Author: admin

প্রীতম কান্তি গোপ, কুবি প্রতিনিধি ‎ ‎ ‎সনাতন ধর্মে মাস ও তিথির সঙ্গে জীবনের শুভ অশুভের গভীর সম্পর্ক রয়েছে। সেই বিশ্বাস থেকেই পৌষ মাসকে লোকাচারে মলমাস বা অশুভ মাস হিসেবে গণ্য করা হয়। এসময় বিবাহ, গৃহপ্রবেশের মতো বহু শুভ কাজ থেকে বিরত থাকার রীতি সনাতনীদের মাঝে প্রচলিত। তবে পৌষের শেষ আর মাঘের শুরুতে যে পুণ্যক্ষণ উপস্থিত হয়, সেটিই হলো মকর সংক্রান্তি। যাতে অশুভতার ঘটে অবসান আর শুভযাত্রার হয় সূচনা। ‎ ‎শাস্ত্রীয় ব্যাখ্যায় মকর সংক্রান্তির তাৎপর্য সুস্পষ্ট। এদিন সূর্য নিজের কক্ষপথে পরিবর্তন এনে মকর রাশিতে প্রবেশ করেন। জ্যোতিষ ও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, সূর্যের এই উত্তরায়ণ গতি মানবজীবন ও প্রকৃতিতে শুভ শক্তির…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুর পৌরসভার সাবেক তিনবারের মেয়র ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ মধুপুর -ধনবাড়ী আসনের বিএনপির মনোনীত প্রার্থী মরহুম শহিদুল ইসলাম সরকার সহিদ এর তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার( ১৩ জানুয়ারী) বিকেল নিজ বাস ভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মধুপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, টাঙ্গাইল-১ (মধুপুর -ধনবাড়ী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল সার্কিট হাউজের কনফারেন্স হলে ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৪ জানুয়ারি) জেলার প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিল ওই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। রিসোর্স পার্সন হিসেবে সেশন পরিচালনা করেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব(উপ-সচিব) মো. আব্দুস সবুর। কর্মশালায় ‘আসন্ন জাতীয় নির্বাচনকালীন বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি প্রতিপালনের গুরুত্ব’ এবং ‘আসন্ন জাতীয় নির্বাচনে দায়িত্বশীল…

Read More

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে ৪২০ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির অবৈধ ৪ লাখ ১৫ হাজার ২৩০ টাকা, ৬টি দেশীয় অস্ত্র, ১৫টি লাঠি, মোটরসাইকেলসহ ৩জনকে গ্রেপ্তার করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) ভোর ৪.৩০ টায় গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় এক অভিযানে তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলেন পলাশপোলের মোঃ আমিনুল সরদারের ছেলে মোঃ ইয়াসিন আরাফাত(২৫), শহরের কামালনগরের আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ রাকিব হোসেন (২০) এবং একই এলাকার মৃত্যু মুকুল হোসেনের ছেলে মোঃ মুরাদ হোসেন (২০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃত ব্যক্তিদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।এক প্রেস নোটে জানানো হয়েছে, ‘অদ্য ১৪ জানুয়ারি ভোর ৪.৩০টায় সাতক্ষীরার পলাশপোল এলাকা হতে কুখ্যাত মাদক ব্যবসায়ী…

Read More

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ‎ ‎দেশের দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশের প্রতিটি জায়গায় এখন আলোচনা চলছে উক্ত নির্বাচন নিয়ে। স্বৈরাচারী শেখ হাসিনার অধীনে বিগত কয়েকটি ডামি নির্বাচনের পর এটাই হতে যাচ্ছে নির্দলীয় সরকারের অধিনে জাতীয় সংসদ নির্বাচন। তাই এই নির্বাচন নিয়ে উত্তেজনা বিরাজ করছে দেশের প্রতিটি সেক্টরে।চব্বিশ পরবর্তী নতুন বাংলাদেশে কি ধরনের নির্বাচন চান দেশের জনগন এ নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা। এই আলোচনায় অংশ নিয়েছেন দক্ষিণ বঙ্গের উচ্চ শিক্ষার অন্যতম বাতিঘর বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা(ববিয়ান)।তারা ব্যাক্ত করেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাদের প্রত্যাশা। ‎এ বিষয়ে প্রত্যাশা ব্যাক্ত করতে গিয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুহম্মদ শাহিন বলেন, আসন্ন আগামী…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হতে যাচ্ছে। নানা প্রতিকূলতা, প্রশাসনিক ও আইনি জটিলতা পেরিয়ে অবশেষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আইনিন নাহার নিপার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মনোনয়নপত্র যাচাই-বাছাই ও আপিল শুনানি শেষে সার্বিক দিক বিবেচনায় আইনিন নাহার নিপার মনোনয়নকে বৈধ ঘোষণা করা হয়। এর ফলে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে নির্বাচনে অংশগ্রহণের পথে তার সামনে আর কোনো আইনগত বাধা রইল না। প্রথম দফায় যাচাই-বাছাইয়ে বিভিন্ন ত্রুটির কারণে তার মনোনয়ন বাতিল হলেও তিনি আপিল কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। আপিল শুনানিতে তার পক্ষে রায় প্রদান…

