- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা, ২ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা: প্রধানমন্ত্রী
- নীলফামারীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ও চাকরি মেলা অনুষ্ঠিত
- টোকিওতে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা তাকাইচির
- উজিরপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা, ২৪ ঘণ্টায় অভিযুক্ত গ্রেপ্তার
- নওগাঁর বদলগাছীতে ৬৪ জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল
- দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
- “যুবদল কর্মী হত্যা মামলা” উজিরপুরে বিএনপির সাতলা ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আজীবন বহিষ্কার
- কোটচাঁদপুরে পুলিশের অভিযানে মাদকসেবীসহ গ্রেপ্তার ৫, অপহৃত তরুণী উদ্ধার
- গানের সুরে কেটেছে ৭০ বছর, আজও গানই তাঁর বেঁচে থাকার অবলম্বন
Author: admin
ভোরের বাংলা নিউজ ডেস্ক রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (১১ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৯ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪ দশমিক ৫ ডিগ্রি…
প্রতিনিধি : নওগাঁয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস ও প্রতারণার অভিযোগে ১৮ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় নওগাঁ জেলা পুলিশ সুপারের হলরুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম। পুলিশ সুপার জানান, নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতি রোধে জেলা ডিবি পুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযানে শহরের ‘পোরশা রেস্ট হাউস’ ও ‘হোটেল নীল সাগর’ থেকে চক্রের মূলহোতা আহসান হাবিব ও মামুনুর রশিদসহ মোট ১৮ জনকে আটক করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, চক্রটি ডিজিটাল ডিভাইস ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ভুয়া প্রশ্নপত্র ছড়িয়ে পরীক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি সর্বোচ্চ ১৮ লাখ টাকা পর্যন্ত…
পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ‘শিশুস্বর্গের’ উদ্যোগে হাজারের অধিক শিশু শিক্ষার্থীদের শীতের উপহার দেয়া হয়েছে। উপহার হিসেবে শিশুদের শীতের হুডি, স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ তুলে হয়। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তেঁতুলিয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শিশুস্ব^র্গ ফাউন্ডেশনের আয়োজনে এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের শীত উপহার তুলে দেন পাট অধিদপ্তরের মহা পরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ মো.নুরুল বাসির স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব রফিকুল ইসলাম সেলিম। এ সময় তেঁতুলিয়া উপজেলার ১৬টি স্কুলের ১ হাজার ৩৩৫ জন শিশু শিক্ষার্থীর হাতে শীতের হুডি, স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিরা।…
ঝালকাঠি প্রতিনিধি: : নির্বাচনী প্রচারণায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা ও ধর্মকে ব্যবহার করে ভোট প্রার্থনার অভিযোগে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ফয়জুল হককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল শুক্রবার (৯ জানুয়ারী) সন্ধ্যায় ঝালকাঠি-১ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কর্মকর্তা এবং যুগ্ম জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) রেজওয়ানা আফরিন এ নোটিশ প্রদান করেন। নোটিশে উল্লেখ করা হয়, ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে অনুষ্ঠিত একটি নির্বাচনী উঠান বৈঠকে জামায়াত প্রার্থী ফয়জুল হক ভোটারদের উদ্দেশ্যে এমন বক্তব্য দেন, যা নির্বাচনী প্রচারণায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এবং ধর্মকে ব্যবহার করে ভোট প্রার্থনার শামিল। তিনি ওই বক্তব্যে বলেন— “আমার ভাই হয়তো কোনদিনই ইবাদত…
