- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা, ২ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা: প্রধানমন্ত্রী
- নীলফামারীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ও চাকরি মেলা অনুষ্ঠিত
- টোকিওতে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা তাকাইচির
- উজিরপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা, ২৪ ঘণ্টায় অভিযুক্ত গ্রেপ্তার
- নওগাঁর বদলগাছীতে ৬৪ জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল
- দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
- “যুবদল কর্মী হত্যা মামলা” উজিরপুরে বিএনপির সাতলা ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আজীবন বহিষ্কার
- কোটচাঁদপুরে পুলিশের অভিযানে মাদকসেবীসহ গ্রেপ্তার ৫, অপহৃত তরুণী উদ্ধার
- গানের সুরে কেটেছে ৭০ বছর, আজও গানই তাঁর বেঁচে থাকার অবলম্বন
Author: admin
আলামিন খান জাবি প্রতিনিধি স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) স্বাক্ষরিত জরুরী নির্দেশনা সংশোধন করে স্পষ্ট করা ও ডায়াগনস্টিক ল্যাবরেটরি রিপোর্ট সিগনেটরি অথরিটি বিষয়ে স্বাস্থ্য সংস্কার কমিশনের জমাকৃত প্রতিবেদনের নির্দেশনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণরসায়ন সংসদ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক বোরহান উদ্দীন বলেন, সাম্প্রতিক স্বাস্থ্যবিধির প্রজ্ঞাপনে ল্যাবরেটরি রিপোর্টের স্বাক্ষরকারী কর্তৃপক্ষ থেকে প্রাণরসায়নবিদদের (Biochemists) বাদ দেওয়া হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। সারা বিশ্বে বায়োকেমিস্টরা নিবিড়ভাবে রোগ নির্ণয় ও ল্যাবরেটরি ব্যবস্থাপনায় দক্ষ হয়ে ওঠেন। পক্ষান্তরে, চিকিৎসকদের মূল কাজ হলো চিকিৎসা প্রদান করা। রিপোর্টিংয়ের দায়িত্ব…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়াই বিএনপির সিদ্ধান্ত। আসন্ন নির্বাচন ও সংবিধান সংস্কারের প্রশ্নে গণভোট আয়োজিত হলে বিএনপি তাতে ইতিবাচক সাড়া দেবে। আমরা সবার আগে সংস্কার চেয়েছি। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। বৈঠক শেষে প্রার্থিতা বাতিল প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, সংবিধানে স্পষ্টভাবে বলা আছে- দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করলে কেউ নির্বাচনে অংশ নিতে পারেন। অথচ বিভিন্ন জায়গায় রিটার্নিং অফিসাররা বিএনপিসহ অন্য…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা-২০২৬’ শীর্ষক তিন দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন আজ মঙ্গলবার থেকে শুরু হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে আন্তর্জাতিক এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে সম্মেলনটি শুরু হয়ে চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। সম্মেলনে যুক্তরাজ্য, মালদ্বীপ, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ বিশ্বের বিভিন্ন দেশ এবং বিশ্বব্যাংকের প্রতিনিধিসহ মোট ৩০ জন আন্তর্জাতিক প্রতিনিধি অংশগ্রহণ করবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইউজিসি। ইউজিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায়…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বাংলাদেশ বিমানবাহিনী ইঞ্জিনিয়ারিং, এটিসি, এডিডব্লিউসি, লিগ্যাল, মিটিওরলজি এবং শিক্ষা (পদার্থ বিজ্ঞান) শাখায় জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিমানবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। ইঞ্জিনিয়ারিং, এটিসি, এডিডব্লিউসি, লিগ্যাল, মিটিওরলজি এবং শিক্ষা (পদার্থ বিজ্ঞান) শাখায় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। শাখা ও শিক্ষাগত যোগ্যতা ইঞ্জিনিয়ারিং: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যন্ত্র/তড়িৎ/কম্পিউটার/অ্যারোনটিক্যাল বা সমজাতীয় ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪.০০-এর মধ্যে) থাকতে হবে। এডিডব্লিউসি/মিটিওরলজি: বিএসসিতে পদার্থ বা গণিতসহ সিজিপিএ ৩.০০ থাকতে হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে পদার্থ ও গণিতে এ গ্রেডসহ জিপিএ ৪.৫০ থাকা আবশ্যক। লিগ্যাল: যেকোনো স্বীকৃত…
