Author: admin

বাসাইল প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইল প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক যুগধারা পত্রিকার সাংবাদিক খাইরুল ইসলাম তালহাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে বাসাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। খাইরুল ইসলাম তালহা সাংবাদিকতা ছাড়াও কার্যক্রম নিষিদ্ধ হওয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। তিনি বাসাইল পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। জানা গেছে, দুপুরে অভিযান চালিয়ে বাসাইল থানা পুলিশ বাসস্ট্যান্ড এলাকা থেকে খাইরুল ইসলাম তালহাকে আটক করে। পরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার হাবলা ইউনিয়নের বাঐখোলা এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। বিকেলে টাঙ্গাইল আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি জেলার দু’টি আসনের বিএনপির মনোনীত প্রার্থীদের সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারী) দুপুরে ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে জেলা বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন। প্রধান অতিথি অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন ঝালকাঠির দুই আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের সঙ্গে হাত উঁচিয়ে সমর্থন জানান এবং আসন্ন নির্বাচনে প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে বিলকিস জাহান শিরিন বলেন,…

Read More

বরগুনা প্রতিনিধি সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের প্রকৃত রক্ষাকবচ-এমন অভিমত ব্যক্ত করে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণে নাগরিকদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেছেন বক্তারা। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল তিনটায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে ‘গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রম: সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ-নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সুজন-সুশাসনের জন্য নাগরিক বরগুনা জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ জিয়াউল করিম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুজন বরিশাল মহানগর কমিটির সভাপতি প্রফেসর মোতালেব হোসেন হাওলাদার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বরিশালের সভাপতি প্রফেসর গাজী জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুজন বরিশাল আঞ্চলিক কমিটির সদস্য মেহের…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা সারা দেশের ন্যায় টাঙ্গাইলের মধুপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণভোট সম্পর্কে ভোটারদের উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে প্রচার প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়। এ কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে ৯নং অরণখোলা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কে ভোটারদের উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে উপজেলা প্রশাসন এর উদ্যোগে গণভোট সম্পর্কিত ক্যাম্পেইনের আয়োজন করে। মধুপুর উপজেলার ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নে এ কার্যক্রম অব্যাহত থাকবে। ক্যাম্পেইন পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মোস্তফা হোসাইন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার শারমিন সুলতানা সুমি, বিভিন্ন ইউনিয়নের জন প্রতিনিধি সহ…

Read More

আমতলী (বরগুনা) প্রতিনিধি ভিক্ষুক পুনর্বাসনের আওতায় গরু পেয়ে দুই পা হারোনো প্রতিবন্ধী সিরাজ (৬২) কাঁদলেন। কাঁদতে কাঁদতে তিনি বললেন, ‘মুই এহন এট্টু বাঁচতে পারমু’। এতদিন ভিক্ষা কইর‌্যা খাইতাম এহন আর ভিক্ষা করমু না। সিরাজের মত একই কথা বললেন গুলিশাখালী গ্রামের স্বামী পরিত্যাক্ত ভিক্ষুক মীম আক্তার (৩২)। এভাবে গুরু পাওয়া প্রতিবন্ধী ভিক্ষুক আমিনুল , দোকান পাওয়া ফজলুল করিম (৫৫) ও আরিফা বেগম। গরু ও দোকান পেয়ে সবার মুখেই যেন এখন আনন্দ অশ্রু। বুধবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে ভিক্ষুকদের হাতে যখন গরুর দড়ি তুলে দেন আমতলীর ইউএনও মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী তখন সব ভিক্ষুকরাই যেন তাদেও বাঁচার ভরসা পেয়েছেন…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত “বিপ্লব থেকে বিজয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, দেশে বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা ও রাজনৈতিক-গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে তরুণ প্রজন্মকে আরো সচেতন ও সংগঠিত ভূমিকা রাখতে হবে। তাঁদের মতে, বিপ্লব কেবল রাজনৈতিক পরিবর্তন নয়, ন্যায়, অধিকার ও সমান সুযোগের ভিত্তিতে সমাজ পুনর্গঠনের প্রক্রিয়া আর সেই লক্ষ্য বাস্তবায়নই প্রকৃত বিজয়। এসময় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল খালেক মন্ডল, এনসিপির উত্তর অঞ্চলের নেতা সাইফুল্লাহ হায়দার, জেলা ডিপুটি কমান্ডার নুরুজ্জামান, এবং বিশ্ববিদ্যালয়…

