Author: admin

ঠাকুরগাঁও প্রতিনিধি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গোটা দেশের মানুষ অপেক্ষা করছে নির্বাচনের জন্য৷ আইনশৃঙ্গলা পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে আমি সন্তুষ্ট না৷ রাজনৈতিক নেতাদের খুন করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনের প্রভাব পড়বে না। অনন্যা ছাত্র সংগঠনের ছেলেগুলো ফ্যাস্টিট সরকারের আমলে কাজ করেছিল। ছাত্রদলের ছেলেগুলো সাংগঠনিক কার্যক্রম করতে পারেনি৷ উত্তরাঞ্চলে তারেক রহমানের সফর প্রসঙ্গে তিনি বলেন, এটি উনার ব্যক্তিগত সফর। দেশে আসার পর জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদসহ শহীদের কবর জিয়ারত করবেন৷…

Read More

ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক  জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সঙ্গে সরাসরি সম্পৃক্ত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে বারবার সিদ্ধান্ত বদল করছে নির্বাচন কমিশন (ইসি)। সংসদীয় আসনের সীমানা নিয়ে আইনি লড়াই ও প্রার্থীর যোগ্যতা-অযোগ্যতা নির্ধারণের মতো স্পর্শকাতর বিষয়েও একেক সময়ে একেক সিদ্ধান্ত দিয়েছে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি। এমনকি রিটার্নিং কর্মকর্তাদের আনঅফিশিয়াল সিদ্ধান্ত দিয়ে সেটি আবার পরিবর্তন করার মতো ঘটনাও ঘটিয়েছে। এর প্রভাব পড়ছে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে। সীমানা নিয়ে সিদ্ধান্ত বদলের কারণে আইনি জটিলতায় পড়ে পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন ‘আপাতত’ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। এ দুটি আসনের সীমানা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করেও তা প্রত্যাহার করে নেয় কমিশন। …

Read More

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক বলেছেন– এমনও হইতে পারে আমার ভাই হয়তো জীবনে কোনদিন ইবাদত করার সুযোগ পায়নাই তবে ওই সুখ টান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে ওই দাঁড়ি পাল্লার দাওয়াত দিয়ে আল্লাহর দাড়ে কবুল হয়ে যায়। এমনও হইতে পারে আপনার অতীতের সব গুনাহ মাফ হইয়া যাইতে পারে। বুধবার (৭ জানুয়ারী) রাতে রাজাপুরে নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। তার দেওয়া এই বক্তব্য তারই (Dr. Fayzul Huq The Youth Leader of Bangladesh) নামে ফেসবুক পেইজে লাইভে প্রচার করা হয়। এরপরে বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক…

Read More

ভাঙ্গা  প্রতিনিধি অদ্য ০৮/০১/২০২৬ তারিখ রোজ বৃহস্পতিবার ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলাধীন ইটভাটাগুলোতে পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও পুলিশের টিমসহ মোবাইল কোর্ট পরিচালনা করেন ভাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদরুল আলম সিয়াম। মোবাইল কোর্ট চলাকালে “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩” এর বিধান লঙ্ঘন করায় ইটভাটার মালিক সুফিয়া বেগম কে ২,০০,০০০/ (দুই লক্ষ টাকা) এবং এম. রহমান ইটভাটার মালিক কে ১,০০,০০০/ (এক লক্ষ টাকা) সহ মোট ৩,০০,০০০/ (তিন লক্ষ টাকা) অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিক জরিমানা বাবদ নগদ অর্থ আদায় করা হয়। হালনাগাদ লাইসেন্স, ছাড়পত্র ও পরিবেশগত শর্ত প্রতিপালনে ব্যর্থ হওয়ায় ভাটাগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা…

Read More

লিমন হায়দারঃ গত ৮ জানুয়ারি(বৃহস্পতিবার)দেশের একমাত্র পার্বতীপুরের মধ্যপাড়া কঠিন শিলা পরিদর্শনে আসেন জ্বালানী ও খনিজ সম্পদ উপদেষ্টা। বেলা ১টায় মধ্যপাড়া পাথর খনি পরিদর্শন করেছেন বিদ্যুৎ,জ্বালানী ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি খনির ভূ-গর্ভে এবং উপরিভাগ পরিদর্শন করেন।এসময় তিনি মধ্যপাড়া পাথর খনিতে বাংলাদেশ রেলওয়ে ৪০/৬০ মিলি পাথর ব্যবহার বাড়াতে উপস্থিত রেলের ডিজিকে নির্দেশ দেন এবং জমাকৃত নদী শাসন কাজে খনির বোল্ডার পাথর ব্যবহারে পানি সম্পদ উপদেষ্ঠার সাথে ফোনে কথা বলেন। পরে তিনি বাংলাদেশ রেলওয়ের ডিজিকে পার্বতীপুরের মধ্যপাড়া-পাথর খনির ১৪ কিলোমিটার রেললাইন দ্রুত সংস্কারের নির্দেশনা প্রদান করেন। এসময় বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টার সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জ্বালানী…

