- বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ
- এমপি মাসুদ সাঈদীর ‘হালাল’ পর্যটনকেন্দ্রের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন
- চৌদ্দগ্রামে ইসলামী সংগীত শিল্পী ইউসুফকে পিটিয়ে হত্যা
- কেশবপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আবহাওয়া অনুকূলে থাকলে প্রায় ৮ কোটি টাকার রস ও গুড় উৎপাদনের আসা গাছিদের
- পটুয়াখালীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উৎসবমুখর পরিবেশে নেতা কর্মীদের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা, ২ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা: প্রধানমন্ত্রী
- নীলফামারীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ও চাকরি মেলা অনুষ্ঠিত
- টোকিওতে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা তাকাইচির
Author: admin
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক কড়াইল বস্তির বাসিন্দাদের ঠিকমতো থাকার জন্য ছোট ছোট ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে রাজধানীর মহাখালী টিঅ্যান্ডটি মাঠে আয়োজিত এক দোয়া মাহফিলে দেওয়া বক্তব্যে তিনি এ কথা জানান। তারেক রহমান বলেন, খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় মা-বোনদের শিক্ষার প্রসারে বিনামূল্যে নানা উদ্যোগ নিয়েছিলেন। একইভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশবাসী বহুভাবে উপকৃত হয়েছে। কড়াইলবাসীর উদ্দেশে তিনি বলেন, আমি জিয়াউর রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান। কিন্তু এই পরিচয়ের চেয়েও বড় পরিচয় হলো— আমি আপনাদেরই সন্তান। আমি বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করি। সবাই যেন আল্লাহর দরবারে একসঙ্গে হাত তুলে দেশের…
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশের পরিবর্তনে অবশ্যই ‘হ্যাঁ’ ভোটে সিল মারতে হবে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। ড. এম সাখাওয়াত হোসেন বলেন, আমরা জানি, সামনে একটি গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই গণভোট যদি অতীতের মতো হয় এবং সরকার পরিচালনাও যদি অতীতের ধারায় চলে, তাহলে পরিবর্তনের সুযোগ নষ্ট হয়ে যাবে। এসব থেকে পরিত্রাণ পেতে হলে জনগণকে অবশ্যই ‘হ্যাঁ’ ভোটে সিল মারতে হবে। তিনি আরও বলেন, যদি আমরা ‘হ্যাঁ’ ভোট না দিই, তাহলে এত রক্তের বিনিময়ে পাওয়া এ সুযোগ হারিয়ে যাবে।…
ঝালকাঠি প্রতিনিধি: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, এবারের নির্বাচন দেশের পূর্ববর্তী সব নির্বাচনের চেয়ে ভিন্ন ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই নির্বাচনের পর জুলাই সনদ বাস্তবায়ন হবে কি না—এমন প্রশ্ন তোলার আর কোনো সুযোগ নেই। কারণ, জুলাই সনদে স্বাক্ষর করা রাজনৈতিক দলগুলিই এবারের নির্বাচনে অংশগ্রহণ করছে এবং সনদ বাস্তবায়নের দায়ভারও তাদেরই। সোমবার (১৯ জানুয়ারী) বিকেলে ঝালকাঠি শিশু পার্কে জেলা প্রশাসনের আয়োজনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় জেলা প্রশাসন এই সুধী সমাবেশের আয়োজন করে। উপদেষ্টা ফরিদা আখতার বলেন, এই নির্বাচন শুধু কোনো একটি পক্ষের দায়িত্ব নয়;…
জামালপুর প্রতিনিধি জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে প্রকাশ্যে দিবালোকে দুই শিক্ষার্থীর অপ্রীতিকর ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং তা সাধারণ শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সঞ্চার করে। গতকাল (রবিবার) দুপুরে কলেজ ক্যাম্পাসের ভেতরে ধারণ করা ওই ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভিডিওটি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া ও ক্ষোভ প্রকাশ পেতে দেখা যায়। পরবর্তীতে বিষয়টি কলেজ প্রশাসনের নজরে আসলে তাৎক্ষণিকভাবে তারা ঘটনার সত্যতা যাচাই ও অনুসন্ধান শুরু করেন। অনুসন্ধানে জানা যায়, ভিডিওতে দেখা দুই শিক্ষার্থীর একজন সরকারি আশেক মাহমুদ কলেজের সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থী ও অপরজন তার স্বামী। এ প্রেক্ষিতে কলেজ প্রশাসন…
