Author: admin

ভোরের বাংলা নিউজ ডেস্ক  উপদেষ্টা পরিষদের বৈঠকে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা সংশোধন অধ্যাদেশ ২০২৬, বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংশোধন অধ্যাদেশ ২০২৬ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় সংশোধন অধ্যাদেশ ২০২৬-এর খসড়া ও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ বনজ শিল্প উন্নয়ন করপোরেশন অধ্যাদেশ ২০২৬-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় প্রণীত ‘হার্ট ন্যাশনালি ডিটারমাইন কন্ট্রিবিউশন (এনডিসি-৩)’ ভূতাপেক্ষ অনুমোদন পেয়েছে। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়। শফিকুল আলম বলেন, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা…

Read More

ছবি সংগ্রহীত বিনোদন ডেস্ক ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও সমানভাবে আলোচনায় থাকেন এ অভিনেত্রী। ব্যক্তিগত জীবনসহ দেশের নানা ইস্যু নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকতে দেখা যায় তাকে। আবারও নতুন করে নেটদুনিয়ার আলোচনায় তিনি। সম্প্রতি এমেরাল্ড গ্রিন রঙের সিকুইন বল গাউন পরা কিছু একগুচ্ছ ছবি ফেসবুকে শেয়ার করে অনলাইন দুনিয়ায় ঝড় তুলেছেন পরীমণি।  ছবিগুলোতে দেখা যায় অফ-শোল্ডার ও সফট হার্ট-শেপ কাটের এই পোশাকটি তার ঘাড় ও কলারবোনকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে, যা তার লুকে যোগ করেছে এক অনন্য অভিজাত মাত্রা।  এছাড়া নেকলাইনের সঙ্গে তার গলার মানানসই ক্রিস্টাল নেকলেসটি অভিনেত্রীর সৌন্দর্যে যেন নতুন পালক যোগ করেছে। গ্ল্যামারাস লুকের…

Read More

কয়রা (খুলনা) প্রতিনিধি:ফরহাদ হোসাইন খুলনার কয়রা উপজেলায় মাদক ও অপরাধ দমনে বাংলাদেশ নৌবাহিনী ও কয়রা থানা পুলিশের যৌথ উদ্যোগে বিশেষ চেকপোস্ট অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার কয়রা–পাইকগাছা মেইন সড়কের আমাদী চাঁদ আলী ব্রিজ এলাকায় এই চেকপোস্ট স্থাপন করা হয়। অভিযানে নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট ও কয়রা থানা পুলিশের চার সদস্যের সমন্বয়ে গঠিত দল ট্রাক, সিএনজি, ইজিবাইক ও মোটরসাইকেলসহ মোট ৭০টি যানবাহন এবং সন্দেহভাজন ব্যক্তিদের হেলমেট, যানবাহনের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স যাচাইসহ তল্লাশি করে। চেকপোস্ট চলাকালীন মাদক বহনের অভিযোগে মোঃ সেলিম সানা (পিতা: রফিকুল সানা), গ্রাম: বাইলার হানিয়া, ডাকঘর: বামিয়া, থানা: কয়রা, জেলা: খুলনা—কে ০৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। এ সময়…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে কটুক্তির অভিযোগে ঝালকাঠির রাজাপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. জাকির হোসেনের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। বুধবার (৭ জানুয়ারী) সকাল ১০টায় রাজাপুর কামিল মাদ্রাসার সামনে প্রায় এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন পনির মৃধা, মাসুম, রবিউল ও সায়েম আকনসহ অন্যান্যরা। বক্তারা অভিযোগ করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা জাকির হোসেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরকে কেন্দ্র করে মাদ্রাসার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপত্তিকর মন্তব্য করেন। তিনি সেখানে লেখেন—…

Read More

 ভাঙ্গা প্রতিনিধি  ফরিদপুরের ভাঙ্গা উপজেলার প্রশাসনের মাধ্যমে আবারো দৃষ্টি গোচর ও মানবিক কাজ করে জনগণের মনে জায়গা করে নিলেন ভাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদরুল আলম সিয়াম। যেখানেই অপরাধ, দুর্নীতি সেখানেই অপরাধ দমনের জন্য বিজলির ন্যায় কাজ করেন ভাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদরুল আলম সিয়াম। ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের প্রাণপুর গ্রামে অবৈধভাবে কৃষিজমি থেকে ভেকু মেশিন ব্যবহার করে মাটি উত্তোলন করে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার এবং এর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট ও পার্শ্ববর্তী ফসলি জমির ক্ষতি ও উর্বরতা নষ্ট করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টে অভিযুক্ত কাজী বজলু রহমান কে “বালুমহাল ও…

