- বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ
- এমপি মাসুদ সাঈদীর ‘হালাল’ পর্যটনকেন্দ্রের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন
- চৌদ্দগ্রামে ইসলামী সংগীত শিল্পী ইউসুফকে পিটিয়ে হত্যা
- কেশবপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আবহাওয়া অনুকূলে থাকলে প্রায় ৮ কোটি টাকার রস ও গুড় উৎপাদনের আসা গাছিদের
- পটুয়াখালীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উৎসবমুখর পরিবেশে নেতা কর্মীদের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা, ২ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা: প্রধানমন্ত্রী
- নীলফামারীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ও চাকরি মেলা অনুষ্ঠিত
- টোকিওতে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা তাকাইচির
Author: admin
আন্তর্জাতিক ডেস্ক জেরুজালেমে জাতিসংঘের সংস্থা রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সির (ইউএনআরডব্লিউএ) সদর দপ্তর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ইসরাইল। দখলদার দেশটি পশ্চিম তীরের কালান্দিয়ায় জাতিসংঘের একটি কারিগরি বিদ্যালয়ে টিয়ারগ্যাসও ছুঁড়েছে। খবর আল জাজিরার জাতিসংঘের এই সংস্থাটির বিরুদ্ধে ইসরাইল অভিযোগ করছে, তারা হামাসের সঙ্গে সহযোগিতা করছে। যদিও ইউএনআরডব্লিউএ এটি অস্বীকার করে আসছিল। এই ধ্বংসযজ্ঞ সংস্থাটির বিরুদ্ধে ইসরাইলের সর্বশেষ পদক্ষেপ। সংস্থাটি লাখ লাখ ফিলিস্তিনি শরণার্থীকে সহায়তা দিয়ে থাকে। দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, শুধু সদর দপ্তর গুড়িয়ে থামেনি ইসরাইলি বাহিনী। তারা জাতিসংঘের একটি ভোকেশনাল স্কুলেও টিয়ারগ্যাস ছোঁড়ে। একে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে অভিযোগ করেছে জাতিসংঘ ও ফিলিস্তিনি নেতারা। মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত পাওয়া প্রতিবেদন অনুযায়ী,…
জামালপুর প্রতিনিধি জামালপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারী) বিকালে শহরের ফৌজদারী মোড়ে জামালপুর সদর-৫ আসনের নেতাকর্মীরা এ দোয়া মাহফিলের আয়োজন করে।দোয়া মাহফিলে জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি লোকমান আহমেদ খান লোটনের সভাপতিত্বে জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর সদর-৫ আসনের ধানের র্শীষের প্রার্থী এডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, শহিদুল হক খান দুলাল, লিয়াকত আলী, আহসানুজ্জামান রুমেল, মোস্তাফিজুর রহমান আরমান, সফিকুল ইসলাম সজিব খানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে ওয়ারেছ আলী মামুন বলেন, আমরা আজ ধানের র্শীষের প্রতিক পেয়েছি, আগামীকাল থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবো। র্দীঘ সংগ্রামের…
পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড়ের বোদায় পাথরবোঝাই ট্রাকচাপায় থ্রি হুইলারের দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় শিশুসহ ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের চন্দনবাড়ি বাজার এলাকায় বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন: সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের চেপ্টিপাড়া এলাকার খোইটালী বর্মন। তিনি ওই গ্রামের ধীরেন্দ্রনাথ বর্মনের স্ত্রী। নিহত অন্য নারীর পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানান, দেবীগঞ্জ উপজেলার শহর থেকে যাত্রীসহ একটি থ্রি হুইলার বোদা উপজেলা শহরের দিকে যাচ্ছিল। অন্যদিকে বোদা থেকে পাথরবোঝাই ট্রাকটি দেবীগঞ্জ যাচ্ছিল। থ্রি হুইলারটি বোদা উপজেলার চন্দনবাড়ি বাজার এলাকায় ব্যাটারিচালিত ভ্যানকে পাশ কাটাতে গেলে পাথরবোঝাই ট্রাকটি চাপা দেয়। এতে ঘটনাস্থলে খইটালি বর্মন নামে এক নারীর…
সিলেট প্রতিনিধি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার সিলেট থেকে শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ উপলক্ষে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী কর্মসূচির ফাঁকে স্ত্রী ও কন্যাকে সঙ্গে নিয়ে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের রাহাত মঞ্জিলে নিজের শ্বশুরবাড়িতে যান তারেক রহমান। সেখানে উপস্থিত হাজারো নেতাকর্মীর উদ্দেশে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষে ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি বলেন, ডা. জুবাইদা রহমান আপনাদেরই মেয়ে। তার সম্মান বাঁচানো আপনাদের দায়িত্ব। আপনারা কি আপনাদের মেয়ের সম্মান বাঁচাবেন? তারেক রহমানের…
স্পোর্টস ডেস্ক পারলো না সিলেট টাইটান্স। বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে তাদেরকে ১২ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। রুদ্ধশ্বাস ম্যাচে আজ বুধবার প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে নাজমুল হাসান শান্তর দল। জবাবে রাজশাহীর দুর্দান্ত বোলিং আর ফিল্ডিং নৈপুণ্যে ৮ উইকেটে ১৫৩ রানেই থেমে যায় সিলেট টাইটান্সের ইনিংস। ফলে হারের বিদনা নিয়েই মাঠ ছাড়ে সিলেট টাইটান্সের ভক্ত-অনুরাগীরা। রাজশাহীর ছুঁড়ে দেওয়া ১৬৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই খেই হারিয়ে ফেলে সিলেট। প্রথম ওভারেই ওপেনার জাকির হাসানের উইকেট হারিয়ে ফেলে দলটি। ৩ বলে কোন রান যোগ না করে প্যাভিলিয়নের পথ ধরেন জাকির। তিনে…
সিলেট প্রতিনিধিঃ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন। বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তিনি মাজার জিয়ারত ও মোনাজাত করেন। এরপর সেখানকার মসজিদে ইশার নামাজ আদায় করেন। বৃহস্পতিবার সকালে সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে নির্বাচনি সমাবেশে যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে দলটির নির্বাচনি প্রচার। প্রতীক বরাদ্দের পর প্রথম ধাপের এ সফরে টানা ৭টি নির্বাচনি সমাবেশে বক্তব্য দেবেন তিনি। সর্বশেষ ২০০৪ সালে তারেক রহমান সিলেট সফর করেন। বিএনপি চেয়ারম্যানের সফর নিয়ে বুধবার রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা অফিসে সংবাদ সম্মেলন করে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি। এতে দলের চেয়ারম্যানের…
বাসাইল প্রতিনিধিঃ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে ১০ দলীয় জোটের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে বাসাইল প্রেসক্লাব হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে ১০ দলীয় জোটের প্রার্থী জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক শফিকুল ইসলাম খান আনুষ্ঠানিকভাবে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারণা শুরু করেন। এসময় তিনি বলেন, ‘১০ দলীয় জোটের পক্ষ থেকে আমাকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন। আমি সাংবাদিক বন্ধুগণের মাধ্যমে বাসাইল-সখীপুরসহ দেশ ও প্রবাসী ভাই-বোনদের কাছে দোয়া চাই। আমি ১০ দলীয় জোটের প্রতীকে আপনাদের মূল্যাবান ভোট প্রত্যাশা করছি।’ সংবাদ সম্মেলনে ১০ দলীয় জোটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির আফজাল হোসেন, সেক্রেটারি আমিনুল…
বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি বরিশালের বানারীপাড়া সরকারি মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন(পাইলট) বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক পরম শ্রদ্ধেয় শিক্ষাগুরু ” আব্দুল মান্নান ” ২১ জানুয়ারি(বুধবার) পৃথিবীর মায়া মমতা ত্যাগ করে চিরনিদ্রায় শায়িত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করে স্যারের জ্যেষ্ঠ পুত্র বানারীপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান তাঁর ভেরিফাইড ফেসবুক আইডিতে জানান, আমার বাবা জনাব আব্দুল মান্নান মাস্টার রোজ বুধবার রাত ৩:৪০ মিনিটের সময় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রয়াত শিক্ষাগুরু আব্দুল মান্নান এমন একজন শিক্ষক ছিলেন যিনি তাঁর অসাধারণ জ্ঞান, নিষ্ঠা ও ভালোবাসার মাধ্যমে অসংখ্য শিক্ষার্থীর জীবনে গভীর ছাপ রেখে গেছেন। শুধু শ্রেণীকক্ষে নয় শিক্ষা, সমাজ বা…
কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে বনবিভাগের পৃথক অভিযানে একটি বিশাল আকৃতির জীবিত শকুন উদ্ধার এবং মেছোবিড়াল পিটিয়ে হত্যার ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বনবিভাগ সূত্রে জানা যায়, মহেশপুর উপজেলার নাটিমা গ্রামের একটি মাট (হাট) এলাকা থেকে বনবিভাগ একটি জীবিত শকুন উদ্ধার করে। একইসঙ্গে কোটচাঁদপুর উপজেলার গুড়পাড়া গ্রামের মাঠ থেকে উদ্ধার করা হয় একটি মৃত মেছোবিড়াল। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কোটচাঁদপুর মডেল থানায় মামলা করা হয়েছে। মামলার এজাহার অনুযায়ী, গত ২০ জানুয়ারি গভীর রাতে গুড়পাড়া গ্রামের সাকিনন্ত ড্রাগন বাগান এলাকায় একটি মেছোবিড়ালকে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার খবর জানাজানি হলে কোটচাঁদপুর বন কর্মকর্তা শফিকুল ইসলাম বিষয়টি বিভাগীয় বন কর্মকর্তা, বন্যপ্রাণী…
ফরিদপুর জেলা প্রতিনিধিঃ ফরিদপুরের কানাইপুরে আর্মি ক্যাম্পের সেনাদলের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ ভুয়া সাংবাদিক মোঃ জহির মোল্লা (৪২) নামে এক চিহ্নিত চাঁদাবাজ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ফরিদপুর সদর উপজেলা আর্মি ক্যাম্পের নেতৃত্বে,(২১ জানুয়ারি) বুধবার ভোর ৫ টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত মোঃ জহির মোল্লা বসুনরসিংহদিয়া গ্রামের লতিফ মোল্লার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাকি দিয়ে সাংবাদিক পরিচয় দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে কানাইপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ও বাজারের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করে আসছিলো বলে অভিযোগ। তবে…