- টোকিওতে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা তাকাইচির
- উজিরপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা, ২৪ ঘণ্টায় অভিযুক্ত গ্রেপ্তার
- নওগাঁর বদলগাছীতে ৬৪ জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল
- দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
- “যুবদল কর্মী হত্যা মামলা” উজিরপুরে বিএনপির সাতলা ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আজীবন বহিষ্কার
- কোটচাঁদপুরে পুলিশের অভিযানে মাদকসেবীসহ গ্রেপ্তার ৫, অপহৃত তরুণী উদ্ধার
- গানের সুরে কেটেছে ৭০ বছর, আজও গানই তাঁর বেঁচে থাকার অবলম্বন
- মধুপুরের শাইলবাইদ বণিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
Author: admin
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলায় এশার নামাজ আদায়ের সময় সেজদারত অবস্থায় আবুল হোসেন তালুকদার (৬৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) সকাল ১১টায় জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিহত আবুল হোসেন তালুকদার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি গ্রামের বাসিন্দা। তিনি মৃত আব্দুল মন্নান তালুকদারের ছেলে এবং পেশায় একজন কৃষক ছিলেন। তার জানাজায় বিপুলসংখ্যক মুসল্লি ও এলাকাবাসী অংশ নেন। আকস্মিক এই মৃত্যুকে ঘিরে জানাজার সময় এলাকায় শোকের মাতম সৃষ্টি হয়, অনেক স্বজন ও মুসল্লিকে আবেগাপ্লুত হতে দেখা যায়। পরিবার ও প্রত্যক্ষদর্শী মুসল্লিদের ভাষ্য অনুযায়ী, শনিবার সারাদিন তিনি ধান কাটার কাজে ব্যস্ত ছিলেন। মাগরিবের নামাজ বাড়িতে…
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া পৌর শহরের লক্ষীপাশা গ্রামের কৃতি সন্তান আনিসুল ইসলাম সনির পক্ষ থেকে অসহায় ও দুস্হ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। গত শুক্রবার থেকে শুরু হয়ে রবিবার (৪ জানুয়ারি) পর্যন্ত তিনদিনব্যাপী এই কম্বল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। জানা গেছে, লোহাগড়া পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে প্রকৃত গরীব, অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের তালিকা করে তাদের হাতে শতাধিক কম্বল তুলে দেওয়া হয়েছে। কনকনে শীতের মধ্যে অনেক অসহায় মানুষ দীর্ঘদিন ধরে কোনো শীতবস্ত্র না পেয়ে মানবেতর জীবনযাপন করছিলেন। এমন অবস্থায় আনিসুল ইসলাম সনির পক্ষ থেকে এই কম্বল পেয়ে তারা স্বস্তি প্রকাশ করেন। কম্বল পেয়ে…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধায় পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) এর উদ্যোগে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের রসুলপুর চরে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়েছে। আজ রবিবার বিকেলে শিশু, নারী, পুরুষ সহ সকল বয়সী ২ শতাধিক মানুষের মাঝে এ শীত বস্ত্র হিসেবে সোয়েটার বিতরণ করেন গাইবান্ধা জেলা পুনাকের সভাপতি ইশরাত জাহান বীথি। এ সময় প্রধান অতিথি উপস্থিত জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন। আরো উপস্থিত ছিলেন পুনাকের সাধারণ সম্পাদিকা কাজরিমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ শরীফ আল রাজীব,অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুরুল হুদক সহ পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ। শীত…
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ভালোবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে ‘চোর’ অপবাদ ও শারীরিক নির্যাতনের শিকার হয়ে আত্মহনন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বাংলা বিভাগের শিক্ষার্থী শুভ বৈরাগী।বাংলা বিভাগের চেয়ারম্যান ড. শারমিন আক্তার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার (৩ জানুয়ারি) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী গ্রামে নিজ বাড়িতে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন স্বজনরা। শুভ বৈরাগী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি বৌলতলী গ্রামের প্রয়াত সুখলাল বৈরাগী ও শেফালী বৈরাগী দম্পতির ছেলে। শৈশবেই বাবা-মাকে হারানো শুভ তার বোন ও ভগ্নিপতির আশ্রয়ে বেড়ে উঠেছিলেন। মৃত্যুর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি তার এই…
জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সমাপনী উৎসব ‘র্যাগ’ পালনের জন্য নির্ধারিত র্যাগজোনে অভিযান চালিয়ে মদ, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য ও ব্যবহৃত বিছানাপত্র জব্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় অনির্দিষ্টকালের জন্য র্যাগজোনটি সিলগালা করে দেওয়া হয়। রবিবার (৪ জানুয়ারি) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর সংলগ্ন র্যাগজোনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ সোহেল আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, প্রক্টর ড. এ. কে. এম. রাশিদুল আলম, জাকসুর সমাজসেবা সম্পাদক আহসান লাবিবসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ. কে. এম. রাশিদুল আলম বলেন,”অভিযানে আমরা মদের বোতল, মাদকদ্রব্য ও ব্যবহৃত বিছানাপত্র উদ্ধার…
ভোরের বাংলা নিউজ ডেস্ক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির তথ্য অনুযায়ী, সারাদেশে ৩০০টি নির্বাচনী এলাকায় দাখিল করা মনোনয়নপত্রের মধ্যে যাচাই-বাছাই শেষে মোট ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। রোববার (০৪ জানুয়ারি) নির্বাচন কমিশন থেকে এ তালিকা প্রকাশ করা হয়। ইসি জানায়, এবারের নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণের সংখ্যা ছিল ৩ হাজার ৪০৬টি, যার বিপরীতে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ২ হাজার ৫৬৮ জন প্রার্থী। যাচাই-বাছাই শেষে অঞ্চল বা বিভাগ অনুযায়ী বৈধ প্রার্থীর সংখ্যা হচ্ছে— ঢাকা অঞ্চলে ৩০৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে, যেখানে বাতিল হয়েছে ১৩৩টি। চট্টগ্রাম…
কক্সবাজার প্রতিনিধি নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, আসন্ন তয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে শুরু হচ্ছে যৌথবাহিনীর বিশেষ অভিযান। আজকের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এর পরিপত্র জারি হয়ে যাবে। রোববার (৪ জানুয়ারি) কক্সবাজারে জেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আশা প্রকাশ করে বলেন, এখন থেকে যৌথবাহিনীর অপারেশন শুরু হবে সারা দেশে। সব বাহিনী প্রধানদের নিয়ে নির্বাচন কমিশনে ইতোমধ্যে মিটিং হয়েছে। এ বিষয়ে সব হেডকোয়ার্টার অবগত রয়েছে। তিনি বলেন, যৌথবাহিনীর অভিযানের মূল লক্ষ্য হবে তিনটি— এক. অবৈধ অস্ত্র উদ্ধার। আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে যে অবৈধ অস্ত্রের…
ছবি সংগ্রহীত লাইফস্টাইল ডেক্স ভালোবাসা সবাই একভাবে প্রকাশ করে না। কেউ সহজেই মনের কথা বলে ফেলে, আবার কেউ নীরবে ভালোবেসে যায়, বলার সাহসটুকু হয় না। আপনি কি কখনো এমন কাউকে নিয়ে দ্বিধায় পড়েছেন? মনে হয়, সে হয়তো আপনাকে পছন্দ করে, কিন্তু কিছু বলছে না? বিশেষজ্ঞদের মতে, কেউ আপনাকে গোপনে ভালোবাসলেও তা তার আচরণে, দৃষ্টিতে, এমনকি শরীরী ভাষায়ও ধরা পড়ে। চলুন জেনে নেই এমন ৭টি লক্ষণ, যেগুলো দেখলেই বোঝা যাবে কেউ আপনাকে মনে মনে ভালোবাসছে কিনা! চোখে চোখে বারবার ধরা পড়া আপনি হয়তো খেয়াল করছেন না, কিন্তু তার চোখ বারবার খুঁজছে আপনাকে। হঠাৎ হঠাৎ চোখাচোখি হচ্ছে, আর সে লজ্জা পেয়ে মুখ…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নবনিযুক্ত প্রেস সচিব এ এ এম সালেহ (সালেহ শিবলী) বলেছেন, একটি গণতান্ত্রিক সরকার গঠনের অন্যতম পূর্বশর্ত হলো দায়িত্বশীল ও স্বাধীন গণমাধ্যম। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের এক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। সালেহ শিবলী বলেন, ‘আমরা যদি বাংলাদেশকে একটি কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিতে চাই এবং জনগণের ভাষা বুঝে গন্তব্যে পৌঁছাতে চাই, তবে দায়িত্বশীল ও স্বাধীন সংবাদমাধ্যম একান্ত প্রয়োজন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি গণতান্ত্রিক, মানবিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা করেছেন, তার জন্য জনগণের ভোটে নির্বাচিত ও দায়বদ্ধ সরকার প্রয়োজন। আর সেই জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা…
ভোরের বাংলা নিউজ ডেস্ক আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে নিলামে ৯ কোটি ২০ লাখে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। কিন্তু আসর শুরুর আগে নিরাপত্তার অযুহাতে মোস্তাফিজকে আসর থেকে বাদ দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছে অন্তর্বর্তী সরকারের আইন ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। শনিবার (৩ জানুয়ারি) রাত ১১টার দিকে তিনি এই স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে ড. আসিফ নজরুল লিখেছেন, ‘উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি শিকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে…