Author: admin

কয়রা (খুলনা) প্রতিনিধি:ফাহাদ হোসাইন সুন্দরবনের কালাবগি এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে প্রায় সাড়ে ৫ লাখ টাকা মূল্যের ৪৯০ কেজি অবৈধ কাঁকড়াসহ পাঁচজন কাঁকড়া ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি ২০২৬) দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) রাত ৮টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের কালাবগি সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই এলাকায় তল্লাশি চালিয়ে আনুমানিক ৫ লাখ ৩৯ হাজার টাকা মূল্যের ৪৯০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ করা হয় এবং এ ঘটনায় পাঁচজন কাঁকড়া…

Read More

জহিরুল ইসলাম সুমন ‎চৌদ্দগ্রাম প্রতিনিধি কুমিল্লার চৌদ্দগ্রামে গণভোটে “হ্যাঁ” ভোট এর পক্ষে জনমত সৃষ্টিতে বিশাল যুব ম্যারাথন করেছে গুণবতী ইউনিয়ন জামায়াত। শনিবার (১০ জানুয়ারী) সকালে উপজেলার গুণবতী-পদুয়া সড়কে যুব ম্যারাথনে অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের মজলিশে শূরা সদস্য আইয়ুব আলী ফরায়েজী। ম্যারাথনটি ‎কয়েক কিলোমিটার পদক্ষিণ করা স্থানীয় গুনবতী বাজারে এসে শেষ হয়। ম্যারাথনে অংশগ্রহণকারীরা হ্যাঁ ভোটের পক্ষে এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর হত্যার বিচার দাবীতে বিভিন্ন স্লোগান দেন। এসময় উপস্থিত ছিলেন, গুণবতী ইউনিয়ন জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আ ন ম মেশকাত উদ্দিন সেলিম, গুণবতী ইউনিয়ন জামায়াত আমীর ইউসুফ মেম্বার, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা:…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদন  বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। শনিবার (১০ জানুয়ারি) বিকালে বিএনপির গুলশান কার্যালয়ে দলটির নতুন চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন ভারতের হাইকমিশনার। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। তবে বৈঠকে কী আলোচনা হয়েছে- তা এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি বিএনপি। এরপর বিএনপির চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতে আসেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান। শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তারেক রহমানের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন তিনি। এদিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ড. ইভারস আইজাবস…

Read More

আন্তর্জাতিক ডেস্ক  ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ডস (আইআরজিসি)। শনিবার (১০ জানুয়ারি) এক বিবৃতিতে তারা বিক্ষুব্ধ জনতার উদ্দেশ্যে রেডলাইন ঘোষণা করে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা রক্ষা করা সেনাদের জন্য রেডলাইন। কোনোভাবেই লঙ্ঘন করতে দেওয়া হবে না। একই সঙ্গে দেশটির সামরিক বাহিনী ঘোষণা করেছে, তারা জনসম্পত্তি ও কৌশলগত অবকাঠামো রক্ষায় প্রস্তুত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতাদের উদ্দেশে নতুন হুঁশিয়ারি দেওয়ার পর এই সতর্কবার্তা এসেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সাহসী জনগণের পাশে আছে। দুই সপ্তাহ ধরে ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। প্রথমে…

Read More

ছবি সংগ্রহীত লাইফস্টাইল ডেক্স  ভারতীয় একাধিক ডেটিং অ্যাপের জরিপ ছাড়াও সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম ‘গার্ডিয়ানে’ প্রকাশিত এক প্রতিবেদন বলছে, পুরুষের মতো নারীরাও বয়সে ছোটদের সঙ্গী হিসেবে বেছে নেওয়ার দিকে ঝুঁকেছেন। আগেও বিভিন্ন সময় হয়তো কোনো কোনো নারী নিজের চেয়ে বয়সে ছোট সঙ্গী বেছে নিয়েছেন। তবে মোটাদাগে সেই সংখ্যাটা চোখে পড়ার মতো ছিল না। আর তাই সাম্প্রতিক এই প্রবণতা নিয়ে আলোচনা হচ্ছে চারদিকে। কেন নারীরা নিজের চেয়ে কম বয়সীদের প্রেমে পড়ছেন, কারণগুলো জানুন। সম্পর্ক তৈরির বেলায় বয়স বিশেষ গুরুত্বপূর্ণ। তবে বর্তমান প্রজন্মের অনেকের কাছে বয়স বিশেষ গুরুত্ব বহন করে না। তাই আজকাল নিজের বয়সের চেয়ে কম বয়সের মানুষের সঙ্গে সম্পর্কে জড়াচ্ছেন তরুণ–তরুণীরা।…