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি ‘মানুষের পাশে আমরা’এই মানবিক স্লোগানকে সামনে রেখে ব্র্যাক মাইক্রোফ্রিন্যান্স কোটচাঁদপুর শাখার উদ্যোগে তিন শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে কোটচাঁদপুর ব্র্যাক অফিস চত্বরে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের ডিভিশনাল ম্যানেজার আবু সাঈদ, জেলা সমন্বয়ক শিপ্রা বিশ্বাস, আঞ্চলিক ব্যবস্থাপক রওশনআরা খাতুন, এলাকা ব্যবস্থাপক জুলিয়া পারভীন, শাখা ব্যবস্থাপক মিঠুন কুমার রায়সহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো ব্র্যাকের একটি নিয়মিত মানবিক কার্যক্রম। শীত…
খুবি প্রতিনিধি শীতের সকালে সূর্য উদিত হওয়ার পরপরই খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দেখা মেলে কুয়াশাচ্ছন্ন ও স্নিগ্ধ পরিবেশ। কুয়াশা ভেদ করে সূর্যের কিরণ যখন তার উপর পড়ে তখন জ্বলজ্বল করে জ্বলে উঠে ঘাসের মাথা ও পুষ্পরাজি। এমন পরিবেশ উপভোগ করতে অনেকে আসে এই ক্যাম্পাসে।আবার কেউ কেউ আসে এমন সকালে ব্যয়াম করতে। লেকের পানিতে ভাসমান লাল পদ্ম ও লাল শাপলার উপর যখন সূর্যের কিরণ পরে তখন মনে হয় প্রকৃতি যেন তার সব রূপ ঠেলে দিয়েছে এই ক্যাম্পাসে।পাখির কলরব যুক্ত করেছে এক নতুন মাত্রা। পাখিগুলো খাদ্য সংগ্রহে ব্যস্ত হয়ে উঠেছে। শীতের সকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মাঠে পা দিলেই যেন অন্য রকম এক অনুভূতি…
ভোরের বাংলা নিউজ ডেস্ক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ মঙ্গলবার। ইসির তফশিল অনুযায়ী, প্রতীক বরাদ্দ আগামীকাল বুধবার (২১ জানুয়ারি)। আগামী ২২ জানুয়ারি থেকে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের প্রচার-প্রচারণা শুরু হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ সম্পন্ন হবে। প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে ইসির পরিপত্রে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১৬ অনুচ্ছেদে দলীয় মনোনয়ন ও প্রার্থিতা প্রত্যাহারের বিধানে বলা হয়েছে, বৈধভাবে মনোনীত প্রার্থী তার সইযুক্ত কোনো লিখিত নোটিশের মাধ্যমে প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত তারিখ বা তার আগে…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) ফায়ারিং প্রশিক্ষণ চলাকালে গুলিবিদ্ধ হয়েছেন মাসুম নামের এক পুলিশ কনস্টেবল। এসময় গুলিটি তার বুকে লাগে। গুলিবিদ্ধ মাসুম মিয়া সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার রংচির এলাকাযর বকুল মিয়ার ছেলে। সোমবার সকাল আনুমানিক সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারিরীক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এরপর তাকে সকাল ৮টা ৩০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, অস্ত্রটি ত্রুটি থাকার কারনে গুলি…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের করটিয়ায় জিরার মোড়ক পরিবর্তন করে প্রতারণামূলকভাবে পণ্য বিক্রির অভিযোগে মৌসুমী এন্টারপ্রাইজকে দুই লাখ টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে করটিয়া গরু হাট এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল। তিনি বলেন, নিম্ন মানের জিরা নামি-দামি ব্যান্ডের মোড়কে প্যাকেট বানিয়ে বাজারজাত করছিলো। এতে ভোক্তা প্রতারিত হওয়ার ঝুঁকি তৈরি হয় এবং ওজন ও গুণগত মান বিভ্রান্তি দেখা দেয়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এমন প্রতারণামূলক কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা হ্যাঁ ভোট দিলে বাংলাদেশ নতুনভাবে গড়ে উঠবে এবং সরকারি কর্মকর্তারা জনগণের কথা শুনতে বাধ্য হবে এমন মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, দেশের গুম, খুন ও হত্যার রাজনীতি বন্ধ করতে এবং রাষ্ট্রকে নতুনভাবে সংস্কারের লক্ষ্যে ‘হ্যাঁ’ ভোট জরুরি। সোমবার বেলা ১১টার দিকে টাঙ্গাইল পৌর উদ্যানে গণভোট উপলক্ষে ভোটের গাড়ি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এবারের নির্বাচন যেনতেন নির্বাচন নয়, এবারের নির্বাচনে জাতির বড় প্রত্যাশা রয়েছে। নির্বাচন একটি উৎসবে পরিণত হবে এবং মানুষ যার ইচ্ছা অনুযায়ী ভোট দিতে পারবে। জনগণের সেবা…