- টোকিওতে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা তাকাইচির
- উজিরপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা, ২৪ ঘণ্টায় অভিযুক্ত গ্রেপ্তার
- নওগাঁর বদলগাছীতে ৬৪ জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল
- দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
- “যুবদল কর্মী হত্যা মামলা” উজিরপুরে বিএনপির সাতলা ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আজীবন বহিষ্কার
- কোটচাঁদপুরে পুলিশের অভিযানে মাদকসেবীসহ গ্রেপ্তার ৫, অপহৃত তরুণী উদ্ধার
- গানের সুরে কেটেছে ৭০ বছর, আজও গানই তাঁর বেঁচে থাকার অবলম্বন
- মধুপুরের শাইলবাইদ বণিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
Author: admin
ভোরের বাংলা নিউজ ডেস্ক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেছেন, জামায়াত এখন পরিশুদ্ধ। পরিশুদ্ধ না হলে বীরবিক্রম এবং মুক্তিযোদ্ধা তাদের সঙ্গে গেল কীভাবে? তিনি বলেন, যারা বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে, সবাইকে মুক্তভাবে কথা বলার সুযোগ করে দিয়েছে— সেই তরুণদের অধিকাংশ ছিল জামাতের ছেলেরা। তারা দ্বিতীয়বার বাংলাদেশকে স্বৈরাচারমুক্ত করল, আর আমি প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি— আমরা সবাই একসাথ হয়েছি। সুশাসন দেওয়ার জন্যই আমরা একসাথ হয়েছি। সোমবার (০৫ জানুয়ারি) রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশ কীভাবে চলবে সেটি দেশের জনগণ ঠিক করবে। ভারতের সঙ্গে…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। ভেনেজুয়েলা হামলা চালিয়ে নিকোলো মাদুরসহ তার স্ত্রীকে অপহরণের প্রতিবাদে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন গাইবান্ধা জেলার শাখার উদ্যোগে আজ সোমবার বেলা ১২ টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন গাইবান্ধা জেলা শাখার সদস্য জাহিদুল হক, আশরাফুল ইসলাম আকাশ, শামীম আরা মিনা ও সবুজ মিয়া প্রমুখ। বক্তারা বলেন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ডোনাল্ড ট্রাম্পের সরকার নিকোলা মাদুরোসহ তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এই ঘটনায় পুরো বিশ্ববাসী উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্রের স্বাক্ষর করা জাতিসংঘের সনদের ২ (৪)অনুচ্ছেদ অনুযায়ী কোন দেশের উপরে অনুমতি ছাড়া, আত্মরক্ষা ছাড়া এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমতি…
আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ বরগুনার আমতলীর দক্ষিন তক্তাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম ছোবহানের অবসর গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার বেলা ১১ টায় বিদ্যালয়ের হল রুমে বিদ্যালয় ব্যবস্থপনা কমিটির সভাপতি এনামুল হক খান বা”্চুর সভাপতিত্তে¡ অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. জিয়াদ হাসান,বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক প্রবিন রাজনীতিবিদ মো.মকবুল হোসেন খান,গুরদল মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি উপজেলা ছাত্রদল সদস্য সচিব মো. ইমরান খান, চিলা হাশেম বিশ^াস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মেয়াজ্জেমহোসেন,আঠারগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান, ঘটখালী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো.দেলোয়ার হোসেন,গুরদল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.আউয়াল,রহমানিয়া মাধ্যমিক…
কুড়িগ্রাম প্রতিনিধি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) সৃষ্টি হয়েছে এক ব্যতিক্রমী রাজনৈতিক পরিস্থিতি। একই আসনে স্বামী ও স্ত্রী ভিন্ন রাজনৈতিক দল থেকে প্রার্থী হওয়ায় স্থানীয় রাজনীতি ও ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনা ও কৌতূহলের জন্ম দিয়েছে। এই আসনে জাতীয় পার্টি থেকে প্রার্থী হয়েছেন কে এম ফজলুল মন্ডল। আর তার সহধর্মিণী মোছা. শেফালী বেগম প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) মনোনয়নে। কে এম ফজলুল হক তাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদ হয়েছে দাবি করলেও শেফালী বেগমের দাবি আইনিভাবে ফজলুল হক এখনো তার স্বামী। তবে কয়েকবছর ধরে তাদের মাঝে মনোমালিন্য চলছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সাধারণত একই পরিবারের সদস্যরা একই…