Read More

ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ প্রতিবেদন  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর লিখিত পরীক্ষা আজ শুক্রবার (৯ জানুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে। তিন পার্বত্য জেলা ছাড়া দেশের ৬১ জেলায় একযোগে আয়োজিত এ পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় ১০ লাখ ৮০ হাজার চাকরিপ্রার্থী। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মোট ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন পড়েছে ১০ লাখ ৮০ হাজার ৮০টি। ফলে গড়ে প্রতিটি পদের জন্য প্রায় ৭৫ জন প্রার্থী প্রতিযোগিতায় নেমেছেন। এর আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে ২ জানুয়ারির নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়। পরে পরীক্ষার্থীদের সুবিধা ও প্রশাসনিক সমন্বয়ের কথা বিবেচনায় নিয়ে আজ বিকেলে পরীক্ষাটি আয়োজন…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গতকাল বুধবার রাত পনে ৯ টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র‌্যাব-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব -১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি অ়ভিযানিক দল বুধবার বেলা ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা টু সুন্দরগঞ্জগামী রাস্তায় অভিযান পরিচালনা করে একটি ব্যাটারী চালিত মিশুক গাড়ী তল্লাশি করে সিটের পাশে বিশেষ কায়দায় রাখা সাড়ে ৩ কেজি গাঁজা জব্দ সহ ২ জন পেশাদার মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে। গ্রেফতার ২ জন ব্যক্তি হলেন লালমনিরহাট জেলা সদরের ফুলগাছ এলাকার সলিম উদ্দিনের ছেলে সেলিম মিয়া(৪৬), অপরজন হলেন গাইবান্ধা…

Read More

স্পোর্টস ডেস্ক বাংলাদেশ প্রিমিয়ার লিগে ব্যাটে–বলে ভারসাম্যপূর্ণ পারফরম্যান্সে জয় তুলে নিল সিলেট টাইটান্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ১৮তম ম্যাচে তারা ২০ রানে পরাজিত করে ঢাকা ক্যাপিটালসকে। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮০ রান তোলে সিলেট। ইনিংসের শুরুতে পারভেজ হোসেন ইমন ও তাওফিক খানের জুটিতে ভালো সূচনা পায় দলটি। ইমন ২৪ বলে ৩২ রান করে ফিরলেও মাঝের ওভারে আরিফুল ইসলাম জনি (৩৮) ও আজমতউল্লাহ ওমরজাই (৩৩) ইনিংস এগিয়ে নেন। শেষদিকে মাত্র ৮ বলে ঝড়ো ২৮ রান করে ম্যাচের রং বদলে দেন মঈন আলী। অপরাজিত থাকেন ইথান ব্রুকস ও অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। ঢাকার হয়ে…

Read More

আন্তর্জাতিক ডেস্ক  সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোয় সরকারি সেনাবাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর মধ্যে টানা তৃতীয় দিনের মতো তীব্র সংঘর্ষ চলছে। এতে শহরের বিভিন্ন এলাকা থেকে অন্তত ৪৬ হাজারের বেশি মানুষ ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। বৃহস্পতিবার সিরীয় সেনাবাহিনীর অপারেশন কমান্ড আলেপ্পোর শেখ মাকসুদ, আশরাফিয়াহ ও বানি জায়েদ এলাকায় দুপুর দেড়টা থেকে কারফিউ জারি করে। একই সঙ্গে জানানো হয়, এসব এলাকায় এসডিএফের অবস্থান লক্ষ্য করে ‘নির্দিষ্ট সামরিক অভিযান’ চালানো হবে। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সেনাবাহিনী বেসামরিক নাগরিকদের এসডিএফ অবস্থান থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেছে, পালিয়ে যাওয়া মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে…

Read More

মোঃ সারোয়ার  হোসেন অপু কৃষি প্রধান দেশের শস্য ভান্ডার হিসেবে পরিচিত উত্তরের জেলা নওগাঁ। এই জেলার উৎপাদিত ধান-চাল ও বিভিন্ন ফসল দিয়েই দেশের অধিকাংশ জনগণের খাদ্যের চাহিদা মিটে থাকে। কিন্তু বিভিন্ন কারণে দিন দিন কমে যাচ্ছে ফসল ফলানো সেই কৃষি জমিগুলো। এর প্রধান কারণ অনুমতিবীহিন অবৈধ ইটভাটা। আর সেই অবৈধ ইট ভাটাগুলোতে অনায়াসে পোড়ানো হচ্ছে খড়ি, দিন দিন গিলে খাচ্ছে শত শত হেক্টর ফসলি জমি। এমনই দৃশ্য চোখে পড়বে নওগাঁ জেলায়। অথচ অভিযোগ দিয়েও অনেকে প্রতিকার পাচ্ছে না। জেলার পোরশা উপজেলার ইটভাটাগুলোতে সবচেয়ে বেশি খড়ি পোড়ানো হচ্ছে। খোঁজ নিয়ে জানা যায়, পোরশা উপজেলায় ১১টি ইটভাটার মালিক তাদের কার্য়ক্রম চালিয়ে যাচ্ছে।…

Read More