Author: admin

ভোরের বাংলা নিউজ ডেস্ক  ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের গুলিতে আবু সুফিয়ান ব্যাপারি মাসুদ (৪২) নামের এক ব্যবসায়ী আহত হয়েছেন । বুধবার (৭ জানুয়ারি) রাতে রাজধানীর তেজগাঁও এলাকায় তাদের ওপর হামলা চালানো হয়। জানা গেছে, আজিজুর রহমান মুসাব্বিরের ওপর ৫ রাউন্ড গুলি চালায় দুর্বৃত্তরা। এ সময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন। মাসুদকে হাসপাতালে নিয়ে আসা মো. জাবেদ গণমাধ্যমকে বলেন, ‘মাসুদ তেজগাঁও থানার ভ্যানশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। তার বাসা কেরানীগঞ্জে। রাত ৮টার দিকে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক…

Read More

টেকনাফ প্রতিনিধি  কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফ পৌরসভা ও সদর এলাকায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই দোকানদারকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৭ জানুয়ারি) বিকাল ৪ টা সন্ধ্যা ৬ পর্যন্ত টেকনাফ পৌরসভা ও সদর ইউনিয়নের লেংগুরবিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় দুইটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। বুধবার সন্ধ্যায় ৬ টায় বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী। তিনি বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিত বাজার…

Read More

ছবি সংগ্রহীত মো. নাজিউল্লাহ ভূইয়া কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত এক নারী কারারক্ষীই পড়েছেন ছিনতাইয়ের শিকারে। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে দায়িত্ব পালনের উদ্দেশ্যে কর্মস্থলে যাওয়ার পথে তাঁর কাছ থেকে স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। ভুক্তভোগী সাথী আক্তার (৩০) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কর্মরত একজন কারারক্ষী। বুধবার (৭ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, ভোর আনুমানিক ৬টা ১৫ মিনিটে তিনি সরকারি ডিউটির উদ্দেশ্যে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে শ্যামলী মানসিক হাসপাতালে নারী আসামির নিরাপত্তা ডিউটিতে যাচ্ছিলেন। ভোর সাড়ে ৬টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন মোজাহিদ নগর আন্ডারপাসের পাশে পৌঁছালে তিন থেকে চারজন অজ্ঞাতনামা ব্যক্তি সিএনজিটির গতিরোধ…

Read More

পঞ্চগড়   প্রতিনিধি   পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রচণ্ড , শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত দুর্ভোগে পড়েছে। আজ বুধবার (৭ জানুয়ারি) সকালে তেঁতুলিয়ায় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত মঙ্গলবার তাপমাত্রা ছিল ৮ দশমিক ৫ ডিগ্রি । এর আগে তাপমাত্রার কিছুটা পরিবর্তন হলে ১০ থেকে ১৫তে ওঠানামা করছে। পঞ্চগড়সহ কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলছে । এদিকে সারা দিন ঘন কুয়াশায় দুই দিনে পর সূর্যে দেখা মিলেছে। এখনো শীতার্ত মানুষের মধ্যে প্রয়োজনীয় শীতবস্ত্র বিতরণ করতে তেমন চোখে পড়েননি। সরকারিভাবে যতটুকু বরাদ্দ পাওয়া গেছে, তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ঠান্ডার কারণে সাধারণ মানুষ কাজকর্ম করতে পারছে না। ঘন কুয়াশা ও…

Read More

জিয়ারত জুয়েলঃ বুধবার (১ জানুয়ারি) সখীপুরের প্রয়াত সাংসদ শওকত মোমেন শাহজাহান, প্রয়াত শেখ হায়েত আলী সরকার, প্রয়াত আলহাজ্ব মুখতার আলী তালুকদারের কবর জিয়ারত করেছেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। আধুনিক সখীপুর বিনির্মাণে যাঁরা অবদান রেখেছেন,তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন ইনশাআল্লাহ ভবিষ্যতেও বহু মানুষ তিলোত্তমা বাসাইল–সখীপুর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Read More