Read More

জিয়ারত জুয়েল : টাঙ্গাইলের বাসাইলে এলপিজি গ্যাসের দাম নির্ধারিত মূল্যের চেয়ে বেশি রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যক্তিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে বাসাইল বাসস্ট্যান্ডে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন। জানা গেছে, সম্প্রতি বাসাইল বাজারসহ বিভিন্ন বাজারের দোকানে এলপিজি গ্যাসের দাম নির্ধারিত মূল্যের চেয়ে বেশি রাখা হচ্ছে। এমন অভিযোগে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে বাসাইল বাসস্ট্যান্ডের আলম ট্রেডার্সের মালিককে ৪হাজার টাকা জরিমানা করা হয়। এরআগে সম্প্রতি একই অভিযোগে বাসাইল বাসস্ট্যান্ড এলাকার লিটন মেশিনারিজ ও আসলাম এন্টারপ্রাইজের মালিককে জরিমানা…

Read More

ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক  দেশজুড়ে অভিযান ও জরিমানার প্রেক্ষাপটে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। বুধবার (৭ জানুয়ারি) সন্ধ‍্যায় সারা দেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের জন‍্য এমন এক নোটিশ জারি করেছে ব্যবসায়ী সমিতি। এতে বলা হয়, সব কোম্পানির প্লান্ট থেকে এলপিজি উত্তোলনও বন্ধ থাকবে। এর আগে এদিন সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে নিজেদের দাবি তুলে ধরে এলপিজি ব্যবসায়ী সমিতি। ২৪ ঘণ্টার মধ‍্যে দাবি মানা না হলে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দেয় তারা। সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন…

Read More

জবি প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা শেষ হয়েছে। মোট ৩৯টি কেন্দ্রের ফল বিশ্লেষণে শীর্ষ তিন পদেই ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল জয় লাভ করেছে। সহসভাপতি পদে মো. রিয়াজুল ইসলাম – ৫৫৬৪ ( ছাত্রশিবির) ও একেএম রাকিব- ৪৬৮৮ (ছাত্রদল সমর্থিত) ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে আব্দুল আলিম আরিফ- ৫৪৭০ (ছাত্রশিবির) খাদিজাতুল কুবরা- ২২০৩ (ছাত্রদল) ভোট পেয়েছেন। সহসাধারণ সম্পাদক পদে মাসুদ রানা- ৫০০২ (ছাত্রশিবির) বিএম আতিকুর তানজিল- ৩৯৪৪ (ছাত্রদল) ভোট পেয়েছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং একটি হলের শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচনে ভোট হয়। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্সগুলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয়…

Read More

ছবি সংগ্রহীত  বিনোদন ডেস্ক  গত বছর যেন তামান্না ভাটিয়ার জীবনে ছিল এক টানটান সিনেমার চিত্রনাট্য। ভাঙন, বেদনা আর পুনর্জন্মে ভরা। দীর্ঘদিনের প্রেম ভেঙে যাওয়ার আঘাত তাকে মুহূর্তের জন্যও থামাতে পারেনি। চোখের জল লুকিয়েই ক্যামেরার সামনে দাঁড়িয়ে তিনি প্রমাণ করেছেন, ব্যক্তিগত জীবনের ক্ষত কখনোই তার পেশাদার রাজত্বকে টলাতে পারে না। বরং সবকিছুর পরও তামান্না ফিরেছেন আরও ভয়ংকর শক্তিতে। এখন তিনি আর দিন বা সিনেমার চুক্তিতে নিজেকে বাঁধেন না, ইন্ডাস্ট্রিতে তার সময়ের মূল্য মাপা হয় মিনিটে, আর সেই পারিশ্রমিক ছুঁয়েছে আকাশ। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০২৬ সালেও তামান্নার হাতে রয়েছে একগুচ্ছ কাজ। তবে নতুন বছরে তামান্না খবরের শিরোনামে এসেছেন তার আকাশচুম্বী…

Read More

ছবি সংগ্রহীত লাইফস্টাইল ডেক্স  শীতে বিভিন্ন ধরনের পিঠাপায়েস খাওয়ার ধুম পড়ে। ব্যস্ততার ফাঁকে একদিন ঘরেই বানিয়ে নিন মজাদার দুধপুলি। রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী কোহিনুর বেগম উপকরণ: চালের গুঁড়া ৩০০ গ্রাম, নারকেল কুরানো এক কাপ, খেজুর গুড় এক কাপ, দুধ দুই কেজি, এলাচ, তেজপাতা চারটি করে। প্রস্তুত প্রণালি: প্রথমে নারকেল কুরানো আধা কাপ গুড়, তেজপাতা, এলাচ দিয়ে জ্বাল দিয়ে পুলি পিঠার পুর তৈরি করুন। দুই কেজি দুধ, দুটি এলাচ, তেজপাতা, নারকেল দিয়ে ঘন করে এক কেজি করে নিন। চালের গুঁড়া সেদ্ধ করে রুটির ডো তৈরি করুন। ছোট ছোট লুচির আকার করে কেটে নারকেলের পুর দিয়ে ভালো করে মুড়িয়ে পুলি পিঠা তৈরি করে নিন। এবার ফুটানো…

Read More