Author: admin

ঠাকুরগাঁও প্রতিনিধি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন পর্যন্ত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন কোনো উন্নতি নেই। সরকার অস্ত্র উদ্ধার করতে পারেনি। আমরা খুব উদ্বিগ্ন, এটি সরকারের ব্যর্থতা। সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি৷ মির্জা ফখরুল বলেন, আমরা আশাবাদী নির্বাচন চলাকালীন দেশের পরিস্থিতির উন্নতি হবে৷ এখন পর্যন্ত নির্বাচনের পরিস্থিতি ভালো। প্রচারণা শুরু হলে পরিস্থিতি বোঝা যাবে। ভারতে বিশ্বকাপ প্রসঙ্গে তিনি বলেন, ক্রিকেটের ব্যাপারে রাজনীতি জড়িত আছে৷ দেশের সম্মান জড়িত আছে। ক্রিকেটকে অপমান করা মানে দেশকে অপমান করা৷ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত। ছোট ছোট বিষয়গুলো নিয়ে আমাদের একমত হওয়া…

Read More

আন্তর্জাতিক ডেস্ক ইরানে সরকারবিরোধী বিক্ষোভের সুযোগ কাজে লাগিয়ে ক্ষমতায় আসতে চান নির্বাসিত নেতা রেজা পাহলভি। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের আগেই ইরান ছাড়েন ৬৫ বছর বয়সি পাহলভি। এরপর থেকেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত বিভিন্ন বার্তা ও ভিডিওতে বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের পতনের আহ্বান জানিয়েছেন পাহলভি। এক ভিডিওবার্তায় তিনি বলেন, আমরা ইসলামী প্রজাতন্ত্র এবং এর জীর্ণ, ভঙ্গুর দমনমূলক ব্যবস্থাকে সম্পূর্ণভাবে নতজানু করবো। পাহলভির ইরানে জনসমর্থন আছে? ইরানের ভেতরে পাহলভির প্রকৃত সমর্থনের মাত্রা নির্ণয় করা কঠিন। তবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু যাচাইকৃত ভিডিওতে বিক্ষোভকারীদের ‘শাহ দীর্ঘজীবী হোক’ স্লোগান দিতে দেখা গেছে। এটি…

Read More

বিনোদন ডেস্ক চলতি শীত যেন প্রকৃতির এক রহস্যময় নাট্যমঞ্চ। কখনো কাঁপুনি ধরানো হিমেল হাওয়া, আবার কখনো ঝলমলে রোদে বসন্তের আগাম বার্তা। এই খামখেয়ালি আবহাওয়া শুধু সাধারণ মানুষকেই নয়, বিভ্রান্ত করেছে দেশের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনাকেও। পর্দায় যেমন শক্তিশালী উপস্থিতিতে দর্শককে মুগ্ধ করেন, তেমনি বাস্তব জীবনে সোশ্যাল মিডিয়ায় বেশ সরব এই অভিনেত্রী। শীতকালীন আবহাওয়ার এই অদ্ভুত লুকোচুরি নিয়েই এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ছুড়ে দিয়েছেন ভাবনা। সম্প্রতি ভাবনা তার সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকের এক পোস্টে লিখেছেন, ‘ঠান্ডা কি শেষ হয়ে গেছে? নাকি ঠান্ডারও মুড সুইং হচ্ছে?’ নাটক ও চলচ্চিত্রের এই ব্যস্ত অভিনেত্রীর এমন রসিকতাপূর্ণ প্রশ্নে মেতে উঠেছেন নেটিজেনরা। ভাবনার সেই পোস্টের…

Read More

আন্তর্জাতিক ডেস্ক  ইরানে চলমান বিক্ষোভ সহিংসতায় এখন পর্যন্ত ৫০০ এর বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ)। রোববার (১১ জানুয়ারি) এইচআরএএনএ জানিয়েছে, ইরানের ভেতরে ও বাইরে থাকা তাদের কর্মীদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করে গত দুই সপ্তাহে ৪৯০ জন বিক্ষোভকারী এবং ৪৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্যের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। একই সময়ে ১০ হাজার ৬০০-এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের রোববারের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার ট্রাম্পকে তার কর্মকর্তারা ইরান-সংক্রান্ত বিভিন্ন বিকল্প নিয়ে ব্রিফ করার কথা ছিল। এই বিকল্পগুলোর মধ্যে সামরিক হামলা, গোপন সাইবার অস্ত্র ব্যবহার,…

