Author: admin

ছবি সংগ্রহীত নাহিদা হাসান দীপা,রংপুর বাংলাদেশের অর্থনীতি প্রবৃদ্ধির ধারায় থাকলেও বাজেট ঘাটতি ও বৈদেশিক ঋণের চাপ দিন দিন বাড়ছে। রাজস্ব আয় ও সরকারি ব্যয়ের মধ্যে ব্যবধান কমাতে না পারায় সরকারকে প্রতি বছর বড় অঙ্কের ঋণের ওপর নির্ভর করতে হচ্ছে, যা দীর্ঘমেয়াদে আর্থিক স্থিতিশীলতার জন্য ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। ২০২৫–২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সরকারের মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা, বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৫ লাখ ৭০ হাজার কোটি টাকা। ফলে বাজেট ঘাটতি দাঁড়াচ্ছে প্রায় ২ লাখ ২৬ হাজার কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৩ দশমিক…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় পার হয়েছে। আজ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক হাতে পাওয়ার পর আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকেই আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন প্রার্থীরা। প্রতীক বরাদ্দের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) পরিপত্রে বলা হয়েছে, ‘প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখের পরের দিন অর্থাৎ ২১ জানুয়ারি প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করতঃ নামের তালিকা প্রকাশ করতে হবে।’ ইসির রোডম্যাপ অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হবে ভিন্ন ব্যালটে। এবারের নির্বাচনে এখন পর্যন্ত দুই হাজারেরও বেশি প্রার্থী বৈধ…

Read More

বিনোদন ডেস্ক দেশের ছোট ও বড় পর্দার শক্তিমান অভিনেতা চঞ্চল চৌধুরী। অন্যদিকে, রুপালি পর্দার গ্ল্যামারাস ও দর্শকপ্রিয় নায়িকা পরীমনি। অভিনয় জগতের এই দুই জনপ্রিয় অভিনয় শিল্পী প্রথমবারের মতো ‘শাস্তি’ শিরোনামের একটি ছবিতে কাজ করতে যাচ্ছেন।  তার আগে সম্প্রতি এক অনুষ্ঠানে পরীমনিকে প্রশংসায় ভাসালেন ‘আয়নাবাজি’খ্যাত এ অভিনেতা। ঢাকাই সিনেমার এ নায়িকাকে নিয়ে মুগ্ধতা প্রকাশ করে চঞ্চল বলেন, ‘স্ক্রিনে পরীর যে অ্যাপিয়ারেন্স, দর্শক তো তার চেহারায় প্রথম দেখাতেই মুগ্ধ হয়ে যায়। এটা ওর বড় প্লাস পয়েন্ট। তবে শুধু সৌন্দর্য নয়, ওর যে অভিনয় দক্ষতা আছে, সেটাকেও নির্মাতাদের আরও বেশি কাজে লাগানো উচিত। আমার মনে হয় পরীমণিকে আরও নতুনভাবে এক্সপ্লোর করার সুযোগ রয়েছে।’ …

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে জেলা যুবদলের সদস্য সচিব খন্দকার তৌহিদুল ইসলাম বাবুকে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (২০ জানুয়ারি) মঙ্গলবার দুপুরে শহরের শহিদ স্মৃতি পৌরউদ্যান থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ মিনার গিয়ে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব খন্দকার তৌহিদুল ইসলাম বাবু, যুবদলের যুগ্ম আহবায়ক একে এম আব্দুল্লাহ, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি আবিদ হোসেন ইমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাকিব হাসান প্রমুখ। এসময় বক্তারা বলেন, তথা কথিত…

Read More

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং কৃষকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কোটচাঁদপুরে শুভ উদ্বোধন হলো তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা–২০২৬। মঙ্গলবার (২০ জানুয়ারি) কোটচাঁদপুর উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার শুভ উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব এনামুল হাসান। বিশেষ অতিথি ও সভাপতির বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ জাহিদ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, “টেকসই কৃষি উন্নয়নের জন্য আধুনিক প্রযুক্তি ও পরিবেশবান্ধব চাষাবাদ পদ্ধতির বিকল্প নেই। এই ধরনের কৃষি প্রযুক্তি মেলা কৃষকদের নতুন…

