- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা, ২ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা: প্রধানমন্ত্রী
- নীলফামারীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ও চাকরি মেলা অনুষ্ঠিত
- টোকিওতে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা তাকাইচির
- উজিরপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা, ২৪ ঘণ্টায় অভিযুক্ত গ্রেপ্তার
- নওগাঁর বদলগাছীতে ৬৪ জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল
- দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
- “যুবদল কর্মী হত্যা মামলা” উজিরপুরে বিএনপির সাতলা ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আজীবন বহিষ্কার
- কোটচাঁদপুরে পুলিশের অভিযানে মাদকসেবীসহ গ্রেপ্তার ৫, অপহৃত তরুণী উদ্ধার
- গানের সুরে কেটেছে ৭০ বছর, আজও গানই তাঁর বেঁচে থাকার অবলম্বন
Author: admin
শুভ সমদ্দার পিরোজপুর-২ আসনের গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থি মো. আনিসুর রহমান মুন্নার মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রোববার (১১ জানুয়ারি) এ আদেশ দেন। আজ মঙ্গলবার ১৩ জানুয়ারি রাত ৮ টা ৪০ মিনিটে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন । জানা যায়, আনিসুর রহমান মুন্না প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত আবেদন করলেও ৯ দিনেও বিষয়টি সমাধান না হওয়ায় হাইকোর্টে অভিযোগ করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টার আগে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন। তিনি দাবি করেন, সহকারী রিটার্নিং অফিসারের কক্ষের বাইরে…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদন আসন সমঝোতা নিয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ১১ দল। দুপুরে ১১ দলের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন। বৈঠকের পর সন্ধ্যায় এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১টায় ১১ দলের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান নিজের ফেসবুক আইডিতে এ সংক্রান্ত একটি পোস্ট দেন। সেখানে তিনি উল্লেখ করেন ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে বহুল প্রতীক্ষিত ১১ দলের চূড়ান্ত আসন তালিকা ঘোষণা করা হবে ১৪ জানুয়ারি বুধবার বিকাল ৪টা ৩০ মিনিটে ইনশাআল্লাহ।’ এছাড়া গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বৈঠক করে খেলাফত মজলিস। সেখানে তারা জানায়, ১৪ জানুয়ারি বেলা ১১টায় কেন্দ্রীয় মজলিসে শুরার…
অনলাইন ডেস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে সরকারবিরোধী গণআন্দোলন দমনে যদি কর্তৃপক্ষ ফাঁসি কার্যকর করা শুরু করে, তবে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নেবে। মঙ্গলবার সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তারা যদি এমন কিছু করে, আমরা খুব শক্ত প্রতিক্রিয়া দেখাব।’ বুধবার থেকে ফাঁসি কার্যকর হতে পারে—এমন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে ট্রাম্প বলেন, ‘তারা হাজার হাজার মানুষকে হত্যা করা শুরু করেছে। আর এখন ফাঁসির কথা বলছে। তাহলে দেখা যাক, এর পরিণতি তাদের জন্য কেমন হয়।’ এই সাক্ষাৎকারের সময় ট্রাম্প যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় অঙ্গরাজ্য মিশিগানে ছিলেন। সেখানে তিনি একটি উৎপাদন কারখানা পরিদর্শন করেন এবং অর্থনীতি নিয়ে…
ছবি সংগ্রহীত বিনোদন ডেস্ক দুর্নীতির মামলায় কারাগারে থাকা সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমের বিপদ যেন বেড়েই চলেছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের স্বার্থে এবার তার মালিকানাধীন বিপুল স্থাবর সম্পত্তি ক্রোকের (জব্দ) আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন। আদালতের নথিপত্র ও দুদকের আবেদন সূত্রে জানা যায়, জব্দের নির্দেশ দেওয়া সম্পদের মধ্যে রাজধানীর পাশাপাশি মানিকগঞ্জের একাধিক দালান ও জমি রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকার একটি পাঁচতলা ভবন এবং পূর্বাচলে থাকা ৯ কাঠার একটি প্লট। এ ছাড়া নিজ জেলা…
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিদেশি নাগরিকদের আগমন, অবস্থান ও প্রস্থান নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে ভিসা প্রদানে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। আগমনী ভিসাসহ (অন অ্যারাইভাল ভিসা) সব ধরনের ভিসার ক্ষেত্রেই এ নির্দেশনা প্রযোজ্য হবে। সোমবার (১২ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৫ শাখার উপ-সচিব মো. শফিকুল ইসলামের সই করা এক আদেশে এসব নির্দেশনা জারি করা হয়। নির্দেশনাগুলো অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, বিদ্যমান ভিসা নীতিমালা ২০০৬ ও পরবর্তীতে জারি করা প্রজ্ঞাপনের শর্ত যথাযথভাবে অনুসরণ করে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন ও দূতাবাস থেকে সুনির্দিষ্ট ভিসা দিতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র…
