- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা, ২ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা: প্রধানমন্ত্রী
- নীলফামারীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ও চাকরি মেলা অনুষ্ঠিত
- টোকিওতে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা তাকাইচির
- উজিরপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা, ২৪ ঘণ্টায় অভিযুক্ত গ্রেপ্তার
- নওগাঁর বদলগাছীতে ৬৪ জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল
- দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
- “যুবদল কর্মী হত্যা মামলা” উজিরপুরে বিএনপির সাতলা ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আজীবন বহিষ্কার
- কোটচাঁদপুরে পুলিশের অভিযানে মাদকসেবীসহ গ্রেপ্তার ৫, অপহৃত তরুণী উদ্ধার
- গানের সুরে কেটেছে ৭০ বছর, আজও গানই তাঁর বেঁচে থাকার অবলম্বন
Author: admin
আলামিন খান জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতির দ্বিবার্ষিক পরিষদ নির্বাচন (২০২৬–২০২৭) এর নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আজমল আমীন, এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সেলিম মিয়া। বুধবার (৭ জানুয়ারি) নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করা হয়। নির্বাচনে সভাপতি পদে মো. আজমল আমীন ২১৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আঃ রহমান পেয়েছেন ১১৯ ভোট। সহ-সভাপতি পদে মো. আবুল কাশেম ২১৪ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ সেলিম মিয়া ২০৩ ভোট পেয়ে বিজয়ী হন। একই পদে অন্যান্য প্রার্থীরা তুলনামূলকভাবে কম ভোট পান। সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ কাজীজ…
ভোরের বাংলা নিউজ ডেস্ক জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ যা ঘটিয়েছে, পৃথিবীর ইতিহাসে তা বিরল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, নিজ দেশের নাগরিকদের হত্যা করে গণকবর দেওয়ার মতো ঘটনা কোনো সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না। আওয়ামী লীগ সরকার যে ঘটনা ঘটিয়েছে, তা পৃথিবীর ইতিহাসে বিরল। বুধবার (৭ জানুয়ারি) জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার রায়ের বাজারে বেওয়ারিশ হিসেবে দাফন করা ১১৪ জনের মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ শেষে প্রতিবেদন হস্তান্তর করে পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন বিভাগ (সিআইডি)। এ সময় প্রধান উপদেষ্টা এসব মন্তব্য করেন। মুহাম্মদ ইউনূস বলেন, সত্য উদঘাটন এবং শহীদদের পরিচয় ফিরিয়ে দেওয়ার এই উদ্যোগ নিখোঁজ পরিবারগুলোর জন্য…
জবি প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে ৪টি কেন্দ্রে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি রিয়াজুল ইসলাম এবং জিএস আব্দুল আলিম ও এজিএস মাসুদ রানা এগিয়ে রয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে জকসু নির্বাচন কমিশন এই ফল ঘোষণা করে। ঘোষিত চার কেন্দ্রের মধ্যে ভিপি পদে শিবিরের রিয়াজুল ইসলাম মোট ৪২৭ ভোট পেয়ে এগিয়ে আছেন। অন্যদিকে ছাত্রদলের এ কে এম রাকিব পেয়েছেন ৩৯৪ ভোট। জিএস পদে ৩৮৫ ভোট পেয়ে এগিয়ে আছেন শিবিরের আব্দুল আলিম আরিফ। আর ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ২০৫ ভোট। এজিএসে শিবির সমর্থিত মাসুদ রানা ৪০৫ ভোটে এগিয়ে আছেন। ছাত্রদলে বি এম আতিকুর রহমান তানজিল…
কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রাম সীমান্তে কিশোরী ফেলানী হত্যার ১৫ বছর পূর্ণ হবে আগামীকাল বুধবার ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে বাবার সঙ্গে কাঁটাতারের বেড়া পার হওয়ার সময় বিএসএফ সদস্যের গুলিতে নিহত হন কিশোরী ফেলানী খাতুন। ১৫ বছর ধরে বিচারের অপেক্ষায় আছে নিহতের পরিবার। জানা যায়, বাংলাদেশের উত্তর সীমান্ত ঘেঁষা কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের কলোনীটারি গ্রামের বাসিন্দা ছিলেন নুরুল ইসলাম নুরু। অভাবের সংসার ছিল তার। সংসারের টানাপোড়েন ঘোচাতে ঘটনার প্রায় ১২ বছর আগে দেড় বছরের ফেলানী কোলে নিয়ে স্ত্রী জাহানারাসহ অবৈধ পথে যান ভারতে। সেখানে বঙ্গাইগাঁও গ্রামে বসবাস শুরু করেন তারা। পরে ইটভাটার কাজ করেন নুরু।…