Read More

জাবি প্রতিনিধি নির্বাচন কমিশনের কার্যালয় ঘেরাও কর্মসূচীতে অনুপস্থিত থাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের বিভিন্ন হলের ৩৩ জন নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) মধ্যরাতে জাবি শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক আবদুল্লাহ অন্তরের স্বাক্ষরিত পৃথক পৃথক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ১০ টি হলের ৩৩ জন নেতাকে শোকজ করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৮ ও ১৯ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্বঘোষিত অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংগঠনিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে দলের সকল দায়িত্বশীল নেতৃবৃন্দের উপস্থিতি বাধ্যতামূলক ছিল। কিন্তু দুঃখজনকভাবে লক্ষ্য করা গেছে যে, হল পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন থাকা সত্ত্বেও উল্লিখিত নেতারা কোনো প্রকার পূর্ব অবহিতকরণ বা…

Read More

পঞ্চগড়   প্রতিনিধি   পঞ্চগড়ে তেতুলিয়া অবস্থিত চতুদের্শীয় বাংলাবান্দা স্থলবন্দর পরিদর্শনে এসে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশের পরিবর্তন করতে হলে, অতীতের মতো যেন না হয়, তাহলে জনগণকে হ্যাঁ ভোটে সিল দিতে হবে এবং এটা মাস্ট। মঙ্গলবার ২০ জানুয়ারি বিকেলে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, পুলিশ সুপার রবিউল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি বলেন, এগুলো আশা করি ঠিক হয়ে যাবে। সামনে নির্বাচন হওয়ার পরে যে নতুন সরকার আসবে, সেই নতুন সরকারের সময় রিলেশনটা হয়তো আরো ভালো হবে। সংবাদকর্মীদের এক…

Read More

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি‎‎‎শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষার্থীদের জন্য ফ্রি ডেন্টাল চেকআপ ক্যাম্প আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। শিক্ষার্থীদের দন্তস্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়াতে আয়োজিত এই উদ্যোগে বিপুল সাড়া মিলেছে।‎‎‎আজ (২০জানুয়ারি) বরিশাল বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাস কনফারেন্স হলে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচ তলায় শিক্ষার্থীরা উন্মুক্তভাবে এই সেবা গ্রহণ করেন।‎‎শিক্ষার্থীদের সাথে কথা বললে তারা বলেন,” আজকের এই উদ্যোগ প্রশংসনীয়। আমর দন্ত নিয়ে আরো সচেতন হতে পারবো। আশা করি বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠন গুলো এভাবে সবসময় আমাদের পাশে থাকবে,এটা আমাদের প্রত্যাশা ।”‎‎কর্তব্যরত চিকিৎসক বসির উদ্দীন বলেন,” আমরা শিক্ষার্থীদের মাঝে আশানুরূপ সাড়া পেয়েছি। আমরা চেয়েছি শিক্ষার্থীদের…

Read More

ছবি সংগ্রহীত মৃদুল হাসান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আগামী ২১ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে প্রধান উপদেষ্টার কাছে নতুন পে-স্কেল সংক্রান্ত প্রতিবেদন জমা দেবে পে-কমিশন। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, সরকারি কর্মচারীদের সর্বনিম্ন মূল বেতন বাড়িয়ে প্রায় ২০ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে, যা বর্তমানের তুলনায় দ্বিগুণেরও বেশি। কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিনের উচ্চ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় রেখেই এ বেতন কাঠামো প্রস্তাব করা হয়েছে। সর্বোচ্চ গ্রেডে মূল বেতন ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে। এতে সচিব পর্যায়ের কর্মকর্তাদের বেতন প্রায় ১০৫ শতাংশ বাড়বে। সবচেয়ে বেশি বেতন বৃদ্ধির সুপারিশ এসেছে ২০তম গ্রেডে, যেখানে বৃদ্ধির হার…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোটের মাঠে যাদের ৩টা ভোটও নেই তারাই বড় গলায় নির্বাচন হতে না দেওয়ার হুমকি দিচ্ছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনাসভায় এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, নির্বাচনের আর মাত্র ২৩ দিন বাকি। অথচ এখন কেউ কেউ বলছেন- নির্বাচন হবে না, বাধা দেব, করতে দেব না। খোঁজ নিয়ে দেখলে বোঝা যাবে, তাদের তিনটি ভোটও নেই। অথচ তারাই বড় গলায় বলছে, নির্বাচন হতে দেবে না। তিনি বলেন, আমরা নির্বাচনের জন্য মুখিয়ে আছি। আমরা নির্বাচন চাই।…

Read More