Read More

ছবি সংগ্রহীত  স্বাস্থ্য ডেস্ক বয়স বাড়া স্বাভাবিক, কিন্তু তার সঙ্গে ত্বক মলিন হওয়া, শক্তি কমে যাওয়া বা রোগপ্রতিরোধ ক্ষমতা হ্রাস— এগুলো মেনে নেওয়া মোটেও সহজ নয়। তাই আজকাল অনেকেই ‘হেলদি এজিং’— সুস্থভাবে বয়স বাড়ানোকেই জীবনধারার অংশ হিসেবে নিয়েছেন। এর জন্য কিছু তারকা অ্যান্টি-এজিং চিকিৎসা নেন, আবার অনেকে বিশ্বাস করেন সঠিক খাবারে। ওয়েলনেস ইনফ্লুয়েন্সার জারিনা মানায়েনকোভা জানিয়েছেন, তার বয়স ৩৯ হলেও তার বায়োলজিক্যাল এজ মাত্র ২৫। এর বড় কারণ তার খাদ্যাভ্যাস। বিশেষজ্ঞদের মতে, খাদ্য আমাদের বয়স, ত্বকের স্বাস্থ্য, শক্তি এবং প্রদাহ নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখে। মানায়েনকোভার চারটি খাবার হলো তার তরুণ থাকার সিক্রেট— লাল রঙের ও ফ্যাটি মাছ : ওমেগা-৩ সমৃদ্ধ প্রোটিন…

Read More

তেহরানে বৃহস্পতিবার সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেন বিপুলসংখ্যক মানুষ। ছবি: সংগৃহীত আন্তর্জাতিক ডেস্ক ইরানে অর্থনৈতিক অসন্তোষ থেকে শুরু হওয়া চলমান বিক্ষোভে অন্তত ৫১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৯টি শিশু রয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস অর্গানাইজেশন এ তথ্য জানিয়েছে। খবর ইরান ইন্টারন্যাশনালের।  সংস্থাটি জানায়, গত ১৩ দিনের বিক্ষোভে এই নিহতের সংখ্যা নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা আরও বলা হয়েছে, গত ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারে অর্থনৈতিক দুরবস্থার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। খুব দ্রুতই তা দেশজুড়ে ছড়িয়ে পড়ে এবং আন্দোলনে সরাসরি সরকারবিরোধী স্লোগান উঠে আসে। সংস্থাটির যাচাইকৃত তথ্য অনুযায়ী, মোট ১১টি প্রদেশে বিক্ষোভকারীরা নিহত হয়েছেন। এ ছাড়া আরও…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদনের সময়সীমা শেষ হয়েছে। পাঁচ দিনের এই প্রক্রিয়ায় নির্বাচন কমিশনে (ইসি) মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। নির্বাচন কমিশনে গত ৫ জানুয়ারি আপিল গ্রহণ শুরু হয়ে গতকাল শুক্রবার শেষ হয়। আপিল গ্রহণের শেষ দিনে ১৭৬টি আবেদন জমা হয়। শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে নির্বাচন কমিশনে আপিল শুনানি শুরু হবে। যা চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। এরমধ্যে আগামীকাল ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। রোববার ৭১ থেকে ১৪০ নম্বর আপিল, সোমবার ১৪১ থেকে ২১০ নম্বর আপিল এবং মঙ্গলবার ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের…

Read More

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড চায় এবং তারা কোনো না কোনোভাবে দ্বীপটির নিয়ন্ত্রণ নেবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ সংবাদসংস্থা তাস। তেল শিল্পের শীর্ষ নির্বাহীদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়, গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করতে কত খরচ হতে পারে। জবাবে তিনি বলেন, ‘আমি এখন গ্রিনল্যান্ডের জন্য টাকা নিয়ে কথা বলছি না। হয়তো পরে সে প্রসঙ্গ আসতে পারে। কিন্তু এখন আমরা গ্রিনল্যান্ড নিয়ে কিছু করতে যাচ্ছি — তারা এটা পছন্দ করুক বা না করুক। কারণ আমরা না করলে রাশিয়া বা চীন সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে, আর আমরা চাই না রাশিয়া বা চীন আমাদের প্রতিবেশী হোক।’…

Read More

বিনোদন ডেস্ক  জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন নির্মাতা-অভিনেতা পার্থ শেখ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর একটি কনভেনশন সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি। তার স্ত্রীর নাম সামিহা রহমান। তিনি শোবিজ অঙ্গনের কেউ নন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা। জানা যায়, গতকাল ঢাকার নিকুঞ্জের একটি কনভেনশন সেন্টারে পার্থ ও সামিহার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়, যেখানে তাদের দুই পরিবারের সদস্য ছাড়াও বিনোদন অঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন। ফেসবুকে পার্থ-সামিহা নানা সময়ে একসঙ্গে তোলা ছবিও পোস্ট করতেন। দীর্ঘদিনের সেই প্রেমিকাকে বিয়ে করলেন পার্থ। পার্থ শেখের বিয়েতে শোবিজ অঙ্গনের অনেকে উপস্থিত ছিলেন। বেশ কিছু বিয়ের ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী সাবা সারিকা। প্রকাশিত সেসব…

Read More