- টোকিওতে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা তাকাইচির
- উজিরপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা, ২৪ ঘণ্টায় অভিযুক্ত গ্রেপ্তার
- নওগাঁর বদলগাছীতে ৬৪ জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল
- দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
- “যুবদল কর্মী হত্যা মামলা” উজিরপুরে বিএনপির সাতলা ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আজীবন বহিষ্কার
- কোটচাঁদপুরে পুলিশের অভিযানে মাদকসেবীসহ গ্রেপ্তার ৫, অপহৃত তরুণী উদ্ধার
- গানের সুরে কেটেছে ৭০ বছর, আজও গানই তাঁর বেঁচে থাকার অবলম্বন
- মধুপুরের শাইলবাইদ বণিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
Author: admin
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক সিলেট ও আশপাশের এলাকায় ভোরে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) ভোর ৪টা ৪৭ মিনিটে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২। ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার ও আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিং এলাকা থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। যার অবস্থান ২৬ দশমিক ৪৭০ উত্তর অক্ষাংশে এবং ৯২ দশমিক ৪৩৮ পূর্ব দ্রাঘিমাংশে। এর কেন্দ্রস্থল ছিল আসাম রাজ্যের ধিং শহর থেকে মাত্র ৩ কিলোমিটার পশ্চিমে এবং রাজধানী গুয়াহাটি থেকে ৭৬ কিলোমিটার উত্তর-পূর্বে। জানা গেছে, সিলেট নগরীর জিন্দাবাজার, উপশহর, আম্বরখানা, টিলাগড়, শাহপরান থানা এলাকা ছাড়াও…
কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোঃ মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা। বর্ধিত সময় দেওয়ার পরও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে না পারায় আজ রোববার (৪ জানুয়ারি) এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা রিটার্নিং অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী কমিশনার আবু বক্কর সিদ্দিক। এর আগে গত শুক্রবার (২ জানুয়ারি) দ্বৈত নাগরিকত্বের অভিযোগে যাচাইবাছাইয়ের সময় মোঃ মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র স্থগিত করা হয়। পরে রোববার প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হলেও তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগের আবেদন বাতিলসংক্রান্ত কোনো দালিলিক প্রমাণ জমা দিতে পারেননি। এ কারণে তার…
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলায় পুলিশি অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পৌর শাখার সাবেক সভাপতি মো. শিহাব চৌধুরীকে আটক করেছে থানা পুলিশ। রোববার (৪ জানুয়ারী) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি পৌরসভার খাদ্য গুদাম সড়কে অবস্থিত তার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আলম। আটক মো. শিহাব চৌধুরী খোঁজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের নেতা ও নলছিটি পৌরসভার কাউন্সিলর তাজুল ইসলাম দুলাল চৌধুরীর ছেলে। তার বাড়ি নলছিটি পৌর শহরের থানার পুল এলাকায়। নলছিটি থানার ওসি মো. আরিফুল আলম বলেন, ঝালকাঠি সদর থানায় দায়ের করা…
কুড়িগ্রাম প্রতিনিধি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলার আসামি মোঃ হারিসুল বারি রনিকে কুড়িগ্রাম-১ (সংসদীয় আসন–২৫) থেকে সংসদ সদস্য পদে প্রার্থী করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ ঘটনাকে ঘিরে নির্বাচনী এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট মামলায় ১ নম্বর আসামি হিসেবে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ২৭ নম্বর আসামি হিসেবে হারিসুল বারি রনির নাম উল্লেখ রয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার এজাহারভুক্ত আসামিকে সংসদ নির্বাচনে প্রার্থী করায় স্থানীয় ভোটারদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা, গুলি ও গুরুতর আহতের অভিযোগে হরিপদ মন্ডল (৪২),…
