
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় পানির তৃষ্ণা মেটাতে গিয়ে খোলা পানির ট্যাংকিতে পড়ে জুনায়েদ (৮) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলার ভাদাই গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জুনায়েদ ভাদাই গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে এবং স্থানীয় সোনামুই প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থী। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ক্লাস চলাকালে পানির তৃষ্ণা পেলে সে স্কুলের পাশের একটি মসজিদের টিউবওয়েলে পানি পান করতে যায়। এ সময় অসাবধানতাবশত টিউবওয়েলসংলগ্ন খোলা পানির ট্যাংকিতে পড়ে তলিয়ে যায়।
দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর বিকেল ৫টার দিকে ওই ট্যাংকি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।