আন্তর্জাতিক ডেস্ক ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশজুড়ে হওয়া সরকারপন্থী মিছিলে অংশ নেওয়া মানুষদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, এই মিছিল আমেরিকার জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একাধিক পোস্টে খামেনি সরকারপন্থী বিক্ষোভকারীদের ছবি শেয়ার করেন। তিনি বলেন, ‘তারা খুব ভালো কাজ করেছে’ এবং ‘বিদেশি শত্রুদের সেই পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে, যা দেশের ভেতরের বিশ্বাসঘাতক দালালদের দিয়ে বাস্তবায়ন করার কথা ছিল’। খামেনি আরও বলেন, ‘ইরানের মহান জাতি তাদের দৃঢ়তা ও পরিচয় শত্রুদের সামনে তুলে ধরেছে।’ তিনি যোগ করেন, ‘এটি ছিল আমেরিকান রাজনীতিকদের জন্য একটি সতর্কবার্তা, যেন তারা প্রতারণা বন্ধ করে এবং বিশ্বাসঘাতক দালালদের ওপর ভরসা না করে।’ এদিকে…
মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে বিদ্যুৎ কেন্দ্রের মূল উৎপাদন ইউনিট বা বয়লার অংশে কোনো ক্ষতি হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোর ৫টা পর্যন্ত ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজে নিয়োজিত আছে। জানা গেছে, সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে অবস্থিত স্ক্র্যাপ ইয়ার্ডে আগুনের সূত্রপাত হয়। আগুন ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। প্রথমে ফায়ার সার্ভিসের মহেশখালী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় পার্শ্ববর্তী উপজেলা থেকেও অতিরিক্ত ইউনিট পাঠানো হয়। মঙ্গলবার ভোর…
ঝালকাঠি প্রতিনিধি : আওয়ামী লীগ শাসনামলে দেশ মেধাশূন্য হয়ে পড়েছিল বলে মন্তব্য করেছেন শহীদ শরীফ ওসমান হাদির বোন মাসুমা হাদি। তিনি বলেন, একসময় করা একটি জরিপে দেখা গিয়েছিল—দেশের মেধাবীরা বিদেশে পাড়ি জেতেই বেশি আগ্রহী ছিলেন। ওসমান হাদির সঙ্গে পড়াশোনা করা অনেক মেধাবী ছাত্র তখন দেশ ছেড়ে বিদেশে চলে গেছেন। কিন্তু আমি ওসমানকে দেশের জন্য রেখেছিলাম। তিনি আরও বলেন, ঘাতকরা শুধু ওসমান হাদিকেই হত্যা করেনি, তারা এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত হেনেছে। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারা চায় না এ দেশে মেধাবীরা রাজনীতিতে আসুক, তারা চায় না দেশে বুদ্ধিবৃত্তিক রাজনীতির চর্চা হোক। সোমবার (১২ জানুয়ারি) রাতে নলছিটি উপজেলা ক্রীড়া…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা সদর উপজেলার শহর ও আশপাশের গ্রামীণ সড়কগুলোতে বেপরোয়া গতিতে দাপিয়ে বেড়াচ্ছে মাটিভর্তি অবৈধ ট্রাক্টর (স্থানীয়ভাবে যা ‘কাঁকড়া গাড়ি’ নামে পরিচিত)। কৃষিজমি থেকে মাটি কেটে ইটভাটা ও নিচু জমি ভরাটের কাজে ব্যবহৃত এসব ট্রাক্টরের কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা, ঝরছে তাজা প্রাণ। শহরের খোলাবাড়ী, গণ উন্নয়ন কেন্দ্র সংলগ্ন এলাকা, মোল্লা বাজার, লক্ষীপুর রোড, দারিয়াপুর রোড,বালুয়া রোডসহ শহরের বিভিন্ন মহাসড়ক ও গ্রামীণ জনপদে দিন-রাত সমানতালে চলছে প্রায় শতাধিক অবৈধ ট্রাক্টর। মাটিভর্তি এসব ট্রাক্টর চালকরা অত্যন্ত বেপরোয়া গতিতে গাড়ি চালায়। এমনকি আজ সকালেও সুন্দরগঞ্জে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত…
ছবি সংগ্রহীত ইসলাম ডেক্স আল্লাহর পথে খরচ করা, দান–সদকা করা ইসলামের অন্যতম ফজিলতপূর্ণ ইবাদত। কুরআন মাজিদে বারবার আল্লাহ তাআলা তাঁর সন্তুষ্টির উদ্দেশ্যে দানকারীদের প্রশংসা করেছেন এবং তাদের জন্য দুনিয়া ও আখিরাতে মহাপুরস্কারের সুসংবাদ দিয়েছেন। আল্লাহর রাস্তায় ব্যয় মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে, সম্পদকে বরকতময় করে এবং আল্লাহর নৈকট্য অর্জনের পথ সহজ করে দেয়। আল্লাহ তাআলা বলেন— اَلَّذِیۡنَ یُنۡفِقُوۡنَ اَمۡوَالَهُمۡ فِیۡ سَبِیۡلِ اللّٰهِ ثُمَّ لَا یُتۡبِعُوۡنَ مَاۤ اَنۡفَقُوۡا مَنًّا وَّ لَاۤ اَذًی ۙ لَّهُمۡ اَجۡرُهُمۡ عِنۡدَ رَبِّهِمۡ ۚ وَ لَا خَوۡفٌ عَلَیۡهِمۡ وَ لَا هُمۡ یَحۡزَنُوۡنَ ‘যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, তারপর যা ব্যয় করেছে তার পর কোনো খোঁটা দেয়…
বিনোদন ডেস্ক ঢাকাই সিনেমার হালের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। দেশীয় চলচ্চিত্রের অন্যতম ব্যস্ত নায়িকাও তিনি। সম্প্রতি এই তারকা তার সামাজিক যোগাযোগমাধ্যমে ৩৬ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে বেশ আলোচনায় এসেছেন। রোববার (১১ জানুয়ারি) পূজার শেয়ার করা ওই ভিডিওতে তার ভক্ত-অনুরাগীরা মন্তব্যের ঘরে অভিনেত্রীকে প্রশংসায় ভাসান। ভিডিওটি মূলত পূজা চেরির নতুন একটি ফটোশুটের অংশ। সেখানে দেখা যায়, পূজা চেরি লাল রংয়ের এক দারুণ বোল্ড লেহেঙ্গা পরে মোমের আলোতে দাঁড়িয়ে আছেন। পোশাকটির সঙ্গে রুপালি জারদৌসি কাজের লেহেঙ্গা এবং কারুকার্যখচিত ওড়না তাকে যেন আরও আকর্ষণীয় করে তুলেছে। ভারী মেকআপ ও গয়নার সঙ্গে অভিনেত্রী ছোট আকারের টিকলি, ম্যাচিং আংটি এবং একগুচ্ছ চুরি পরেছেন। তার…