Read More

জামালপুর প্রতিনিধি  গত ৯ জানুয়ারি অনুষ্ঠিত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, ডিজিটাল ডিভাইস জালিয়াতি এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ওই পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন চাকরিপ্রার্থীরা। আজ সকাল ১১ টায় সরকারী আশেক মাহমুদ কলেজের সামনে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেওয়া আন্দোলনকারীরা অভিযোগ করেন যে, পরীক্ষার শুরু থেকেই বিভিন্ন কেন্দ্র থেকে অনিয়মের খবর পাওয়া গেছে। মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা বছরের পর বছর কঠোর পরিশ্রম করে পরীক্ষার প্রস্তুতি নেই। কিন্তু যদি প্রশ্ন ফাঁস আর জালিয়াতির মাধ্যমে অযোগ্যরা নিয়োগ পায়, তবে মেধাবীরা বঞ্চিত হবে। এই কলঙ্কিত পরীক্ষা আমরা মানি না। আমরা অবিলম্বে এই পরীক্ষা বাতিল করে পুনরায় স্বচ্ছ প্রক্রিয়ায় পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছি।”বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা আরও জানান, জালিয়াতি চক্রের মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এবং ভবিষ্যতে নিয়োগ পরীক্ষায় এ ধরনের ঘটনা রোধে কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

Read More

কোটচাঁদপুর প্রতিনিধি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ও কোটচাঁদপুর উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাজেদুল ইসলাম মিন্টু আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। মাজেদুল ইসলাম মিন্টু উপজেলার বলুহর গ্রামের তোফাজ্জেল ঢালীর ছেলে। মঙ্গলবার (১৩ জানুয়ারি)কোটচাঁদপুর উপজেলার বলুহর বাসস্ট্যান্ড সংলগ্ন তোফাজ্জল ঢালী মার্কেট ভবনে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে তিনি জামায়াতে ইসলামীতে অন্তর্ভুক্ত হন। যোগদানের পর মাজেদুল ইসলাম মিন্টু জানান, জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ায় তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আর প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন না। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটচাঁদপুর উপজেলা শাখার আমীর মাওলানা তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মাস্টার শাহাবুদ্দিন খান এবং…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  বিয়েবার্ষিকীর দিনেই তালাকের নোটিশ পেয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন পোস্টে নিজের দুঃখ ও আইনি লড়াইয়ের কথা তুলে ধরেছেন তিনি। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বলিউড অভিনেত্রী সেলিনা জানান, ১৫তম বিয়েবার্ষিকীর দিনই স্বামী পিটার হাগ তাকে ডিভোর্স নোটিশ দেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, বর্তমানে তিনি তার তিন সন্তানের সঙ্গে কোনো ধরনের যোগাযোগের সুযোগ পাচ্ছেন না। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের নভেম্বর মাসে সেলিনা জেটলি তার স্বামী পিটার হাগের বিরুদ্ধে সাংসারিক সহিংসতা, নিষ্ঠুরতা ও মানসিক নির্যাতনের অভিযোগে মামলা করেন। মুম্বাইয়ের আন্ধেরির জুডিসিয়াল…

Read More

রংপুর প্রতিনিধি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, আগামী কয়েক দশক ধরে বাংলাদেশ কীভাবে চলবে সেই দিকনির্দেশনা নির্ধারণের জন্যই গণভোট। গণভোট কোনো ব্যক্তি বা সরকারের পক্ষে নয়। গণভোটে বলা হচ্ছে, আগামী ৫, ১০, ১৫, ২০ বছর বা তারও বেশি সময় ধরে দেশটা কীভাবে চলবে। বুধবার (৪ জানুয়ারি) বিকেলে রংপুরে শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বিভাগের ইমাম সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্মেলনে বক্তব্যের শুরুতেই অধ্যাপক আলী রীয়াজ বলেন, লাখ লাখ মানুষের, ১৪০০ জন তরুণ, ১৪০০ জন ছাত্র-শিক্ষক, রিকশাচালক, শ্রমিক, দোকান কর্মচারী—বিভিন্ন শ্রেণিপেশার মানুষের রক্তের মধ্য দিয়ে যে পথ তৈরি হয়েছে, সেই পথ হচ্ছে…

Read More