Author: admin

বিনোদন ডেস্ক সরকারি অনুদানে নির্মিত আলভী আহমেদের ‘জীবন অপেরা’ সিনেমার মধ্য দিয়ে আবারও বড় পর্দায় জুটি বাধছেন শরীফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। এর আগে রায়হান রাফির ব্যবসাসফল ছবি ‘পরাণ’-এ অভিনয় করে এই জুটি ব্যাপক আলোচনায় আসে। পরে একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দ্বিতীয়বারের মতো জুটি বাধেন তারা। কিন্তু এরপর আর কোনো সিনেমায় একসঙ্গে দেখা যায়নি দুজনকে। মাঝে কবছর বিরতির পর এই জুটির আবারও রুপালি পর্দায় ফেরা প্রসঙ্গে চলচ্চিত্র সমালোচকদের একাংশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনায় উঠে আসছে একটি বিষয়- শরীফুল রাজের জীবনে এখন আর নেই পরীমনি। অনেকের মতে, রাজের ব্যক্তিগত জীবনে সেই অধ্যায় শেষ হওয়ার প্রেক্ষিতেই নিজের অবস্থান থেকে সরে আসার…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আমরা ভোট ডাকাতির কথা শুনেছিলাম, কিছু কিছু জানতামও। কিন্তু এত নির্লজ্জভাবে পুরো প্রক্রিয়াকে বিকৃত করে, সিস্টেমকে দুমড়ে-মুচড়ে ফেলে নিজেদের মনের মতো একটা কাগজে রায় লিখে দেওয়া হয়েছে— এগুলো জাতির সামনে তুলে ধরা দরকার। এসবের পুরো রেকর্ড থাকা প্রয়োজন। নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে, সেই ব্যবস্থা করতে হবে।’ সোমবার (১২ জানুয়ারি) বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে জাতীয় নির্বাচন (২০১৪, ২০১৮ এবং ২০২৪) তদন্ত কমিশন। প্রতিবেদন গ্রহণকালে তিনি এসব কথা বলেন। প্রতিবেদন জমা দেওয়ার পর তদন্তের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন কমিশনের সদস্যরা।…

Read More

প্রীতম কান্তি গোপ, কুবি প্রতিনিধি ‎ ‎​চারপাশে যখন কাঁচঘেরা আধুনিকতা আর ঝলমলে সাইনবোর্ডের মেলা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাকিস্তান মসজিদ সংলগ্ন রাস্তা ধরে এগোলে সেখানে দেখা মিলে অদ্ভুত এক প্রশান্তির। আধুনিকতার সব আয়োজনকে বুড়ো আঙুল দেখিয়ে ৫২ বছর ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক মাটির ঘর, নাম তার ‘শফিক স্টোর’। ‎ ‎​দেয়ালগুলো মাটির, চুলা থেকে প্রতিনিয়ত বের হচ্ছে ধোঁয়া। যেই ধোঁয়ার ঘ্রাণে মিশে আছে কয়েক প্রজন্মের ক্ষুধা মেটানোর গল্প। দোকানের ভেতরে দেখা মিলে সত্তর ছুঁই ছুঁই এক প্রবীণ মানুষের, যার হাসিতে লেগে থাকে অকৃত্রিম মায়া। তিনি শফিক মিয়া, স্থানীয়দের কাছে যিনি পরম শ্রদ্ধার ‘শফিক কাকা’। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার দোকানে গিয়ে তাকে…

Read More

কোটচাঁদপুর প্রতিনিধি: “হাসিমুখে রক্তদান, বাঁচতে পারে লক্ষ প্রাণ”—এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুর ব্লাডব্যাংকের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নতুন কমিটি ঘোষণা, শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে মতবিনিময় সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১২ জানুয়ারি)বিকাল ৩টায় কোটচাঁদপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাবেক সভাপতি মাস্টার মশিউর রহমান সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি আব্দুল আলিম। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইছাহক আলী, হরিণদিয়া আলিম মাদ্রাসার শিক্ষক ও পরিচালক ওমর ফারুক, সরকারি কলেজের প্রভাষক রফিকুল ইসলাম, উজ্জ্বল হোসেনসহ স্থানীয় শিক্ষাবিদ ও সমাজসেবীরা। এছাড়া উপস্থিত ছিলেন…

Read More

জামালপুর প্রতিনিধি  জামালপুর পৌর যুব মহিলা লীগ সভাপতি সায়মা হামজা সিমির বড় ছেলে ছাত্রলীগ নেতা সিফাতের পর ছোট ছেলে পদবিহীন ছাত্রলীগ কর্মী সিয়াম হামজা শিতলকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১১ জানুয়ারি) রাতে শহরের ফৌজদারি মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জামালপুর সদর থানার উপপরিদর্শক সুমন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার শীতল নিষিদ্ধ ছাত্রলীগের কোনো পদে না থাকলেও ছাত্রলীগের সক্রিয় কর্মী। এর আগে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি সায়হাম হামজা সিফাতকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। তাকে সন্ত্রাস দমন আইনে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে জাতীয় পার্টি (জিএম কাদের) থেকে পদত্যাগ করে বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। এ সময় সুলতান সালাউদ্দিন টুকু ফুল দিয়ে নবাগত নেতাকর্মীদের বরণ করে নেন। যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন— সদর উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ আজাদ, হুগড়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি আব্দুল লতিফ, মগড়া ইউনিয়নের সাবেক…

Read More

জাবি প্রতিনিধি: বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে একটি ব্যতিক্রমী ও পরিবেশবান্ধব কর্মসূচি। পরিবেশ রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে এই কর্মসূচির আওতায় প্লাস্টিক বর্জ্যের বিপরীতে চারাগাছ উপহার দেওয়া হচ্ছে। সোমবার (১২ জানুয়ারি ) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা চত্বরে এ কর্মসূচির উদ্ভোধন করা হয়।যা ১৩ জানুয়ারি বিকাল ৩ টা থেকে রাত ৮ পযর্ন্ত চলবে। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির সদস্য শেখ সাদী হাসান, রায়হানুল ইসলাম, ইফরাত আমিন অক্ষর, সোলাইমান হোসেন, মেহেদী হাসান, সাব্বির হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। কর্মসূচি অনুযায়ী, ১০টি প্লাস্টিকের বোতল অথবা ১০টি প্লাস্টিক পলিথিন জমা দিলে একটি করে…

Read More

কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী সংগঠন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাব–এর উদ্যোগে দুই দিনব্যাপী ‘ফিন ফেস্ট’ শুরু হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় কেক কাটা, বেলুন উড়ানো ও বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে ফেস্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী শেষ দুপুর তিনটায় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী অর্নিতা সেনের সঞ্চালনায় পবিত্র কুরআন ও গীতা থেকে পাঠের মাধ্যমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয় এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের ক্রেস্ট ও মেডেল প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান, প্রক্টর ড. মো. আব্দুল…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কার্যক্রমকে প্রভাবমুক্ত রাখতে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের কোনো পেশাজীবী বা অন্য কোনো সংগঠনের নির্বাচন আয়োজন না করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে সব রিটার্নিং কর্মকর্তাকে এ নির্দেশনা পাঠানো হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়। চিঠিতে বলা হয়েছে, একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ কারণে নির্বাচনকালীন যাতে কোনো ধরনের প্রভাব বা বিভ্রান্তি সৃষ্টি না হয়, সে লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসির নির্দেশনা অনুযায়ী, পেশাজীবী সংগঠনের নির্বাচন ছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানের সব ধরনের নির্বাচন, পরিবহন…

Read More

পটুয়াখালী প্রতিনিধি পটুয়াখালী-৩ আসনের বিএনপি জোট মনোনীত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, বিজয় আমাদের হয়ে গেছে, এখন শুধু আনুষ্ঠানিকতা হবে ইনশাআল্লাহ। আপনাদের নিয়ে কাজ করতে চাই। আপনাদের পাশে থাকতে চাই। সোমবার (১১ জানুয়ারি) রাত ১০টার দিকে পটুয়াখালীর দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামে এক ওরস মাহফিলে তিনি এসব কথা বলেন। ওরসে গিয়ে তিনি বলেন, আমি যেমন ওয়াজ মাহফিলে গিয়েছি, তেমনি ওরস মাহফিলে এসেছি। বিভিন্ন জায়গায় যাই, আপনাদের এখানে এসেছি— এটাই আমাদের দেশের বৈচিত্র্য। এখানে বাউলসহ অনেক ধরনের বিভিন্ন ধরনের সংঘ ও সংগঠন আছে। প্রত্যেক মানুষ ও কমিউনিটির স্বাধীনতা আছে কথা বলার, অনুষ্ঠান করার। এ সময় তিনি…

Read More