৌরসভার পশ্চিম পান্তাপাড়া এলাকায় বেলাল তালুকদারের বাঁশ বাগান থেকে ওই ব্যবসায়ীর ম/রদেহ উদ্ধার করে পুলিশ। ‎‎নিহত ময়নুল ইসলাম তালুকদার গোবিন্দগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের পশ্চিম পান্তাপাড়া এলাকার মৃত দানেশ উদ্দিন তালুকদারের ছেলে। তিনি পান্তাপাড়া এলাকায় কলার ব্যবসা করতেন। নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, ময়নুল ইসলাম তালুকদার কিছুদিন যাবত মানসিক সমস্যায় ভূগছিলেন। গতকাল (শুক্রবার) দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বিকাল থেকে তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সন্ধ্যায় তার সন্ধান চেয়ে পরিবারের…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা প্রযুক্তি ও মমতায়, কল্যান ও সমতায় আস্থা আজ সমাজসেবায় এই প্রতিপাদ্য কে ধারণ করে টাঙ্গাইলের মধুপুরে জাতীয় সেবা দিবস পালিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলা কনফারেন্স রুম (৪র্থ তলা) উপজেলা সমাজসেবা উদ্যোগে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়। অনুষ্ঠানে এসময় সভাপতিত্ব করেন সমাজ সেবা অফিসার মোস্তফা হোসাইন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন । অন্যনের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনায় (ভূমি) নঈম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, হিসাব রক্ষণ অফিসার মনিরুজ্জামান মনি, সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মচারী কর্মকর্তা এবং ভাতা ভোগী ও স্কুল এতিম মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী সহ…

Read More

আন্তর্জাতিক ডেস্ক  ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস বর্তমানে যুক্তরাষ্ট্রের হেফাজতে রয়েছেন। তাদের একটি রণতরীতে তোলা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (০৩ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ট্রাম্প বলেন, মাদুরো দম্পতি এখন ইউএসএস আইও জিমা নামের একটি মার্কিন যুদ্ধজাহাজে আছেন। জাহাজটি ইতোমধ্যে ক্যারিবীয় অঞ্চল ত্যাগ করে যুক্তরাষ্ট্রের দিকে রওনা হয়েছে। ক্যারিবীয় অঞ্চল বিস্তৃত হওয়ায় এই যাত্রায় কিছুটা সময় লাগবে। সূত্র অনুযায়ী, যুদ্ধজাহাজটি যুক্তরাষ্ট্রের আঞ্চলিক জলসীমায় প্রবেশ করার পর সম্ভাব্যভাবে মাদুরোকে হেলিকপ্টারে করে নিউইয়র্কে নেওয়া হতে পারে। এদিকে মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বলেছেন, মাদুরো ও তার স্ত্রীকে যুক্তরাষ্ট্রের আদালতে বিচারের মুখোমুখি…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  ঢাকা-১৮ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। হলফনামা ও আয়কর রিটার্নে তথ্যে অসামঞ্জস্যতার কারণে প্রথমে তার মনোনয়নপত্র স্থগিত রাখা হলেও পরে সংশোধিত কাগজপত্র জমা দেওয়ার পর যাচাই-বাছাই শেষে তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ঢাকা-১৮ আসনের রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংশোধনীসহ সঠিক নথিপত্র জমা দেওয়ায় ইসি সন্তুষ্ট হয়েছে। এর আগে শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রাথমিক ফল ঘোষণার সময় মান্নার মনোনয়ন সাময়িকভাবে স্থগিতের কথা জানানো হয়। তখন তার হলফনামা ও…

Read More

কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার সীমান্তের একটি বিওপি ক্যাম্পে নিজের রাইফেলের গুলিতে এক বিজিবি সদস্য আত্মহত্যা করেছেন। শুক্রবার (০২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদ হাসান নাঈম। এর আগে ঘটনাটি ঘটেছে রাত আনুমানিক দেড়টার দিকে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনে থাকা কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার গংগারহাট বিওপি ক্যাম্পে। নিহত বিজিবি সদস্যের নাম মোঃ নাসিম উদ্দীন (২৪)। তিনি ঝিনাইদহ জেলার সদর উপজেলার খাজুরা গ্রামের মোঃ বাবুল মণ্ডলের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে সীমান্তে টহলে যাওয়ার উদ্দেশ্যে ইউনিফর্ম পরে নিজ দায়িত্বপ্রাপ্ত অস্ত্র গ্রহণ করেন সিপাহী মোঃ…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ২৫ মিনিটে তার মনোনয়নপত্রটি যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়। একই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে। এ আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী দিলরুবা নূরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আয়কর রিটার্ন জমা না দেওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

Read More

ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ প্রতিবেদন  আজও কুয়াশায় ঢাকা সারা দেশ। কোথাও সূর্যের মুখ দেখা যায়নি। পৌষের হাড় কাঁপানো শীতে কাঁপছে জনজীবন। উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। গত তিন দিন ধরেই চলছে শৈত্যপ্রবাহ। শুক্রবারও ২১টি জেলায় শৈত্যপ্রবাহ ঘিরে নেয়। বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষ। এর মাঝেই শীত নিয়ে আবারও দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত রাতের সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়লেও ৬ জানুয়ারি সকাল থেকে দেশে শীতের তীব্রতা বাড়তে পারে এবং কোথাও কোথাও তীব্র শৈত্যপ্রবাহও দেখা দিতে পারে। তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে। শনিবার (৩ জানুয়ারি) রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোর ওপরে সর্বনিম্ন তাপমাত্রা ৭…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদন  ঢাকায় শীতের তীব্রতা আরো বেড়েছে। এর সঙ্গে বেড়েছে কুয়াশার ঘনত্ব ও হিমেল বাতাসের দাপট। ভোর থেকেই ঢাকার বিভিন্ন এলাকা ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে। শীত ও কুয়াশার কারণে বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন। শীতের এই তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন নিম্নআয়ের মানুষ, দিনমজুর ও রাস্তায় কাজ করা শ্রমজীবীরা। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে তাদের জন্য এই শীত আরও কষ্টকর হয়ে উঠছে।  শনিবার (৩ জানুয়ারি) ভোর থেকে রাজধানীর বিভিন্ন সড়কে ঘন কুয়াশা দেখা যায়। কুয়াশার কারণে অনেক স্থানে যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয়েছে। বিশেষ করে ভোর ও সকালের দিকে দৃশ্যমানতা কম থাকায় চালকদের বাড়তি সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে দেখা…

Read More