জেলা সংবাদদাতা (নওগাঁ) বদলগাছীতে সরকারি আশ্রয়ন প্রকল্পের (গুচ্ছ গ্রাম)ঘর বিক্রির অভিযোগ উঠেছে ,প্রকল্পের সভাপতি ও তার স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জেলার বদলগাছী উপজেলা পাহারপুর ইউনিয়নের দাহাকান্দি সরকারী আশ্রয় প্রকল্পে (গুচ্ছ গ্রামে)।অভিযোগ উঠে মোছাঃ শাপলা পারভীন, স্বামী মোঃ বাচ্চু হোসেন, আশ্রয়ন প্রকল্পের একটি ঘর দখল করে বাস করছেন। ঘটনার অনুসন্ধানে বের হয় অন্য রহস্যময় ঘটনা। তারা প্রকল্পের সভাপতি ও তার স্ত্রীর নিকট হতে ঘরটি ক্রয় করে বসবাস করছেন। অভিযোগের সত্যতা যাচাই করতে সরিজমিনে গিয়ে দেখা যায়, কাগজ কলমে সরকারি আশ্রয়ন প্রকল্পের সভাপতি মোঃ আতোয়ার মন্ডল। কিন্তু কাগজে কলমে সভাপতি মোঃ আতোয়ার মন্ডল হলেও সকল ক্ষেত্রে প্রভাব ও ক্ষমতা খাটান তার স্ত্রী…
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক দেশের বাজারে ২ দফা কমানোর পর স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। সোমবার (৫ জানুয়ারি) থেকেই নতুন এ দাম কার্যকর হবে। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে স্বর্ণের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ…
উজিরপুর (বরিশাল) প্রতিবেদকঃ পরিবর্তিত জলবায়ু বাস্তবতা, ক্রমবর্ধমান পানিসংকট এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ পানির অধিকার নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় পানি নীতি–২০২৫ প্রণয়ন প্রক্রিয়ার অংশ হিসেবে বরিশালের উজিরপুরে গণশুনানি ও তারুণ্যের মতামত গ্রহণ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) সকাল ১১টায় উজিরপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন ওয়ারপো’র মহাপরিচালক মোহাম্মদ লুৎফুর রহমান। ভার্চুয়াল বক্তব্যে তিনি বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পানিসম্পদের বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত ব্যবস্থাপনার বিকল্প নেই। জাতীয় পানি নীতি–২০২৫ প্রণয়নে স্থানীয় জনগণ ও তরুণ সমাজের মতামত অন্তর্ভুক্ত করাই এই গণশুনানির মূল উদ্দেশ্য। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ারপো’র পরিচালক…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। রোববার (৪ জানুয়ারি) ড. আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টে বলেন, ‘বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।’ এর আগে গতকাল রাতে ড. আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক পেইজে একটি পোস্ট দেন। পোস্টে তিনি বলেন, ‘উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি শিকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে দু-এক দিনের মধ্যে তারেক রহমানকে দলের নতুন চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হবে। রোববার (৪ জানুয়ারি) বিকেলে সিলেটের বিমানবন্দর এলাকার একটি অভিজাত হোটেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। এ সময় বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা ও সিলেটের বিভিন্ন আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় মির্জা ফখরুল বলেন, নির্বাচন নিয়ে আশার সঞ্চার হয়েছে, নির্বাচনী পরিবেশ নিয়ে বিএনপির কোনো আশঙ্কা নেই। জাতির কাছে সময়টা গুরুত্বপূর্ণ, কারণ ১৫ বছর পর প্রথম ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন তারা। সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে উঠতে…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার অধিদপ্তর। রবিবার (৪ জানুয়ারি) সকালে এই অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল । আসাদুজ্জামান রুমেল জানান ,বিক্রয় রশিদ না থাকায় এবং অধিক দামে বিক্রি করার দায়ে সদর উপজেলায় করটিয়া ইউনিয়নের গড়াসিন বাজারে জামান ট্রেডার্সকে ৫০ হাজার টাকা, একই ইউনিয়নের কুমুল্লি বাজারের আসমা ট্রেডার্সকে ১ লাখ টাকা এবং করটিয়া বাজারের আজাদ ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে সন্তোষ প্রকাশ করে কজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) টাঙ্গাইল জেলা শাখার…