পলাশবাড়ীতে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্তার মাগফিরাত কামনায় বিভিন্ন ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বেদেহী আত্তার মাগফিরাত কামনায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার আটটি ইউনিয়নের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (৫ জানুয়ারি) কিশোরগাড়ী, হোসেনপুর, বরিশাল, মহদীপুর, বেতকাপা, পবনাপুর, মনোহরপুর ও হরিনাথপুর ইউনিয়নে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে পৃথক পৃথকভাবে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। প্রতিটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও গাইবান্ধা-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ ময়নুল হাসান সাদিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মণ্ডল, সাধারণ সম্পাদক…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প কর্তৃক পৃথক পাঁচটি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য উদ্ধারসহ ডাকাতি ও হত্যা মামলার আসামিসহ মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। র্যাব সূত্রে জানা যায়, ৫ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে টাঙ্গাইল ও পার্শ্ববর্তী জেলাগুলোতে এসব অভিযান পরিচালনা করা হয়। প্রথম অভিযানে সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে কালিহাতি থানার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় রাজশাহীর বাঘা থানার মহর সরদার (৪৩) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। তার হেফাজত থেকে বিশেষ কায়দায় সংরক্ষিত ১০০ বোতল ফেন্সিডিল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের…
জিয়ারত জুয়েল : টাঙ্গাইল জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সকাল থেকে মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোর পর্যন্ত জেলার সাতটি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোঃ আব্দুল হালিম ওরফে ছানা, মোঃ পারভেজ, মোঃ আলী হোসেন, মোঃ সবুজ মিয়া, আব্দুল আলীম, মোঃ হাসিব খান এবং মোঃ ওয়াদুদ রহমান শাহীন। পুলিশ জানায়, জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে। গ্রেফতারকৃতরা টাঙ্গাইল…
ছবি সংগ্রহীত মোঃ সারোয়ার হোসেন অপু জেলার বদলগাছী উপজেলার বিভিন্ন ইউপির গ্রামগুলোতে দিন রাদে সমানতালে মাটি কাটার মহোৎসব শুরু করেছে কতিপয় প্রভাবশালী ব্যক্তি। সরিজমিনে গিয়ে পাহাড়পুর ইউপির ধর্মপুর মাদ্রাসার সামনে দেখা যায়, কয়েক বিঘা জমির মাটি কেটে পুকুর খননে ব্যস্ত এক প্রভাবশালী ব্যক্তি হ্যাপি। একই ধারাবাহিকতায় মিঠাপুর ইউপির কসবা গ্রামে আবাদি ভিটার মাটি কেটে ইটভাটায় বিক্রি করছেন ঐ এলাকার ট্রাক্টর গাড়ি মালিক আব্দুস সালাম, ট্রাক্টর গাড়ি চালক রায়হান,হাবিল,রুবেল,চাঁনমিয়া সহ প্রমুখ। একই দৃশ্য দেখা গেছে, উপজেলার মিঠাপুর ইউপির গন্ধবপুর গ্রামের ভালকির বিলে বিল সংস্কার নামে দিনের পর দিন মাটি কেটে ইটভাটায় বিক্রি করছেন আক্কেলপুর উপজেলার রেজোয়ানুল মেম্বার সহ কতিপয় প্রভাবশালী ব্যক্তি।…
কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামের আকাশে এখন কেবল কুয়াশার চাদর, বাতাসে হাড় কাঁপানো শীতের ছোবল। জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। পৌষের কনকনে ঠান্ডায় কাহিল হয়ে পড়েছে জনজীবন, স্থবির হয়ে এসেছে স্বাভাবিক জীবনযাত্রা।তাপমাত্রা ক্রমেই নিম্নমুখী হওয়ায় হিমেল বাতাসে নাকাল মানুষ। সন্ধ্যা নামলেই চারদিক ঢেকে যাচ্ছে ঘন কুয়াশায়, যা গভীর রাত থেকে সকাল পর্যন্ত অব্যাহত থাকছে। কোথাও কোথাও বৃষ্টির ফোঁটার মতো গুড়ি গুড়ি কুয়াশা ঝরতে দেখা যাচ্ছে। সূর্যের দেখা না মেলায় দিনের বেলাতেও তীব্র শীত অনুভূত হচ্ছে। আজ বুধবার (৭ জানুয়ারি) সকাল ৬টায় কুড়িগ্রাম জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ তথ্য জানিয়েছে রাজারহাট আবহাওয়া…
বিনোদন ডেস্ক টালিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের অভিনয় দক্ষতার কারণে বেশ জনপ্রিয়। প্রায় সময়ই ভক্ত-অনুরাগীদের ভালোবাসায় সিক্ত হন তিনি। কিন্তু মাঝে ব্যক্তিগত জীবন নিয়ে নেটিজেনদের থেকে বেশ কটূক্তি ও নেতিবাচক কথার শিকার হতে হয়েছিল এই অভিনেতাকে। মূলত সংগীতশিল্পী ও বন্ধু অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীকে বিয়ে করার পরই নেটদুনিয়ায় চরম কটূক্তি ও উপহাসের মুখে পড়েন পরমব্রত। বন্ধুর স্ত্রীর সঙ্গে পরকীয়াসহ হাজারো কটু কথা শুনেও দীর্ঘদিন মুখে কুলুপ এঁটেই ছিলেন। অবশেষে সেই সময়ের তিক্ত অভিজ্ঞতা ও সমালোচনার জবাব দিতে এবার মুখ খুললেন পরমব্রত। সম্প্রতি এক পডকাস্টে উপস্থিত হয়ে এই অভিনেতা জানান, বিয়ের সময় তাকে ও তার স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে…