Author: admin

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ফুলের তোড়া পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফুলের তোড়াটি পৌঁছে দেওয়া হয়। তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়েছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব ও সরকারের সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার প্রধান উপদেষ্টার কাছে ফুলের তোড়াটি পৌঁছে দেন।

Read More

ছবি সংগ্রহীত  সংকট কাটাতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এ লক্ষ্যে গত ১০ জানুয়ারি সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে এলপিজি আমদানির অনুমতি চেয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। জ্বালানি বিভাগ ও বিপিসি সূত্র জানায়, বর্তমানে দেশের এলপিজি বাজার প্রায় পুরোপুরি বেসরকারি খাতনির্ভর হওয়ায় খুচরা পর্যায়ে সিলিন্ডারের দামের ওপর সরকারের কার্যকর নিয়ন্ত্রণ নেই। ফলে দীর্ঘদিন ধরে সরবরাহ ঘাটতি ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির অভিযোগ উঠে আসছে। এই প্রেক্ষাপটে সরকারি উদ্যোগে এলপিজি আমদানির মাধ্যমে বাজারে ভারসাম্য ফিরিয়ে আনা এবং কৃত্রিম সংকট মোকাবিলাই বিপিসির প্রধান লক্ষ্য। বিপিসির চেয়ারম্যান মো. আমিন উল আহসান জ্বালানি ও…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এর আগে, বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তারেক রহমান দুই জোটের নেতাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। এ দিকে এটা সৌজন্য সাক্ষাৎ ছিল জানিয়ে বিএনপির মিডিয়া সেল বলেছে, রাজনৈতিক সৌজন্য ও পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবে এ সাক্ষাৎ…

Read More

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি‎‎‎বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রথম বর্ষের নবীন বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সকল বর্ষের চলমান ও নির্ধারিত পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।‎‎‎তাদের অভিযোগ, একটি নির্দিষ্ট ব্যাচের অনুষ্ঠানের জন্য সব ব্যাচের পরীক্ষা স্থগিত করা একটি হঠকারী ও অযৌক্তিক সিদ্ধান্ত। তারা অনতিবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন।‎‎‎গত ১৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় থেকে জারি করা এক জরুরি নোটিশে জানানো হয়, ২০২৪–২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আগামী ২৫ জানুয়ারি (রোববার) সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। উক্ত কর্মসূচিতে সকল শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত ও আয়োজন সফল করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পরীক্ষাসহ চলমান সকল সেমিস্টার…

Read More

ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক  ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। ইমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। কিয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের বাইরে ওয়াজিব, সুন্নত ও কিছু নফল নামাজ রয়েছে। যতই ব্যস্ততা থাকুক না কেন, ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ। আজ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ১ মাঘ ১৪৩২ বাংলা, ২৫ রজব ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো— জোহর- ১২টা ১০ মিনিট আসর- ৩টা ৫৫ মিনিট মাগরিব- ৫টা ৩১ মিনিট এশা- ৬টা ৫১ মিনিট ফজর (আগামীকাল বৃহস্পতিবার)- ৫টা…

Read More

রাণীনগর প্রতিনিধি নওগাঁর রাণীনগরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশনের উদ্যোগে লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাণীনগর সদর হাসপাতালের সামনে এবং রাণীনগর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রায় দুই হাজার লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণকালে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। অনেকেই কৌতূহল নিয়ে সংগঠনটির সদস্যদের কাছে এগিয়ে এসে তাদের কার্যক্রম সম্পর্কে জানতে চান। এ সময় সদস্যরা সংগঠনের উদ্দেশ্য, সামাজিক ও মানবিক কর্মকাণ্ড এবং বিশেষভাবে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশন একটি মানবিক ও সামাজিক সেবামূলক সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। সংগঠনটির অন্যতম প্রধান কার্যক্রম হলো…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থীতা ফিরে পেয়েছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত। নির্বাচন কমিশনে দায়ের করা আপিলের শুনানি শেষে বুধবার (১৪ জানুয়ারি) বিকেল ৩টায় তার প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়। গত ৩ জানুয়ারি প্রার্থীতা বাছাইয়ের নির্ধারিত দিনে ঝালকাঠি জেলা রিটার্নিং কর্মকর্তা স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দেওয়া ভোটারের ১ শতাংশ সমর্থনসূচক স্বাক্ষরে ‘গড় মিল না থাকার’ অভিযোগ তুলে গোলাম আজম সৈকতের প্রার্থীতা বাতিল করেন। ওই সিদ্ধান্তে সংক্ষুব্ধ হয়ে তিনি নিজেই নির্বাচন কমিশনে আপিল করেন। আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন তার পক্ষে রায় প্রদান করলে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ ফিরে পান। উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ…

