- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা, ২ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা: প্রধানমন্ত্রী
- নীলফামারীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ও চাকরি মেলা অনুষ্ঠিত
- টোকিওতে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা তাকাইচির
- উজিরপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা, ২৪ ঘণ্টায় অভিযুক্ত গ্রেপ্তার
- নওগাঁর বদলগাছীতে ৬৪ জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল
- দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
- “যুবদল কর্মী হত্যা মামলা” উজিরপুরে বিএনপির সাতলা ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আজীবন বহিষ্কার
- কোটচাঁদপুরে পুলিশের অভিযানে মাদকসেবীসহ গ্রেপ্তার ৫, অপহৃত তরুণী উদ্ধার
- গানের সুরে কেটেছে ৭০ বছর, আজও গানই তাঁর বেঁচে থাকার অবলম্বন
Author: admin
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে মধুপুর উপজেলার বিএডিসি আর্মি ক্যাম্প এলাকায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনায় ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাঃ হোসাইন আল মোরশেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। দুঃস্থ ও অসহায় ২০০ পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেন তিনি। প্রতি বছরের মতো এ বছরও শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতবস্ত্র পেয়ে উপকৃত সাধারণ মানুষ আনন্দ প্রকাশ করে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান। আগামী দিনেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন জেনারেল অফিসার কমান্ডিং। অনুষ্ঠানে…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে পরিত্যক্ত গরুর খামার থেকে অটো চালক রাশিদুলের মাথার খুলি একটি পা এবং মেরুদণ্ডের হাড় উদ্ধার করেছেন পুলিশ। ১১ জানুয়ারি রোববার সকালে পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার প্রেস রিলিজে এই তথ্য নিশ্চিত করেন। জানা যায়, গত ২৬ নভেম্বর সদর উপজেলার পানিয়াবান্দা গ্রামের মফিজল হোসেনের ছেলে মো. রাশিদুল ইসলাম (২৬) প্রতিদিনের ন্যায় অটো চালানোর জন্য বাড়ি থেকে বের হয়। এরপর অনেক খোঁজাখুঁজির পর রাশিদুলকে না পেয়ে গত ২৪ ডিসেম্বর সদর থানা অজ্ঞাতনামা একটি মামলা রুজু হয়। মামলার রহস্য উদঘাটনের জন্য তথ্য প্রযুক্তি ব্যবহার করে ৩ জানুয়ারিতে পানিবান্দা বেলতা গ্রামের দবির উদ্দিনের ছেলে সহিদ হাসানকে গ্রেফতার…
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক মুসলিম আইনানুযায়ী পুরুষের জন্য দ্বিতীয় বিয়ে জায়েজ থাকলেও বাংলাদেশের প্রেক্ষাপটে তা ছিল গুরুতর অপরাধ ও নৈতিকতার লঙ্ঘন। তবে এবার হাইকোর্ট রায় দিয়েছেন, বাংলাদেশের কোনো মুসলিম পুরুষের দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে স্ত্রীর পূর্বানুমতি বাধ্যতামূলক নয়। শনিবার (১০ জানুয়ারি) এ সংক্রান্ত ২৪ পৃষ্ঠার একটি পূর্ণাঙ্গ রায় প্রকাশিত। মুসলিম পারিবারিক আইন সংক্রান্ত একটি রিটের প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে আদালত বলেছেন, ‘দ্বিতীয় বিয়ের অনুমতির বিষয়টি স্ত্রী নয়, বরং সংশ্লিষ্ট আরবিট্রেশন কাউন্সিলের এখতিয়ারভুক্ত। ফলে স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে সম্পূর্ণ নিষিদ্ধ—এমন কোনো বিধান প্রচলিত আইনে নেই।’ রায়ে বলা হয়, ‘মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১ অনুযায়ী দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে পুরুষকে অবশ্যই আরবিট্রেশন…
পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রচণ্ড , শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত দুর্ভোগে পড়েছে। আজ শনিবার (৭ জানুয়ারি) সকালে তেঁতুলিয়ায় ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত কাল শুক্রবার তাপমাত্রা ছিল ৮ দশমিক ৩ ডিগ্রি । এর আগে তাপমাত্রার কিছুটা পরিবর্তন হলে ১০ থেকে ১৫তে ওঠানামা করছে। পঞ্চগড়সহ কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলছে । এদিকে সারা দিন ঘন কুয়াশায় দুই দিনে পর সূর্যে দেখা মিলেছে।কিন্তু বিকাল আসতেই আবার ও হাড়কাপানো শীত পড়েছে। এখনো শীতার্ত মানুষের মধ্যে প্রয়োজনীয় শীতবস্ত্র বিতরণ করতে তেমন চোখে পড়েননি। সরকারিভাবে যতটুকু বরাদ্দ পাওয়া গেছে, তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ঠান্ডার কারণে সাধারণ…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা সেতু এনজিও -এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেনের দাফন সম্পন্ন করা হয়েছে। রবিবার ১১ জানুয়ারি সকাল ১০টায় বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ১ম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহীন, সেতু’র সভাপতি ও টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ, বর্তমান সভাপতি এ্যাডভোকেট আতাউর রহমান আজাদ, সাধারণ সম্পাদক কাজী জাকিরুল মওলাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেয়। পরে দেলদুয়ার উপজেলার সেহড়াতৈল গ্রামে বাদ জোহর ২য় জানাজা নামাজ শেষে তাঁর নিজ গ্রাম সেহড়াতৈল তাঁর মায়ের কবরের পাশেই তাকে সমাহিত করা…