বগুড়া প্রতিনিধি দেশের উত্তরাঞ্চলের জেলা বগুড়ায় কয়েকদিন ধরে তীব্র শীত ও কনকনে হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। চলমান শৈত্যপ্রবাহে অসহায় ও দরিদ্র মানুষের দুর্ভোগ লাঘবে সামাজিক সংগঠন ঐক্যের প্রান্নাথপুর এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে সান্তাহারের প্রান্নাথপুর মসজিদ প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় প্রান্নাথপুর এলাকার দুই শতাধিক শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ঐক্যের প্রান্নাথপুরের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ সাগর খান। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, সহ-সভাপতি মোঃ সাগর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু বকর…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনি কার্যক্রম পরিচালনার জন্য আলাদা একটি নির্বাচন অফিস উদ্বোধন করেছে বিএনপি। শনিবার (১০ জানুয়ারি) বিকালে রাজধানীর গুলশানের ৯০ নম্বর সড়কের ১০/সি নম্বর বাড়িতে ফিতা কেটে এই কার্যালয়ের উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অফিস উদ্বোধনকালে বিএনপি মহাসচিবের সঙ্গে উপস্থিত ছিলেন– দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য নেতারা। নির্বাচনি অফিস উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি যে নির্বাচনি স্টিয়ারিং কমিটি গঠন করেছে,…
জামালপুর প্রতিনিধি জামালপুর জেলা কারাগারে সুলতান শেখ (৪০) নামে সাজাপ্রাপ্ত এক কয়েদীর মৃত্যু হয়েছে। শনিবার (১০ জানুয়ারী) সকালে কারাগার থেকে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি সুলতান শেখ ইসলামপুর উপজেলার নটারকান্দা এলাকার চটকু শেখের ছেলে। কারাগার সূত্রে জানা গেছে, মাদক মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর গত বছরের ১১ ডিসেম্বর থেকে সুলতান শেখ কারাবন্দী ছিলেন। শ্বাসকষ্টসহ চর্মরোগে আক্রান্ত হয়ে তাকে এর আগেও জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শনিবার (১০ জানুয়ারী) সকালে প্রচণ্ড শীতে শ্বাসকষ্ট বেড়ে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত…
আমতলী(বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীর হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রামে দুই ভাইয়ের মধ্যে জমির দ্বন্দ থামাতে গিয়ে আরেক চাচাত ভাই জহিরুল ইসলাম (৪০) নামে একজন খুন হয়েছে।শনিবার সকাল সাড়ে ১১ টার সময় নিজ বাড়ির সামনে এখুনের ঘটনা ঘটে।পুলিশ এঘটনায় মো.মুনসুর সিকদারসহ (৬৫)হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিসহ আটক করেছে। এবং তার স্ত্রীকেও জিঞ্জাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। আমতলী থানা পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানাগেছে,আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রামের মুনসুর সিকদার ও আপন ভাই ফরিদ সিকদারের মধ্যে পৈত্রিক সুত্রে পাওয়া ২৬ শতাংশ (৮কড়া) জমি নিয়ে প্রায় ২৫-৩০বছর ধরে দ্বন্দ চলে আসছে।এ নিয়ে একাধিকবার শালিস বৈঠকও হয়েছে।তাতেও কোন সুরহা হয়নি।ঘটনার দিন শনিবার সকাল…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা “চলবো মোরা একসাথে, জয় করব মানবতাকে” – এই শ্রোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে অরাজনৈতিক মানবসেবা মুলক অনলাইন ভিত্তিক হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্ম “মানবতার মেলবন্ধন” গ্রুপের পক্ষ থেকে অসহায়দের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারী) সকালে উপজেলার পৌর এলাকার মালাউড়ীতে ৫শতাধিক শীতার্ত মানুষের হাতে এ কম্বল তুলে দেন অরাজনৈতিক মানবসেবা মুলক অনলাইন ভিত্তিক হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্ম “মানবতার মেলবন্ধন” গ্রুপ। বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সেকান্দর আলীর সভাপতিত্বে ও গ্রুপের এডমিন ও সাবেক কুয়েত প্রবাসী মিজানুর রহমানের পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (অবঃ) উপ-পরিচালক মোঃ দুলাল মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত…
জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগমন করতে যাচ্ছেন বিশিষ্ট ইসলামিক স্কলার ও বাংলাদেশের তরুণ সমাজের কাছে অত্যন্ত জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ ড. মিজানুর রহমান আজহারি। শিক্ষামূলক সংগঠন পাঠশালার উদ্যোগে আগামী ১৪ জানুয়ারি (বুধবার) সন্ধ্যা ৬.০০টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত হবে “আধুনিক যুগে ইসলামিক লাইফস্টাইল” শীর্ষক একটি সেমিনার। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে পাঠশালার ফেইসবুক পেইজে এক পোস্টের এসব তথ্য প্রকাশ করা হয়। সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন ড. মিজানুর রহমান আজহারি। আধুনিক সমাজব্যবস্থা, প্রযুক্তিনির্ভর জীবনধারা ও বৈশ্বিক বাস্তবতার প্রেক্ষাপটে একজন মুসলমানের জীবনযাপন কেমন হওয়া উচিত—এ বিষয়ে কুরআন ও সুন্নাহভিত্তিক দিকনির্দেশনা প্রদান করবেন তিনি। আয়োজক সূত্রে জানা গেছে, বিশেষ…