Read More

জামালপুর প্রতিনিধি  জামালপুরে জেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে।অদ্য রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ ইউসুপ আলী। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব ড. চৌধুরী মোঃ যাবের সাদেক এবং ৩৫ বিজিবি’র সম্মানিত অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান (পিএসসি) মহোদয়। এছাড়াও সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রধানগণ, সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাগণ এবং প্রিন্ট…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় পানির তৃষ্ণা মেটাতে গিয়ে খোলা পানির ট্যাংকিতে পড়ে জুনায়েদ (৮) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলার ভাদাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জুনায়েদ ভাদাই গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে এবং স্থানীয় সোনামুই প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থী। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ক্লাস চলাকালে পানির তৃষ্ণা পেলে সে স্কুলের পাশের একটি মসজিদের টিউবওয়েলে পানি পান করতে যায়। এ সময় অসাবধানতাবশত টিউবওয়েলসংলগ্ন খোলা পানির ট্যাংকিতে পড়ে তলিয়ে যায়। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর বিকেল ৫টার দিকে ওই ট্যাংকি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Read More

আলামিন খান জাবি প্রতিনিধি যুক্তি ও মেধার অনন্য মেলবন্ধনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন ‘জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও)’ তাদের পথচলার দুই দশক পূর্ণ করেছে। ২০ বছরের এই গৌরবোজ্জ্বল মাইলফলককে স্মরণীয় করে রাখতে আয়োজিত উৎসবের সমাপনী দিনে সংগঠনটির ২০২৬ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১০ই জানুয়ারি (শনিবার) বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে জেইউডিও-র ২০ বছর পূর্তি উৎসবের সমাপনী পর্বে এই নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির সদ্য সাবেক সভাপতি এবং বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৯তম আবর্তনের শিক্ষার্থী মির্জা সাকি নবগঠিত এই কমিটি ঘোষণা করেন। কার্যনির্বাহী পর্ষদ ২০২৬ এর সভাপতি হিসেবে ইতিহাস বিভাগের ৫১তম আবর্তনের…

Read More

বিনোদন ডেস্ক বলিউড অভিনেতা হৃতিক রোশন প্রথমবারের মতো পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন। তার বিখ্যাত ‘কৃশ’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি কৃশ ৪-এর মাধ্যমে পরিচালনায় আসছেন তিনি। এ ছাড়া তিনি এ সিনেমায় একাধিক চরিত্রে অভিনয় করারও পরিকল্পনা করছেন। জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘কৃশ’-এর চতুর্থ কিস্তি নিয়ে ভক্ত-অনুরাগীদের অপেক্ষার যেন শেষ নেই। দীর্ঘ প্রতীক্ষার পর এবার নিজের জন্মদিনে ‘কৃশ ৪’ নিয়ে বড় ইঙ্গিত দেন এ অভিনেতা। শনিবার (১০ জানুয়ারি) ৫২ বছরে পা দেন হৃতিক রোশন। বিশেষ এই দিনেই সিনেমাটিতে ফেরার আভাস দিয়েছেন তিনি। জন্মদিন উপলক্ষে হৃতিক রোশন নিজের শরীরচর্চার একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন। সেই ভিডিওতে দেখা গেছে, জিমের পোশাকে শরীরচর্চায় ব্যস্ত অভিনেতা। তবে…

Read More

নেয়ামুল হক মিয়া, গৌরনদী (বরিশাল) বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব কাসেমাবাদ এলাকায় এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত ভ্যানচালকের নাম মঞ্জু বেপারী (৫০)। তিনি পূর্ব কাসেমাবাদ গ্রামের মৃত আব্দুর রশিদ বেপারীর ছেলে। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, যাত্রী নামিয়ে রাতে নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন মঞ্জু বেপারী। পথে বাড়ির সন্নিকটে মৃত ইয়াসিন খানের বাড়ি সংলগ্ন একটি নির্জন এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার পথরোধ করে। একপর্যায়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে এবং তার সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। মঞ্জু বেপারীর…

Read More

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বী শতাধিক মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) রাতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত একটি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তারা দলটিতে যুক্ত হন। অনুষ্ঠানে জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান এবং ঝালকাঠি–২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ নেয়ামুল করিম উপস্থিত ছিলেন। তারা নবাগত সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। একসঙ্গে বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বীর একটি রাজনৈতিক দলে যোগদানের ঘটনায় জেলার বিভিন্ন মহলে আলোচনা সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানে যোগদানকারীদের মধ্যে কীর্ত্তিপাশা ইউনিয়নের বাসিন্দা সুজিত ঘরামী বলেন, “জামায়াতে ইসলামীর আদর্শিক অবস্থান, শৃঙ্খলাবোধ ও সমাজকল্যাণমূলক কার্যক্রম আমাদের আকৃষ্ট করেছে।…

Read More