Read More

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ ইন সায়েন্সেস’ নামক দুই দিনব্যাপী আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন শুরু হচ্ছে। আগামীকাল (৯ জানুয়ারি) দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসকল তথ্য জানান সম্মেলন আয়োজক কমিটির সদস্যরা। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিজ্ঞান সম্মেলনের জন্য মোট ২৭০ টি অ্যাবস্ট্রাক্ট জমা পড়েছে, যার মধ্যে ১৮৪ টি নির্বাচিত হয়েছে। অ্যাবস্ট্রাক্টগুলোর মধ্যে ১৪৯ টি মৌখিক প্রেজেন্টেশন এবং ৩৫ টি পোস্টার প্রেজেন্টেশন হবে। এছাড়াও সম্মেলনে ১৩ টি প্রবন্ধ উপস্থিত হবে এবং ২টি প্লেনারি টক অনুষ্ঠিত হবে। বিজ্ঞান সম্মেলনটির…

Read More

ছবি সংগ্রহীত বুটেক্স প্রতিনিধি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান খাত হচ্ছে তৈরি পোশাক শিল্প। বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে তৈরি পোশাক শিল্পকে বলা হয় বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। দেশের প্রায় ৪০ লাখ মানুষ শিল্পটির সাথে প্রত্যক্ষ ভাবে জড়িত। দিন দিন ক্রমেই বেড়ে চলেছে শিল্পটির পরিধি। আর এই শিল্পের ক্রম বৃদ্ধিতে টেক্সটাইল ইন্জিনিয়ারিং এর ভূমিকা সর্বাধিক। টেক্সটাইল ইন্জিনিয়ারিং কি? টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং হলো একটি বিশেষায়িত প্রকৌশল শাখা যেখানে তন্তু, সুতা, কাপড় ও তৈরি পোশাকের নকশা, উৎপাদন, প্রক্রিয়াকরণ এবং গুণগত মান নিয়ন্ত্রণ নিয়ে গবেষণা ও কাজ করা হয়। আজকের বিশ্বে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শুধু পোশাকশিল্পেই সীমিত নয়; এটি মেডিকেল টেক্সটাইল, টেকনিক্যাল টেক্সটাইল, স্মার্ট টেক্সটাইল এবং ন্যানো-টেক্সটাইলসহ নতুন…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশের খসড়া তৈরি করেছে আইন মন্ত্রণালয়। শিগগিরই এটি অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এমনটা জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। ‘জুলাই যোদ্ধাদের দায়মুক্তি’ শিরোনামে ওই পোস্টে আইন উপদেষ্টা লিখেছেন, ‘জুলাই যোদ্ধারা জীবনবাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছিল। অবশ্যই তাদের দায়মুক্তির অধিকার রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানকালে ফ্যাসিস্ট শেখ হাসিনার খুনিদের বিরুদ্ধে তারা যে প্রতিরোধমূলক কার্যক্রম করেছিল সে জন্য তাদের দায়মুক্তি দিয়ে আইন প্রণয়নের প্রয়োজনও রয়েছে।’ ‘এ ধরনের আইন প্রণয়ন সম্পূর্ণ বৈধ। আরব বসন্ত বা সমসাময়িককালে…

Read More

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের ফকির পাড়ার হকার আলমগীর হোসেনের শিশু ছেলে সোলাইমান(৩) গত সপ্তাহ খানেক পূর্বে বাড়িতে হোঁচট খেয়ে পড়ে গরম পানির হাঁড়ি তার গায়ের উপর পড়লে সে দগ্ধ হয়। পুড়ে যায় তার ডান হাত বাম ও শরীরের কিছু অংশ।অসহায় বাবা তার সন্তানকে সুস্থ করতে নিয়ে যান ঢাকার একটি হাসপাতালে। সেখানে তিনদিন চিকিৎসা করে টাকার অভাবে চিকিৎসা না করে ফেরত আসেন বাড়িতে।একদিকে সন্তানের দগ্ধ শরীরের তীব্র যন্ত্রনা ও তার গগনবিদারী আর্তনাদ অন্যদিকে অসহায় বাবা নির্বাক অর্থের অভাবে।কারন তার সহায় সম্বল বলতে কিচ্ছু নেই।থাকেন ভাই এর আশ্রয়ে ভাই ছেড়ে দেওয়া একটি ঘরে।সন্তানকে বাঁচাতে অসহায়…

Read More