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি‎‎‎বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে প্রশাসন টালবাহানা শুরু করছেন বলে অভিযোগ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এর শিক্ষার্থীরা।‎‎শিক্ষার্থীদের দাবি, ছাত্র সংসদ তাদের গণতান্ত্রিক অধিকার। প্রশাসনের পক্ষ থেকে বারবার আশ্বস্ত করা হলেও বাস্তবে কোনো অগ্রগতি দৃশ্যমান দেখা যায়নি। শিক্ষার্থীরা আরো বলেন, বর্তমান উপাচার্য নির্বাচনের কথা বলে অনেকটা ‘মুলা ঝুলিয়ে’ রাখার মতো পরিস্থিতি তৈরি করেছেন যাতে শিক্ষার্থীরা শান্ত থাকে।‎‎এ বিষয়ে ইনকিলাব মঞ্চ ববি শাখার সদস্য সচিব ইফতেখার সায়েম বলেন, আমরা এই বরিশাল বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিস্ট হাসিনার রাজনৈতিক কার্যালয় বলেই মনে করি। এই কার্যালয় ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীদের ম্যান্ডেটকে গুরুত্ব না দিয়ে বাকসু নিয়ে তালবাহানা করাটা অনুমেয় ছিল। কারন যদি বাকসু হয়…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা শীতার্ত মানুষের পাশে দাড়ানোর অংশ হিসেবে টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরাম এর উদ্যোগে নিজ কার্যালয় থেকে স্থানীয় মা ও বোনদের মাঝে শীতবস্ত্র উপহার দেওয়া হয়েছে। মানবিক এই কার্যক্রমে শীতের কষ্ট লাঘবে স্বেচ্ছাসেবীরা সরাসরি অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরামের প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর হাসান খান রুবেল, সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মোহিদুল ইসলাম মোহিত, সাংগঠনিক সম্পাদক ফরিদ খান, দপ্তর ও প্রচার সম্পাদক আসাদ হোসেন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহাদিয়া ইসলাম মীমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর হাসান খান রুবেল জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়ানোই টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরামের মূল লক্ষ্য।…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নির্মূল, অনলাইন জুয়া ও সামাজিক অপরাধ দমনে সাংবাদিকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি’ এই স্লোগানকে সামনে রেখে গত মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় ঘাটাইল থানা হলরুমে এ সভার আয়োজন করে ঘাটাইল থানা পুলিশ। ঘাটাইল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. মোকছেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে তিনি নিজেই বক্তব্য রাখেন। সভায় ঘাটাইল উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত থেকে এলাকার বাস্তব চিত্র, অপরাধ প্রবণতা, জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট নানা বিষয় তুলে ধরেন। সভার শুরুতেই…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। মানুষ মানুষের জন্য—এই স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসনের সহায়তায় জেলা মডেল প্রেসক্লাব, গাইবান্ধার উদ্যোগে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) গাইবান্ধা শহরের প্রফেসর কলোনিতে অবস্থিত জেলা মডেল প্রেসক্লাব, গাইবান্ধা প্রাঙ্গণে শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। মানবিক এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা। এ সময় জেলা মডেল প্রেসক্লাবের সভাপতি রানা ইস্কান্দার রহমান, সহ-সভাপতি সালাম আশিকি, সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ, দপ্তর সম্পাদক আবু বক্কর সিদ্দিকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন…

Read More

কয়রা (খুলনা) প্রতিনিধি:ফরহাদ হোসাইন খুলনা জেলার কয়রায় থানা পুলিশের উদ্যোগে পুলিশ–জনগণের অংশগ্রহণে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাহবুবুর রহমান। সভাটি কয়রা থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে জনপ্রতিনিধি, সুধী সমাজের সদস্য, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভায় পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, আইনশৃঙ্খলা রক্ষা শুধু পুলিশের একক দায়িত্ব নয়; সমাজের প্রতিটি সচেতন নাগরিকের সম্মিলিত প্রচেষ্টায় অপরাধ দমন সম্ভব। তিনি মাদক, ইভটিজিং, চোরাচালানসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনগণকে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি আরও বলেন, পুলিশের সঙ্গে জনগণের পারস্পরিক আস্থা ও…

Read More