আলামিন খান জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাধঁন জোনের ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) জাবি বাধন জোনের অফিসে সন্ধ্যা সাড়ে ছয় টার দিকে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপ- উপাচার্য ( প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, মাননীয় প্রক্টর অধ্যাপক ড. একে এম রাশিদুল আলম, জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু, জিএস মো. মাজহারুল ইসলাম,এজিএস ফেরদৌস আল হাসান, সাংস্কৃতিক সম্পাদক মো. জিসানসহ বাধঁনের উপদেষ্টামন্ডলী ও বিভিন্ন হল ইউনিটের দায়িত্বপ্রাপ্তরা উপস্থিত ছিলেন। এ সময়ে মাননীয় প্রক্টর অধ্যাপক ড. একে এম রাশিদুল আলম বলেন,” রক্তের গ্রুপিং এর মাধ্যমে আমরা আমাদের রক্তের গ্রুপ সম্পর্কে জানতে পারি এবং…
কোটচাঁদপুর প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে ভোক্তা স্বার্থ সংরক্ষণ ও আইনশৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) কোটচাঁদপুর শহরের কলেজ স্ট্যান্ড ও চৌগাছা স্ট্যান্ড এলাকায় পেট্রোলিয়াম দোকানসহ বিভিন্ন মুদি দোকানে এ অভিযান চালানো হয়। অভিযানকালে আইন লঙ্ঘনের দায়ে ৬ জন দোকান মালিককে মোট ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ধারা ২০ ভঙ্গের দায়ে জ্বালানি ব্যবসায়ী অশোক পালকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ধারা ১২ ভঙ্গের অভিযোগে নিতাই পালকে ১ হাজার টাকা, নাসির উদ্দিনকে ১ হাজার টাকা এবং রিপন, আঃ হালিম ও খন্দকার হৃদয়কে প্রত্যেককে…
কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ১২ জন শিক্ষার্থীকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার এবং একজন শিক্ষার্থীকে পুনরায় একটি কোর্স সম্পন্ন করতে ও আরেকজন শিক্ষার্থীর ইন্টার্নশিপ রিপোর্ট বাতিল করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটির সুপারিশের ভিত্তিতে গত ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১০৭তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত চূড়ান্তভাবে অনুমোদিত হয় বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পরীক্ষার হলে অনৈতিক উপায়, মোবাইল ডিভাইস এবং চ্যাটজিপিটি ব্যবহারের প্রমাণ পাওয়ায় এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, পদার্থবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এ. জেড.…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে গভীর রাতের বিভিন্ন বাজারে ও দোকান পাটে ঘুরে ঘুরে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। কাউকে না জানিয়ে হঠাৎ শীত বস্ত্র নিয়ে ছিন্নমূল দরিদ্র মানুষদের পাশে দাঁড়িয়ে নিজ হাতে শীতবস্ত্র তুলে দেন তিনি। রবিবার (৪জানুয়ারি) গভীর রাতে মধুপুর উপজেলার আলোকদিয়া, লাউফুলা, চাপড়ী, কুড়ালিয়া, রানিয়াদ, আকাশী ফুলবাড়ি, পৌরসভার সহ নানা জায়গায় ঘুরে ঘুরে সুবিধাবঞ্চিত অসহায় ছিন্নমূল ব্যক্তিদের মাঝে তিনি কম্বল বিতরণ করেন। কনকনে শীতে চরম বিপাকে পড়ছেন উপজেলার অনেক অসহায়, গরিব-দুঃখী খেটে খাওয়া শীতার্ত মানুষ। শীতের তীব্রতা একটু লাঘব যাতে হয় তার জন্যই…
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, তারেক রহমানের আগমণের পর দেশে এক নীরব বিপ্লব ঘটেছে। রাজনীতিতে এসেছে গুণগত পরিবর্তন। বাংলাদেশের জনগণ ঐক্য এবং সংহতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশ্ব দেখেছে এক নতুন বাংলাদেশ। একজন নেতার প্রত্যাবর্তন বদলে দিয়েছে একটি দেশকে। তিনি বাংলাদেশে এই মুহুর্তে জাতীয় ঐক্যের প্রতীক। তারেক রহমানকে নিয়ে নাটোর-৪ আসনের সাবেক এমপি সিদ্দিকুর রহমান পাটোয়ারীর কটুক্তির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা কালে তিনি এসব কথা বলেন। সোমবার দুপুরে নাটোরের বড়াইগ্রাম থানা মোড়ে উপজেলা এবং বড়াইগ্রাম ও বনপাড়া পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে জেলা…
ঝালকাঠি প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। এতে মাইনুল ইসলাম মান্নাকে আহ্বায়ক এবং জুবায়ের হাওলাদারকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার (৪ জানুয়ারি) রাতে দলের সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর স্বাক্ষরে আগামী ছয় মাসের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাবিবুর রহমান। যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন মাসুম বিল্লাহ, জুয়াইরিয়া, আব্দুল রাজ্জাক, হারুন আর রশিদ, আবুল কালাম আজাদ, কামরুজ্জামান ও তানিম আহম্মেদ। সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে মাছুম বিল্লাহ ও মুয়াবিয়া মাকনুনকে। যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন হাবিবুল বাশার, আব্দুল্লাহ…