Author: admin

ক্রীড়া প্রতিবেদক বিসিবির বেধে দেওয়া ৪৮ ঘণ্টার অনেক পরে অবশেষে কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে শোকজ পেয়েছিলেন বিসিবির এই পরিচালক। টাইগারদের ক্রিকেট বোর্ডের একটি সূত্র তার জবাব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে, বিসিবি তাকে নোটিশে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলেছিল। তবে নাজমুল তা দেননি। কয়েকদিন আগে তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন নাজমুল। ওই মন্তব্যের ব্যাখ্যা দিতে বলা হলেও তখন তিনি কোনো জবাব দেননি। এরপর ক্রিকেটারদের পারিশ্রমিক, সাফল্যসহ নানা বিষয়ে আরও কিছু মন্তব্য করেন তিনি। যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়। এর জেরে ক্রিকেটাররা সব…

Read More

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গত ৫ আগস্টের পরে বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে কয়েকজন অফিসার আত্মগোপনে চলে গেছেন। তাদের খুঁজে বের করে কঠিন শাস্তির মুখোমুখি করা হবে। বেআইনি অস্ত্র উদ্ধারে পুলিশ বাহিনী কাজ করছে। ৫ আগস্ট পুলিশ বাহিনীর কাছে থেকে যেসব অস্ত্র হারিয়েছে, সেগুলো যাতে নির্বাচনে কোনো সন্ত্রাসী ব্যবহার করতে না পারে সেদিকে কঠোর লক্ষ্য রাখা হচ্ছে। রোববার সকালে বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪১তম বিসিএস শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম…

Read More

কোটচাঁদপুর প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে পূর্বশত্রুতার জেরে এক ব্যবসায়ীর দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে নগদ অর্থসহ প্রায় ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী। ঘটনার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তিনি। রবিবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মো. তৌহিদুল ইসলাম (৫৭)। তিনি উপজেলার কাগমারী গ্রামের বাসিন্দা এবং কোটচাঁদপুর বাজারের কালুমিয়ার বাড়ির সামনে “তৌহিদুল ট্রেডার্স” নামে বস্তা, পেপার ও কার্টুনের ব্যবসা পরিচালনা করে আসছেন। লিখিত অভিযোগে তিনি জানান, একই ধরনের ব্যবসার সঙ্গে জড়িত নওদাগ্রাম গ্রামের মো. ডাবলু (৪১) ও কোটচাঁদপুর কলেজস্ট্যান্ড এলাকার মো. রাজু (৩৭)…

Read More

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:নাটোরের বড়াইগ্রামে সংঘটিত আলোচিত ও রাজনৈতিক দুটি হত্যাকাণ্ডের বিচার এখনো সম্পন্ন না হওয়ায় দ্রুত বিচার শেষ করার জোর দাবি জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা।শনিবার (১৭ জানুয়ারি) ঢাকার শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তারা এসব দাবি তুলে ধরেন।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহীদ ও গুম হওয়া ব্যক্তিদের পরিবারের কথা শোনেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় বড়াইগ্রামের দুই শহীদ পরিবারের প্রতিনিধি হিসেবে নিহতদের স্বজনরা সভায় অংশগ্রহণ করেন।২০০২ সালের ২৮ মার্চ বড়াইগ্রাম উপজেলায় রাজনৈতিকভাবে প্রথম আলোচিত হত্যাকাণ্ডের শিকার হন তৎকালীন বড়াইগ্রাম…

Read More

বরিশাল প্রতিনিধি বরিশালে সচেতন ও দায়িত্বশীল নাগরিকমহল, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে ‘নিরাপদ সড়ক নিশ্চিতকরণে করণীয়’ শীর্ষক একটি টাউনহল মিটিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) সকালে নগরীর ইউরো কনভেনশন হলে এ সভা অনুষ্ঠিত হয়। দ্য এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)-এর অর্থায়নে সভাটির আয়োজন করে লাল সবুজ সোসাইটি। টাউনহল মিটিংয়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন বাস্তবায়ন, পথচারী ও যানবাহন ব্যবহারকারীদের নিরাপত্তা, গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সরকারি বিভিন্ন সংস্থা, ট্রাফিক বিভাগ, সড়ক ও পরিবহন খাতের প্রতিনিধি, সুশীল সমাজ, শিক্ষক, যুব সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী, শ্রমিক ও…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে জীবন উৎসর্গকারী শহীদ শরিফ ওসমান বিন হাদীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ও তার হত্যার দ্রুত বিচার দাবিতে ঝালকাঠিতে প্রদর্শনী, ‘মার্চ ফর জাস্টিস’, হাদী সন্ধ্যা ও স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) বিকেল থেকে ঝালকাঠি ইনসাফ মঞ্চের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ ও মিলনায়তনে দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে শহীদ ওসমান হাদীর জীবন, সংগ্রাম ও আত্মত্যাগকে তুলে ধরে একটি জীবনীভিত্তিক প্রদর্শনীসহ নানা সাংস্কৃতিক ও স্মরণমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রদর্শনীর উদ্বোধন করেন জুলাই শহীদ কামালের সন্তান ও পরিবারের সদস্যরা। প্রদর্শনীতে শহীদ হাদীর বিভিন্ন সময়ের ছবি, লেখা ও আন্দোলনসংক্রান্ত দলিল প্রদর্শিত হলে দর্শনার্থীরা আবেগাপ্লুত…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে শাশুড়ি হত্যা মামলায় মেয়ের জামাই রেজাউর রহমান দুলুকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। রবিবার দুপুরে টাঙ্গাইলের স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক দিলারা আলো চন্দনা এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাজাহান কবির জানান, ২০০৬ সালের ২৭ সেপ্টেম্বর স্ত্রী নুরুন্নাহারের সঙ্গে অভিমান ও পারিবারিক বিরোধের জেরে আসামী দুলু প্রথমে স্ত্রীকে হত্যার উদ্দেশে বাড়িতে যায়। সে সময় শাশুড়ি বাধা দিলে দেশীয় অস্ত্র দিয়ে নির্মমভাবে তাকে হত্যা করে। পরে আহত অবস্থায় স্ত্রী নুরুন্নাহারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে শাশুড়িকে মধুপুরের কালিয়াকৈর হাসপাতালে নেওয়া হলে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে বিএনপির প্রতি পক্ষপাতের অভিযোগ এনেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (১৮ জানুয়ারি) রাতে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেছেন, এই নির্বাচন কমিশনের প্রতি আমরা বিশ্বাস রাখতে পারছি না। এই নির্বাচনে আমরা অংশ নেব কি না তা আমরা এখনো বিবেচনা করতে পারছি না। ‌‌আসিফ মাহমুদ অভিযোগ করেন, দ্বৈত নাগরিকত্ব, ঋণখেলাপি বা ঋণখেলাপির গ্যারান্টারদের অনেককে ছাড় দেওয়া হয়েছে বলে আমরা বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছি। এ সময় ছাত্রদলের আজকের নির্বাচন ভবন ঘেরও কর্মসূচিকে একটি নাটক বলে আখ্যায়িত করেছেন আসিফ মাহমুদ।…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৮ জানুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ঘোষণা দেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম নির্বাচন করবেন না। সেজন্য তাদের দলের নায়েবে আমির মুফতি ফয়জুল করীমের প্রতি সম্মান জানিয়ে তার আসনে আমাদের প্রার্থী প্রত্যাহার করে নেব। তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের নির্বাচনী ঐক্য করার উদ্যোগ নিয়েছিলেন। তারা থাকতে পারেননি তাদের সফলতা কামনা করছি। উল্লেখ্য, জামায়াতের আমিরের আসনে কোনো প্রার্থী দেয়নি ইসলামি…

Read More

নওগাঁ  প্রতিনিধি   নওগাঁয় একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘কালো বিড়াল’-এর শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারী) রাত ৮টায় স্থানীয় চলচ্চিত্রপ্রেমী ও সংস্কৃতিকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এই মহরত অনুষ্ঠান সম্পন্ন হয়। চলচ্চিত্রটি পরিচালনা করছেন সোহরাব হোসেন উল্লাস। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করছেন আরফিন জিলানী, নিদ্রা দে নেহা। এছাড়াও অভিনয় করেছেন, মাকফুরুল হোসেন বিদ্যুৎ, মো: সাকলায়েন, মেহেদী হাসান অন্তর, জগদীশসহ আরও অনেকে। নির্মাতারা জানান, বাস্তব জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনার ওপর ভিত্তি করে গল্পটি নির্মিত হওয়ায় দর্শকদের জন্য এটি হবে ভিন্নধর্মী ও ভাবনাচিন্তায় উদ্দীপক একটি চলচ্চিত্র। মহরত অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, নওগাঁর মতো জেলা শহরে এ ধরনের চলচ্চিত্র নির্মাণ স্থানীয় শিল্প-সংস্কৃতির…

Read More