Read More

হাতীবান্ধা প্রতিনিধি সীমান্তে নজরদারি বৃদ্ধি, চোরাচালান রোধ ও নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় করার লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উত্তর পশ্চিম রিজিয়নের অধীনে হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নে নবনির্মিত পুর্ব সারডুবী বিওপি’র শুভ উদ্বোধন করা হয়েছে। নবনির্মিত এই বিওপির ফলে বর্ডার ম্যানেজমেন্ট আরও শক্তিশালী হবে এবং সীমান্তে অপরাধ দমনে সক্ষমতা বৃদ্ধি পাবে। বিজিবি ‘আস্থা ও নিরাপত্তা’এই মূলমন্ত্রকে ধারণ করে দিবা-রাত্রি সকল প্রতিকূল পরিবেশে মাতৃভূমি রক্ষায় কাজ করে যাচ্ছে। ​বুধবার দুপুরে রংপুর তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি’র আওতাধীন এই নতুন বিওপির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তর পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্নেল এস এম শফিকুর রহমান পিবিজি…

Read More

ছবি সংগ্রহীত আন্তর্জাতিক ডেস্ক  বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য ভিসা প্রদান অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় বাংলাদেশও অন্তর্ভুক্ত রয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সংবাদমাধ্যম ফক্স নিউজ এ খবর প্রকাশ করেছে। ফক্স নিউজের হাতে আসা পররাষ্ট্র দপ্তরের এক অভ্যন্তরীণ নথিতে বলা হয়েছে, ভিসা যাচাই ও নিরাপত্তা প্রক্রিয়া পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট দেশগুলোর জন্য ভিসা দেওয়া হবে না। কনস্যুলার কর্মকর্তাদের বিদ্যমান আইনের আওতায় ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে। এই তালিকায় সোমালিয়া, রাশিয়া, আফগানিস্তান, ব্রাজিল, ইরান, ইরাক, মিসর, নাইজেরিয়া, থাইল্যান্ড, ইয়েমেনসহ আরও বহু দেশ রয়েছে। পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আগামী ২১ জানুয়ারি থেকে এই স্থগিতাদেশ কার্যকর হবে এবং পুনর্মূল্যায়ন শেষ না…

Read More

আলামিন খান জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের আয়োজনে অধ্যাপক ড.মাহবুব আহসান খান স্মারক বৃত্তি প্রদান ও ‘বাংলাদেশে স্কুল পর্যায়ের পরীক্ষায় প্রবর্তিত সৃজনশীল প্রশ্নপদ্ধতির সমস্যা ও সম্ভাবনা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বাংলা ৪৯ তম ব্যাচের শিক্ষার্থী হিরা তালুকদার ও আমেনা খাতুনকে বৃত্তি প্রদান করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) বাংলা বিভাগের সেমিনার রুমে সকাল ১০ টায় এই সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো.মোজাম্মেল হক, প্রধান অতিথি ছিলেন জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, স্বাগত বক্তা ছিলেন বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড.সোহানা বিলকিস,সেমিনার বক্তা ছিলেন অধ্যাপক ড.আবু দায়েন, সেমিনারের সঞ্চালক…

Read More