ভোরের বাংলা নিউজ ডেস্ক উপদেষ্টা থাককালীন মন্ত্রণালয়ের শেষ ৪ মাস কোনো কাজ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক ও সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, ‘আমরা রাষ্ট্র সংস্কার করতে পারিনি। পুরাতন বন্দোবস্তের লোকদের বহাল রেখে নতুন কাঠামো গড়ে তোলা সম্ভব নয়।’ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি অডিটোরিয়ামে ‘রাষ্ট্র পুনর্গঠন ও গণভোট’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। কারণ জানিয়ে মাহফুজ আলম বলেন, ‘ওসমান হাদির শাহাদাতের পর আমি ইউজ্যুয়ালি বাসা থেকে বের হই না। কারণ সিকিউরিটি কনসার্ন। আপনারা বলতে পারেন, আপনার সঙ্গে সিকিউরিটি কোথায়? সিকিউরিটি কনসার্ন আছে। কারণ আমরা সত্য বলেছি এবং এজন্য…
প্রতিনিধি : কৃষিপ্রধান জেলা নওগাঁ। যা উত্তরাঞ্চলের শস্যভান্ডার হিসেবেও পরিচিত। এ জেলার উৎপাদিত ধান, চাল ও নানা ফসলেই দেশের একটি বড় অংশের খাদ্য চাহিদা পূরণ হয়। তবে নানা কারণে দিন দিন কমে যাচ্ছে সেই উর্বর ফসলি জমি। এর অন্যতম প্রধান কারণ অনুমোদনহীন অবৈধ ইটভাটা। জেলার বিভিন্ন উপজেলায় গড়ে ওঠা এসব অবৈধ ইটভাটায় নিয়ম ভেঙে নির্বিচারে পোড়ানো হচ্ছে খড়ি। ফলে একদিকে পরিবেশ বিপর্যয়ের মুখে পড়ছে, অন্যদিকে শত শত হেক্টর ফসলি জমি ধ্বংসের পথে। অভিযোগ দিয়েও অনেক ক্ষেত্রে প্রতিকার মিলছে না বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। খোঁজ নিয়ে জানা গেছে, নওগাঁর পোরশা উপজেলায় বর্তমানে ১১টি ইটভাটা চালু রয়েছে। এর একটিও পরিবেশ অধিদপ্তরের অনাপত্তি সনদ…
কোটচাঁদপুর সংবাদদাতা: ঝিনাইদহের কোটচাঁদপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক বিএনপি কর্মীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে উপজেলার কুশনা ইউনিয়নের মামুনশিয়া বাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জরিমানাপ্রাপ্ত ব্যক্তি হলেন মামুনশিয়া এলাকার বাসিন্দা শামসুল হুদা, যিনি বিএনপির একজন কর্মী বলে জানা গেছে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শামসুল হুদা নির্বাচন আচরণ বিধিমালা ২০২৫-এর ২৭(ক) ধারা লঙ্ঘন করে মামুনশিয়া বাজারে হ্যান্ডবিল বিতরণ করে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করছিলেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেও তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ভ্রাম্যমাণ আদালত নির্বাচনী আইন…
প্রীতম কান্তি গোপ, কুবি প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ফেনী জেলার শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন ‘ফেনী স্টুডেন্টস্ এসোসিয়েশন অব কুমিল্লা ইউনিভার্সিটি’-এর উদ্যোগে নবীনবরণ ও প্রবীণ বিদায় সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের হলরুমে সংগঠনের সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে ও আব্দুল্লাহ আল সায়েমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. গোলাম মাওলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক মঞ্জুরুল আলম মজুমদার, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আয়েশা আক্তার, পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আব্দুল মোমিন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মো. আব্দুল্লাহ আল মামুন…
আলামিন খান জাবি প্রতিনিধি বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুরের দেওয়া নিকাববিরোধী মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ইসলামী ছাত্রী সংস্থা। আজ (মঙ্গলবার) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এ মানববন্ধনের আয়োজন করেন সংগঠনটির নেত্রী ও সমর্থকরা। এসময় তারা মোশাররফ ঠাকুরের বক্তব্যের প্রতিবাদ করেন। মানববন্ধনে জাকসুর কার্যকরী সদস্য ফাবলিহা জাহান তার বক্তব্যে বলেন, “আমাদের নৈতিক দায়িত্ব যে যারা বাংলাদেশে এবং বিশেষত ২৪ পরবর্তী বাংলাদেশে যেখানে আমরা ফ্যাসিবাদের কোন ঠাই দেখতে চাই না,হিজাব ফোবিয়া চাই না।গতকাল তথাকথিত এক বিএনপি নেতা মোশারফ আহমেদ ঠাকুর সে তার একটি সেমিনারে বক্তব্য দিয়েছে যে মুসলিম নারীদের যে নিকাব আমাদের সম্ভ্রম যেটা…