কয়রা, খুলনা প্রতিনিধি:ফরহাদ হোসাইন মোংলায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে অপহৃত এক নারীকে উদ্ধার করা হয়েছে। এ সময় একজন অপহরণকারীকে আটক করা হয়। রবিবার (১১ জানুয়ারি ২০২৬) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ২০ ডিসেম্বর ২০২৫ তারিখে সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে আসা মোছাঃ লিমা খাতুন (১৮) নামের এক নারীকে কৌশলে খুলনার দাকোপ থানাধীন বানিশান্তা এলাকা থেকে অপহরণ করা হয়। দীর্ঘ সময় ধরে তিনি বাড়িতে ফিরে না আসায় ভুক্তভোগীর স্বামী সোনাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে শনিবার (১০ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৬টার দিকে ভুক্তভোগীর স্বামী বানিশান্তা এলাকায় গিয়ে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় স্ত্রীকে…
কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ৬ জন শিক্ষার্থীকে প্রথম বারের মতো স্কলারশিপ প্রদান করেছে ফেডারেশন অফ বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)। ১১ জানুয়ারি (রবিবার) দুপুর ১২:০০ টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে মনোনীত শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক হস্তান্তর করা হয়। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. মোশাররফ হোসেনের সঞ্চালনায় পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে এই অনুষ্ঠানটি শুরু হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম, ফোবানার প্রাক্তন চেয়ারম্যান রেহান রেজা ও ফোবানার উপদেষ্টা গোলাম ফারুক ভুঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। এছাড়াও উপস্থিত ছিলেন ফোবানার…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে সাজাপ্রাপ্ত হওয়া অবশিষ্ট ২৫ জন বাংলাদেশি নাগরিককে ক্ষমা করেছেন দেশটির রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। রোববার (১১ জানুয়ারি) ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এ ক্ষমার মাধ্যমে বৈষম্যবিরোধী আন্দোলনের জেরে আমিরাতে সাজাপ্রাপ্ত সব বন্দি মুক্ত হলেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে মানবিক বিবেচনায় ওই বাংলাদেশিদের ক্ষমা করার সিদ্ধান্ত নেন ইউএই প্রেসিডেন্ট। তারা ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে আমিরাতে কর্মসূচিতে অংশ নেন। এতে দেশটির আইন লঙ্ঘিত হওয়ায় তাদের গ্রেফতার করে বিচার…
বরিশাল প্রতিনিধি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘জুলাই সনদের আলোচনা রাজনীতি থেকে হারিয়ে গেছে। এটা হতাশার। জুলাই সনদের পক্ষে বিপুল জনসমর্থন প্রদর্শিত না হলে অন্তর্বর্তী সরকার এই নির্বাচনসহ সবকিছুই প্রশ্নের মুখে পড়বে। রোববার (১১ জানুয়ারি) রাতে ইসলামী আন্দোলনের মিডিয়া সেলে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে চরমোনাই পীর বলেন, ‘আমরা বারংবার বলেছিলাম, গণভোট ও জাতীয় নির্বাচন আলাদা করে আয়োজন করুন। এই জাতীয় নির্বাচনসহ সবকিছুই জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই সনদের বরাতেই বৈধ হয়েছে। জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট আয়োজিত হলে গণভোটের আলোচনা আড়ালে চলে যাবে।’ তিনি বলেন, ‘আমাদের সেই দাবিকে উপেক্ষা করার…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। এরপর বিজয়ী দলের হাতে ক্ষমতা তুলে দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জনমনে নানা প্রশ্ন রয়েছে, এরপর তিনি কী করবেন? রোববার (১১ জানুয়ারি) জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের সহধর্মিণী আকিয়ে আবের সঙ্গে বৈঠককালে পরবর্তী পরিকল্পনার কথা জানিয়েছেন ড. ইউনূস। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠককালে আকিয়ে আবে প্রধান উপদেষ্টার কাছে নির্বাচন পরবর্তী সময়ের পরিকল্পনা জানতে চেয়েছিলেন। জবাবে প্রধান উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টা নির্বাচন-পরবর্তী সময়ে মূলত তিনটি বিষয়ে লক্ষ্য নির্ধারণ করে কাজ করবেন। সেগুলো হলো — প্রথমত, ডিজিটাল হেলথকেয়ার…